এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৪ জুলাই ২০১২ ২১:৫৯26731
  • সদা আর পিপি-র অবসার্ভেশন ইন্টারেস্টিং। ১৯৮৩-তে আমাদের ব্যাচে iitkgp-তে কোটায় যারা ভর্তি হয়েছিল তাদের মধ্যে অন্তত ১/৪ অংশ সত্যিই গরিব ঘর থেকে আসা।
  • Blank | ২৪ জুলাই ২০১২ ২১:৫৬26729
  • SC/ST সংরক্ষন তুলে দেওয়া হোক। তার বদলে রাজ্য ভিত্তিতে যত শতাংশ উচ্চবিত্ত আছে (কত হবে? ২০%/৩০%) তার জন্য উচ্চবিত্ত সংরক্ষন চালু থাক। আশা করি তাতে উচ্চবিত্তদের আপত্তি থাকবে না।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:৫৪26728
  • সংরক্ষণ প্রশ্নে বামদলগুলির অফিসিয়াল স্ট্যান্ড কী? ক্লাসের বদলে কাস্টকে মানতে গেলে তো ধর্মসংকট উপস্থিত হবে।
  • Sibu | ২৪ জুলাই ২০১২ ২১:৫৩26727
  • প্পন, ক।
  • h | ২৪ জুলাই ২০১২ ২১:৫১26726
  • আবার অসমর্থ কেস। তবে এক্ষেত্রে অসংরক্ষণ হলে ভালো হত ;-)
  • pipi | ২৪ জুলাই ২০১২ ২১:৪৯26725
  • এগেইন সদাকে ক্ক। আমার পরিচিতদের মধ্যে যতজনকে দেখেছি কোটার বেনিফিট নিতে তাদের একজনও, আই রিপিট একজনও গরীব ঘর থেকে উঠে আসা ছেলেপুলে নয়। প্রত্যেকেই আমার/আমাদের মতই মধ্যবিত্ত ঘরের। এদের জন্যই কি সংরক্ষণ?
    জাত নির্বিশেষে গরীব ঘরের ছেলেমেয়ের জন্য সংরক্ষণ হোক, এতটুকু আপত্তি নেই।
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১২ ২১:৪০26724
  • a_x কি SC/ST আর ইকোনোমিক্যালি ডিপ্রাইভড একই সেট ধরছেন? না কি জেনারেল ক্যাটেগরির সবাই ছোটবেলা থেকে প্রচুর সুযোগ সুবিধে পায় ? আমি গত কয়েকবছরে যত বন্ধু/ জুনিয়রকে কোটার থ্রু তে সরকারী কলেজে ভর্তি হতে দেখেছি তাদের প্রায় সবাই মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে - এদের পিছিয়ে পড়া বললে ঘোড়ায় হাসবে। সত্যিকারের গরিব ঘরের মেধাবী ছেলেমেয়েদের জন্যে সংরক্ষণের পক্ষে আমি সবসময়ই বলে থাকি, সে যে কাস্টই হোক না কেন।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:৩৮26723
  • শিবুদাকে বললাম।

    আর সংরক্ষণের দরকার আছে কিনা সে তো একটা অন্য বিতর্ক। সংরক্ষণ হলে কীসের বেসিসে হওয়া দরকার সেটা আরেকটা বিতর্ক।

    দুটো মিশিয়ে দিলে হবে না।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:৩৬26722
  • কিন্তু সুযোগের অছিলায় চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাক অথবা যার দরকার নেই সেও যাতে না পেয়ে যায় সেটাও দেখতে হবে।
  • pipi | ২৪ জুলাই ২০১২ ২১:৩৫26721
  • দু পহা।
    সদা আর প্পনের সাথে একমত। সংরক্ষণ হোক তবে অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে। আর যে কোন সরংরক্ষণই নিয়ম করে এক বড়জোর দুই জেনেরাশনের জন্য রাখা হোক। তার বেশী কক্ষনো নয়।
    ফ্রীতে খেতে পেলে আর সেটাই অভ্যাস হয়ে গেলে নড়ে বসে কাজ করে খাবার ইচ্ছা ও অভ্যাস দুই চলে যায়। তাতে ক্ষতিটা নিজেরও, দেশেরও।
  • Sibu | ২৪ জুলাই ২০১২ ২১:২৭26719
  • সংরক্ষণ নিয়ে আপত্তি নেই। জাস্ট যাই কর না কেন এক জেনারেশনে সেটা শেষ হবে না।
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১২ ২১:২৭26720
  • কি মুশকিল, পোস্ট তো একবারই করেছিলাম ঃ(
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১২ ২১:২৫26716
  • শিবুদা, গরীব হয়ে থেকে যাবে- এটা মানতে পারলাম না। ধরুন আমি এই কোটার সুযোগে ভালো জায়গা থেকে পড়ে ভালো চাকরী পেলাম, আমি কিন্তু সেটা দুম করে ছেড়ে দিতে পারবো না কারণ কোয়ালিটি অফ লিভিং একবার বেড়ে গেলে সেটা থেকে বেরিয়ে আসা চাপ। কিছু ব্যতিক্রম থাকবেই, কিন্তু সেটা নগন্য। হয়তো কয়েক প্রজন্ম পরে এই ব্যতিক্রমদের সংখ্যা এতই কম হয়ে যাবে যে কোটা তুলে দিলেও কিছু হবে না।
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১২ ২১:২৫26717
  • শিবুদা, গরীব হয়ে থেকে যাবে- এটা মানতে পারলাম না। ধরুন আমি এই কোটার সুযোগে ভালো জায়গা থেকে পড়ে ভালো চাকরী পেলাম, আমি কিন্তু সেটা দুম করে ছেড়ে দিতে পারবো না কারণ কোয়ালিটি অফ লিভিং একবার বেড়ে গেলে সেটা থেকে বেরিয়ে আসা চাপ। কিছু ব্যতিক্রম থাকবেই, কিন্তু সেটা নগন্য। হয়তো কয়েক প্রজন্ম পরে এই ব্যতিক্রমদের সংখ্যা এতই কম হয়ে যাবে যে কোটা তুলে দিলেও কিছু হবে না।
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১২ ২১:২৫26718
  • শিবুদা, গরীব হয়ে থেকে যাবে- এটা মানতে পারলাম না। ধরুন আমি এই কোটার সুযোগে ভালো জায়গা থেকে পড়ে ভালো চাকরী পেলাম, আমি কিন্তু সেটা দুম করে ছেড়ে দিতে পারবো না কারণ কোয়ালিটি অফ লিভিং একবার বেড়ে গেলে সেটা থেকে বেরিয়ে আসা চাপ। কিছু ব্যতিক্রম থাকবেই, কিন্তু সেটা নগন্য। হয়তো কয়েক প্রজন্ম পরে এই ব্যতিক্রমদের সংখ্যা এতই কম হয়ে যাবে যে কোটা তুলে দিলেও কিছু হবে না।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:২৪26715
  • সে তো ৫% লোক। ধরে নিলাম গরীবের সংখ্যা একই থাকবে তাহলেও ৯৫% নতুন পপুলেশন আসবে। কাস্টের মত ১০০% বংশানুক্রমিক সুবিধা ভোগ করবে না তো।
  • a x | ২৪ জুলাই ২০১২ ২১:২৩26714
  • আর ইনিশিয়াল সুবিধে পেতে পেতে, পরে পায়না বলে পরেরটা তো আর ফেয়ার প্লেয়িং ফিল্ড হয়ে যায়না!
  • a x | ২৪ জুলাই ২০১২ ২১:২২26713
  • এই লগা দিয়ে ঠেলে তোলার অ্যানালজিটা আসছে কোত্থেকে? SC/ST কে কি পাঁক জাতীয় কিছুর সাথে তুলনা করা হচ্ছে?
  • Sibu | ২৪ জুলাই ২০১২ ২১:১৯26712
  • তাহলে এক জেনারেশনে সংরক্ষণ শেষ হবে কি করে? কেন না কিছু লোক সবসময়েই মাখাবে এবং গরীব হয়ে/থেকে যাবে।
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১২ ২১:১৫26711
  • কোথাই প্রাইভেট ইউনিভার্সিটি আর কোথায় আই আই টি ঃ)
    আর সরকারী চাগ্রীতেও ক্যাপিটেশন ফি আছে বুঝি ?
    বাই দ্য ওয়ে, ক্যাপিটেশন ফি দিয়ে পড়ার কনসেপ্টটাও আমার অতি জালি লাগে। সরকারের সদিচ্ছা থাকলে বন্ধ করুক। অবশ্য তাতে তো আবার কাটমানির ফ্লো বন্ধ হওয়ার আশঙ্কা, আর ঐ ইস্যুতে তো কেউ ভোট দেবেনা ঃ))
    কম পয়সার সরকারী ইস্কুল গুলোর কেন আজ হাঁড়ির হাল, কেন লোকজনকে হাজার হাজার টাকা দিয়ে প্রাইমারি শিক্ষা কিনতে হয়, কেন ড্রপ আউট রেট এত হাই, এসব বেসিক প্রবলেম অ্যাড্রেস করার থেকে লগা দিয়ে ঠেলে তোলা অনেক সোজা ঃ))
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:১৪26709
  • কেন হবে না?
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ২১:১৪26710
  • ক্লাস সেভেন এইট-এর US ম্যাথ ওলিম্পিয়াড নিয়ে জানতে চাই - কিভাবে দেয়, কিভাবে প্রিপারেশন নেয় ইত্যাদি।
  • Sibu | ২৪ জুলাই ২০১২ ২১:১৩26708
  • ৫ হতে পারে। কিন্তু তাদের বেলায় সংরক্ষণ কি দেওয়া হবে না?
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:১১26707
  • এ তো ৫% কেস হবে।
  • Sibu | ২৪ জুলাই ২০১২ ২১:১০26706
  • অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণ করলে তা এক জেনারেশনে শেষ হবে কি? ধরুন আমি অর্থনৈতিক কারনে কোটা পেলাম। তারপর খুব মাখালাম ও গরীব থেকে গেলাম। আমার সন্তান কি তাহলে সংরক্ষণের সুযোগ পাবে না?
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:০৪26704
  • সদার সাথে বক্তব্য মিলে গেছে। ঃ)
  • a x | ২৪ জুলাই ২০১২ ২১:০৩26702
  • তো সবচেয়ে বেশি সংরক্ষণ তো প্রিভিলেজড ক্লাস করে থাকেন। টাকার বিনিময়ে স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, মণিপাল ইত্যাদি ইত্যাদি। সেখানে তো মেরিটের নাম গন্ধ নাই। ক্যাপিটেশন ফি ও কার কত টাকা।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২১:০৩26703
  • ধরে নাও এক ধরণের সামাজিক নিরাপত্তা যেটা এক প্রজন্মের জন্য ভ্যালিড হবে। এইবার কাউন্টার কর।
  • শ্রী সদা | ২৪ জুলাই ২০১২ ২১:০২26701
  • লং টার্ম সুবিধা বলতে এই মুহুর্তে যেটা মনে হচ্ছে - সংরক্ষণের দায়টা এক জেনারেশনে খতম হওয়ার চান্স থাকবে, আর ধীরে ধীরে সংরক্ষণের প্রয়োজনীয়তা কমতে থাকবে। এখন তো SC/ST সার্টিফিকেট মানে জেনারেশনের পর জেনারেশন ধরে ভোগদখলের অধিকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত