এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:০৪268020
  • যাঃ! এই লিংকটা আমি দিতে যাচ্ছিলাম, অর্পণ আগেই দিয়ে দিয়েছে। তবে যা হয়েছে সব আইনের পথেই, এর জন্য রাস্তা আটকে উকুন হোক মার্কা পোস্টার নিয়ে মিছিল করতে হয়নি ঃ)
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:০০268019
  • আমায় কেউ কখনও ফোং করে ক্রেডিট কার্ডের ফ্রড করে নি। সবসময়ে মেলই পাই, তাও স্প্যাম চে্ক করলে তবেই পাই।
  • i | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:৫৯268018
  • বর্ষার কিছু গান সুবিনয় রায়ের নরম গলায় খুব মানাতো-এই শ্রাবণ বেলা বাদল ঝরা বা শ্রাবণের পবনে আকুল বিষণ্ণ সন্ধ্যায়-
    রবিবারের সঙ্গীত শিক্ষার আসরে সুবিনয় এই শ্রাবণ বেলা শিখিয়েছিলেন-কোন ভোলা দিনের বিরহিণী যেন তারে চিনি চিনি -গাইছেন উনি আর আমার গায়ে কাঁটা দিচ্ছে-মনে পড়ে এখনও।
    সুবিনয় রায়ের ৭০ দশকের গলা আর ৮০র দশকের গলা একটু আলাদা।আশির দশকে গলা অদ্ভূত ভরাট-নব্বইতে আবার মেদুর কন্ঠ..
    একবার দক্ষিণাপণে ঢুকতেই ক্যাসেটের দোকান থেকে ভেসে এল ' তরী আমার টলোমলো ভরা জোয়ারে'-সুবিনয় গাইছেন 'আমার আপন গান'-সেই মুহূর্তটা মনে পড়ে-
  • i | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:৪৬268016
  • অশোকতরুর গলায় যে গানগুলির কথা ন্যাড়া বাবু কইলেন, তার সঙ্গে আর একটি যোগ করি-


    আর গীতা ঘটকের এই দুখানি গান শুনতেই হবে-



    বস্তুতঃ গীতা ঘটকের যে গানগুলি সত্তরের রেকর্ডিং, প্রতিটির সুর লাগানো তুলনাহীন।
  • sosen | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:৪০268015
  • কি সব নোতুন নোতুন ফ্রড হয়েছে। ফোন করে বলছে ক্রেডিট কার্ড ভেরিফিকেশনের জন্য ফোন করেছি। কোন ক্রেডিট কার্ড? না ভিসা, মাস্টারকার্ড। সে আবার কেমন কথা। কড়া গলায় যেই বলেছি কোন ক্রেডিট কার্ড ঠিক্করে বলো, সে ঘেবড়ে গিয়ে বলে দিল্লি। আমি বল্লুম দিল্লি আবার কেমন ক্রেডিট কার্ড? বলে আমার সিনিয়রকে ট্রান্সফার করছি, এক মিনিট লাইনে থাকুন। তারপর মধুর স্বরে হ্যালো ম্যাম-এস বি আই ক্রেডিট কার্ড। আপনার কার্ডের উপরে যে মাস্টারকার্ড চিহ্নটি আছে সেটি কি রং-এর যদি বলেন। আমি বল্লুম কেন রে? না আমরা ভেরিফিকেশন কচ্ছি। আমি বল্লাম আচ্ছা, তুমিও লাইনে থাকো, আমি পুলিশে খবর দিচ্ছি। ঘ্যাঁচ।
    এই নিয়ে দুবার হোলো। আগের বারেরটা আরেকটু স্মার্ট ছিল। কোলকাতার লোকজনেরা বাবা মায়েদের সাবধান করবেন। অফার টফার বিভিন্ন ভ্যান্তারা দিচ্ছে। আমাদের আপিসের একজনের কিছু গচ্চা গ্যাছে।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:৩৮268014
  • কেসিদা ইয়াকের দুধ পছন্দ করে? রাম্পালের কি ইয়াক ছিলো?
  • Kaju | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:২৬268013
  • আমনাদের মন বড় দুব্বল !
  • Tim | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:২৪268012
  • হ্যাঁ এইসব জটিলতা সৃষ্টি হবে তো
  • kc | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:১৭268011
  • ইয়াক!!! খেয়েদেয়ে ভাটপাতা খুলতেই এই!! ইয়াক!!
  • Tim | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:০৭268009
  • কিন্তু দুধটা মাথায় ঢালা হতো নিশ্চিত? শিব হলে তো...
  • d | ২৫ নভেম্বর ২০১৪ ১৫:০৭268010
  • আচ্ছা এই দুধের বানানো ক্ষীর যারা খেত তাদের কখুনো মনে হয় নি যে বাবাব্যাটা চানের সময় হিসুও করে থাকতে পারে!!!
  • de | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:৫৮268008
  • ওয়াক!
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:৫০268007
  • চান করা দুধের থেকে বানানো ক্ষীর? সেটা লোকে খেত? ম্ম্যাগোওওওওও
  • Kaju | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:৩৫268006
  • 'আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক'রে' - এইটা?

    জীবুদার 'নির্জন স্বাক্ষর'।
  • . | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:২৭268005
  • আমার সকল গান...
    এটা কোন কবিতার লাইন?
  • hu | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:২৪268004
  • অভ্যু, এটা ম্যাগো-র টইতে পোস্ট হত।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:১৭268003
  • লন্ডনে টমাটো যদ্দূর মনে পড়ে সস্তাই ছিল।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:১৪268002
  • গুরু রামপাল মোষেদের সম্পত্তি? কি ভাগ্যি বলেনি গাধাদের সম্পত্তি! বিপের টইয়ের পৃষ্ঠপোষকেরা দুঃখ পেতেন।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:১১268001
  • অ্যাঃ মোষের দুধ? গরুর না? অত ঘন দুধে গা চিটচিট করবে না?
  • spa | ২৫ নভেম্বর ২০১৪ ১৪:০৭268000
  • দিদি কখ নো সব করে দিচ্ছি বলে নি--বলেছেন সব করে দিয়েছি।
  • kc | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:৩২267999
  • দিদি যেমন প্রথম প্রথম, সব করে দিচ্ছি, সব হয়ে যাচ্ছে টাইপের ঢপ মাত্ত, এই লরেনবাবুকেও একদম ওরকম টাইপের ঢপবাজ লাগছে। আর এক্টু দেখতে হবে।
  • de | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:১৯267997
  • ওই লম্বা ঝাড়ু নিজের বাড়ির ময়লা বের করে পাশের বাড়িতে ঝেঁটিয়ে দাও - কোন ফেয়ারিজ প্ল্যান নেই - গারবেজ রিসাইক্লিং নেই, প্রপার সিউয়েজ ট্রীটমেন্ট নাই - ক্যাবোল ঝাড়ু!
  • dd | ২৫ নভেম্বর ২০১৪ ১৩:১২267995
  • এটা লরেন বাবুর স্বপ্নো। প্রায় অনেকটাই (ধরুন ৯০%) অলরেডী হয়ে গ্যাছে। সামান্য কিছু( ধরুন (৯০%) বাকী আছে।

    প্রতি ফেমিলির একটি (মিনিমম) বেংক অকাউন্ট, একটি করে পাকা বাড়ী, প্রতিটি পাকা বাড়ীতে তিনটে করে লম্বা ডান্ডার ঝাড়ু আর একটি করে পাকা পাইখানা।

    শহোরের প্রতিটি বাড়ীতে শানের মসল্লা।

    জয় আমাদের হবেই।
  • একক | ২৫ নভেম্বর ২০১৪ ১২:৫২267994
  • স্বছ ভারত অভিযানের ন্যাকামি বন্ধ করতে গেলে স্বছ ভারত অভিযান করতে হবে। যেমন ধরুন বিএমসি কেন গার্বেজ কালেকশন মেশিন কিন্ছেনা বা কেন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছেনা যারা পয়সার বিনিময়ে হিউজ এরিয়ার গার্বেজ কালেকশন পলিসি দিতে পারে এসব খিটকেল এবং অপ্রীতিকর প্রশ্ন তুলতে হবে। আরও কাঠি করার ইচ্ছে থাকলে "মোদী কে স্বপ্না/স্বাছ ভারত আপনা" নাম দিয়ে মুভমেন্ট করুন। যত কেমিক্যাল কোম্পানি গঙ্গা মাইয়ার জলে বিষ মেশাচ্ছে, তাদের স্যাম্পলিং করিয়ে ধরে ধরে মামলা করে দিন। গঙ্গা প্রটেকশন প্ল্যান। জয় মোদী বলুন আর বাঁশ দিন।
  • byaang | ২৫ নভেম্বর ২০১৪ ১২:৩৮267993
  • আচ্ছা এই স্বচ্ছ ভারত অভিযান নামে যে কান্ডটা চলছে, সেটা তো আমি আর চোখে দেখতে পারছি না। এটা কীভাবে বন্ধ করা যায় একটু পরামর্শ দিন তো?
  • Du | ২৫ নভেম্বর ২০১৪ ১২:১৫267992
  • মুম্বইতে টমেটো ২০ টাকা, কলকাতায় ৪০। টমেটোর দামেই লন্ডন হয়ে যাবে দেখতে দেখতে।
  • quark | ২৫ নভেম্বর ২০১৪ ১২:১০267991
  • ওহো! আমি সেই লেখার পর থেকেই "ধন" আর "যন্ত্র" পাশাপাশি দেখে ভাবছি ব্যাপারটা সত্যিই এইর'ম অসুব্য কিনা। তা এখন দেখছি এট্টু উল্টে পাল্টে গেছে। যাই হোক, ক্ষ্যামা-ঘেন্না ক'রে নেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত