এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০৪ এপ্রিল ২০১৫ ২২:৩৯660053
  • এই আমি থামলাম :d
  • একক | 24.*.*.* | ০৪ এপ্রিল ২০১৫ ২২:৩৯660052
  • একবার যদি প্রাইভেট প্রমোশনের ইনফ্রাস্ট্রাকচার টা চালু করা যায় তাহলে এসসি যে কনসাল্টেন্সি র কথা বললেন সেটা এমনিতেই মার্কেটে নাববে। নইলে কনসাল্টেন্সি দিয়ে লোকের লাভ কী। রেভেনিউ চেইন টা খোলা দরকার আগে। প্রমোশন মডেল দিয়ে ইনভেস্টমেন্ট ঢুকবে। এবার কেও ধরুন ইন্ডিভিজুয়াল হিসেবে কোর্স নিল। তার হাঁটাচলা /স্লোগান দেওয়ার ক্ষমতা/অল্পস্বল্প গান গাইতে বা গলা মেলাতে পারে কিনা / ইকিউ ডেভেলপমেন্ট, পপুলার রাজনীতি সম্বন্ধে একটা বেসিক কোর্স সব কিছু করে রেডি করে দেওয়া যায়। বাঙালি তো এমনিতেই কথায় কথায় "কোচিন" নেয়। এটাও হুলিয়ে নেবে ফরেন ফান্ডিং আসছে দেখলে। পুরো ব্যাং এর ছাতার মত কনসাল্টেন্সি খুলে যাবে চাদ্দিকে। এর মধ্যে যাদের পয়সা আছে -মাথা আছে তারা স্পেশালাইসড কোর্স চালু করুন। তাদের থেকে ছাত্র রা বেড়িয়ে কয়েকটা বড় বড় আন্দোলনে ভালো পারফর্ম করলেই ব্যবসা বাড়বে। নিজের পিয়ার গ্রুপ কাজে লাগান যাতে বিদেশ থেকেও লোকজন আপনার কন্সালটেন্সির লোকদের বেশি প্রমোট করে। গোল্ড স্ট্যান্ডার্ড বানান। এককথায় অপশন আন্লিমিতেদ।
  • shatadal | 223.*.*.* | ০৪ এপ্রিল ২০১৫ ২২:৪১660054
  • dc-র স্পেকুলেশন খুবই যুক্তিসঙ্গত। স্মাইলি নেই।
  • SC | 81.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ০২:৩৪660055
  • আমি যে consultancy বললাম, সেটা এমনিতেই চলে, তবে একটু লুকিয়ে চুরিয়ে। সুতরাং এতে বাঙালিরা কে কি করেছে বলতে পারব না।
    যদিও আমি নিজে এন জি ও র পক্ষে, কিন্তু ভারতে এবং অন্যান্য ডেভেলপিং দেশের এন জি ও দের যে লোকে ব্যবহার করে, তাদের কে সাহায্য করে নিজেদের বিভিন্ন লবির পক্ষে, বা বিপক্ষ কে প্যাঁচে ফেলতে, এটা আমিও অস্বীকার করব না। কিন্তু করলে কেউ কি আমাকে বলে করবে, যে এত টাকা hourly রেট দিয়ে এন জি ও কিনছি। অতএব এগুলো অনেকটাই underground একটা ইন্ডাস্ট্রি। মোদী সরকারের crackdown এর বিরুদ্ধে বলতে পারেন (আমি বলছি), কিন্তু এটা যে হয় না, সেটা মনেহয় বলা যায় না।

    আর টাটা কি ভেবে বেরিয়েছে, সেটা তাদের ব্যাপার। খুব পরিষ্কার, টাটা was outwitted। উনি যখন ইনভেস্ট করেছিলেন, তখন ওনার যে advisor গ্রুপ ছিল, তারা এটা আঁচ করতে পারেনি, পরে কন্ট্রোলও করতে পারেনি। প্রচুর টাকা লস করেছে। আর টাটা এদ্দিন ধরে ব্যবসা চালাচ্ছে, তারা এই ধরনের অনেক আন্দোলন manage করেছে, এগুলো কি করে manage করতে হয়, সেটা সম্পর্কে expertise নেই টাটার, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সেই expertise মমতার expertise এর কাছে পাতি দশ গোলে হেরেছে। সুতরাং সেই কৃতিত্ব মমতাকে দিতেই হবে। অফ কোর্স, রাজনৈতিক ভাবে মমতা এমন বুদ্ধিমানের মত চালগুলো চেলেচিলেন, মানতেই হবে ওনার মত দক্ষ রাজনীতিবিদ খুব কম আছে। উনি একটা জিনিস বুঝেছিলেন। সিপিএম এর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বাঙালির সমাজতন্ত্র নিয়ে আবেগ, আর একটা মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী, যারা ওদেরকে মরাল legitimacy দেয়। এই দুটো ঘুঁটি নিজের দিকে আনতে পারলেই একমাত্র মাত দেওয়া যাবে সিপিএম কে। সেটা উনি দারুন effectively করতে পেরেছিলেন।
  • একক | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ০৩:০৫660056
  • হ্যা এটা হয় । আন্দোলন প্রমোট হয় আন্ডারটেবল । সেইকারণেই তো ওপেন মার্কেটে সেটা অফিসিয়ালি করতে গেলেই যারা জানে এবং যারা জানেনা দুদলই আলাদা কারনে ঘাবড়িফায়েড হয় :D
  • ranjan roy | 24.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ০৭:৩৩660058
  • মাইরি পিটি! আপনি পারেনও!
    জিগ্যেস করা হচ্ছে বঙ্গে শিল্পের বিকাশ গত কয় দশকে পিছিয়ে পড়ল কেন?
    আপনি হাজির করলেন পড়োশি পিছিয়ে পরা রাজ্যের লোকের ভীড়
    কোট করছেন বর্ধনের এই বাক্যটিঃ
    "If you can’t give them jobs, it may turn into a time bomb. I may add it’s already ticking quite loudly in West Bengal,” প্রনব বর্ধন, আবার!!"
    এতে মাত্র অদূর ভবিষ্যতের জন্যে ওনার আশংকা প্রকাশ পেয়েছে,। এর সঙ্গে বঙ্গ থেকে ক্যাপিটাল ফ্লাইট বা শিল্পপুঁজির বিকাশের সঙ্গে কোন সম্পর্ক নেই। সামাজিক অশান্তির সম্ভাবনা অবশ্য আছে।
    বরং লোকের ভীড়ের ফলে মজুরি কম হয়ে মুনাফা বাড়ার কথা এবং ফলে পুঁজি বিনিয়োগ বাড়ার কথা।
    আর আপনার যুক্তি মানলে এখন মুম্বাই তথা মহারাষ্ট্রে পুঁজি বিনিয়োগ কমে যাওয়ার কথা।
    আর উন্নত ক্যাপিটালিস্ট দেশের থেকে অনুন্নত কলোনি গুলোতে জনবসতির ঘনত্ব,বেকারিত্ব ও অন্যান্য সমস্যা --যেমন দারিদ্র্য অনেক বেশি। তার জন্যে ক্যাপিটালিস্ট দেশের পুঁজি বিকাশ থমকে যায় না। বরং শস্তা শ্রম ও কাঁচামালের ফায়দা ওরা তোলে। সেই হিসেবে পশ্চিম ভারত থেকে বঙ্গে বেশি বিনিয়োগ হওয়ার কথা। অথচ বলা হচ্ছে এ রাজ্যে শিল্পে মুনাফার হার কম।
    কেন? সেই কারণটাই বোঝার চেষ্টা করছি। মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজম অন্যতম কারণ হতে পারে, একমাত্র নয়। তাহলে অন্য গুলো কী কী--যেগুলোর নীট যোগফল বঙ্গের ৬০ এর দশকের লিডিং রোল থেকে আজ এই অবস্থা!
    আমি উত্তরটা জানিনা। কোন সুইপিং জেনারেলাইজেশনে বিশ্বাস নেই।
    আপনাকে বিরক্ত করার জন্যে দুঃখিত।
  • shatadal | 195.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ০৭:৪৬660059
  • টাটা টাকার দিক দিয়ে কতটা লস করেছে সেটা সুপ্রিম কোর্টের রায় বেরোনোর আগে বোঝা যাবে না। রায় যদি টাটার দিকে না যায় (রায় বেরোতে দেরী দেখে যেটা মোস্ট লাইকলি মনে হচ্ছে) তাহলে টাটা প্রচুর লস করবে। যদি যায়, তাহলে দুটো সম্ভাবনা। এক হল মমতা টাটার সাথে নিগোশিয়েট করবে জমি ফিরিয়ে দেবার জন্য। সেক্ষেত্রে টাটা প্রায় নিশ্চিত আর্থিক ক্ষতি পুষিয়ে নেবে। হয় প্রকাশ্য ডিলে, নয় আন্ডার দি টেবল। আর মমতা যদি নিগোশিয়েট না করে (যেটা আমার কাছে খুবই সম্ভব বলে মনে হয়) তাহলে টাটা জমি ধরে বসে থাকবে ভবিষ্যতে কখনো ঐ জমি বিক্রি করে পুষিয়ে নেবে বলে। এই সম্ভাবনাতে লস ব্যালান্স শীটে এক্ষুনি যাবে না, তাই ম্যানেজমেন্ট খুব কেয়ার করবে না।

    টাটা দুটো দিক দিয়ে লস করেছে। এক হল প্রজেক্টে দেরী, সুতরাং মার্কেট ধরতে অসুবিধা হয়েছে, ব্র্যান্ডের সুনাম বজায় রাখতে পারেনি। এই সব। এ বাদে প্রজেক্ট কস্ট ওভাররান হওয়ায় ন্যানোর দামে প্রভাব পড়েছে।

    তবে মমতার মনে হয় টাটাকে ঝাড় দেবার ইচ্ছে ছিল না। টাটা জাস্ট রোডকিল। ঃ-)
  • dc | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ০৭:৫৪660060
  • SCর সাথে একমত।

    শতদল ঠিক বলেছেন, টাটা এক্ষেত্রে কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে। তবে এই ঘটনা থেকে বোধায় বড়ো ইনভেস্টররা শিক্ষাও নিয়েছে, যার জন্য হীরক রানী সারা ভারত আর সিঙ্গাপুর ঘুরে এসেও বড়ো ইনভেস্টমেন্ট এখনো টানতে পারলেন না। আমার মনে হয় আবার ক্ষমতা বদল হলেও, গ্রাউন্ড রিয়েলিটি যদ্দিন না পাল্টাচ্ছে তদ্দিন পব তে বিগ ইনভেস্টমেন্ট যাওয়ার সম্ভাবনা খুব কম।
  • S | 139.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ০৮:০৬660062
  • সব্বাই তো আন্দোলনটা পবে আউট্সোর্স করে দিতে পারেন। তাতে কাজের ক্ষতি হবেনা, আবার একটা অন্দোলনও হয়ে গেলো।
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৫ ১২:১৪660064
  • বাংলার প্রতিভা অসামান্য। টাটার মত ঘাঘু ব্যবসাদার আন্দাজ করতে পারে না আন্দোলন ওদের হাত থেকে ব্যবসা ছিনিয়ে নিয়ে যাবে। ইলেকশন কমিশনার বিহারের অভিজ্ঞতা দিয়েও আন্দাজ করতে পারেন না হাজার চেষ্টা করেও পশ্চিমবঙ্গে 'অবাধ শান্তিপূর্ণ' নির্বাচন করা সম্ভব হয় না।

    বাংলার ব্যাপারই আলাদা।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১২:২৭660065
  • আড়াই হাজার ডলারে পৃথিবীর সবথেকে শস্তা গাড়ির খবরটা বাজারে খাইয়েছিল টাটা। খেয়েও ছিল মিডিয়া, সারা পৃথিবীর মিডিয়ায় খবরটা কভার করেছিল। ঠিক সময়ে প্রোডাকশন শুরু হলেও ঐ দামে গাড়ি বিক্রি করে প্রফিট অ্যাবসার্ড - সেটা টাটা জানত না তা নয়। পশ্চিমবঙ্গের ঘাড়ে দোষ দিয়ে সানন্দে সরিয়ে নিয়ে প্রোডাকশন এক বছর পিছিয়ে গেল, দামও বাড়ল, কিন্তু শেষ রক্ষা হল না। ন্যানো টার্ন্‌ড আউট টু বি এ ফ্লপ।
  • Arpan | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:০৯660066
  • @সিকিঃ এমনকী নমোবাউও কাত ;-)



  • শ্রী সদা | 113.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:২৭660067
  • এল সি এম দা, ন্যানো না হলে তো টাটা কারখানা তুলে দিতো না, অন্য কিছু ম্যানুফ্যাকচারিং হত। কিছু অনুসারী শিল্প হত, সবচেয়ে বড় কথা টাটার দেখাদেখি আরো কিছু কোং আসতো। মিড এইট্টিজে টেক্সাস ইন্স্ট্রুমেন্ট ব্যাঙ্গালোরে দোকান খোলার পর যা যা হয়েছিল সেটা টাটাকে অনুসরণ করে এখানেও হতে পারতো। টাটাকে তাড়ানো একটা ঐতিহাসিক ভুল ছিল, আর তারই কন্টিনিউএশন এ ইনফিকে তাড়ানো পশ্চিমবঙ্গের শিল্পায়নের কফিনে শেষ পেরেক।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:৪৪660068
  • ও, কি হলে কি হত - সিঙ্গুরে টাটার গাড়ি তৈরী শুরু হল। এদিকে ন্যানোর বিক্রি নাই। প্রোডাক্শন কমতে থাকল, শ্রমিক বিক্ষোভ বাড়তে থাকল। ন্যানো ফ্লপ, টাটাও পাততাড়ি গোটালো।
  • শ্রী সদা | 113.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৩:৫৫660069
  • ন্যানোর জায়গায় অন্য কিছু ম্যানুফ্যাকচারিং হত। অত কোটি টাকা ইনভেস্ট করার পর টাটা নিশ্চয়ই ফেলে রেখে দিত না। আইটিতে যেমন হয়, একটা প্রোজেক্টের জন্যে লোক হায়ার করে দেখা গেল সেই প্রোজেক্টই এল না, একই রিকোয়ারমেন্টের অন্য প্রোজেক্টে লাগিয়ে দিল।
    আর সবচেয়ে বড় ব্যপার, টাটাকে যখন বাধা দেওয়া হয়েছিল তখন যারা দিয়েছিল তারা জানতো না যে গুজরাটে ন্যানো প্রোজেক্ট ফেল করবে, জাস্ট আইডিওলজির মোহে অন্ধ হয়ে বাধা দিয়েছিল। ওখানে টাটা ন্যানো না বানিয়ে ট্রাক বানালেও ব্যাগড়া যাদের দেওয়ার দিতই। তার মধ্যে ঐ সময় তো কবি, সাহিত্যিক, গায়ক, নাট্যকার সব একধারসে গাড়ি কারখানা বিশেষজ্ঞ হয়ে বসে ছিলেন।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:০৪660070
  • টাটা না এলে কিস্যু হবে না, আর টাটা এলে সব হবে --- এই হাইপটা টাটার পক্ষে খুবই ভাল, কিন্তু ক্ষতিকর হয়েছে পশ্চিমবঙ্গের পক্ষে।
  • dc | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:২২660071
  • "টাটা না এলে কিস্যু হবে না, আর টাটা এলে সব হবে" এরকম যারা বলতো তারা ভুল বলতো। তবে এরকম খুব বেশী লোক বলেছে, মনে পড়ে না। আসলে প্রশ্নটা ছিল পবতেও বড়ো ইনভেস্টমেন্ট আসতে পারে কিনা, ধারাবাহিকভাবে বড়ো বা মেজো প্রোজেক্ট তৈরী করা যায় কিনা, যার ফলে পবর ইকনমিক লাভ হতে পারতো। একটা বড়ো প্রোজেক্ট অনুসরন করে আরো কিছু ছোট বা মেজ ব্যবসা শুরু হতো, আরো দুয়েকটা বড়ো ইনভেস্টমেন্ট আসতো, এরকম একটা কিছু হলেও হতে পারতো। এই প্রক্রিয়াটা আরো অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু বামেরা সেটা চায়নি বা বোঝেনি। আর যদিও বা শুরু করার চেষ্টা হলো তো প্রথম বড়ো ইনভেস্টমেন্টটাকেই তাড়িয়ে দেওয়া হলো, কাজেই পাইপলাইনটাও আটকে গেল। টাটা একা কিছুই না, কিন্তু টাটা যেহেতু অনেক দিন পর প্রথম বড়ো প্রোজেক্ট, তাই টাটাকে আটকে দেওয়াটা অনেক কিছু।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৩২660073
  • সিঙ্গুরে টাটার ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল ১০০০ কোটি টাকার মতন - The total investment TATA planned in Singur was to the tune of Rs 1,000 crore.

    চেন্নই -
  • dc | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৩৯660074
  • জানি তো, চেন্নাইতে এখন অটোহাব। এবার ভাবুন চেন্নাইতে যখন এইসব ইন্ভেস্টমেন্ট শুরু হচ্ছিল তখন যদি পবর লেভেলে ডেস্ট্রাকটিভ আন্দোলন শুরু হতো তো কি হতো! বিশেষ করে তমিল নাড়ু সরকার যদি সে আন্দোলন সামলাতে না পারতো!
  • শ্রী সদা | 113.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৪১660075
  • টাটার বদলে মার্সিডিজ বা কন্টিনেন্টাল কারখানা বানালেও সেটা সমর্থন করতাম। গাড়ি কারখানার বদলে অন্য কোনো ইঞ্জিনিয়ারিং /আইটি কারখানা হলেও। একবার ইনভেস্টমেন্ট আসতে শুরু করলে তাও কিছু আশা করা যেত, এখন এই ব্যাগড়াবাবুরা কলকাঠি নেড়ে পুরো ঘেঁটে ঘ করে রেখে দিল, আম ছালা দুইই গেল। মাঝখান থেকে যা রেপুটেশন তৈরী হল সে আর কহতব্য নয়।
  • S | 109.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৪:৫১660076
  • চেন্নইতেও মনে হয় ঐ একটা অশোক লেল্যান্ডের কারখানার হাত ধরে পুরো হাইপ/হাবটা তইরী হোলো।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:০৭660077
  • ১৯৯১ এর ইকনমিক ওপেনিং এর পর... জয়াললিতা-র সরকার রাজী করায় ফোর্ড আর হুয়ান্ডাই -কে প্লান্ট সেট`আপ করবার জন্যে। অবশ্য, ফোর্ড-এর টা ছিল মাহীন্দ্রার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার। সেটা ছিল ১৯৯৫/১৯৯৬। তারপর আসতে শুরু করে অন্যান্য কোম্পানী। কিন্তু, '৯১-এর পলিসি ওপেনিং-এর পর কাজ শুরু করে তামিল সরকার।

    পশ্চিমবঙ্গে একটু দেরি। লক্ষ্য করো, আইবিএম এসে কলকাতায় আপিস করল, আস্তে আস্তে হাজার দশেক লোক চাগ্রি শুরু করল। নো ড্রামা, নো মিডিয়া হাঙ্গামা।
    টাটা নিয়ে এত ড্রামা হল - খুব বাজে।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:১৯660079
  • গুজরাট বলে গেছে কোম্পানী। ন্যানো গেছে বলে নয়।
  • S | 109.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:২১660080
  • লসাগু, টাটার ব্যাপারটা কিন্তু ইমেজে খুব লেগেছে। নারানমুর্তি পর্যন্ত বলেছিলেন। এইযে এইটার কথা বলছিলাম - উইকিতে পেয়ে গেলাম।

    In 2007, the company announced a joint venture with Japanese auto giant Nissan (Renault Nissan Group) which will share a common manufacturing facility in Chennai, India. The shareholding structures of the three joint venture companies are:

    Ashok Leyland Nissan Vehicles Pvt. Ltd., the vehicle manufacturing company will be owned 51% by Ashok Leyland and 49% by Nissan
    Nissan Ashok Leyland Powertrain Pvt. Ltd., the powertrain manufacturing company will be owned 51% by Nissan and 49% by Ashok Leyland
    Nissan Ashok Leyland Technologies Pvt. Ltd., the technology development company will be owned 50:50 by the two partners.
    Dr. V. Sumantran, Executive Vice Chairman of Hinduja Automotive Limited and a Director on the Board of Ashok Leyland is the Chairman of the Powertrain company and he is on the Boards of the other two JV companies. The venture, once it takes off, will be one of the largest investments made in automotive field in the country
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:২৩660081
  • মানে, After Nano spark কথাটা ঠিক হলে, তাহলে বলতে হয় After Nano flopped সবাই চলে গেল।

    চেন্নই-এর প্রত্যন্ত প্রান্তরে ১৯৯৫/১৯৯৬-এ যখন হুয়ান্ডাই/ফোর্ড ফ্যাক্টরি তৈরী করে তখন টাটা-কে ফলো করে যায় নি।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:২৭660082
  • অ্যাবসোলিউটলি, টাটা সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ায় পশ্চিমবঙ্গের শিল্প ইমেজের ক্ষতি হয়েছে।
    টাটা থাকলে কদ্দুর কি লাভ হত তা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু টাটা চলে যাওয়ায় যে একটা প্রবলেম হয়েছে তা নিয়ে সন্দেহ নেই।
    আসল প্রবলেম সেটা নয়, টাটা চলে গেছে তাও প্রায় ৭-৮ বছর হতে চলল। কম সময় নয়। এর মধ্যে অন্য কিছু হয়। অনেক রাজ্যে হয়। পশ্চিমবঙ্গে হয় না।
    বুদ্ধবাবুর জন্য একটু খারাপ লাগে। ভদ্রলোক জেনুইনলি চেষ্টা করেছিলেন। কিন্তু...
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:২৮660084
  • বাঙালীরা কি করে এত সব জানে আগে থেকেই-এমনকি কিছু ঘটার আগেই বা আদৌ না ঘটলেও-সেটা ভাবলেই আমার আশ্চযি লাগে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন