এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৪ ০৭:৩১267060
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৪ ০৭:২৮267059
  • হ্যাবাড্ডি।জন্মদিনে ভাগীর সাথে পাঁচ ঘন্টা স্কাইপ হোক। ভাগীর ভোরবেলা থেকে...
  • সিকি | ১৯ নভেম্বর ২০১৪ ০৭:১৬267058
  • সোসেনকে ধুমধাড়াক্কা হ্যাবাড্ডি। অনেক অনেক অনেক শুভেচ্ছা।
  • Atoz | ১৯ নভেম্বর ২০১৪ ০৬:১৯267057
  • দেশি বাবা-মা রা খুব চালাক তো! ঃ-)
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৪ ০৫:২৪267056
  • আমেরিকায় অন্য গল্প। দেশি বাবা মা চায় ছেলেমেয়ে ডাক্তার হোক। না পেলে ল পড়ুক।
  • sswarnendu | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:৩৫267055
  • law কোন ভদ্রলোকে সাধ করে পড়ে? :P
    university statute পড়তে গিয়েই বুঝেছিলুম। :)
  • T | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:৩২267054
  • খিক খিক খিক...এক বিদেশী কোং সি এফ ডির সফটওয়্যার বানিয়েচে, যা কিনা শুরুর সময় চেক করে ম্যাক অ্যাড্রেস। খিক খিক...ঘটা করে মাত্র দুটো লাইসেন্স দিয়েছিল...আহা হা...ঘুমুতে যাই...
  • sswarnendu | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:২৭267053
  • সুপ্রিম কোর্টে কারবার করতে এক গুদাম বই পড়তে হয়...
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:২৪267052
  • হ্যাঁ NLS। পড়লেই সিধে সুপ্রিম কোর্টে কারবার। :-)
  • sswarnendu | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:২২267051
  • দিল্লীর NLS? পুনে-র ILS ও বেশ ভাল শুনেছি....প্রচুর পড়তে হয়... অত লোড কে সাধ করে নিতে যাবে?
  • Atoz | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:২১267050
  • সে,
    এখন চিত্রটা কীরকম?
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:১৩267049
  • কলকাতার ইনস্টিটিউট অফ জুরিডিকাল সায়েন্সের ভালই চাহিদা। দিল্লির ইনস্টিটিউটটা তো হাইফাই শুনেছি। কেরিয়ারের গপ্পো আর কি।
  • Bhagidaar | ১৯ নভেম্বর ২০১৪ ০৩:১০267048
  • আজকালের যা অবস্থা, তা হলো "যার নেই কোনো গতি সেই করে ওকালতি"
    কেউ পার্সোনালি নেবেননা, অতজের কথার জবাবে বললাম।
    পেশা হিসেবে ওকালতির চাহিদা মনে হয় উত্তম কুমারের ছবিতে কমল মিত্তিরের কালেই শেষ বেশি ছিল।
  • সে | ১৯ নভেম্বর ২০১৪ ০২:৫৭267047
  • Atoz বোধয় আজ থেকে দশ পনেরো বছর আগের কথা বলছে। এখন তো চিত্রটা এরকম নয়।
  • Atoz | ১৯ নভেম্বর ২০১৪ ০২:৪৯267046
  • অক্ষদা,
    সবচেয়ে বেশি দরকার উকিল ? কেন?

    আচ্ছা, এমনি সবার কাছে একটা প্রশ্ন ছিলো। কেরিয়ার হিসেবে ওকালতি পেশার চাহিদা কেমন?
    "তথাকথিত" ভালো ভালো ছেলেপিলেদের(যাদের স্কুলে টুলে রেজাল্ট ভালো) তো দেখি ঘাড় ধরে জবরদস্তি জয়েন্টে বসায়, ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার জন্যে। উকিল হবার জন্যে কারা থেকে যায়? উকিলবাড়ীর ছেলেপিলেরা?
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০১:১৩267045
  • সরকারি সব পোস্টিং ই তো বাই রোটেশন। সরকারি কলেজের মাস্টারি, বিডিও, ডাক্তার সব। কলেজের মাস্টার, বিডিও, ডিএম, কিছুরই অভাব পড়েনা তো। কেউই এক্সট্রা কিছো করছেন বলেও দাবী করেন না। খামোখা ডাক্তাররা গ্রামে গিয়ে এক্সট্রা কিছু করে দেখাচ্ছেন ধরব কেন?
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০৮267043
  • বহু ওয়েস্টার্ন দেশেই গ্রামীণ পরিষেবা যাঁরা দেন, তাঁরা এক্স্ট্রাই দেন।
    রুরাল ডাক্তার শর্টেজ ওয়েস্টেরও সমস্যা।

    তবে হ্যাঁ, যদি এনশিওর করা যায়, গ্রাম ও শহরের মত প্রেফারড জায়গা হবে বা পুরো সিস্টেমটা সরকারি করা হবে যেখানে অনেক বেশি টাকার বিনিময়ে কেউই বেসরকারি জায়গায় যেতে পারছেন না, আর সরকারি ক্ষেত্রে সব পোস্টিং বাই রোটেশন হবে, বা অন্তত ঃ কিছু বছরের সরকারি গ্রামীণ পরিষেবা দান বাধ্যতামূলক, তাহলে এটা আর এক্স্ট্রা হিসেবে থাকবেনা। জ্ব ডেসক্রিপশনেই ঢুকে যাবে।
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০৮267044
  • তবে বেটারমেন্টের পরেও যেখানে পৌঁছেছে সেটাও খুবই খারাপ, এটাও বলে রাখি। :-)
  • a x | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০৪267040
  • ইনফ্যাক্ট সবচেয়ে বেশি দরকার উকিলের। উকিলদের মহান হওয়া অবশ্যকর্তব্য।
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০৪267041
  • আর সিঙ্গুরের বেটারমেন্ট একেবারেই একস্ট্রা দেবার ফলে কিছু হয়নি। খানিকটা হয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কল্যাণে। খানিকটা বেসরকারি ব্যবস্থার প্রসারে। অনেকগুলো নার্সিংহোম হয়েছে। এর খানিকটা পরিকাথামো উন্নয়ন (বিশ্বব্যাঙ্কের টাকায় জাপানি না কোন কোম্পানি রাস্তা বানিয়েছে), খানিকটা বেসরকারি লাভের আশায়। কোনো দাতব্য চিকিৎসালয় তৈরি হয়নি। সরকারি হাসপালের অবস্থা কিঞ্চিৎ খারাপই হয়েছে। আউটডোরের অবস্থা একেবারে এক।
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০৪267042
  • কে আবার বললো শুধু ডাক্তার ? ডাক্তার একটা উদাঃ মাত্র। প্রত্যন্ত এলাকায় যাঁরা কাজ করছেন, এই সিস্টেমে তাঁরা সবাই এক্স্ট্রা দিচ্ছেন। এক্স্ট্রা পাওয়া এনশিওর করার কথাও তো বলা হয়নি।
  • a x | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০১267039
  • প্রত্যন্ত এলাকাতে ডাক্তার নাই, নার্স নাই, শিক্ষিকা নাই, পুলিশ নাই, রাস্তা নাই (ইঞ্জিনিয়ার নাই - যত রকমের হয়), অনেক কিছুই নাই। সব কিছু ছেড়ে ডাক্তারদেরকেই শুধু বলব কেন গ্রামে গিয়ে পরিষেবা দিতে। বিশেষ করে যখন পরিকাঠামো না থাকার জন্য রুগী মারা গেলে ডাক্তারের প্রাণনাশের সম্ভাবনা।

    যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যর বাইরে গিয়ে কাজ করেন, তারা অনেক পেশা থেকেই আসেন। শুধু ডাক্তার না। সোশাল সায়েন্সের লোকেও TISSএর ফ্যাকাল্টি না হয়ে গ্রামে গিয়ে কাজ করছে। প্রেসিডেন্সির কৃতী ছাত্র (সিভির নিদর্শন হিসেবে বলা) রিসার্চের সম্ভাবনা কাটিয়ে দিয়ে আবাসিক স্কুল নিজের গ্যাঁট থেকে চালাচ্ছে। এরকম বহু উদাহরণ আছে। এদের কাছ থেকেও "এক্স্ট্রা" পাওয়া এনশিওর করা হবেনা কেন?
  • একক | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০০267037
  • বেসরকারী নার্সিংহোম-হাসপাতাল ছিল বলে বলে বহু লোক বেঁচে যাচ্ছে। ওই বিনাপয়সায় এপেনডিক্স অপারেশন ওটাও বেসর্কারিতে রোজগার করা ডাক্তারবাবুরাই বেশি এফোর্ড করতে পারেন। আমার পরিচিত এবং পরিবারের বেশ কিছু ডাক্তার কিছু চিকিত্সা কম পয়সায় করেন। ডাক্তাররা জানেন এটা একটা বিসনেস মডেল। এপেলো থেকে লাভ তোলেন আর ধরুন বড়জাগুলি তে কিছু ফ্রি কেস-প্রচুর অর্ধেক/ ওয়ান ফোর্থ খরচে অপারেশন করে কোয়ান্টিটি তে পুষিয়ে নেন। ডাক্তার দের এত আলাদা ভাবার কিছু নেই। ওনাদের বিসনেস মডেলটা ওনাদের চালাতে দিন। কনসিউমার কে যতটা সম্ভব রাইটস দিন সার্ভিস বুঝে নেওয়ার। সিস্টেম নড়ে চড়ে এগিয়ে যাবে যাবে আস্তে হলেও। ডক্টরদের ব্যবসামুখীনতা কে ছোটো করে দেখে ফিউচার এন্টারপ্রেনীয়র শিপ নষ্ট করব কেন ? কনসিউমার এর কাছে আইন পৌছে দিলে কাজ দেয়।
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০১:০০267038
  • এই তো। কোন হারে এগোনোর কথা, তাহলে তার একটা স্ট্যান্ডার্ড আছে। সেটা মূলত ওয়েস্ট সেট করেছে। এবং সেটা বাড়ছে। একই ভাবে ডাক্তারদের কাছে কী প্রত্যাশা, সে প্রসঙ্গে আগে লোকে "উনি কী দরদী" বলেই ক্ষান্ত দিত, কিন্তু এখন ডাক্তারদের কর্তব্য, চিকিৎসা পদ্ধতি, ইত্যাদি স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। সেটাও ওয়েস্টই করেছে। এই স্ট্যান্ডার্ডাইজেশনটা ওই "এগোনো"র অংশ। ওয়েন্স্টার্ন স্ট্যান্ডার্ড মানলে এই পেশার দায়িত্ব নির্দিষ্টকরণ ব্যাপারটা মেনে নিতে হবে।
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৫৭267036
  • আর যেটা বেটার হয়েছে বলছো, তার অনেক কিছুই অনেকের এক্স্ট্রা দেবার ফলে। সবাই শুধু পেশাদারিত্ব দেখালে ঐ কোলকাতা আর আর কিছু পকেটের বাইরে কিছু তৈরিই হত না বা হলেও সাসটেইন করা যেতনা। ঐ অন্য এলাকাগুলোতে গিয়ে যাঁরা সার্ভিস দিচ্ছেন, তাঁদের বেশিরভাগই বা অনেকেই চাইলেই শহরের স্বাচ্ছন্দ্যে কাটাতে পারতেন। সেটা স্বেচ্ছায় বাদ দিলে এক্স্ট্রা দিচ্ছেন বলবোনা কেন ?
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৫২267035
  • সময়ের সাথে আগের থেকে ভাল হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। মেডিক্যাল সায়েন্সও এগোচ্ছে। নলেজ বাড়ছে। সবটাই তো অ্যাকুমুলেটিভ ব্যাপার, তাই আগের থেকে কিছু জিনিস ভাল হবেই। মানুষের গড় আয়ুও অন্তত একটা লেভেল অব্দি বাড়বেই। কিন্তু যে হারে তা হবার কথা, যতটা যা অ্যাচিভ করার কথা তা না করলে সেটাও একরকম ভেঙ্গে পড়াই।
    একশো বছর আগে হাজার হাজার লোক ম্যালেরিয়ায় মারা যেত, আজ যায়না। কিন্তু আজ কোথাও এপিডেমিক হয়ে একশো লোক মারা গেলেও সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছেই বলি।
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৫০267034
  • বাজার টাজার করে হবেনা বস। বেসরকারি হাসপাতাল গুলো খোলা বাজারে লোককে জাস্ট চুষে নিচ্ছে, কারণ কোথাও কোনো রেগুলেশন মেকানিজম নেই। ও দিয়ে হবেনা। (কী করে হবে আমাকে জিগাবেন না)।
  • aka | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৪৯267033
  • আমি ডাক্তার হলে আমিও গ্রামে যাব না। কেউ বাধ্য করতে পারে না। আমার ব্যক্তিগত চয়েজ। সাপ খোপ, অব্যবস্থা, স্কুল ভালো না। শহরে, মফস্বলে, শহরের কাছেই দিব্য চলে যাচ্ছে, গ্রামে যাব কেন?
  • একক | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৪৮267032
  • গ্রামে অর্বানায়জেষণ দরকার।হাউসিং এ গ্রাম ঢুকে যাক বাকীটা ফার্মিং আর আদার ইন্দাস্ত্রী। অর্বানায়সেষণ ছড়ালে আরবান বায়ার সেক্টর ও ছড়াবে। লাইফস্টাইল ডিসিস এর দামী ওষুধের পাশে আন্ত্রিকের ওষুধ ও বিক্রি হবে। দামী ক্লিনিকে বসতে ডাক্তার যাবে আসার পথে হাফ রেটে দুটো চেম্বার ও করে আসবে। এরকম সেন্ট্রাল প্ল্যান করে হয়না। বললেই বলবেন আবার সেই বাজার :/
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৪৪267031
  • স্বাস্থ্যব্যবস্থা নতুন করে ভেঙে পড়ছে এটা একটা মিথ। আগে এর চেয়েও খারাপ ছিল, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যা বলে। আমার দাদু হার্ট অ্যাটাকে মারা যান ষাটের দশকে। সোজা পিজি নিয়ে যেতে হয়েছিল, তার আগে কোথাও চিকিৎসার কোনো ব্যবস্থা ছিলনা। আশির শুরুতে সিঙ্গুরে সাপের কামড়ে ওকে মারা যেত, কারণ অ্যান্টিভেনামের কোনো গপ্পো ছিলনা। এছাড়াও আমরা নানা অর্থপিশাচ স্থানীয় ডাক্তারদের গপ্পো শুনতাম, যারা টাকার লোভে মানুষকে খুন অবধি করেছে। তখন সেসব প্রমাণ করার উপায় ছিলনা।

    এখন হাতের কাছে এক আধটা হাসপাতাল পাওয়া যায়। অ্যান্টিভেনামও। সাপের কামড়ে কেউ মরে না। এগুলো সিঙ্গুরের কথা, সুন্দরবনে যে মরে সে তো জানি ই। কিন্তু পয়েন্টটা হল নতুন করে কিছু ভেঙে টেঙে পড়ছে না। আমাদের সচেতনতা বেড়েছে, বিদেশ টিদেশ ঘুরেছি, তাই মনে হচ্ছে ভেঙে পড়ছে। আসলে এরকম বা এর চেয়ে খারাপ বস্তু নিয়েই লোকে দিনের পর দিন বেঁচেছে। লোকে তাই নতুন করে কিছু গা করেনা।

    এইরকম ব্যবস্থায় পেশাদারিত্ব বা অতিরিক্ত চাওয়া (দুটোই মূলত একই ব্যাপার) কোনোটা দিয়েই এই মুহূর্তে কিছু পাবার নেই। কারণ এগুলো ইমপ্লিমেন্টেশনের উপায় জানা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত