এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৬266639
  • প্রশ্নটা বেশ 'পাথরের বাসন ভাঙা কি খারাপ?' 'আয়না ভাঙা কি খারাপ?' গোছের লাগছে। :-)
    কোনওকিছু ভাঙার হলে তাকে ভেঙে ফেলাই ভাল।
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৬266640
  • না না ডিভোর্স তো 'খুউপি' ভ্রাআআলো জিনিস !
  • Tim | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৩০266638
  • আরো সাধারণভাবেঃ সম্পর্ক ভেঙে যাওয়া খারাপ হলে কেন খারাপ?
  • Tim | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:২৩266637
  • ডিভোর্স কি খারাপ জিনিস, কাজু?
  • Tim | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:২২266636
  • আবার সে এসেছে ফিরিয়া...
  • একক | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:২১266635
  • এরকম কলকাতা-মফস্বল পার্থক্য চোখে পরেনি আমারও।লিভ টুগেদার নিয়ে মফস্বলে একটু চোখ কপালে তোলা বেশি। মানে ধরুন মেয়ে প্রবাস থেকে জানালো সে একটি ছেলের সঙ্গে আছে। বাড়ির লোক বারণ করবেনা কিন্তু কীভাবে ব্যাপারটা বিয়ে অবধি গড়ায় ভেবে বেশ শঙ্কিত থাকবে। তার চাপ কখনো কখনো হলেও হতে পারত সম্পর্ক কে অতিরিক্ত চাপের মুখে ফেলে। তবে এগুলো কাটতে সময় লাগবে।
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:১৮266634
  • বিষয়টা এমন যে এতে শুধু কিছু অ্যানেকডোট দেয়া যায়, কিন্তু তা দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না যে, বাবা মা-র কথা না শুনে নিজেরা পছন্দ করে বিয়ে করলেই সেটা একেবারে মেড ফর ইচ আদার হয়ে যাবে। আমিও বলতে পারি এরকম ৫ খানা দৃষ্টান্ত দেখেছি যাতে নিজেরা পছন্দের বিয়ে দু বছরেই ভেঙে গেছে, ডিভোর্স দে মা পালিয়ে বাঁচি, আবার বাবা মার ঠিক করে দেয়া ৬-৭ খানা কেসে সব ঠিকঠাক। তো এভাবে তো কিছু বলা যায় না, যে যেমন দেখেছে।
  • jhiki | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:০৯266633
  • বর্ণ অ্যান্ড ব্রট আপ কলকাতার লোকেরা বাকী পঃবঃ থেকে গোঁড়া না উদার?

    এপ্রিলে আমার এক আত্মীয়ের বিয়ে হয়েছে। পাত্রপাত্রীর আলাপ ফেসবুকে। পাত্রের বাড়ী বীরপাড়া, ঐদিকেরই বিডিও অফিসে চাকরী। পাত্রী বর্ণ অ্যান্ড ব্রট আপ ইন কান্দি, মুর্শিদাবাদ। কলেজ শেষ করে চাকরীর চেষ্টায় আছে!!

    আপত্তি তো দূরের কথা, বিয়েতে মুর্শিদাবাদী আর বিক্রমপুরী সব রিচুয়ালই মহানন্দে পালিত হয়েছে।

    আমি তো প্রত্যেকবছর দেশে গিয়ে লোকজনকে কয়েককদম এগিয়ে যেতে দেখি। আগে যেসব বিষয় আমরা এড়িয়ে যেতাম, এখন সেসব বিষয়ে (যেমন বাড়ীর বৌ-এর পরকীয়া) বাড়ীতে আলোচনা হয়, ছেলেকে বউকে পথে আনার বদলে ডিভোর্সের পরামর্শ দেওয়া হয়। যারা দেয় তারা সব পঞ্চাশোর্ধ মানুষ, জন্ম ও কর্ম কলকাতা বা অন্য কোন মেট্রো থেকে বহু দূরে।
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৫:৫২266632
  • ঃ-)
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৪ ১৫:৪৩266631
  • ও ইয়ে, কাজু কি রেগে গেল আমার ওপর? বাবা কাজু, রাগ কোরো না। তক্কো করছি তোওও।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৪ ১৫:৪২266630
  • আচ্ছা, ভারত বাদই দিলাম। অ্যাপার্টমেন্টের কতজন বাসিন্দা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা? কতজন হাওড়া হুগলি উচপ? কতজন পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া? কতজন মালদা দক্ষিণ দিনাজপুর?
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৫:৩২266629
  • ও হ্যাঁ সিকিস্যার তো আবার সর্বভারতীয় মতে চলে ! নো স্যার ঘাট হয়েছে বলা। আপনি সর্বজ্ঞ !
  • Tim | ১৭ নভেম্বর ২০১৪ ১৫:২৫266628
  • আমার বন্ধুদের দেখছি, হেব্বি জেদ। বাচ্চাদের নিজের পছন্দ তো দূরের কথা, আদৌ বিয়েই করতে দিচ্চেনা। অজুহাতঃ বিয়ের বয়স হয়নি, সরকারী নিয়ম।
    ছ্যাঃ তোরা না এখনকার বাবা-মা?
  • Tim | ১৭ নভেম্বর ২০১৪ ১৫:২২266627
  • বাবা মা বাচ্চার বয়স কত হলে এখনকার হবে সেটা জানা দরকার।

    আর সিকি, বাংলার মাটি বাংলার জল এখনও উর্ব্বর। অন্যদিকে এখুনি না দেখলেও চলবে। কাজুর দেখায় বিচলিত হয়ে প্রাদেশিক মত বনো।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৪ ১৪:৪৫266626
  • কাজুর ফ্ল্যাটে, মানে অ্যাপার্টমেন্টে কজন বাঙালি, আর কজন অবাঙালি? বিহারের কজন? তামিলনাড়ুর কজন? গুজরাটের কজন? ;-)
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৪:২০266625
  • আমার ফ্ল্যাটে তো কম ছেলে মেয়ের বিয়ে হল না, আমার নিজের ফ্যামেলিতেই দেখলাম, মোট কথা এখন আমি এমন কাউকে দেখি না যে বাবা মা-র কথামত বিয়ে করছে নিজের পছন্দ বর্জন করে বা এমন কোনো বাবা মা দেখি না যে ছেলেমেয়ের পছন্দ নিয়ে কোনো অবজেকশন দেয়। সংখ্যাটা নেহাৎ কম নয়।

    হ্যাঁ তুমি দেখেছ তো বেশি আমার থেকে, তাহলেই হবে। ঃ)
  • lcm | ১৭ নভেম্বর ২০১৪ ১৪:১৯266624
  • আগের থেকে অবস্থা ভালো হচ্ছে। ৫০ বছর আগের, মানে ধরো ১৯৬৪ সালের থেকে ভালো। দিনে দিনে ভালো হবে।
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৪ ১৪:১৫266623
  • কাজু খুবই কম "এখনকার বাবা-মায়েদের" দেখেছে। :)
  • lcm | ১৭ নভেম্বর ২০১৪ ১৪:১৩266622
  • go with the flow
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৪:১০266621
  • এটার উত্তর জানতে সক্রেটিসকে প্ল্যানচেটে ডাকলে হয় তো ! ;-)
  • jhiki | ১৭ নভেম্বর ২০১৪ ১৪:০৫266620
  • গুরুর পাতায় দার্শনিক আলোচনা তো কম হয়না, এল সি এম দা ঠিক কী বলতে চাইছেন?????
  • lcm | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:৫৯266619
  • আজকের বাণী ---
    Get married. If you get a good partner, you'll become happy; if you get a bad one, you'll become a philosopher.
    - Socrates
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:৪৭266618
  • এখনকার বাবা-মায়েরা আর তত বাদ সাধেন না ছেলে মেয়েদের নিজেরা পছন্দ করে বিয়ে ব্যাপারে। একটু মোটামুটি ডিপেন্ডেবল ছেলে হলে তো মেনেই নেন। তার ওপর বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতে হবে, ফ্যামিলিতে মানানসই হতে হবে এই চাপটাও তত নেই এখন আর সব সময়। অনেক ক্ষেত্রেই ছেলে বাইরে চাকরি করে, বউ নিয়ে এক হপ্তার মধ্যেই চলে গেল বিদেশে কি হয়ত দেশেরই অন্য শহরে। কাজেই তাদের ব্যাপার তারাই বুঝুক, পরে কিছু বলতে না এলেই হল।
  • একক | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:৪৬266617
  • বাবা-মা র নাক গলানোর জায়গাটা থেকে যাচ্ছে মডার্ন সোসাইটিতেও। ধরুন বাবা-মা প্রফেসর। মেয়ে ডক্টরেট কমপ্লিট করলো। অমনি বাবা-মা তুতো ইয়া বড় বড় দুটো নাক এসে বলবে কাকে বিয়ে করা উচিত কাকে নয়। কোন ছেলেকে বিয়ে করলে বেটার ভবিষ্যত কারণ কোন সাবজেক্টের মার্কেট ভ্যালু কত। ন্যাচেরালি এটাকে শিক্ষিত মেয়েরা আউটসোর্সিং হিসেবেই দেখেন। বরং ওই সময় চাপ না নিয়ে নিজের কারিয়ার গুছোলে কাজ দেয়।
  • jhiki | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:৩৭266616
  • বিয়ে ভালো খারাপ কিচ্ছু না। যার ইচ্ছে বিয়ে করবে, যার ইচ্ছে করবেনা। এখানে বাবা-মা সহ অন্য লোকের নাক গলানো এবং বাবা-মার ওপর প্রত্যাশা কোনটাই না থাকলেই ভালো.... কিন্তু বাস্তব এর ঠিক বিপরীত ঃ(
  • jhiki | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:৩২266615
  • মোহর, ব্যক্তিগত কথা আমি লিখিনা, তবে আপনার পোস্টের উত্তরে জানানো দরকার ছিল, আপনি যে মেয়েদের কথা বলছেন, আমিও তাদের কথাই বলছি ঃ)
  • jhiki | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:৩০266614
  • জালার গায়ে টিকটিকি সত্যি দেখিনা এখন, সব এলিজিবল ব্যচেলররা সিক্স প্যাক বাগাচ্ছে।

    বছর তিনেকে আগে আমাদের অফিসে একটা জুনিয়র ছেলে আরো দু-তিনজনের সাথে ডেপুটেশনে এসেছিল। তারপর এখানেই চাকরী খুঁজে নেয়। বন্ধুরা তাকে মোটু বলে ডাকত। এখন শুনলাম তার পাত্রী দেখার পাট চলছে, আর সে নিত্যি নতুন স্ট্যাটাস আপডেট দিচ্ছে উইথ টোনড বডি!!
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:২৮266613
  • বিয়ে জিনিসটা 'খুউপি খ্রাআআআপ'। তার চেয়ে নিজে চাগরিবগরি করে, পড়াশুনো করে, পয়সা জমিয়ে একা থাকা ভালো। ছেলেদের মেয়েদের উভয়ের জন্যেই।

    কাল মেশিন সারাতে এসে শুভদা-ও আমাকে ইন্সপায়ার করে গেল - 'কেন রে ভাই তুই আমি কী খারাপটা আছি শুনি?' অনেকদিন পর একটু অন্য কথা শুনে স্বস্তি পেলাম। লোকে জ্বালিয়ে মারছে এক কথা বলে বলে।
  • মোহর | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:২৬266612
  • ঝিকি, আমি কি করি সেটা বড় কথা ছিল না।

    আর না, আমি তো সমবয়েসী এক কেলাসে পরে এসব ছেলেদের ধরিই নি। সাধারণত এখানে প্রেম-ট্রেম হয় এক ক্লাস ওপর নীচে, সমবয়েসীদের মধ্যে বন্ধুত্বটাই বেশি দেখি। ফ্রেন্ড জোন্ড।
  • মোহর | ১৭ নভেম্বর ২০১৪ ১৩:২২266611
  • জালার গায়ে টিকটিকি :/

    #justsaying
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত