এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ এপ্রিল ২০১৭ ১৯:৪৬712194
  • :)))
  • :) | ১৮ এপ্রিল ২০১৭ ২০:৫৮712197
  • পিটি এসে এখুনি হায়েনার লেজওয়ালা উটপাখি বা বকাসুর বলে বকে দিল বলে!
  • :) | ১৮ এপ্রিল ২০১৭ ২০:৫৮712196
  • পিটি এসে এখুনি হায়েনার লেজওয়ালা উটপাখি বা বকাসুর বলে বকে দিল বলে!
  • s | ১৮ এপ্রিল ২০১৭ ২১:২৭712198
  • পিটিদার ভাষায়, এই সব ছিঁচকে চোর যারা আজকে পাকা চোর হয়েছে, তাদের শাস্তি হোক মনেপ্রাণে চাই। এখন বুঝতেই পারছেন, এই তদন্ত প্রচুর ওঠানামার পর এবং প্রভুত সময় যাওয়ার পর, যদি শাস্তিও হয়, তাহলে ৬ মাস থেকে ৫ বছর। আর বোধহয় এই রত্নরা দোষী প্রমানিত হয়, তাহলে আগামী নির্বাচনে দাঁড়াতে পারবে না।
    https://en.wikipedia.org/wiki/Prevention_of_Corruption_Act,_1988#Chapter_III:_Offences_and_penalties

    তিনোদের কাছে বড় ধাক্কা বটেই, কিন্তু যদ্দিন দিদির উইকেট আছে, রান ঠিক হয়েই যাবে।
    কিন্তু প্রশ্ন এটা যে, আর্থিক কেলেঙ্কারির অপবাদ না পাওয়া আপাত সৎ বাম বৃদ্ধ নেতৃত্ব, যারা উন্নয়নের খতিয়ানে অকৃতকার্য, তাদের লোকজন বেছে নেবে, না চোর অথচ দুরন্ত উন্নয়নমুখী সরকার যার নেতৃত্বে দিদি, যিনি অবিজেপী জোট গঠনে আগ্রহী ভূমিকা নিচ্ছেন, তাকে বেছে নেবে।
    পিটিদা কি বল?
  • PT | ১৮ এপ্রিল ২০১৭ ২১:৫৭712199
  • "আপাত সৎ বাম বৃদ্ধ নেতৃত্ব, যারা উন্নয়নের খতিয়ানে অকৃতকার্য,"
    এই বাক্যের প্রতিটি শব্দ নিয়েই অনতকাল তক্ক করা যায়। শুধু একটা নিয়েই বলে রাখি যে উঃপঃ দেখিয়ে দিয়েছে যে যুবকেরা নেতৃত্ব দিলেই যে সেটা মানুষের পছ্ন্দ হবে এমন ভাবার কোন কারণ নেই।
    সুতরাং এই বাক্যের তালিকা থেকে একটা বিশেষণ কাটা গেল!!
  • dd | ১৮ এপ্রিল ২০১৭ ২২:৫৮712200
  • না, না। ব্যাপারটা ক্রমশঃই জটিল হয়ে উঠছে। এই টইএর ব্যাপারেই কইছি।

    যেমন ধরুন আকাশে রয়েছে প্যাঁচা, কাগ ও ন্যাজহীন ময়ুর। তবে পাখীদের ব্যাপার তো, অনেকের সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে। সুতরাং আরো পাখী আনতে হলে একটু সাবধানী হতে হবে।

    মাঠে ঘাটে দাপাচ্ছে রামছাগোল আর হায়না। উটপাখীও রয়েছে। এটা যথেষ্ট।

    আমি বলি? একটু মাছ ও চাই। চুনো পুঁটি, রাঘব বোয়াল, হাঙর এইসব চলবে। আফটার অল, বাঙালী বলে কথা।

    তবে পোকা মাকড় আনতে হলে সামলে চলবেন। অনেকের ফোবিয়া আছে। বাদ্দিলেও ক্ষেতি নেই। আর যদি উভচরের মধ্যে কিছু সোনা ব্যাঙ নিয়ে আসেন তো খুব ভালো হয়।

    এগুলো একটু ভেবে দেখবেন।
  • de | ১৮ এপ্রিল ২০১৭ ২৩:১৭712201
  • বাবাগো, পুরো হাসি হাসি পরবো ফাঁসি টই!
  • dc | ১৮ এপ্রিল ২০১৭ ২৩:১৯712202
  • শুধু ছাগোল হলে চলবে না, ক্যাবলা রামছাগোল চাই।
  • dd | ১৯ এপ্রিল ২০১৭ ০৭:৫৩712203
  • এক্ষকিউস মি।

    ওটা রামছোগোল হবে না, উটি চাড্ডী নাম। নয়া নাম রংছাগোল। পোলিটিকেলি একেবারে নিখুঁত।
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৭ ০৮:০৬712205
  • ওরে বাবা !!!!! ঃ-)
  • avi | ১৯ এপ্রিল ২০১৭ ০৯:০০712206
  • সভ্যতার অভিশাপ।
  • PM | ১৯ এপ্রিল ২০১৭ ১০:১৬712207
  • বুড়ো ভট্চাজ্জি মশাই ২০০৩-০৭ যা করেছেন জোয়াঙ্গুলো যাদি তার ভাগনাংশ ও করতে পারতো !!!!। চুরি করেও যদি পারতো!!!

    সাধ্যের অতীত আর বাঙালীর হজমের অতীত উন্নয়ন করতে গিয়ে উনি ছড়িয়েছেন সেটাও সত্যি।

    এটাও সত্যি যে লোকাল লেভেল এ, LC তে মারামারি করতে গিয়ে চুরী বা কাজ কোনোটাই করার সময় পেতো না সিপিয়েমের বৃদ্ধ রা। শেষের দিকে LC র চক্করে গনসংগঠনগুলো-ও প্রয় অকেজো ছিলো--- এই বুরোক্রেটিক সংগঠনের পরিবর্ত্তে আরো অ্যাজাইল সংগঠন চাই---- বয়স নয় কাজের ভিত্তিতে লিডার্শিপ বাছা হোক--- তাতে বয়স্ক লিডার-রা যদি লড়ে আসতে পারেন তো নিশ্চয়-ই আসুন। প্রান হাতে নিয়ে জোয়ানরা কাজ করবে কিন্তু ফলপ্রাপ্তির বেলা বলা হবে "মা ফলেসু"--- ওপোরে জেঠু বসে আছেন--- তাহলে জোয়ানরা আসবে কেনো ??

    ধরুন আপনি ২ টো অফার পেলেন, প্রায় কাছাকাছি বেতন। আইবিয়েমে ৫ বছরে প্রমোসন হয় আর TCS এ ২ বছরে--কোনটা বাছবেন ??

    ( রাজনৈতিক দল তায় আবার কম্যুনিস্ট পার্টি র সাথে সস্তা কোম্পানির তুলনা টানার অপরাধে আমার গর্দান গেলো বলে ঃ( )
  • s | ১৯ এপ্রিল ২০১৭ ১১:১৬712208
  • বেচারা চক্রবর্ত্তী স্যার।
  • dc | ১৯ এপ্রিল ২০১৭ ১১:২১712209
  • "কলা বিভাগের ছাত্র সংসদ দীর্ঘদিন ধরেই লিঙ্গ সংবেদনশীলতা চর্চা অব্যাহত রাখতে আন্দোলন করছে"

    হুম।
  • sm | ১৯ এপ্রিল ২০১৭ ১৪:২০712210
  • এখানে এখন বামেদের আত্মবিলাপ পর্ব চলছে। চলবে আরো কিছুদিন।
    এর সঙ্গে সঙ্গে চলছে স্ট্র্যাটেজিক মার্ প্যাঁচ ! বিজেপি কে জেতাও।তিনোদের কে টাইট দিয়ে দেবে।
    তারপর তৃণ হীন প্রান্তরে ছাগল দের চড়ানোর গুরুদায়িত্ব।
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৭ ১৪:৩১712211
  • আসিতেছে, আসিতেছে, আসিতেছে - বিজেপি ঠেকাইবার নিমিত্ত বাম তিনো জোট।
  • sm | ১৯ এপ্রিল ২০১৭ ১৫:২৬712212
  • একদিকে ঘোরতর সাম্প্রদায়িক শক্তি অন্য দিকে চোর 'ডাকাত লুঠেরার দল।
    অবগুন্ঠিত লাজুক বামেদের এখন কি করণীয় কর্তব্য?
    এক এক অভূতপূর্ব ধর্মসঙ্কট!
    কি করবেন বামেরা?
  • কল্লোল | ১৯ এপ্রিল ২০১৭ ১৬:১৩712213
  • কইলাম ত
  • lcm | ১৯ এপ্রিল ২০১৭ ২০:৫৯712217
  • বাবুল মোরা ... খবরে প্রকাশ বাবুল গঙ্গার নীচে সুরঙ্গে ঢুকেছে...
  • Arpan | ১৯ এপ্রিল ২০১৭ ২১:০৮712218
  • 'সুরঙ্গ'টা কি পান ছিল? ;-)
  • lcm | ১৯ এপ্রিল ২০১৭ ২১:১৯712219
  • গুনেটুনে যা দেখছি, ২০২৫ এর মধ্যে - -
    * বেস্পোতির উপ-উপগ্রহে সাপের ডিম পাওয়া যাবে --
    * আর এই গ্রহে, বাবুল সিএম, মমতা পিএম --
    রাজ্যে বিজেপি, কেন্দ্রে CTC (কং+তিনো+বাম) - কস্ট টু কান্ট্রি - ভেরি লো
  • Du | ১৯ এপ্রিল ২০১৭ ২১:৩১712220
  • হাসপাতালের বেডগুলো সব 'অভিযুক্ত' মহামান্যদের দখলে থাকুক রোগীদের নয়।
  • s | ১৯ এপ্রিল ২০১৭ ২১:৪৯712221
  • সে কি। আবার হাসপাতালে কে গেলো? সেদিনও তো ১৩ জনের হক্কলে ঠিকঠাকই ছিল।
    ৪ নম্বর অনেকদিন হাসপাতালে কাটিয়ে এখন শরীর ভালো বলেই জানি।
    ১৪ নম্বর এই সেদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু হয় নি।
  • Du | ১৯ এপ্রিল ২০১৭ ২২:৪৫712222
  • কেন সুদীপ (কতো নম্বর?ঃ)কে চোরো কা রানী দেখতে গেলেন তো
  • S | ২০ এপ্রিল ২০১৭ ০১:০৮712223
  • দিদির ঝুলিতে এখনো অনেক নেতা নেত্রী আছে। আর কিছু না হলে পুরো টালিগন্জ তৈরী হয়ে আছে ভোটে নামবার জন্য।
  • PT | ২০ এপ্রিল ২০১৭ ০৭:৪৩712224
  • কল্লোলদার সেকুলার যুদ্ধের সেনাপতি!!!
  • PT | ২০ এপ্রিল ২০১৭ ০৮:৫৯712225
  • উন্নয়নের প্লাবনে ভাসা বাংলার কিছু খন্ড-চিত্রঃ
    "এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যে সব কাজের বরাত বিলি হয়েছে— তার হিসেব নিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই অফিসারদের মতে, নারদ কেলেঙ্কারি দুর্নীতির এক বিশাল হিমশৈলের চুড়ো মাত্র। তলায় ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে দুর্নীতি।
    প্রাথমিক তদন্তে যে তথ্যপ্রমাণ সিবিআই পেয়েছে, তাতে তারা নিশ্চিত— এ রাজ্যে ঘুষের বিনিময়ে সরকারি কাজের বরাত দেওয়া হয়। ক্ষমতায় আসার পর থেকেই ওই প্রভাবশালীরা যে এ ভাবে কাজ পাইয়ে দিয়ে আসছেন, তার নির্দিষ্ট কিছু তথ্যপ্রমাণ জোগাড় করেছে সিবিআই। "
    http://www.anandabazar.com/state/cbi-starts-investigation-to-get-information-about-the-work-assignments-with-bribes-1.599936#

    "পরিবর্তনের জমানায় সরকারি কলেজ বেড়েছে আড়াই গুণ ৷ কিন্ত্ত ২০১১ সালের আগে ১৭টি সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন ১,৫৩০, বর্তমানে ৪৬টি সরকারি কলেজে শিক্ষকের সংখ্যা কমে হয়েছে ১,৪৫৬। "
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=31187&boxid=151711896
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন