এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:২৭26820
  • কে বল্লো? আমি দুবাই নিয়ে খুব পড়া করে ফেল্লাম। কেউ এখানে লিং দিয়েছিলো মনে হচ্ছে!
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ০৯:২৬26819
  • উঁহু, বলা হয়েছে সেক্সুয়াল প্রেজেন্সের অ্যাওয়ার্নেস আর প্রেম বা কাম এক নয়।
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:২০26818
  • যা বুঝলুমঃ

    ১। সংরক্ষন নিয়ে গুছিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোন স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় নি।

    ২। সবাই লিঙ্ক দিয়েছে। কিন্তু কেউ সে গুলো পড়ে নি ( যেমন হয়ে থাকে!)

    ৩। অনেক চেষ্টার পরে অবশেষে টিমের গাড়ি বিক্রি হয়েছে।

    ৪।প্রেম আর কাম এক নয় ( এই টা আগেই জানতুম)

    ৫। লোঅজন সতর্ক হয়ে গেছে কলার খোশায় পা দেওয়ার ব্যাপারে।
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ০৯:০৯26817
  • এর কারা?

    আমি গাও বলতে শুধু অ্যালান গাওকে চিনি। তার আবার মেজবউও আছে নাকি!

    http://en.wikipedia.org/wiki/Alan_Gow
  • pi | ২৫ জুলাই ২০১২ ০৯:০৫26816
  • গাও র মেজবৌয়ের সাথে আমি কুমীরডাঙ্গা খেলেছি। আমি কতটা অহেঁজিপেঁজি, বলাই বাহুল্য।
  • Ishan | ২৫ জুলাই ২০১২ ০৯:০০26815
  • মুনকে আমারও ভালই লাগে। কিন্তু গাওর মেজবৌ এর মতো না। সে আবার একবার আমার কাছে দেশলাই চেয়ে বিড়ি খেয়েছিল। আমাকে আপনারা মোটেও হেঁজিপেঁজি ভাববেন না।
  • aka | ২৫ জুলাই ২০১২ ০৮:৫৬26814
  • এটা ঠিক লেখার ছিল না, তাও সইত্যের খাতিরে লিখে যাই।

    অর্চির আসল বউ ইয়া নেহি মুন আমারে গুচ্ছ সিগনাল পাঠাল। গুচ্ছ অভিনয় করেছে। ব্যপক। মুশকিল হল এর জন্যই আবার সিরিয়ালটা দেখতে হবে। কিন্তু যা বাজে গপ্পো।
  • aka | ২৫ জুলাই ২০১২ ০৭:৩৪26813
  • কিছু একটা লেখার ছিল কিন্তু কি সেটা ভুলে গেলাম। ধ্যাত্তেরি।
  • pi | ২৫ জুলাই ২০১২ ০৭:০৮26812
  • উঁহু, বলতে হয়, 'সুযোগের অপেক্ষায়'ই ছিল।
  • pi | ২৫ জুলাই ২০১২ ০৭:০৬26811
  • মানে যাতে করে ভুল ধরতে পারো আর কি। তারপর ছলছল আঁখি, অভিমান, তাই নিয়ে অনুযোগ ইত্যাদি ...;)
    সিঃ দেওয়ার জন্য সিঃ ইঃ।
  • a x | ২৫ জুলাই ২০১২ ০৭:০৫26810
  • পাই যেন ওঁত পেত ছিল!
  • pi | ২৫ জুলাই ২০১২ ০৭:০৪26809
  • তুমি ভুল ধরবে বলে ;)
  • a x | ২৫ জুলাই ২০১২ ০৭:০২26808
  • হনু ককবার্ন কে কোবার্ন বলল কেন? নাকি আমি ভুল জানি?
  • a x | ২৫ জুলাই ২০১২ ০৬:৫৪26807
  • দিন তিনেক আগে মারা গেছেন।
  • h | ২৫ জুলাই ২০১২ ০৩:৫৬26805
  • আলেক্সান্ডার কোবার্ন মারা গেছেন।
  • h | ২৫ জুলাই ২০১২ ০৩:৫২26804
  • অর্পণ ঃ-))
  • র২হ | ২৫ জুলাই ২০১২ ০২:৪৮26803
  • তাও ঠিকঃ)
  • aka | ২৫ জুলাই ২০১২ ০২:৩৫26802
  • হুতো টেনশনের কারণ নেই। অ্যামেণ্ডমেন্ট তিন বছর অবধি করা যায়। এবছর না পেলে পরের বছর, তার পরের বছর এসব তো আছেই। যদ্দিন আইআরএসের ঘরে থাকে তদ্দিনই ভালো, এলেই তো খরচা হয়ে যাবে। ঃ)

    পাবে পাবে কোন চিন্তা নেই। জমা দেবার কাগজটা কাছে রেখো।
  • র২হ | ২৫ জুলাই ২০১২ ০২:৩২26801
  • থ্যাঙ্কিউ, সোমনাথ২ ঃ)
    তবে আইটিন কিন্তু আমার সময়মতো এসে গেছে। দেখি আর কটা দিন।

    আকাদা, হ্যাঁ, আমার আরো সব বন্ধুলোক পেয়েছে এখানে, আমারটাই আটকে আছে (সবাই অব্শ্য বছরের শুরুতেই করে নিয়েছিল সব, আমি এপ্রিলের শেষে গিয়ে করেছি। আসলে আমি ব্যাস্ত লোক কিনা ঃ) )
  • somnath2 | ২৫ জুলাই ২০১২ ০২:২৪26799
  • র২হঃ আপনি কোনো ট্যাক্স প্রোফেশনালকে কন্সাল্ট করুন, আমি দুবার নিজে আইটিন এর চেস্টা করে আইআরএস থেকে রিজেক্ট হওয়ার পর এইবছর এক্জন লোকাল ট্যাক্স প্রিপেয়ারার কে দিয়ে ফাইল করিয়ে ফাইনালি ডিপেন্ডেন্টের আইটিন পেয়েছি।

    আপনার জন্য শুভেচ্ছা রইলো :)
  • aka | ২৫ জুলাই ২০১২ ০২:২৪26800
  • জেনারালি অ্যামেণ্ডমেন্টের টাকা আসতে একটু সময় লাগে। আসে কিন্তু। আমি একবারই অ্যামেন্ড করে টাকা পেয়েছি, মনে পড়ল। বহুকাল আগে।
  • র২হ | ২৫ জুলাই ২০১২ ০২:০৫26798
  • না, অ্যামেন্ডমেন্টের তো ই সাবমিশন হয়না, গিয়ে জমা দিতে হয় বা ডাকে পাঠাতে হয়।
    সোমনাথ২, আইআরএস অফিসে গিয়ে দিয়ে এসেছিলাম তো, রিসিভড স্ট্যাম্প মারা কপি আছে।
    আইটিন পেয়ে গেছি সময় মত, কিন্তু টাকাটা কিছুতেই দিচ্ছেনা। আগের পোস্টটা করে আবার ফোন করলাম, প্রথম মেনুতে পৌঁছে, পুরো গল্প শেষ হলে রিপিট দিস মেনু এগেইন এ তিন বার ফিরে যাওয়ার পর আসল মানুষ ফোন ধরে বললো আর মাসখানেকের মধ্যে নাকি পাঠাবে। দেখি পাঠায় কিনা। এদিকে দেশে আগের দোকানের পিএফের টাকা গুলো যে কোথায় গেল কে জানে। বরাবরের মত তুলে নিয়ে পানভোজনবিলাসব্যসনে খরচ করে ফেললে স্বান্ত্বনা থাকতো।
  • aka | ২৫ জুলাই ২০১২ ০১:৪৯26797
  • হুতো কি নিজে নিজে জমা দিয়েছিলে? এটা ই-সাবমিশন হয় না?
  • somnath2 | ২৫ জুলাই ২০১২ ০১:৪৪26796
  • র২হ : ১০৪০x কি নিজে ফাইল করেছিলেন নাকি কোনো ট্যাক্স প্রোফেশনালকে দিয়ে ? IRS এ যে ডকুমেন্ট পাঠিয়েছিলেন তার কোনো প্রূফ যেমন ডেলিভারি কন্ফার্মেশন থাকলে ভালো , না হলে প্রচুর ব্যথা আছে।
    IRS একটা বিরাট ব্ল্যাকহোলে, ওদের টোলফ্রী ফোন সাপ্পোর্ট এক্দম ঝুল, দায়িত্ব নিয়ে ভুল ইন্ফোরমশন দেয়, আমি দু বছর চেস্টা করার পর ২০১১তে ডিপেন্ডেন্টের আইটিন পেয়েছি।
  • a | ২৫ জুলাই ২০১২ ০১:২৮26795
  • যা রাত্তিরে গুরুতে কি সব চলছে!! কেউ মাতাজি হতে চাইছে, তো কেউ কাম না জাগার কারণ নিয়ে ভাবছে। ইউ গাইজ ডেফিনিটলি নিড টু গেট আ লাইফ!!
    আচ্ছা শ্রাবনীদি একটা লেখা লিখছিল, মাঝে কদিন আসিনি তাই হাইরে গেছে। কেউ লিং দেবে (লজ্জায় শ্রাবনীদির কাছে চাইতে পারছি না )
  • Tim | ২৫ জুলাই ২০১২ ০১:১৭26794
  • শুদু পুন্যটাই দেখলে হবে? আজগে নিয়ে বাইশ বাস্কো বই পাঠালাম। এরপর জামাকাপড় ইঃ আছে।
  • র২হ | ২৫ জুলাই ২০১২ ০১:১৪26793
  • একটু জাগতিক ব্যাপার নিয়ে কথা হচ্ছে, আমি আমার দুঃখের ঝাঁপি খুলি।
    ট্যাক্স রিটার্নের পর অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছিলাম ফর্ম ১০৪০x, আর ডিপেন্ডেন্টের আইটিনের দরখাস্ত। আইটিন তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু অ্যামেন্ডমেন্টের টাকা আসেনি। বারো সপ্তাহ হয়ে গেল, ফোন করলে বলছে এই বিষয়ে কোন তথ্য নাকি তাদের কাছে নেই। অটোমেটেড ভয়েস। কি করি? আইআরেসের লোকাল অফিসে কেউ কিছু জানে না ঃ(
  • kc | ২৫ জুলাই ২০১২ ০১:১২26792
  • তা ভাল। সতীর পুণ্যে পতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। ;-)
  • Tim | ২৫ জুলাই ২০১২ ০১:০৫26791
  • গাড়ি কেনা নিয়ে হেব্বি সব অভিজ্ঞতা হলো। পুরো পুদিচ্চেরি কেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত