এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৪১267719
  • অনুপ্রাসের খাতিরে একক কি ১০টা৩৭-এর লাস লাইন "দর্কার"-টা প্রয়োজন করতে পারেন্না ঃ-)
  • Tim | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৪১267720
  • বিপিনের ডায়লগ রেকর্ড করে গরুটাকে শোনালে হবেনা?

    অথবা গরুটার সামনে বিগম্যাকের পোস্টার রাখা যেতে পারে।
  • একক | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৩৭267718
  • ধুর বরং গরুদের কীভাবে এক্সট্রা হাগানো যায় এটা জানলে কাজ দেয় | প্যাকেটে পঞ্চগব্য পোরা দরকার।
  • byaang | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৩৬267717
  • যা বলতে এসেছিলাম, বলে চলে যাই। প্রেসিডেন্সির ছেলেমেয়েরা যেমন কম অ্যাটেন্ডেন্সেও পরীক্ষায় বসতে দিতে হবে বলে বিক্ষোভ জানাচ্ছে, ও নতুন কিছু নয়। বহু কলেজেই বহু বছর ধরে এই নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ ইত্যাদি হয়ে আসছে। কিন্তু ও তো কলেজের আপিস স্টাফদের সঙ্গে ছাত্রছাত্রীদের বাংলা হিসেব, ওর মধ্যে কর্তৃপক্ষ ঢুকতে গেছেন কেন?

    আমাদের আগের ব্যাচকে পার্টওয়ানের আগের টেস্টের আগে বলা হল মিনিমাম ৫০% অ্যাটেন্ডেন্স না থাকলে টেস্টে বসতে দেওয়া হবে না, মানে পার্টওয়ানটাও দেওয়া যাবে না। আপিসের স্টাফদেরও নির্দেশ দেওয়া হল হাজার অনুরোধ-উপরোধ-উৎকোচ কোনোকিছুতেই পাত্তা না দিয়ে নির্দয়্হৃদয় বজ্রকঠোর হতে। আগের ব্যাচের দাদা-দিদিরা খুব রেগে গেল, বলল, "যখন থেকে ক্লাস বাংক করতে শুরু করেছিলাম তখন আমাদের সাবধান করা হয় নি কেন?" তাদের বলে দেওয়া হল "বাপু হে তোমরা কেউ কচি খোকাখুকু নও, ভালো-ই জানতে পার্সেন্টেজ না থাকলে পরীক্ষায় বসা যায় না।"

    দাদা-দিদিরা তখন কলেজ আপিস স্টাফদের ঘেরাও করল। ঘেরাও মানে, যতক্ষণ না রেজিস্টারে কারিকুরি করে সবাইকে অ্যালাও করা হবে ততক্ষণ একজনও স্টাফকে আপিস ছেড়ে বেরোতে দেওয়া হবে না। তো ঘন ঘন "বস্তাপচা অচলায়তনের যুক্তিহীন সিদ্ধান্ত মানছি না, মানব না" স্লোগান চলছিল। এমন সময়ে ডাকাবুকো এক দিদি মানিকতলা বাজার থেকে ইয়াব্বড় তালাচাবি কিনে এনে, আপিসঘরের দরজায় তালা লাগিয়ে চাবিটা নিয়ে গিয়ে হেদুয়ার জলে ফেলে দিল।

    যারা এতক্ষণ আপিসঘরের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল, তারা সবাই ভয়ানক ঘাবড়ে গিয়ে টুপটাপ কেটে পড়তে লাগল। শেষে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট গিয়ে সেই তালা ভেঙে উদ্ধার করল আপিস স্টাফদের। ততক্ষণে সবাই অ্যালাও হয়ে গিয়েছে। সেই দিদিও।
    ঃ)
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৩৪267716
  • কুমুদি কি আমাদের না জানিয়ে একা একা রিয়েল ভাট করতে লেগেছেন?
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৩৩267715
  • এ আর এমন কি কথা - ঢিল মেরে পাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে দাও। অনেক ঝামেলা ঝঞ্ঝাট হবে।
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৩২267713
  • একক, টইতে চোখ রাখুন। হব-হব কর্চে ঃ-)
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৩২267714
  • দীশে বোধহয় পিশে। তবে দীপেশও হতে পারে।
  • একক | ২৩ নভেম্বর ২০১৪ ২২:৩১267712
  • ধুর কী গা ম্যাজম্যাজ করছে কোথাও কোনো নতুন রকম ঝামেলা ঝন্ঝাট নেই :/
  • dd | ২৩ নভেম্বর ২০১৪ ২২:২৬267711
  • না। ঐ মিছিল সোমবার হবে।

    আচ্ছা, বাত্তো বা অন্য দু একজন সময় থাকতে থাকতে লরেন পার্টীতে জয়েন কত্তে পারে। এখনই। পরে বড্ডো হুড়োহুড়ি পরে যাবে। তখন আমায় দুষবেন না যেনো।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৪ ২২:২৪267710
  • ঃ-)))
  • dd | ২৩ নভেম্বর ২০১৪ ২২:২০267709
  • আরেকটা জরুরী খবোর জানার ছিলো।

    আজকেই ধর্মতলা থেকে নবদ্বীপ না কদ্দুর একটা প্রতিবাদ মিছিলের কথা ছিলো না? দিদির ডাকে?

    সবাই প্ল্যাকার্ড লিখবে"আমি চোর,আমি চোর"। তারপরে ঘ্যান ঘ্যান করবে "ওরে সিবিআই, আমায় জেলে পুরে দে'"। এর পরই হুংকার দিবেন "অ্যাতো বড়ো জেল আছে তোদের? হতোভাগা"।

    আর গান গাইবেন "আমারে বাঁধবি তোরা, সেই বাঁদোর ক্ষি তোদের গাছে?"

    এই মিছিলটা হয়েছে?
  • lcm | ২৩ নভেম্বর ২০১৪ ২২:১৬267706
  • ওহো, তাইলে, খাল কেটে কুমীর, থুড়ি কুনাল আনসে।
  • byaang | ২৩ নভেম্বর ২০১৪ ২২:১৬267707
  • ডিডিদা, আমি আবার মীর দিয়ে মীরজাফর ভাবছিলাম। কিন্তু সেটা নালজাফর হলে কী সুবিধে সজনেখালির লোকদের, সেটা ধরতে পারি নি। তারপর কেসি এসে মুখ্যু লোকের ভগোমান হয়ে বলে দিয়ে গেল "কুমীর"।
  • a x | ২৩ নভেম্বর ২০১৪ ২২:১৬267708
  • আমার ইমেলে নম্বর আছে, তা আমি দমুর থেকে নেব? আর দীশে কোন ইসে?
  • dd | ২৩ নভেম্বর ২০১৪ ২২:১৩267705
  • আরে দাঁড়ান দাঁড়ান।

    কু। ওটা কু। কুমীর আর কুনাল।
    ওঃ, পেট ব্যাথা হয়ে গ্যালো রে দাদা,।
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৪ ২২:১২267704
  • ও তাই তো। তাহলে হ্যাজাক চলবে?

    (আমি অবশ্য আলো ছড়ানোর পার্স্পেক্টিভ থেকে বলছিলাম - ছড়ানো বোল্ড এন আন্ডারলাইন্ড)
  • dd | ২৩ নভেম্বর ২০১৪ ২২:১১267702
  • মীর আর নালের জোকটা আমি এখনো ধত্তে পারি নি। দেখি, যদি আরো কিছুদিনের মধ্যে পারা যায়।

    আচ্ছা, কোনো ক্লু হয় না?
  • byaang | ২৩ নভেম্বর ২০১৪ ২২:১১267703
  • কিন্তু আমি কেন তাহলে অ্যাদ্দিন জানতাম যে টুটু বসু আর বেঁচে নেই?
  • byaang | ২৩ নভেম্বর ২০১৪ ২২:০৮267701
  • কেন এলইডি লাইট জ্বলতেও কি দেরি হয়? টিউবের থেকেও বেশি দেরি?
  • Tim | ২৩ নভেম্বর ২০১৪ ২২:০৭267700
  • বোঝো, আর ব্যাঙদি মীর আর নালের প্রিফিক্স পোস্টটা বুঝতে পারেনি বলে আমি অবাক হয়েছিলাম। ঃ-(
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৪ ২২:০০267699
  • বাপরে এয়ারা সব এলইডি লাইট।
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ২১:৫৭267698
  • তার মানে অষ্ট বসু আসলেই কোনও আটজন বসু না। ৮ বসু কেউ লিখেছিল কিছু সংকেতে, তাপ্পর যা হয় আর্কি গোরুচুরির মামলা ইত্যাদি ঃ-)
  • byaang | ২৩ নভেম্বর ২০১৪ ২১:৫৫267697
  • বাপ রে! আমি আবার ডিডিদা বলে দেওয়ার আগে বুঝতেই পারি নি বাইশ বসুর মানে।
  • T | ২৩ নভেম্বর ২০১৪ ২১:৫২267696
  • কার্লসেন জিতে গেল।
  • dd | ২৩ নভেম্বর ২০১৪ ২১:৪৮267695
  • এই অ্যাতোক্ষনে বুঝলাম। দেড় ঘন্টা পরে।

    ২২ বোস মানে টু টু বোস। বুঝলেন তো? বাইশ = টু টু।

    হা হা হা হা হা হা।
  • potke | ২৩ নভেম্বর ২০১৪ ২০:০৮267694
  • ২২ বোস জেলে যাবে নাকি? নেচে নেচে আয় মা শ্যামা :D
  • quark | ২৩ নভেম্বর ২০১৪ ১৯:৫৯267693
  • মদনা নাকি বলেছে ওর ছেলে বা পরিবারের কেউ চিট ফান্ডের কাছ থেকে কোনরকম সুবিধে নিয়েচে এইটে প্রমাণ হ'লে ও মন্ত্রীত্ব ছেড়ে দেবে। কিন্তু জেলে গিয়ে কি মন্ত্রীত্ব রাখা যায়, যে ছেড়ে দেবে?
  • quark | ২৩ নভেম্বর ২০১৪ ১৯:৫৫267692
  • শচীন তেন্ডুলা'র বিশ্বকাপ জেতার মত ব্যাপার?
  • সে | ২৩ নভেম্বর ২০১৪ ১৯:৩৪267691
  • ফেডারার কাঁদছে। চোখে জল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত