এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৫ জুলাই ২০১২ ০১:০৩26790
  • ১৩৫০ টাকায়।
    বাকি কদিনের জন্য তো আমার কাছে হুচের গাড়িটা আছে। সে বেচারি হাঁটছে এখন।
  • kc | ২৫ জুলাই ২০১২ ০০:৫৮26789
  • কততে? এবার তাইলে কি পায়ে হেঁটে ঘুরবে?
  • Tim | ২৫ জুলাই ২০১২ ০০:৫৭26788
  • গাড়িটা বিক্কিরি হলো এতদিনে।
  • pipi | ২৫ জুলাই ২০১২ ০০:৩৪26787
  • এতো কবে থেকে বলছি আমি মাতাজী হতে চাই।
  • Blank | ২৫ জুলাই ২০১২ ০০:৩১26786
  • সে আমি কি জানি !!
  • aka | ২৫ জুলাই ২০১২ ০০:২৬26785
  • যাত্তারি তাহলে আমি কি হব?
  • Blank | ২৫ জুলাই ২০১২ ০০:২৫26784
  • আমাকে সিইও বানিও, একটু কর্পোরেট টাচ থাকবে
  • aka | ২৫ জুলাই ২০১২ ০০:১৯26783
  • আমার একটা ধর্মীয় বা রাজনৈতিক সংস্থা খোলার ইচ্ছে আছে, দেখি।
  • Blank | ২৫ জুলাই ২০১২ ০০:১৭26782
  • প্পন দা
    মতুয়া টা চিরকালের ধর্মীয় সংস্থা
  • a x | ২৪ জুলাই ২০১২ ২৩:৪৬26781
  • ঈশানের আগেরদিনের প্রশ্নের উত্তর - রাস্তাঘাটে লোক দেখে প্রেম বা কাম কোনোটাই আমার জাগেনা। সে মিলিন্দ সুমন হেঁটে গেলেও কাম জাগেনা। কিন্তু অপরএকজনের সেক্সুয়াল প্রেসেন্সের অ্যাওয়ার্নেস থাকে - যেটা তুমি বলেছিলে ভেন্ডার মাসির ক্ষেত্রে তোমার কাছে থাকেনা। এর সাথে তো প্রেম বা কাম দুটোকে এক করলে চলবেনা। কাজেই রিকশাওয়ালাকে দেখেও কাম জাগেনা, ব্যাংকের কাউন্টারের ওপারে ভদ্রলোককে দেখেও জাগেনা। এর থেকে কি বুঝব?
  • aka | ২৪ জুলাই ২০১২ ২৩:৪৫26780
  • উরিত্তারা কেসির দেওয়া পেপারটা কি টেকনিকাল। কোনক্রমে শুধু কনক্লুশনটা বুইতে পারলাম।
  • a x | ২৪ জুলাই ২০১২ ২৩:৪১26778
  • “Nearly 17 years after the implementation of 27% reservation for OBCs in central government jobs on the basis of the Mandal Commission recommendations, a mere 6.87% of those employed in various union departments in Groups A, B, C and D services belong to the group.
    Thus a significant 20% posts across categories and departments reserved for OBCs remain unfilled raising doubts on the effective implementation of the Mandal Commission recommendations. Documents obtained under the Right To Information Act (RTI Act) by Chennai-based biomedical engineering and activist, E Muralidharan, reveal that just 1,93,228 OBC employees including 2,430 sweepers were employed in different central government departments as on January 1, 2008.” (Times of India, August 31, 2010)
  • aka | ২৪ জুলাই ২০১২ ২৩:৩০26776
  • মাক্কালি আমাকে কেউ চিমটি না কাটলে আমিও কাউকে কাটি না। এই মহাকালের খাতা স্বাক্ষী। তবে হ্যাঁ ফোঁস করতে দোষ নেই ঠাকুর কয়েছেন। ;)
  • a x | ২৪ জুলাই ২০১২ ২৩:২৮26774
  • কেসি, পড়লাম তো!
  • aka | ২৪ জুলাই ২০১২ ২৩:২৮26775
  • মাদ্রাজ মানে হয় আয়াঙ্গার নয়ত আইয়ার ব্রাহ্মণ হতে হবে। এক বিখ্যাত কোম্পানি যার শুরু সি দিয়ে তাকে লোকে জ্ঞানের বদলে চেন্নাই ইসে সলিউশন বলে। সেখানেও নাকি আইয়ার ভার্সেস আয়াঙ্গার চলে।
  • a x | ২৪ জুলাই ২০১২ ২৩:২৭26773
  • আর সব কিছুই ভাসা ভাসা ভাবে তর্ক করলে ঐ কে জিতল আর কে কাকে চিমটি কাটল তাতেই ঘুরতে থাকে।
  • a x | ২৪ জুলাই ২০১২ ২৩:২৬26771
  • কাফিলাতে আদিত্য নিগমের প্রচুর লেখা আছে এই নিয়ে। খুবই ইলিউমিনেটিং।
  • aka | ২৪ জুলাই ২০১২ ২৩:২৬26772
  • কথায় কথায় পেপার ধরালে পড়া যায় না। এতই যদি পড়াশুনোই করব তো লাইব্রেরি থেকে লোকে আমার বই নিয়েই পড়ত।
  • kc | ২৪ জুলাই ২০১২ ২৩:২৫26770
  • এই হয়।সবাই ডেটা চাইছে তক্কের জন্য, আর আমি অত বড় লেখার একটা লিংক টুইয়ে দিলাম সেটা সবাই কাটিয়ে দিল। এই হয়। বেশী বেশী হ্যা হ্যা করলে লোকে আর পাত্তা দ্যায়না।

    ফোঁস, ফোঁস, ফোঁস, ...... ফোঁপানোর আবাজ।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২৩:২৩26768
  • কেসির লিঙ্কে কিছু ডেটা আছে। ক্লাস ভার্সাস কাস্টের। তবে এটা একটা কেস স্টাডি যেটা পুরুলিয়া আর বর্ধমানে করা। সারা ভারতের গড় চিত্র আলাদা হতেই পারে।

    তবে এই ডেটা সেন্সাস ডেটাবেস থেকেও পাওয়া সম্ভব।
  • pi | ২৪ জুলাই ২০১২ ২৩:২০26767
  • আমি অন্তত আমার বাড়ি আমার আশেপাশের বা আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের বাড়ি দিতে দেখিনি। ব্যতিক্রমী কিছু কেস ছাড়া।
  • pi | ২৪ জুলাই ২০১২ ২৩:১৯26766
  • আর সংরক্ষণ মানে যদি হয়, আহা রে, পিছিয়ে আছে, একটু দয়া দেখিয়ে ভিক্ষা দি, সে আরো ক্ষতিকর।
    একজন দলিত তাঁর দলিত আইডেন্টিটি নিয়ে এই আমাদের শহুরে সমাজেই মাথা উঁচু করে থাকতে পারেন ? একটা দুটো বিচ্ছিন্ন উদাঃ র কথা বলছিনা।

    অনেকেই হয়তো অপমান করবেন না। কিন্তু ঐ, এটা কোনোরকম ফ্যাক্টর বা ট্যাবু ই নয়, ক'জনের কাছে ?

    আলোচনাটা এখন কাস্টের দিকে ঘুরে গেছে, যাই হোক, কাল পরশুর আলোচনাতে সিদ্ধার্থর পুরানো একটা পোস্ট মনে হচ্ছিল। জিজ্ঞাসা করেছিল, আমাদের ক'জন এক টেবিলে এক সোফায় কাজের মাসীর সাথে বসি। প্রশনটা এক্স্টেন্ড করাই যায়। ক'জন রিক্সাওয়ালা, মিস্ত্রী, মজুর কি মেথর এলে সেই ট্রিটমেন্ট দেবো, যা বাড়িতে কোন একজন ডাক্তার কি শিক্ষক কি অমনি কোন আমাদের মত পেশার লোক এলে দেব ?
  • aka | ২৪ জুলাই ২০১২ ২৩:১৫26765
  • না না এত কিছু আমি বলি নি। আমি বলতে চেয়েছি কাস্টের বেসিসে সংরক্ষণের একটা সদর্থক দিকও আছে যেটা আমি, আপনি শহুরে আবহাওয়ায় দেখতে পাই না। ফলে কাস্টের বেসিসে সংরক্ষণের প্রতি আমাদের ধারণাটা আমাদের অভিজ্ঞতার বায়াসে খানিকটা টিল্টেড।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২৩:১১26764
  • স্কলারশিপ দিয়ে কি অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ছেলের জয়েন্টের ১০০০০ র‌্যাঙ্ক ৫০০ হয়ে যায় কমরেড?
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ২৩:০৯26762
  • তার মানে কমরেড আকা বলছেন স্বচ্ছল (ধনী না হলেও চলবে) অচ্ছুতের সংখ্যা ভালোই আছে পপুলেশনে, যারা অর্থনৈতিক ভাবে সংরক্ষণের ব্যবস্থা করলে সমাজের মূলস্রোতে আসবে না?

    মানে আপনিই বলছেন বলছি না, কাস্টের ভিত্তিতে সংরক্ষণের তাত্ত্বিক যুক্তি যারা দিচ্ছেন তারা এইরকমই বলছেন, তাই তো?

    তো, এরা (স্বচ্ছল অচ্ছুত) সমাজের কত শতাংশ? এনি ডেটা?
  • aka | ২৪ জুলাই ২০১২ ২৩:০৯26763
  • অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে যার কথা শ্রী সদা এবং প্পন বলছে তেমন তো অলরেডি আছে। ট্রেনের মান্থলিতে, কলেজের ফিতে, এমনকি কিছু স্কলারশিপও আছে।
  • aka | ২৪ জুলাই ২০১২ ২৩:০৩26761
  • একটা জিনিষ ভুলবেন না কমরেডস যে পিছলে বর্গের জন্য যে সংরক্ষণ সে শুধু শহুরে মধ্যবিত্ত এসসি বা এসটিদের জন্যই নয়, অচ্ছুৎদেরও জন্য। সংরক্ষণের যে সদর্থক দিকটা আমি দেখি তাহল এই অচ্ছুৎদের সমাজের মধ্যে নিয়ে আসা, আশা এই যে ধীরে ধীরে এরা এইভাবে সুযোগ পেয়ে অন্যদের সাথে মিশতে মিশতে অন্যদের ধারণা বদলে যাবে। অচ্ছুৎরা মূলস্রোতে আসবে। এরমধ্যে বাই প্রোডাক্ট হিসেবে শহুরে মধ্যবিত্ত কিছু মানুষ যারা কিছুকাল আগেই সেই জায়গা থেকে অলরেডি অনেকটা এগিয়ে গেছে তারাও আনডিউ অ্যাডভানটেজ পাবে। বৃহত্তর জনকল্যাণের জন্য সেটুকু মানিয়ে নেওয়াই যায়।

    আমার কথা নয়, আমার মনে হয়েছে কাস্টের ভিত্তিতে সংরক্ষণের তাত্ত্বিক যুক্তি বোধহয় এটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত