এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২১:১৪266940
  • এই যে আমরা, হল/জল-ধররা শীতে এত কষ্ট পাচ্চি, তা নিয়ে কারো কোন হেলদোল নাই !
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২১:১৩266939
  • জালি সবই বোঝা গেল, কিন্তু এ মহিলা কিসের আনন্দে নির্যাতিতা হলেন বোঝা গেলনা। এতো বেশ গিভ অ্যান্ড টেক অ্যারেঞ্জমেন্ট। "এই সখ্যের বদলে তরুণী পেলেন ইন্টারভিউ সংক্রান্ত বহু গোপন তথ্য। আর সেকারণেই বোধহয়, লিখিত পরীক্ষার সাতদিন আগেই তরুণীর হাতে চলে এসেছিল পরীক্ষার দু-সেট প্রশ্নপত্র। এখানেই শেষ নয়, পরীক্ষা ভাল না হওয়ায় বাড়িতে বসে নতুন উত্তরপত্র তৈরি করেন এই তরুণী। ঘরে বসে লেখা সেই উত্তরপত্র মূল খাতার মধ্যে গোপনে ঢুকিয়ে দেন রেজিস্ট্রার সুরজিত পানিগ্রাহী। অসত্ উপায়ে অন্যকে টপকে পরীক্ষায় পাশও করে যান তিনি। শুধু সঙ্গ দেওযার জন্য!"

    রিপোর্টিং এ ঢপ নেই আশা করছি। তা যদি হয়, তো এর মধ্যে নির্যাতন টা কই?
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২১:১০266938
  • কাল বিকেলে গাড়িতে দেখলাম ১৩ আজ সকালে ১০। নভেম্বর মাসে।
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২১:০৭266936
  • আমরাও বিলো ফ্রিজিং -এখন ২৮, রাতে ১৯।
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২১:০৪266935
  • ক্কী ঠান্ডা রে ভাই। পুরো বসন্ত এসে গেছে।
  • | ১৮ নভেম্বর ২০১৪ ২০:০৭266934
  • অভ্যু, ভালো লোককেই জিগিয়েছো।আমি ও রসে বঞ্চিতঃ)গতবার অন্য রাজ্য থেকে এক বন্ধু এসেছিলো,সে এইব্যাপারে খুবই দক্ষ। তার আগ্রহে( খোঁচানোয়) এক দোকানে গেলাম। উরিবাবা। ক্ষুরে ক্ষুরে দন্ডবতঃ))
    পরদিন সকালে গুটিগুটি কোনো দোকানে যেতে বলতে পারো। আরো ভালো হচ্ছে অনলাইন কিনে নেওয়া- এই সুপরামর্শই দিতে পারি/পারো।
  • d | ১৮ নভেম্বর ২০১৪ ১৯:৪২266933
  • বলে দাও যে সোনার দাম এত পড়ে যাচ্ছে বলে তুমি এবার স্রেফ কয়েকশো কেজি হীরে ছাড়া আর কিছু কিনবে না।
  • Abhyu | ১৮ নভেম্বর ২০১৪ ১৯:৩৪266932
  • মিঠুদি কাল এক আন্ডারগ্র্যাড কন্যা আমাকে জিজ্ঞাসা করল যে আমি ব্ল্যাক ফ্রাইডেতে কি কিনব? আমার কী করণীয়?
  • | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:৫৩266931
  • প্রাক্তন বিপ্লবী ডাক্তার।ইনি অবশ্য এখন দলবদল করেছেন।
    সময়ের অভাব কেন হবে? সন্ধ্যেবেলা কফিহাউসে আসা অসম্ভব কিছুনা। আর বর্তমানে ইনি এমডি পাঠরত।
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:৪৭266930
  • ছেলেটি ডাক্তার না বিপ্লবী ? ডাক্তারদের এত্ত সময় থাকে? কফি হাউসে যাবার?
  • Abhyu | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:৪৩266929
  • আমাদের ছোটোবেলায় বলত ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ারদের দিন গিয়াছে...
  • | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:৪২266928
  • দুতিনদিন আগেই নাকি কফি হাউসে এক বড় বিপ্লবী একটি মেয়েকে ক্রমাগত জ্বালাতন করছিলো-জ্বালাতনের ইতিহাস দীর্ঘ। সেদিন মেয়েটি আর সহ্য না করতে পেরে ছেলেটিকে একটি চড় মারে।চড় খাবার পর ওখানেই ছেলেটি দুএকবার মেয়েটিকে তেড়ে মারতে যায়- সেখানে সুবিধে না হওয়ায় বাইরে দাঁড়িয়ে ছিলো। মেয়েটি বেরোনোমাত্র তার উপর ঝাঁপিয়ে পড়ে মারধোর শুরু করে। যাই হোক, মেয়েটি থানায় অভিযোগ জানানোয়, বীরপুঙ্গব গ্রেপ্তার হন। মেয়েটির অভিযোগ,থানার কর্তারা ছেলেটি ডাক্তার শুনে তার অভিযোগ লঘু করে লেখে এবং লকাপে না রেখে সেই ডাক্তারবাবুকে সারারাত আপিসঘরে চেয়ারটেবিলে বসিয়ে রেখে সকালে জামিন হলে বাড়ি ফেরত পাঠিয়ে দেয়।

    শুনে অবধি ধন্দের মধ্যে আছি।
  • IMP | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:৩৫266927
  • জেমস ইংলিশ এর লেখা টেন্ট লাইফ ইন টাইগার ল্যান্ড। বাংলায় ময়ুখ চৌধুরির অনুবাদ। সম্ভবত গ্রন্থপ্রকাশ (বর্তমানে বেঙ্গল পাবলিশার্স) থেকে বেরিয়েছিল। প্রচন্ড দরকার। কারো কাছে আছে? ওদের কাছে কোনো অফিস কপি ও নেই জানিয়েছে।
  • Abhyu | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:২১266926
  • আচ্ছা দীপিকা পাড়ুকোনকে এবিঅপি আনন্দ অজকাল দীপিকা পাদুকোন বলে কেন?
  • de | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:১২266925
  • আপিসের মেলে এগুলা কি কইর‌্যা আসে?

    Interested in you.

    I'm Miss Diana younes, i slim in stature above all i like being
    honesty,trusted, sincere. I have gone through your contact mail
    today, it interest me to know you more, and I hope to use this
    opportunity to explain myself a little about me, i am yellow in
    completion, I wish you to write me through id (
    [email protected] ). also i will send you my picture after
    hearing from you. Somethings I like to do in my spare time are
    gardening, home improvement projects, camping, bicycling in the park,
    backyard bar-b-ques, moon-lite walks on the beach, preparing
    candle-lite dinners for someone special, sending flowers to someone
    special for some reasons, sitting and watching the sun set with
    someone special, and cuddling in front of a fire with someone special.
    I enjoy cooking, gardening, playing billiards, darts, dinning out,
    going to the cinema, traveling and site-seeing, museums, and concerts.
    I like almost any kind of music, but I think my favorite is
    instrumental jazz. i will tell you more about myself again in my
    next mail dear and hope to hear from you soon.

    Love From,

    Miss Diana,

    [email protected]
  • sch | ১৮ নভেম্বর ২০১৪ ১৮:০১266924
  • কাজু মনে হয় কোনোদিন গভর্ণমেণ্ট ক্লায়েন্ট হ্যান্ডল করো নি না? আমার বেশ কিছুটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে। রুল অফ দ্য গেম বলে একটা জিনিস আছে - একটা খেলায় সবাই যে রুল মানছে - তুমি সেটা না মানলে - জাস্ট আউট। কত্ত চয়েস তোমার আছে বলে মনে হয়?
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৭:৪৯266923
  • তবে কোন কিছুকে ধর্ষণ বলা যাবে কিনা প্রশ্ন তোলা হলেই উদ্দিষ্ট ব্যক্তিকে ভালোমানুষ দেশসেবক বলে দেওয়া হয়, এটা লজিক হলে কিছু বলার নেই।

    আর ল অর্ডারের কথাই যদি বলতে হয় তো বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কে আমাদের দেশের ল ই বহুবার ধর্ষণ বলে শাস্তি দিয়েছে। ইন ফ্যাক্ট এটাই ধর্ষণের অভিযোগের মধ্যে অন্যতম এবং বোধহয় সবচেয়ে বড় ক্যাটেগরি।
    তা, হ্যাঁ, এটাকে ধর্ষণ বলতে আমার আপত্তি আছে। সেটাকে 'প্রেক্ষিত' দেখা বলো আর যাই বলো। তবে এরকম আপত্তি আরো অনেকের আছে। ধর্ষণ নিয়ে প্রচুর প্রতিবাদ আন্দোলন করা, নতুন ধর্ষণ আইন প্রণয়নে সাহায্য করা, অনেক ধর্ষিতাকে বিচার এনে দেওয়া লোকজনেরও আছে।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৭:২১266922
  • কাব্লিদা, আমার পোস্টে কোথায় লিখেছি যে, দোষ তো আসলে ভিক্টিমের - তারই শাস্তি পাওয়া উচিত, একটা "ভালোমানুষ দেশসেবক"কে ধর্ষক বলে মিথ্যে অভিযোগ করার জন্যে, একটু দেখালে ভাল হয়। লোকটির কোন দোষ নেই, সে ভালোমানুষ, সে দেশসেবক, এর বিন্দুমাত্র হিন্টও আমি দিইনি। যা বলিনি, সেটা আমার মুখে বসিও না।
  • kd | ১৮ নভেম্বর ২০১৪ ১৭:১৭266921
  • পাইদিদির পোস্ট পড়ে মনে হচ্ছে, এমনই লজিক ডিফেন্স উকিল দেবে আর শুঃবাঃটা বেকসুর খালাস পেয়ে যাবে। সত্যিই তো, দোষ তো আসলে ভিক্টিমের - তারই শাস্তি পাওয়া উচিত, একটা "ভালোমানুষ দেশসেবক"কে ধর্ষক বলে মিথ্যে অভিযোগ করার জন্যে।

    সত্যি! অর্পিতা একা নয়, সকলেই "প্রেক্ষিত" খোঁজে।

    কেন জানি না "গনধোলাই করে মেরে ফেলা"টা এখন আর ততখানি খারাপ অপশন মনে হচ্ছে না। যখন ল অ্যান্ড অর্ডার আর কাজ করে না তখনই এই ভিজিল্যান্টি জাস্টিস গজিয়ে ওঠে - পাব্লিকের চরম হতাশার মধ্যে দিয়ে। ঃ(
  • Kaju | ১৮ নভেম্বর ২০১৪ ১৭:১৬266920
  • আমি আসলে ভার্চুয়াল ডেস্ট্রাকটর লাগিয়ে বেস আর ডিরাইভড ক্লাস দুটোর অবজেক্টকেই গোড়া ধরে উড়িয়ে দেয়াটা ফলো করি অন প্রিন্সিপল, শুধু ডিরাইভডের অবজেক্ট ডিলিট করার চেয়ে, বেস ক্লাস থেকেই তো ডিরাইভডের আবির্ভাব, তাই।

    উপস্‌ একটু OOPS দিয়ে বলে ফেললাম ! ঃ)
  • lcm | ১৮ নভেম্বর ২০১৪ ১৭:১২266919
  • দেখো, ঘুষ দিতে হয় পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ফর্মে। অনেক দেশে (ডেভলপিং নেশন্‌স) ছোটোখাটো কাজেও।
    অনেক জায়গায় ঘুষ দেওয়াটা নর্ম হয়ে গেছে, স্ট্যান্ডার্ড প্রসেসের অংশ।
    সেই সব জায়্গায় ঘুষ দিয়েও কাজ না হবার মানে হল, স্ট্যান্ডার্ড প্রসেস ফলো করেও কাজ না হওয়া - সেক্ষেত্রে কম্প্লেইন এসেট্রা।
  • Kaju | ১৮ নভেম্বর ২০১৪ ১৭:০৬266918
  • ঘুষ দিয়েও কাজ না হওয়া নিয়েও নয়, কাজ না হওয়ায় তবেই 'ঘুষ নিয়েছে' রিপোর্ট করা নিয়ে।
  • lcm | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:৫৪266917
  • প্রবলেমটা এখন আর ঘুষ দেওয়া নিয়ে নয়, ঘুষ দিয়েও কাজ না হওয়া নিয়ে।
  • Kaju | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:৪১266916
  • অফিসিয়াল কাজে আনফিসিয়াল কিছু নেই, আমরা আছে ধরে নিই এবং ঘুষ দিয়ে চুপ করে যাই ঝামেলা এড়াতে এবং তাতে কাজ হয় ও না। কেন? না, ঘুষগ্রাহকদের যথাযথ কাপড় খোলানোর ব্যবস্থা আমাদের দেশের প্রশাসনের নিকট নাই। ফলে লাথ খাই ও ঘুষ দিয়েই জাই দিয়েই যাই।
  • $ | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:৩৭266915
  • ঘুষ দেওয়াটা অনেক সময়েই সরকারী কাজে বাধ্যতামূলক, আনফিশিয়ালি।
  • $ | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:৩৫266913
  • মেয়েটি কি ধর্ষণের অভিযোগ আদৌ করেছে না তার হয়ে সচবাবুই অভিযোগটি করে দিচ্ছেন?

    চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসে বাধ্য করা কিছু কম ক্রিমিনাল অফেন্স নয় এবং তৃণমুল যখন অভিযুক্তের মাথা থেকে হাত সরিয়ে নিয়েছে, তখন শাস্তি হবে না - এই দিকে আদৌ যাচ্ছে বলে তো মনে হচ্ছে না। ট্রাফিকিং এখনো এদেশে ক্রিমিনালইজড। মেয়েটিকে ইচ্ছের বিরুদ্ধে বাধ্য করা হয়েছিল এটুকু প্রমাণ করাই যথেষ্ট। চাকরি বা অন্য কিছুর লোভে হোক বা প্রভাব দেখিয়ে ভয় দেখিয়ে হোক।
  • Kaju | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:৩৫266914
  • আসলে এক্সপ্লয়টেড হওয়াটা অনেকেই কিছু পাওয়ার একটা প্রি-কন্ডিশন বলে ধরে নেয়, যেন এ ছাড়া কিছু হবেই না। তাদের অভিজ্ঞতা হয়ত তেমনই, আর্থ-সামাজিক অবস্থান অনুসারে বা প্রশাসনের ঢ্যামনামির দৌলতে বা চারপাশে শুনতে শুনতে এতেই অভ্যস্ত হয়ে গেছে। শুরুতেই যে বাধা দেয়া যায়, ঘুষ দেয়াটা যে সরাকারী কাজে বাধ্যতামূলক নয়, সব রাস্তা যে প্রথম থেকেই বন্ধ নয়, এটা বুঝতে পারে না, যখন বোঝে তখন অনেক দেরি হয়ে গেছে।

    খুবই ক্লিশে কথা, তাও বললাম।
  • lcm | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:২৩266912
  • লোকে চাগ্রির জন্যে টাকা দেয়, আবার দেয়, আবার দেয়, দিতেই থাকে... যখন দেখে বার বার টাকা নিয়েও চাগ্রি দিচ্ছে না তখন পুলিশের কাছে যায়...
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ১৬:২০266911
  • কেশীদা, বাক্সো দেখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত