এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৪৯268139
  • মানে বুঝতে অসুবিধে হলে সেটা বল্লেই হয়। বুঝিয়ে দেব্যা যায়।
  • pi | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৪৯268140
  • মানে বুঝতে অসুবিধে হলে সেটা বল্লেই হয়। বুঝিয়ে দেব্যা যায়।
  • - | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৪৬268138
  • না জেনেই প্রতিবাদ সভা?? অ্যাঁ!
  • pi | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৪৪268137
  • লুরুতে নাকি পুলিশ ১৬৫ জন হিজড়াকে গ্রেপ্তার করেছিল। তারপর জোর করে বেগারস কলোনিতে পাঠিয়েছে। সেটা কী অবশ্য জানিনা। আজ সন্ধেতে টাউনহলে প্রতিবাদসভা অ আছে।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৩৮268136
  • টি-কে কতগুলো এফসি দিলে যে মনে শান্তি হবে জানি না। ব্ল্যঙ্ক চেক লিখে দিলাম। পছন্দমতো সংখ্যা বসিয়ে নিও।

    কিন্তু বর্তমানপত্রিকা ক্যামন করে পড়ে? আমি মোজিলা আইই কোথাওই কিছু দেখতে পেনু না।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৩২268135
  • আজ বিক্ষোভকারীদের থেকে পুলিশের সংখ্যা বেশি-পুলিশ বেশি চটপট মুভ করছে।ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়েছে।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:২৯268134
  • এ তো লাইভ দেখাচ্ছে। গাড়িটাকে উলটে দিলো, তারপর আগুন ধরিয়ে দিলো- প্রচুর পুলিশ।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:২৭268133
  • এই খেয়েছে, আবার শুরু হল। এই তো দেখলাম লোকজন জড়ো হয়ে আছে, কালকের থেকে অনেক কম লোক বলল।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:২৪268131
  • ফার্গুসনে আবার একটা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে উত্তেজিত জনতা- এখন সিএনেন এ লাইভ দেখাচ্ছে।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:২৪268132
  • ডাল বেশি ভাজবে সাবধানে, কালো হয়ে গেলেই লোকে তখন বলবে - ডাল মে কুছ....
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৫১268130
  • ড্রায়ারের অভাবে ছাঁকনি সহ ফ্রিজে মিনিট পাঁচেক রাখলেও কাজ দেয় ঃ)
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৯268129
  • বাই দ্য ওয়ে, মুগ-মুসুরের ডাল খেতে আমার খুব ভালো লাগে, এবং আমি এটা কাঁচা মুগডাল দিয়ে করি। সর্ষের তেলে জিরে-পাঁচফোড়ণ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ণ। খুব সামান্য মিষ্টি।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৮268128
  • ইস্ত্রি করতে হবে কেন? সোজা ড্রায়ারে ঢুকিয়ে দিলেই চলবে।

    অনুষ্ঠানটার নাম রান্নাঘরে রকস্টার।
  • dd | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৪১268127
  • ডাল ধুয়ে শুকিয়ে ইস্ত্রী করে তারপর ভাজতে গ্যালে তো সারাদিন লাগবে। আমি বাপু না ধোয়া ডাল ভেজে নিয়ে তারপর একটু গংগাজল ছিটিয়ে দি। ব্যাস।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৩৬268126
  • অ্যাঁ!! আমার তো মনে হতো, ডালের ঐ ক্রিস্পি ব্যাপারটা শুকনো অবস্থায় ভেজে নিলে ভালো হয়। বাড়িতে সবাইকে তাই দেখেছি- ধুয়ে শুকিয়ে নিলে কি একইরকম লাগে? দেখবো একবার।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৩৩268125
  • এসে ঘি তে হিং জিরে ফোড়ন দিয়ে দিয়ে একটা দইএর মত ডালসেদ্ধ ঢেলে খুব নাড়াচাড়া করে এক বড় টুকরো পাতিলেবু চিপে ডালের মধ্যে দিয়ে গলে লাগ যা ডাল তৈরী হয়ে গেলো।

    এই সিরিয়ালের নাম রান্নাঘরে স্টার- ইটিভিতে দেখাচ্ছে।এইমাত্র দেখছিঃ)
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৩২268123
  • টি-য়ের এই লেখাটা কোনো একটা টইয়ে তুলে রাখা দরকার। কিন্তু কোন টই?
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৩২268124
  • মিঠুর ছেলে ভুল তো বলেনি। আমিও মুগডাল ধুয়ে ছাঁকনিতে রেখে শুকিয়ে তারপর ভাজি, তার্পর সেদ্ধ।

    কিন্তু মুনমুন আর শতাব্দীকে ছাতা দেওয়া হয়নি কেন? মুনমুন দৃশ্যতই দুখী (আহারে!) আর শতাব্দী লোভীর মত ছাতার দিকে চেয়ে আছে ঃ)
  • dd | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:২৯268122
  • আম্মো টি কে কইলাম বাঃ বাঃ। অতি খাসা হইলো।

    তবে আখ্যানের শেষে লরেন বাবুর হাত দিয়ে সব কালো টাকা (সে দশ বা হাজার যে কোনো কারেন্সীতেই হোক না ক্যানো) ফিরে এলো আর ঘরে ঘরে মংগলো শংখ বাজলো,কাসর ঘন্টা আর দিব্য ঝাড়ুর ঘ্যাস ঘ্যাস, আর গাঢ়ুর ঠং ঠং, এরমটা থাকলে একটু নীতিকথাও হোতো।

    ঠাকুর বলেছিলেন "ওরে সবাই, চান্স পেলেই একটু লোকশিক্ষে দিয়ে দিবি"।

    শুনে পোদো এমন বিশ্রী আওয়াজ করে হাই তুললো যে সে আর কহতব্য নয়।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:২৭268121
  • ডালটায় আর কী কী দেয়, একটু বোলো তো? কোন চ্যানেলে দেখাচ্ছে?
    ভাগ্যিস উটি গিয়ে মিঠুনের হোটেলে উঠি নি।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:২২268120
  • শুনুন, এখন টিভি চালিয়ে দেখি মিঠুন চক্কোত্তি রান্না শেখাচ্ছে। ডালের নাম আ গলে লাগ যা- প্রেশার কুকারে মুসুর ডাল ধুয়ে বসালো, তারমধ্যেই মুগডাল শুকনো খোলায় ভেজে না ধুয়েই ঐ কুকারের মধ্যে ঢেলে দিলো- ধোয়ার নাম গন্ধ নেই ( ছেলে সুচিন্তিত মতামত দিলো, আগেই হয়তো ডালটা ধুয়ে রেখেছিলো) এইবার তাতে একমুঠো পেঁয়াজ ঢেলে কুকার বন্ধ করে ব্রেকে চলে গেলোঃ(
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:২১268119
  • অবন ঠাকুর খুশি হলেন।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:২০268118
  • বাঃ বাঃ ! ভালো লাগল।
    টিকে বললাম।
  • T | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১৮268117
  • http://bartamanpatrika.com/content/main4.htm

    সবে সূর্য অস্ত গেচে। অন্ধকার ঘনিয়ে আসছে গ্রামবাংলার বিস্তীর্ন প্রান্তরে। পদ্মদিঘীর ঘাট ফাঁকা। ধীরে ধীরে স্থির হচ্ছে মেঘ। সব পাখী ঘরে ফিরছে, সব নদী। চৌকাঠ পেরিয়ে দেবতা নিঃশব্দে সেঁধিয়ে যাচ্চেন তুলসীমঞ্চে। ঠিক এসময়, ঘোমটা টেনে বৌটি সন্ধ্যাপ্রদীপ জ্বালালেন। তারপর স্তেঁহ মিশিয়ে চুকচুক করে প্রার্থনা করলেন, মা গো, কালা ধন ওয়াপস লাও। কালা ধন ওয়াপস লাও। কালা ধন ওয়াপস লাও। ঠিক তিনবার।

    ওমনি দাওয়ায় ভুলু কুকুর গা ঝেড়ে বলে উঠল ওয়াপস লাও। তালগাছ মাথা নাড়ল ওয়াপস লাও। পুকুরের ধারে হাঁস প্যাঁক প্যাঁক করে উঠল ওয়াপস লাও। সর্বত্র ফিসফাস, হাঁকডাক, ঝাড়ফুঁক, তুকতাক শুরু হ'ল, ওয়াপস লাও, ওয়াপস লাও, ওয়াপস লাও। সাতটার ব্রেকিং নিউজে স্ক্রোল করতে লাগল, ওয়াপস লাও। দূরে বহুদূরে, শতেক যোজন দূরে হাসপাতালের পরীক্ষাগারে হতাশ কেমিস্ট হেঁকে উঠল, ধুর! কিছুই পাওয়া গেল না, ফের ওয়াপস লাও।

    তখন স্ট্রেচারের শায়িত রাজার অসুখ ফের দোরে দোরে ঘুরতে লাগল। দাও গো, অসুখ দাও। দিন মশাই, অসুখ দিন। অ্যাই দে তো, অসুখ দে। অসুখ লাও। কত লোক এল, কত জন এলো। সাদা প্রেক্ষিতে কত কালো কাক এলো। কত শব্দ এলো, বাছবিচার না করেই। কিন্তু কেউ এল-ডোরাডো মোটেও খুঁজে পেল না। তো কী! ফের ওয়াপস বুলাও।

    কতটুকুই বা রাস্তা। ভিক্টোরিয়া হাউস থেকে ধর্মতলা, বেলভিউ থেকে এস এস কে এম, জেলিংহ্যাম থেকে ভাঙড়, বুলবুল থেকে বুড়ো ঘুঘু, রাস্তা সামান্যই। শালা বলার জন্য খাপেখাপ। খুব ভীড়। সিদ্ধেশ্বরী ব্যাপার প্রাইভেট লিমিটেডের ঐ ‘বাহ্‌বা তিনকৌড়ি বাবু’র মতো সব একই লাইনে হাঁটছে। ঐসী গতি সংসারমে। ওয়াপস লাও, ওয়াপস লাও, ওয়াপস লাও। ট্রাফিক সিগন্যালে বুড়ো কবি ঝুলছে। বাঁধা বুলি আউড়ে যাচ্চে, দাও ফিরে...দাও ফিরে...দাও ফিরে...

    শ্মশানে রাজদ্বারে যোগাযোগ। সরাসরি সম্প্রচার। সারদা সৌজন্য না কি শারদ সৌজন্য? এলোমেলো বানানের ভীড়ে ডহর বাবুকো ওয়াপস লাও। খুব ভালো ক্যাটারিং এর ব্যবসা। কত মঞ্চ। কত আদর আপ্যায়ন। নীল মদ। ভীড় বুকে, আসুন বসুন কি খাবেন বোঁদে? সব সারি সারি বাটি হাতে রোদে। মুখ চুন করে গুটি গুটি ষাট ও সত্তর। নিতান্ত কমজোরিদের বর্ধমানে পাঠানো হয়ে থাকে।

    সন্ধ্যা অবশ্য যথাসময়েই নামছে। এবং নামবে। নদীর ঘাটের কাছে, ওই যে নৌকো বাঁধা আছে। সে যথাসময়ে ভেসে যাবে। শূন্যস্থানে তৈরী হবে অন্ধকার প্রকান্ড একটি ওয়াপস। সে একা একা তীরে বসে ডাকতেই থাকবে, ওয়াপস লাও, ওয়াপস লাও, ওয়াপস লাও।

    নৌকোর যাত্রীরা ফিরে তাকাবে কিনা সে অবশ্য পরের ব্যাপার।

    (সাত সকালে বিশ্রী প্রলাপ বকে গেলাম)
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১৬268116
  • গলা শুকিয়ে গেছে।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১৫268115
  • তবে একবার একটা স্বপ্ন দেখে আমি জেনুইন ভয় পেয়েছিলাম।
    হয়েছিল কি, সেদিন আমি কাঁকুড়গাছির একটা ব্যাংক থেকে আমার মাইনের সাড়ে তিনহাজার টাকা তুলতে গেছিলাম, সেই আমার দ্বিতীয় চাকরির মাইনে। মানে, সত্যি করেই গেছিলাম। স্বপ্ন না।
    সেই ব্যাংকটায় সকাল দশটার সময়েও কেউ কাজ করছিল না, প্লাস একজন মহিলা এমপ্লয়ী নিজের চেয়ারে বসে সামনের চেয়ারে বসা এক পুরুষ এমপ্লয়ীর চুল আঁচড়ে দিচ্ছিল চিরুনি দিয়ে। এইসব দেখে আমি খুব বিরক্ত হচ্ছিলাম। তখন আমি ঐ সে-র গল্পের মতন একটা আপিসে চাকরি করতাম। দেরি করে গেলে বস খুব বিরক্ত হতেন। হওয়াই উচিত। তো ব্যাংকের লোকজনের নিজেদের কাজের প্রতি বিন্দুমাত্রও আগ্রহ নেই দেখে আর নিজের আপিসে পৌঁছতে এগারোটা বেজে যাবে ভেবে আমি খুব রেগে গিয়ে চেঁচামেচি করেছিলাম। আমার চেঁচামেচি দেখে আরো কয়েকজন আমাকে সাপোর্ট করল। তখন বাধ্য হয়ে ঐ যেই লোকটার চুল আঁচড়ে দিচ্ছিলেন ওনার কলীগ, তিনি এসে আমাকে টাকা দিলেন। ওমা, সাড়ে তিন হাজার টাকা দশটাকার নোটে দিয়েছে। সাড়ে তিনহাজার টাকা দশটাকার নোটে গোনা সম্ভব! একশো টাকার নোটে দিতে বলায় সে কি তম্বি! বলে কিনা "আমার হাতে যা উঠবে, তাই তো দেব। পছন্দ না হলে রিজার্ভ ব্যাংকে যান, ওয়ার্ল্ড ব্যাংকে যান। আমার ঢের কাজ আছে। আপনি একা কাস্টমার নাকি?'
    আমারও গরম মাথাটা আরো গরম হয়ে গেল। আমিও বললাম "হ্যাঁ হ্যাঁ কাজের নমুনা তো দেখছি। অকর্মণ্য যতসব লোক। আপিসে বসে চুল আঁচড়ানোর জন্য ট্যাক্সপেয়ার্সদের টাকায় মাইনে নেয়। দিন বলছি, আজ অব্দি আমার বাবা যতটাকা ট্যাক্স দিয়েছে, সব টাকা এক্ষুনি ফেরত দিন আমাকে।"
    লোকটা এত বড় ত্যাঁদোড়! খ্যাক খ্যাক করে হেসে বলে কি "হ্যা হ্যা হ্যা হ্যা আগে নিজের মাইনেটা তো ট্যাক্সেবল হোক!" আমার মাইনের প্রতি এহেন কটাক্ষ সইতে না পেরে আমি তো প্রায় "কী বললেন!" বলে এগিয়েই গেছিলাম, এমন সময়ে পিছন থেকে একটা ছেলে যে ক্যাশ তোলার লাইনে দাঁড়িয়েছিল, সে বলল "এদের সঙ্গে মুখ লাগাবেন না, দিন আমি আপনার টাকা গুনে দিচ্ছি। আপনি ঠান্ডা হোন।" তারপর সে আমার টাকা গুণে দিয়ে বলল "একদম ঠিক আছে। কোনো চিন্তা করবেন না। শান্ত হোন।"
    তারপর তো আমি তাকে থ্যাংকিউ বলে একটা মিনিবাস ধরে আপিস গেলাম।
    সেইদিন রাত্তিরে আমি স্বপ্ন দেখলাম, সে কী ভয়ানক স্বপ্ন! দেখলাম যে দেশ থেকে কাগজের টাকার নোট, ধাতুর পয়্সা সব উঠে গেছে। তার বদলে দেশে ব্যাঙের ছাতা চালু হয়েছে। আমি ব্যাংক থেকে সাড়ে তিনহাজার টাকা তুলতে যাওয়ায় আমাকে একটা বড় মাপের বাস্কেটে অ্যাত্তো ব্যাঙের ছাতা দিয়ে বলা হচ্ছে, "নে এবার দেখ, কেমন মজা? খুব তো ঝামেলা করেছিলি দশটাকার নোটে দেওয়া হয়েছে বলে। এবার বোঝ ব্যাঙের ছাতা গুনতে কেমন মজা!" সেই লোকটাই বলছে এসব কথা মুখে একটা শয়তানি হাসি নিয়ে। আর আমি ব্যাংকের মেঝেয় বসে গড়াগড়ি করে কাঁদছি, সব ব্যাঙের ছাতা চারিদিকে ছড়িয়ে, গুনে উঠতে পারছি না।
    ভয়ের চোটে ঘুম ভেঙে দেখি ঘেমেনেয়ে শুয়ে আছি, গল শুকিয়ে গেছে।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৬268114
  • একটা স্বপ্ন আমি প্রায়ই দেখে থাকি, মাধ্যমিকের ভূগোলে চব্বিশ পেয়ে মাকে কী করে কষ্ট পাওয়া থেকে রক্ষা করব সেই নিয়ে ঘেমেনেয়ে চিন্তামগ্ন আমি।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৪268113
  • আর আমার ভাই ক্লাস টেনের টেস্টের আগে দেখেছিল, ওদের ইস্কুলের প্রধান স্যারকে বলছে " আজ আছে ছেলে ভরে, কাল থেকে ক্লাস খালি।"
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৩৮268112
  • আমার এক কাকিমা একবার স্বপ্ন দেখেছিল যে অঞ্জলি তেন্ডুলকর কাকিমার কাছে খুব দুঃখ করছে, বলছে "আমার খুব কষ্ট, রোজ সন্ধ্যেবেলায় আমাকে শ্বশুরবাড়িতে চল্লিশটা করে রুটি বানাতে হয়।" কাকিমা সেই শুনে অঞ্জলিকে বলেছিল "দুঃখ কোরো না বোন, তুমি বরং দুবেলা বাড়িতে ভাত চালু করে দাও। শ্বশুরবাড়িতে বোলো, বিবেকানন্দও রাতে রুটি খাওয়া পছন্দ করতেন না।"
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:৪৬268111
  • বাহ। আমিও একবার স্বপ্ন দেখেছিলাম আমি আর লালি (পোষা কুকুর) একসাথে রুটি বানাচ্ছি। লালি বলছে যে ওর আটা মাখতে খুব অসুবিধে হয়, তবে ফোলা রুটি খেতে খুব ভালো লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত