এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৫২267090
  • দলবদ্ধ হিংসা, সবলের হিংসা সবই গভীরে লুকিয়ে থাকে- সুযোগ পেলেই বেরিয়ে পড়ে।
  • | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৫১267089
  • আমরা ট্রেনে মহিলা কামরায় বেলঘরিয়ার মহিলাদের দাপট আর শেয়ালদা স্টেশানে প্রায়ই বঙ্গবাসী/সুরেন্দ্রনাথের দাপট দেখতামঃ)
  • a x | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৫০267088
  • সবাইই ভায়োলেন্ট হতে পরে। পাড়ায় চোর ধরা পড়ার পর মার ছোটোবেলায় কম দেখেছি নাকি। গাড়ির গায়ে ট্যাক্সি একটু লেগে যেতেই প্রাইভেট গাড়ি থেকে নেমে এসে বেদম মার ট্যাক্সিওয়ালাকে। চোখের সামনে এসব তো রোজকার জিনিস।
  • | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৪৯267087
  • সোসেন কে জন্মদিনের শুভেচ্ছা।
  • lcm | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৪৫267086
  • স্টুডেন্টরা বেশ ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। অনেককাল আগে একবার ট্রেনে ইউপি-র স্টুডেন্টদের দাপট দেখেছিলাম।
  • aranya | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৪৪267085
  • সোসেন, শুভ জম্মোদিন। খুব ভাল থাক আর আনন্দে কাটাও
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৪২267083
  • আজ ঘুমোতে যাচ্ছি, কাল ব্যাঙদিকে মেল করব।
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৪২267084
  • যা ভাবেন।
  • b | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৪০267082
  • 'ব্যাঙ কি "আশা রাখেন", না "আশঙ্কা করেন"?
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:৩৬267081
  • অভ্যু আমি ডাক্তার বানানোর উদ্দেশ্য নিয়ে কিছু বলি নি। মানে ও নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপাতত ঐ বাচ্চাগুলির রোজের পুষ্টিকর খাবার ও ইস্কুলে যাওয়ার ব্যবস্থা করা, ওদের মন থেকে ভয় ও শোক কাটানোর ব্যবস্থা করা এগুলো-ই জরুরি মনে হয়। গুরু ফেবু পেজ ও এই গুচর ভাটের পাতায় গত দুদিন ধরে দেখলাম, ছাত্রদের ল্যাপি ও ফোন বারে বারে হারাতে থাকলে তাদের মনের কী অবস্থা হয় তাদের কতটা ফ্রাস্টেটেড লাগে, কত রাগ জমা হয় ইত্যাদি। আমার ছেলের ইস্কুলে রোজ কারুর না কারুর পুরো স্কুল ব্যাগ চুরি হয়ে যায় বইখাতা প্রোজেক্ট ওয়ার্ক সমেত। আশা রাখি আমার ছেলেও হাতের কাছে অপরিচিত মুখ দেখলে, তার শরীরে বাঁশ মেরে ব্লেড চালিয়ে তাকে মরে যেতে দিয়ে নিজে ঘুমিয়ে পড়বে।।
  • a x | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:২৭267080
  • আমিও ভেবেছিলাম MCDSA এই নিয়ে কিছু বলবে/করবে। কোথাও কিছু দেখলাম না।
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:২২267079
  • যাগ্গে। বেশি কথা বলতে ইচ্ছে করছে না। জ যদি আমাকে ফেসবুকের ইনবক্সে বা ইমেলে নিজের ফোন নম্বর জানাতে পারে তাহলে ভালো হয়।

    আর হ্যাঁ কুমুদিকে সকালে ফোন করেছিলাম রিং হয়ে গেল। দিল্লির লোকরা একটু খোঁজ নাও।
  • Abhyu | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:১৯267077
  • শ্রমজীবী হাসপাতালের লোকেদের সাথে কথা বল - ওঁরা এই ডাক্তার বানানো নিয়ে (সাধারণভাবে) কিছু ভেবেছেন।

    কিন্তু এখন কলরবের লোক কোথায়? শ্লীলতাহানির থেকে খুন অনেক বড় অপরাধ - দোষীদের শাস্তির জন্যে ছাত্রছাত্রীদের সরব হওয়া উচিত।
  • | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:১৯267078
  • ডাক্তারি ডিগ্রী ব্যান, জেল -- এইগুলোই অন্তত হোক। আমি সেটুকুও অন্তত দেখতে চাই।
    অসহ্য লাগছে এটা।
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:১৭267074
  • আর মব মেন্টালিটি, মব-অ্যাটাক আমি খুব দেখেছি। তার মধ্যে ঝাঁপিয়ে ঢুকে পড়লে নিজের গায়ে বড়জোর কিছু চড়চাপড় পড়ে, তবে একটা প্রাণ রক্ষা পায়। এই আরকি।
  • sm | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:১৭267075
  • ডাক্তারি একটি আজব পেশা। পুরস্কার-তিরস্কার,সাফল্য- ব্যর্থতা,দলাদলি,জনরোষ, স্ট্রেস একেবারে পাশাপাশি অবস্থান করে।এই পেশা ভালো বেসে নেওয়াই যায়, আবার পেশায় কিছুদিন কাটানোর পর এই পেশার উপরই তীব্র বিবমিষা জাগতে পারে। খুবই ডিমান্ডিং পেশা। পেশার লোকজন ভীষণ রকম ভাল্নারেবেল।
    ইশানের কোথায় আসি,
    "সরকারি সব পোস্টিং ই তো বাই রোটেশন। সরকারি কলেজের মাস্টারি, বিডিও, ডাক্তার সব। কলেজের মাস্টার, বিডিও, ডিএম, কিছুরই অভাব পড়েনা তো। কেউই এক্সট্রা কিছো করছেন বলেও দাবী করেন না। খামোখা ডাক্তাররা গ্রামে গিয়ে এক্সট্রা কিছু করে দেখাচ্ছেন ধরব কেন?"

    দেখা যাক, গ্রামে কোন কোন সরকারী কর্মচারী কাজ করতে আসে। মূলত, শিক্ষক, পুলিশ, ব্যান্ক কর্মচারী, বি ডি ও ইত্যাদি। পুলিশ ব্যতিরেকে, প্রত্যেকেরই নাইট ডিউটি নাই। অর্থাত ১০-৪ টে অফিস করে নিজ গৃহে সুখে সময় কাটান। পুলিশ থাকে থানায়,কিছু রেয়ার ঘটনা ছাড়া লোকজন চমকানো ই তার মেন কাজ।
    ডাক্তার আর নার্স দুজন মিলে গ্রামের সাস্থ্য কেন্দ্রে ডিউটি সারেন। কোনো জটিল লেবার কেস, এক্সিডেন্ট, হার্ট এট্যাক,এপেনডিক্স প্রবলেম;কোনো কিছুরই কিছু করা সম্ভব নয়, রেফার করা ছাড়া। যারা গ্রামে থাকেন তারা সব্বাই জানেন রাত বিরেতে ট্রান্সপোর্ট যোগাড় করে, শহরে যাবার সমস্যা।সুতরাং জনতা ক্ষিপ্ত হয়ে যায় সহজেই। এমতবস্থায় ডাক্তার নার্সের শব্দাস্ত্রই ভরসা। অনুনয়, বিনয়,চোখ গরম, দূর ব্যবহার, যখন যেটা প্রযোজ্য সেটা এপ্প্লাই করতে হয়। যখন কাজ করে না তখন ই ডাক্তার- নার্স মার খায়। সুতরাং অন্যান্য সরকারী চাকুরে দের চেয়ে ডাক্তারি প্রফেশন কিছুটা আলাদা।
    আমাদের দেশে গত ৫০ বছ কম্প্রেহেনসিভ হেলথ কেয়ার ব্যবস্থা চালু আছে। যেটি এক কোথায় একটি ফেল্ড প্রজেক্ট। অর্থাত প্রাইমারি সাস্থ্য কেন্দ্রের প্রয়ো জনিতা নেই।এগুলি ১০-৫ টা হিসেবে, খালি সাস্থ্যকর্মী দিয়ে চালানো যেতে পারে।ডাক্তারের দরকার নেই।এডমিশন বেড ও রাখার দরকার নেই।
    তুলনা মূলক ভাবে সফল ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন হাসপাতাল। কারণ এগুলি মূলশহর বা টাউনে অবস্থিত। বিভিন্ন ডিপার্ট মেন্টের ডাক্তার রয়েছে।হাসপাতালে না পাওয়া গেলেও, জরুরি ও কার্য্যকরী ওষুধ, ইনভেস্টিগেশন, পয়সা দিলে প্রাইভেট এও মেলে। পেশেন্ট পার্টির পেয়িং কেপাসিটি ও বেশি।দুটো মিলে মিশে সফলতা বেশি ও কার্য্যকরী। কিন্তু রুগীর সংখ্যা প্রচুর।বেড সংখ্যা অপ্রতুল। সরকারের উচিত এই ধরনের হাসপাতালের সংখ্যা বাড়ানো; এবং পব র যেকোনো গ্রামের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে, অন্তত একটি এরকম হাসপাতাল রাখা।প্রাইভেট প্র্যাকটিস এ করাকরি তুলে দেওয়া উচিত ; অন্তত ডিউটি আওয়ার্স এর বাইরে।
    পরিশেষে, বাধ্যতা মূলক গ্রামে পাঠানো টা, ভালো আইডিয়া নয়। কারণ কোনো সফট ওয়ার ইন্জিনিআর কে যদি বলা হয় পাশ করার পর তিন বছর গ্রামে থেকে সরকারী কাজ করতে হবে।কোনো চাকরি নিতে পারবে না, বিদেশে যেতে পারবে না; তাহলে তারমনের অবস্থাও সহজেই অনুমেয়।
  • j | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:১৭267076
  • সে তো একশোবার, কিন্তু ততদিনে ঐ ধরা না পরা প্রাণীগুলি আরো কত খুন করে ফেলবে তার ইয়ত্তা নেই

    সবচেয়ে অদ্ভুত লাগছে, এন আর এসের ইউনিয়ন নাহয় টিমসির তাই তাদের আড়াল করার ব মুখে কুলুপ আঁটার দায় আছে, বাকী এসেফাই, ছাপু, ডিএসও, নক্সাল, আই সি এরা কাকে এবং কিসে ভয় পাচ্ছে যে একটা বিবৃতি পর্যন্ত দেওয়ার সৎসাহস নেই ?
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:১৪267073
  • অপরাধীদের সনাক্ত করার কথা আমি বলব না, কারণ বলে কোনো লাভ নেই। কী হবে ? সাসপেন্ড, ডাক্তারীর ডিগ্রী পাওয়া আটকে যাওয়া, কয়েক বছরের জেল? ব্যাস?
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:১১267072
  • কোরপানের সন্তানদের কোনো একজনকেও যদি ডাক্তার বানানো যায়, সেটিই হবে ঐ হোস্টেলের ছেলেদের গালে ঠাটিয়ে থাপ্পড়।
  • j | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:০৮267071
  • ভাল খবর দিলে

    আর একবার দেখ ওনাকে বলে ....অপরাধীদের সনাক্তকরণ আর বিচারের ব্যাবস্থা যদি ফলো আপ করতে পারেন এলাকার বিধায়ক হিসাবে
  • b | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:০৭267070
  • দরদী ডাক্তারঃ এই প্রসঙ্গে বিভূতি মুখো-র "মুরারী ডাক্তারের ঠিকাদারী" গপ্পটা রেফার কল্লাম। পড়ে ফেলুন চট করে। ঠকবেন্না। গ্র্যান্টি।
  • j | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:০৪267068


  • ভয়ংকর
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:০৪267069
  • থ্যাংকিউ জ। আমি পুলকবাবুর সঙ্গে কথা বললাম। খুবই ভালোভাবে কথা বললেন উনি। সবরকম সহযোগিতা করছেন জানালেন। গতকাল সারাদিন উনি পরিবারটির পাশে থাকা, শনাক্ত করার ব্যবস্থা করা, ওদের আপাতত কম্বল, চাল-ডালের ব্যবস্থা করা ইত্যাদি সবই করেছেন, জানালেন।
  • j | ১৯ নভেম্বর ২০১৪ ০৯:০১267067
  • বলে দেখতে পারো, ওর এলাকায় কাউকে সাহায্য করা হচ্ছে শুনলে হয়্ত ভালভাবেই নেবে
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৮:৫৫267066
  • বিধায়কের সাথে কথা বলব? মানে বলটা উচিত হবে? মানে আঠেরো ঘা ইত্যাদি
  • lcm | ১৯ নভেম্বর ২০১৪ ০৮:৫০267064
  • ল খুবই ফ্রেন্ডলি বিষয়, কেননা ভালো করে জানলে ল-ইয়ার হওয়া যায়।
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৮:৪৬267063
  • সোসেনকে জন্মদিনে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ঝলমলে মখমলে জীবন হোক।
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৮:৪৩267062
  • অচিন্ত্যরূপ, তাপস, সোসেন, পাই, সুমেরু, সামরান বা অন্য যে কেউ আমাকে একটু জানাবেন কীভাবে এই পরিবারটির সাথে যোগাযোগ করা যায়?
  • byaang | ১৯ নভেম্বর ২০১৪ ০৮:২৪267061
  • আমাকে কেউ এই কোরপানের পরিবারের ঠিকানা বা ফোন নম্বর জোগাড় করে দিতে পারেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত