এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:২৯266670
  • সম্পর্ক তো ডাযালেকটিক নয়, ডাযালজিক। সে কাছের বন্ধু হলেও, বউ-বর বলে না।
  • sch | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:২৭266669
  • বৌ তো বন্ধুই হয় - আবার কি।
  • T | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:২৬266668
  • বিয়ে আদতে একটি ট্যুরিং টেস্ট। নিয্যস ব্যাপার। এই দেখুন কেমন একক ধরা পড়ে গেছে। এর ফলে নিশ্চিত হওয়া গেল যে একক রোবট নয়। :)
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:২২266667
  • ও বুঝলাম। কিন্তু সে যদি পাড়ারই কোনো বন্ধু হয়, যে এক আপনার এক ডাকে আসে, যে জানে আপনি এগুলো নিয়ে কতটা সিম্প্যাথেটিক, সেও খানিকটা তাই। অর্ধাঙ্গিনী একেবারে এক মতে, একই পথের পথিক, কোনো রকম খ্যাচখ্যাচানি ছাড়াই, এরম হলে তো বিরল, রাজযোটক !
  • sch | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:২১266666
  • বিয়েটা কিরকম ব্যাপার জানো তো - লাস্ট উইকেটে তুমি মুরলিথরণকে নিয়ে ব্যাট করছ - প্রতি ওভারের শেষ বলে তোমায় সিঙ্গলস নিতে হবে - কখনো চিকি সিঙ্গল ওভারের মাঝে নিতে পারবে না - কিন্তু তুমি জানো এখন যাই হোক বোলিং য়ের সময় এই আমার ম্যাচ উইনার।
    এবার ফিলিংটা ভেবে নাও - বুঝে যাবে
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:১৮266665
  • মানে ব্যাপার হচ্ছে, যখন কোনো ট্রি-এর লিফে অবস্থান করছেন, তখন সেই নোড ডিলিট করা বা কোনো অপরেশন লাগানো সোজা। কিন্তু তলায় অন্য ডিপেন্ডেন্ট নোড এসে গেলে প্রতিটা কাজে ডিপেন্ডেন্সি চেকার লাগাতে হয়।
    এই জন্যেই বিয়ে হলে লোকে একটু ইয়ে মত হয়ে যায়। ;-)
  • sch | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:১৭266664
  • কাজু কোনো বিচ্ছু ইনজিওর্দ কুকুরকে ধরে ওষুধ লাগাতে চেষ্টা করেছ? হাই ব্রীডের কুকুর না - পাতি নেড়ি। একজন না ধরলে প্রবল প্রব্লেম। রাত দশটার সময় অফিস থেকে ফিরে যদি দেখ পাড়ার একটা কুকুর ইঞ্জিওর্ড কিন্তু কাছে গেলেই পালাচ্ছে - তখন একটা লোক লাগে যে কুকুরটাকে খাবার দিয়ে ধরবে। আর সেরকম পার্টনার থাকলে সে ওই সব জার্ম টার্ম নিইয়ে মাথা ঘামাবে না - আসল কথা হলো এক প্যাশনের লোক
  • | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:১৬266663
  • সচ, বিয়ের মাধুর্য পড়ে ভাল্লাগলোঃ)
  • kc | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:১৩266661
  • আরও আছে।
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:১৩266662
  • সচদা বুঝলাম না এগুলোর সাথে বিয়ের কী সম্পক্ক? অসুস্থ কুকুরকে ধরে অসুধ খাওয়ানো বা লাগানো - আপনি যদি সত্যিই পশুপ্রেমী মানুষ হন, তো বিয়ে আগেও করতেই পারেন। মানে পাশে আরেকজন এসে কী এক্সট্রা শক্তি যোগায়? এগুলো নিজের নিজের পার্সেপশনের ওপর ডিপেন্ড করে না কি? কেউ হয়ত এগুলোই বিয়ের আগে করে, বিয়ের পরে বেশি সতর্ক হয়ে - 'না ভাই জার্ম লেগে যাবে, ঘরে ছানার গায়ে ভুলে হাত লাগলে ইনফেকশন হবে' ভেবে কেটে পড়বে।
  • sch | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:০৮266660
  • একক, সম্প্রতি রিয়ালাইজ করলাম বিয়ের আগে কিছু কিছু কাজ যেগুলো করা যেত না সেগুলো পরে একটু সহজে করা যায়। যেমন - অসুস্থ কুকুরকে ধরে অসুধ খাওয়ানো বা লাগানো, একদল কুকুরের সাথে হই হই করে ছবি তুলে খেলেধুলে সময় কাটিয়ে ফেলা, ল্যাপটপের হার্ড ডিস্ক চেঞ্জ করতে গিয়ে প্রব্লেম হলে পাতি হ্যান্ড ওভার করে দেওয়া, কালীপূজোর লাইটিং ফিট করার সময় বিশাল হেল্পিং পাওয়া............তবে করতে না পারা কাজগুলোর সংখ্যাও নেহাত কম না
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:০৬266659
  • কিন্তু মায়া জিনিসটা বড় পলকা। শক্তিবাউ 'কিছু মায়া রয়ে গেল' বলেও পান কিনতে বেরিয়ে ভূটান গিয়ে উঠেছিলেন, 'সন্তান বাঘিনী রক্ষা করে'। আমি যদি হঠাৎ বেরিয়ে ওই পাহাড়ি খাদের পাশে গিয়ে 'চাঁদ ডাকে আয় আয়' করি, বাঘিনী আমার ঘেঁচু কত্তে পারবে।
  • d | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:০৩266658
  • এককের মায়া!!!
    খাইসে রে!
    যাই এক্কাপ কফি নিয়ে আসি।
  • একক | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:০২266657
  • টিম
    বে কল্লে মনে মায়া হয়। মায়া হলে চূড়ান্ত রিস্কের আগে ইমার্জেন্সি ব্রেক লেগে যায় যে। সে অপর পক্ষ স্বাধীন করে দিলেও। তুমি যা বলছ আমি মানি কিন্তু মায়া পিথিবির চেও বিচিত্র :)
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:০১266656
  • উহা আমার উদ্ধৃতি। ৪ঃ৫৬ য় সটীক ব্যাখ্যা-ও বিবৃত করিয়াছি।
  • সে | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:০০266654
  • জন্ম বিবাহ ডিভোর্স মৃত্যু -চতুরাশ্রম। আর্যকবিরা বলে গেছেন। এগুলো হচ্ছে ভাগ্যের লিখন।
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৭:০০266655
  • একুবাউ-র ৪ঃ৪৭ পড়ে মনে বেজে উঠল - 'আমার এ যৌবন চম্পা চামেলি বনে' ইত্যাদি। আহা ! সেভেন্টি ফোর অ্যান্ড হাফ।
  • d | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৫৯266653
  • টিম,

    তুমি কি ছড়াইলে?
    ঐ কোটেশানের মধ্যের অংশটা তো আমি বলিনি। মনেও করি না একেবারেই। উত্তর কী করে দেব?? O.o
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৫৬266652
  • 'ডিভোর্স হয়নি মানেই সব ঠিকঠাক আছে, বলা কি যায়?' -
    না না তা বলিনি একদম ! কত লোক জ্বলে পুড়ে খাক হয়েও ডিভোর্স করতে পারে না কোর্টকাছারির ঝামেলা এড়াতে। পুরো কম্বল ধোলাই কেস, ওপরে মারের দাগও পড়বে না, কিন্তু ভেতরে?
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৫১266649
  • "কোনওকিছু ভাঙার হলে তাকে ভেঙে ফেলাই ভাল।"

    ভালো তো বটেই, কিন্তু সেটুকু ভালোও অনেকে করে উঠতে পারেন না। তেলের শিশি ভাঙা যত সোজা, সম্পর্ক ভাঙা তত সোজা নয় আজও।

    আমি এই মুহূর্তে একটি ভেঙে যেতে বসা সম্পর্ক, আর একটি জুড়তে চলা সম্পর্কের কাছি ধরে চলেছি। বিয়েটি হবে ডিসেম্বরে। অন্য কেসের ডিভোর্সটি কবে হবে জানি না। গতকালই হয়ে গেলে ভালো হত, কিন্তু হবার নয়।
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৫১266650
  • মানে কী দাঁড়ালো তাহলে - বিয়ে এমন হওয়া উচিৎ যাতে বছর দুয়েকের মত টিকে তারপর ধড়াম করে ভেঙে যায়, যেমন রেকর্ড, যেমন ফর্ম গড়া হয় ভাঙার জন্যেই।

    আরো একটা অন্য দিক - যে কোন অ্যাপ্ল্যায়েন্সের মেন্টেনেন্সের পেছনে কাস্টমারকে খচ্চা না করাতে পারলে তো কেলভিনেটরের মত হবে - ২৪ বছর ধরে ভালো চলছে তো চলছে...আর কম্পানির লালবাতি জ্বলে যাচ্ছে। তেমনি একটা বিয়ে লম্বা লঞ্জিভিটি নিয়ে চললে কী করে হবে? সবই আম্রিগার মত হচ্ছে, বিয়েটাও অমনি হওয়া উচিৎ, এটায় বড় সেকেলে হয়ে আছে লোকে এখনো সত্যি। ৮ বছরে ৮-টা বিয়ে। জানুয়ারিতে শুরু ডিসেম্বরে শ্যাষ। বা অর্ধবার্ষিকী টার্গেট হলে আরো ভালো।
  • Tim | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৪৯266648
  • যাগ্গে, বাস ধরি। আফনেরা গড়ুন, গড়তে থাকুন, শুধু মাঝে মাঝে চেক করে নেবেন, শিব হলো না মাংকি। ঃ-)

    একক, ডিসেগ্রী করলাম। বে নয়, বাচ্চা হলে এসব করা যায়না। তবে বলা যায়্না তাও হয়ত খুঁজে পাওয়া যাবে, পিথিবি বড়োই বিচিত্র আর একথা তোমারে বলে দিতে হলে আমি ল্জ্জায় কুঘো হয়ে মাটিতে মিশে যাবো। ঃ-))
  • একক | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৪৭266647
  • কে বলেছে সইবে না :) কলেবর তো সয় না, যৌবন সয়। মাঝে মাঝে একদম একা দুরপাল্লার ট্রেইনে চেপে দেখো। স্টেশনের নাম পছন্দ হলে নেবে পরবে। এত্তবড় একটা দামড়া দেশ আমাদের। ঘুরতে ইমিগ্রেশন চেক লাগেনা। মস্তিই মস্তি।
  • Tim | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৪৪266646
  • ""আমিও বলতে পারি এরকম ৫ খানা দৃষ্টান্ত দেখেছি যাতে নিজেরা পছন্দের বিয়ে দু বছরেই ভেঙে গেছে, ডিভোর্স দে মা পালিয়ে বাঁচি, আবার বাবা মার ঠিক করে দেয়া ৬-৭ খানা কেসে সব ঠিকঠাক।""

    দমদি, আমার প্রশ্ন এই "ঠিকঠাক" শব্দটা নিয়ে। ডিভোর্স হয়নি মানেই সব ঠিকঠাক আছে, বলা কি যায়? ঃ-)
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৪৩266644
  • এই জন্যে একুবাউ হচ্ছে একুবাউ। ঃ) মস্তির আইডিয়াগুলো দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে গেল ! কিন্তু এই কলেবরে এসব সইবে না গো...
  • - | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৪৩266645
  • হ্যাঁ, হ্যাঁ, ভেঙে ফেলাই ভালো। না ভাঙলে আবার নতুন জিনিস (পড়ুন বিয়ে) পাওয়া যাবে কেমন করে? ঃ-)
  • d | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৪১266643
  • ঝিকির অভিজ্ঞতা শুনে বেশ ভাল্লাগলো। কলকাতাকেন্দ্রিক লোকজনের মানসিকতা অনেকসময়ই বড় বেশী বদ্ধজলা টাইপের ঠ্যাকে।
  • Kaju | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৪০266642
  • বিশেষ করে কাউকে কাউকে (পুং মং নির্বিশেষে) দেখে মনে হয় এর সাথে তো একদিনও মনের মিল হওয়া সম্ভবই না, তখন উল্টোদিকের ব্যক্তিটিকে (পুং মং নির্বিশেষে) খুরে খুরে দন্ডবৎ করতে কী ইচ্ছে যে হয় ! মনে মনে ভাবি কী করে পারে এর সাথে?
  • একক | ১৭ নভেম্বর ২০১৪ ১৬:৩৯266641
  • কাজু বাবু
    কিছু কাজ আছে বিয়ের পর করতে পারবে না। সেগুলো করে ফ্যালো তবেই না মস্তি :) খাদ থেকে ঝাঁপাও, পাহাড়ি নদী তে সাঁতার কাটো, বেনারস গিয়ে ভিক্ষে করো, মরে যেতে পারো এমন নেশা করো, পাওয়ার ডিপার্টমেন্ট এ গিয়ে খুড়তুত পিসিমার বাতের ব্যথার জন্যে ট্রান্সফর্মারের তেল চাও.....মানে জাস্ট যা খুশি এবং খুশি নয় তাও। নইলে দেখবে তোমার পার্টনারের কত মজার মজার অভিজ্ঞতা আর তোমার ঝুলি ফাঁকা। লাইফ টা হুল্লাট মজার। কিন্তু সব ফেজে সব মজা করা যায়না। বিয়ে যবে ইচ্ছে করবে,করবে.....মস্তি করো :)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত