এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৬ নভেম্বর ২০১৪ ২২:৫৩266550
  • ফোজ্জি, রাজশাহীর এক কলেজের অধ্যাপক মেয়েদের বোরখা না পরে আসার জন্য উৎসাহিত করতেন। মৌলবাদীরা তাঁকে খুন করে দিয়েছে।

    আনন্দবাজারেই বেরিয়েছে না?
  • jo | ১৬ নভেম্বর ২০১৪ ২২:৫১266549
  • জীবনের মানে সম্পর্কে ধারণা নেই তাই। পড়া মুখস্থ করে ডাক্তার ওদের মগজে লবডঙ্কা।
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ২২:৪৭266548
  • ওঃ, একজন ডাক্তারের স্ট্যাটাসে অবার পড়লাম, ডাক্তাররা নাকি পেটাননি, ঝাড়ুদার আর ক্যান্টিনকর্মীরা দোষী।
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ২২:৪৪266547
  • আগে যুক্তি শুনতাম, রাস্তাঘাটে সাধারণ লোকজন পেটায়, এর মধ্যে দিয়ে কিছুটা নিজেদের নানাবিধ ফ্রাস্ট্রেশন কিছুটা উগরে নেয়। সব জায়গায় নানাভাবে যারা মার খেয়ে আসছে, তারা সুযোগ পেয়ে মার দিয়ে দিল। কিন্তু এই ডাক্তারদের বেলাতে তো তাও বলা যাবেনা। পেটানোর কালচরে অভ্যস্ত হওয়া ছাড়া একে আর কীই বা বলা যায় ?
  • byaang | ১৬ নভেম্বর ২০১৪ ২২:৩৪266546
  • এনারেসের ঘটনাটার কথা জেনে শিউরে উঠলাম।
  • aka | ১৬ নভেম্বর ২০১৪ ২২:২৪266545
  • আমরা খাই ইন্ডিয়া গেট। এদ্দিনে একখানা ভালো চাল পেয়েছি। একটু দাম বেশি কিন্তু যেহেতু আমরা খুবই কম খাই তাই পুষিয়ে যায়।
  • 4z | ১৬ নভেম্বর ২০১৪ ২১:৫৬266543
  • কি হয়েছে?
  • সিকি | ১৬ নভেম্বর ২০১৪ ২১:৫০266542
  • রাজশাহীর ঘটনাটা জাস্ট শকিং।
  • শ্রী সদা | ১৬ নভেম্বর ২০১৪ ২১:৪৬266541
  • বিয়েসেনেলে তখন জিডির কপি লাগতো, এখন লাগে কিনা জানি না। আর হ্যাঁ, পাই দি যেরকম বললো, উপরমহলে কানেকশন না থাকলে পুলিশকে দিয়ে কাজ করানো (বিনা ঘুষে) কঠিন।
  • | ১৬ নভেম্বর ২০১৪ ২০:০৬266540
  • শিক্ষকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা দরকার।
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৪ ১৯:৪৫266539
  • ভোদাফোনে লাগে না।
  • sch | ১৬ নভেম্বর ২০১৪ ১৮:১৯266538
  • duplicate সিম এর জন্যে থানার ডায়ারি লাগে? আমি তো দেখেছি জাস্ত হারিয়ে গেছে বলা মাত্র দিয়ে দেয়। কোনো প্রবলেম হয় না
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ১৭:২৬266537
  • ওদিকে রাজশাহীতে কী সাঙ্ঘাতিক ঘটনা !
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ১৭:১২266536
  • আমার পরিচিত দুজনের মোবাইল উদ্ধার হয়েছে। একজন আমারই আত্মীয়। আমার মোবাইল চুরির কোন সুরাহা হয়নি। এবং আমিও ডায়রিতে চুরি লিখেছিলাম বলে ঝামেলা করেছিল।
    ঐ দুজন ই কোন না কোন কানেকশন ধরে লালবাজার পৌঁছতে পেরেছিল। এই চুরিগুলোর সুরাহা মনে হয় পুলিশ চাইলেই করতে পারে, বিশেষ করে যখন imei নং থাকে।
  • শ্রী সদা | ১৬ নভেম্বর ২০১৪ ১৬:৩৬266535
  • sch দা, বিধাননগর পুলিশের পেজটা আগে দেখিনি, থ্যাংকস। আমি কেষ্টপুরে থাকি, দুবার মোবাইল চুরি এবং একবার সাইকেল চুরি সংক্রান্ত ডাইরি করতে গিয়ে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে (সল্টলেক,বাগুইহাটি আর শেক্সপিয়ার সরণী থানায়)। পুলিশ যেন তেন প্রকারেণ চায় লিখিয়ে নিতে যে চুরি যায়নি, হারিয়ে গেছে। প্রথমে চেষ্টা করে ঘাড় থেকে নামাতে (এটা এই এরিয়ায় পড়েনা, অমুক থানায় যান) ইত্যাদি। একটা সময় কেষ্টপুরে স্টুডেন্ট মেসগুলোতে সপ্তাহে দুটো তিনটে ল্যাপটপ চুরি হতো মিনিমাম। আমার এক বন্ধু ল্যাপটপ চুরির ডাইরি করতে গিয়ে উল্টে থ্রেট খেয়েছিল - রাতবিরেতে বাড়ি থাকেননা কেন ? বাবা মা পয়সা খরচা করে পড়তে পাঠিয়েছে কি ছেলে রাত বারোটায় আড্ডা মারতে যাবে বলে ? ইত্যাদি। আমার সামনেই ঘটেছিল ঘটনাটা। মোবাইল চুরি হলে ডাইরি না করেও উপায় থাকেনা, জিডির কপি না দিলে সিম পাওয়া যাবেনা। একজনের ল্যাপটপ কোনোগতিকে উদ্ধার হয়েছিল, কিন্তু পুলিশ কিছুতেই হ্যান্ডওভার করতে চাইছিলো না - প্রমাণ করুন আপনার ল্যাপটপ ইত্যাদি বলে, শেষে কিছু টাকাপয়সা দিয়ে রফা হয়েছিল। আমার স্বল্প অভিজ্ঞতায় পুলিশের মতো করাপ্ট এবং ক্রিমিনালাইজড সংগঠন খুব কম দেখেছি।
    হবু ডাক্তাররা যে অমানবিক কাজ করেছেন সেটাকে জাস্টিফাই করার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু প্রশাসনের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে না পারলে এই গণধোলাই এর পথ থেকে "পাবলিক" কে সরানো মুশকিল।
  • sch | ১৬ নভেম্বর ২০১৪ ১৬:১৪266533
  • সদা এটা কিন্তু ঠিক বললে না - bidhan nagar police এর FB পেযে প্রায়ই দেখি হারানো মোবাইল খুজে ফেরত দিচ্ছে। কত % বলতে পারব না - কিন্তু দেয়। আর আমরাই কি হারালে সবসময় ডায়ারি করি।

    একজন চুরি করেছে এটা খুব সাঙ্গাতিক কিছু ব্যাপার না - আদিকাল থেকে চুরি হয়ে আসছে। কিন্তু একজন মাস্ট?আরমশাই যখন ছাত্রকে আত্মহত্যার পথে ঠেলে দেন তখন সেটা খুব cruel punishment deserve করে।

    আমি হবু ডাক্তারদের স্টুপিডিটি দেকেহ অবাক হলাম - কোনো একটা ইঞ্জেকশান দিয়ে চোরের দু হাত অনেক ক্ষণের জন্য অসার করে দিতে পারত। যাতে ভবিষ্যতে সে আর দাক্তারদের জিনিসে হাত না দেয় - তার জায়গায় এই পিটিয়ে মারার ইচ্ছে হল কেন কে জানে।
  • শ্রী সদা | ১৬ নভেম্বর ২০১৪ ১৫:৪০266532
  • এই জঘন্য কাজ কোনোভাবেই সমর্থন করিনা, কিন্তু প্রশাসনের দায় ও অস্বীকার করা যায়না। আজ অব্দি আমার চেনা কেউ পার্স, মোবাইল, সাইকেল, ল্যাপটপ ইত্যাদি খুচরো কিন্তু অত্যন্ত কাজের জিনিসপত্তর চুরি যাওয়ার পর উদ্ধার করতে পারেনি। পুলিশ বড়জোর একটা ডায়েরি নেয়, সেখানে আবার স্টোলেন লিখলে বাবুদের রাগ হয়, লিখতে হয় - হারিয়ে গেছে। এই ছিঁচকে চুরিগুলো কাইন্ড অফ পেই ইন অ্যাস। আজকে আমার মোবাইল চুরি গেলে আর্থিক ক্ষতি যা হবে তার বেশী হবে অহেতুক হেনস্থা। সিম ডিঅ্যাক্টিভেট করো, জিডির কপি নিয়ে সার্ভিস প্রোভাইডারের কাছে নতুন সিমের দরখাস্ত করো, নতুন ফোন কেনো ইত্যাদি .... পুলিশ যেদিন চুরি যাওয়া ফোনের অন্ততঃ অর্ধেক উদ্ধার করতে পারবে (অ্যাট লিস্ট চেষ্টা করবে) সেদিন এই ধরণের ঘটনার পর "'যাক ঠিক শাস্তি'ই হয়েছে" বলার লোক ও কমে আসবে।
  • | ১৬ নভেম্বর ২০১৪ ১৪:৩৭266531
  • 'যাক ঠিক শাস্তি'ই হয়েছে ভেবে নিশ্চয় কেউ কেউ খুশী হবেন

    http://zeenews.india.com/bengali/kolkata/mobil-murder-nrs_122341.html

    কিন্তু হেডিঙের সাথে খবরের ভেতরের পুরোটা মিল নেই। তা সত্ত্বেও কি ভীষণ হিংস্র মানুষজন!
  • Blank | ১৬ নভেম্বর ২০১৪ ১৩:৩৩266530
  • এইটে বরং পড়ুন

  • kc | ১৬ নভেম্বর ২০১৪ ১৩:১৯266529
  • লোকটা কলেজে ফিজিক্সে পড়াত। এরাই যদি এরকম কথা বলে তাইলে বাকিদের কথাতো বোঝাই যায়।
  • T | ১৬ নভেম্বর ২০১৪ ১৩:১২266528
  • এ তো নতুন কিছু নয়। সবই ব্যাদে আছে সিন্ড্রোম। আবার রবীন্দ্রনাথের নামও আছে। সেই বহুদিন আগে দেশ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের কথা মনে পড়ে গেল। 'তোমারই চেতনার রঙে পান্না হ'ল সবুজ' না এইরকম একটা লাইন নিয়ে তার অন্তর্নিহিত কোয়ান্টাম মানে টানে উদ্ঘাটন পূর্বক বিরাট জম্পেশ প্রবন্ধ।
  • Bhagidaar | ১৬ নভেম্বর ২০১৪ ১২:৪৭266525
  • -- স্চ ব্যাক ইন ফুল ফর্ম
  • sch | ১৬ নভেম্বর ২০১৪ ১২:২৩266524
  • কবে যে আপনাদের শুভ বোধ আসবে - এই মালটাকে চিকিৎসা করাবেই বা কে - করে কি -ই বা হবে। সশ্রম কারাদণ্ড দিয়ে কাশ্মীরে পাঠিয়ে দিক - বিশেষ করে সিয়াচেনের দিকে যেখানে হেভি শেলিং হয় - একটা শার্ট আর পাজামা ছাড়া কিছু দেওয়ার দরকার নেই - হয়। ঠাণ্ডায় বা শেলিং এ মারা যাবে - মরার আগে অল্প রিয়ালাইজেশান হবে ছেলেটার কেমন লেগেছিল
  • | ১৬ নভেম্বর ২০১৪ ১২:১৮266523
  • এই লোক তো মানসিকভাবে চরম অসুস্থ। এর দীর্ঘমেয়াদি চিকিৎসা হওয়া দরকার।

  • sch | ১৬ নভেম্বর ২০১৪ ১২:১২266522
  • সল্টলেকে 43 টাকায় বাঁশকাঠি চাল পাওয়া যায় - অনেক লোকেই তো সেটা খায় - কোনো সমস্যা তো হয় না বলেই জানি
  • dc | ১৬ নভেম্বর ২০১৪ ১২:০৭266521
  • ডিডিদা জাপানে গিয়েই খেয়ে এলেন নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত