এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:২২268260
  • স্কাইপ নাই?
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:১৭268259
  • ফোন্নং না দেখাতে চাইলে টেলিগ্রাম। মোবাইল আর ডেস্কটপ থেকে সাইমালটেনিয়াসলি চলে। হোয়াটস্যাপে একটা গ্রুপে একশো জনের বেশি রাখা যায় না, নাকি পঞ্চাশ জন। টেলিগ্রামে একটা গ্রুপের ক্যাপাসিটি দুশো জন। ফোন্নং না চাইলে দেখা যায় না।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:১৬268258
  • পুজোর হপ্তা দুয়েক আগে একদিন ব্যাঙাচির স্কুল ডায়রিতে অঙ্কের টিচারের কমেন্ট এল, Reading Hardy Boys in Algebra Class!!!!! আমাকে মন্তব্যটি দেখে সই করে পাঠাতে হবে।
    ব্যাঙাচির দিকে কটমট করে তাকানোয় কাঁচুমাঁচু উত্তর পাওয়া গেল "আমার পাশের ছেলে বইটা খুলে রেখেছিল ডেস্কের উপর, আমার একবার চোখ পড়ে গেছিল।" (বলে রাখা ভালো এর আগে অনেকবার হার্ডি বয়েজ কিনতে চেয়েছে সে, আমি তিন-চারটের বেশি কিনে দিই নি)
    তারপর সন্ধ্যে হতে তার প্রিয় বন্ধুর মায়ের ফোন এল। আমাকে জিগালেন ছেলের বন্ধুর মা, "তুঝে পাতা হ্যায় কেয়া আজ স্কুল মে মৈত্রেয়কো থাপ্পড় পড়া?" জানা গেল অংকের টিচার ক্লাস ফাইভের কোনো এক সেকশনের ক্লাস টিচার। তিনি লাস্ট পিরিয়ডে ওনার ক্লাস ফাইভের একটি ছেলেকে ব্যাঙাচিদের ক্লাসে পাঠান, সে এসে বলে, "ম্যাম হ্যাজ আস্কড মৈত্রেয় টু মীট ম্যাম অ্যাট ক্লাস ফাইভ, অমুক সেকশন উইথ হিজ স্কুল ডায়রি। রাইট নাও।" ব্যাঙাচি ক্লাস সিক্স থেকে ক্লাস ফাইভে গেলে উনি ক্লাস ফাইভের ছেলেদের সামনে সিক্সের দাদাকে একটি থাপ্পড় লাগিয়ে বলেন যে উনি আশা করেন এরপর থেকে আর ক্লাস সিক্সে বা ফাইভে কেউই ক্লাসে বসে গল্পের বই পড়বে না। এরপরে বন্ধুর মা বলেন, "আভি সুন, মেরা বেটা বোল রহা হ্যায়, মৈত্রেয়কো তো হর হাল পে হার্ডী বয়েজ সিরিজ খতম করনা হ্যায়। বেহতর হোগা আগর মৈত্রেয়কো ঘর মেঁ হি ফুল সিরিজ মিল যায়ে। "
    আপডেটিত হয়ে ব্যাঙাচিকে বলা হল "বেশ হয়েছে, থাপ্পড় খেয়েছিস, কেউ ক্লাসে বসে গল্পের বই পড়ে? জানিস না এতে টিচারকে অপমান করা হয়? টিচার খুব ভালো যে মোটে একটা থাপ্পড় পড়েছে, আমি হলে ঠাস ঠাস ঠাস গোটা কতক লাগিয়ে দিতাম, একটায় থামতাম না। আর তোর যদি হার্ডি বয়েজ পড়ার এতই শখ তাহলে কোলকাতায় ঠামির বাড়ি গিয়ে বাবার হার্ডি বয়েজগুলো পড়িস না কেন?"
    উত্তর এল "ওগুলো সব পুরনো হার্ডি বয়েজ। অল নিউ হার্ডি বয়েজ নয়। বাবার হার্ডি বয়েজগুলো খুব বোরিং।"
    যাই হোক ফ্লিপকার্ট আর অ্যামাজনে অর্ডার করে আরো পাঁচটা অল নিউ হার্ডি বয়েজ বই আনিয়ে দেওয়া হল। ঘরে শান্তি নেমে এল।
    পুজোর পর স্কুল খুললে পেরেন্ট টিচার মিটিংয়ে ঢুকতে যাব, এমন সময়ে তাদের সেকশনের ফার্স্ট বয় এসে বলল "আন্টি মৈত্রেয় আজ হিস্ট্রি ক্লাসে বসে গল্পের বই পড়ছিল। হিস্ট্রি টিচার ওকে চক ছুঁড়ে মেরেছে, ও টের পায় নি এত এনগ্রসড হয়ে ছিল। ও ভেবেছে ওর গায়ে এমনি একটা কিছু এসে পড়েছে, জাস্ট লাইক দ্যাট, ও তখন ওর জুতো দিয়ে যেটা এসে পড়েছে সেটাকে পিষে গুঁড়ো করে দিয়েছে। টিচার ওর উপর খুব রেগে গেছে।"
    এই অব্দি শুনেই তো আমি ঢোঁক গিলতে আরম্ভ করেছি। ততক্ষণে আরো দুই-তিনজন বন্ধু এসে ভারি উত্তেজিত হয়ে মৈত্রেয়র কীর্তি বর্ণনা করতে শুরু করেছে। এদিকে আমি ভেবেই পাচ্ছি না, কোত্থেকে সে গল্পের বই পাচ্ছে, আমি তো বাড়ি থেকে স্কুলে গল্পের বই নিয়ে যেতে চাইলে রাজি হই না। বন্ধুদের যত জিগাই, ওকে কে এত গল্পের বই সাপ্লাই দিচ্ছে, "সাম বয়, উই ডোন্ট নো হিজ নেম আন্টি"র বেশি আর জানা যাচ্ছে না। আশপাশে দাঁড়ানো দুইতিনজন বন্ধুর মা সব শুনে সাবধান করে, "প্লিজ টক টু হিম, ইউ নেভার নো, টুডে ইট ইজ হার্ডি বয়েজ অর সাম রাবিশ, টুমরো মে বি সামথিং এলস।"
    আমি অপমানে জর্জরিত হয়ে তাকে ধরে ঝাঁকুনি দিলে সে প্রবল ঘাড় নেড়ে অস্বীকার করছে, কিছুতেই কোন ছেলে বই দিচ্ছে নাম বলছে না।
    তারপরে তার টিচারদের সঙ্গে দেখা করে জানলাম। আটটা সেকশনের চারশো ছেলের মধ্যে কোনো একটি ছেলে আছে, যার নাম নাকি টিচাররাও বার করতে পারছেন না। সেই ছেলে ক্লাসে বসে তার বিজনেস এম্পায়ার চালাচ্ছে। সে রোজ স্কুলে আসার সময়ে দুটি করে হার্ডি বয়েজ নিয়ে আসে। দিনে সে চারজনের বেশি কাস্টমারকে অ্যাটেন্ড করে না। চার পিরিয়ড ধরে এক একটি বই রাখতে দেওয়ার ভাড়া হল পঞ্চাশ টাকা। তাই দিনে উনি মোট দুশোটাকা উপার্জন করেন। ছেলেরা বইয়ের রেট, মেয়াদকাল সব বলছে, কিন্তু ব্যবসায়ীটির নাম কেউ বলছে না।

    আমি তো সব শুনে হি হি করে হেসে ফেলি। অজানা অচেনা ক্লাস সিক্সের ছাত্রের প্রতি শ্রদ্ধায় ঘাড় নুইয়ে আসে। নিজের ছেলের বাবাকে, দিদিমাকে, ঠাকুমাকে সব্বাইকে জানাই। ছেলে কারুর কাছেই মুখ খোলে না। বলে "না, এরকম কিছুই হয় না।"
    এদিকে আমারও সন্দেহ বাড়ে। ছেলের হাতে তো টাকা দেওয়া হয় না, রোজ পঞ্চাশ টাকা করে কোত্থেকে পায়? তবে? কিছুদিন পরে কাঁদো কাঁদো মুখে বাড়ি ফেরেন। "অভ্যুমামার দেওয়া পেনটা তুমি আজ থেকে বাড়িতেই রেখে দিও। ওটা নিয়ে আর স্কুলে যাব না। বাড়ির হোম-ওয়ার্ক করব।"
    ফস। আমারও দিমাগের বাতি জ্বলে ওঠে। রোজ রোজ যে বিভিন্ন পেন, পেনসিলবক্স ইত্যাদি হাওয়া হয়ে যায়, সেগুলো তাহলে এই খাতে যাচ্ছে। ক্যাশ না পেলে কাইন্ড। বার্টার ব্যব্স্থা চালু করেছে। সেই ব্যবসায়ী নিশ্চয়ই এবার অভ্যুমামার দেওয়া পেনে নজর দিয়ে বসেছে।
    গত সপ্তাহে ভূগোল খাতার পিছনের পাতায় এক হিসেব দেখতে পাওয়া যায় এরকম -
    Mon - 15
    Tue - 35
    Wed - 25
    Thu 25
    Fri Absent
    যথাক্রমে এক পিরিয়ড, তিন পিরিয়ড ও দুই পিরিয়ড বই কাছে রাখার হিসেব নিশ্চয়ই। হিসেব দেখিয়ে জিগালে "আমি জানি না, কেন লিখেছি"র বেশি আর কিছু জানা যায় না। কিন্তু আবারও প্রশ্ন হল এ তো পেনের হিসেব নয়, নির্ঘাত টাকারই হিসেব। তাহলে কোত্থেকে টাকা পাচ্ছে?

    আপনারাও একটু ভাবুন, আমাকে সাহায্য করুন। বাড়ির জিনিস বেচে দিয়ে আসছে এমন প্রমাণও পাওয়া যাচ্ছে না। তাহলে?
  • kc | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:১২268257
  • কিন্তু ফোন নম্বরতো প্রাইভেট জিনিস। সে দিয়ে ওসব হোয়াট্স অ্যাপ ফ্যাপ করব কেন? আরও কিছুদিন দেখি।
  • j | ২৬ নভেম্বর ২০১৪ ১৪:০৪268256
  • হোয়াটস অ্যাপ আপাতত সব মেসেজিং অ্যাপ কা বাপ
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:৫৪268254
  • কড়িবরগায় চাই না এন্কড়িং
    সেথা উড়ে এসে বসিবে ফড়িং
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:৫৪268255
  • ওদিকে অপ্পোন গুঁড়িয়ে দিচ্ছে, এদিকে একক ভেঙ্গে দিচ্ছে --- গুরু ভায়োলেন্ট হয়ে উঠছে।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:৪৬268253
  • মানে মোদ্দা কতা হল - 'এন্কড়িং'-বিহীন কড়িবরগা চাই।
  • একক | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:২৭268252
  • বিসনেস কার্ড হোক বা ফোন নাম্বার এগুলো তো এন্কড়িং। ফিসিকাল ওয়ার্ল্ড এর আইদেনতিটি র সঙ্গে লিংক করা যায়। ওটা ভেঙ্গে দিলে আসল মজা হবে :)
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:২৫268251
  • পড়া(বই) শোনা(গান) - যখন এন্টারটেইনিং হচ্ছে তখন তুলে দিতে হবে কেন। লোকে কত কি না করছে বিনোদনের জন্যে।
  • Kaju | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:২৩268249
  • সত্যি পড়াশুনো একেবারে 'খুউপি খ্রাআআপ'। এই 'ব্রীয়ক্তিক্রর'-টা আমি ভোকাবুলারিতে নিলেম কিন্তু। 'চত্ব চত্ব' বদল শব্দগুলোয়, অথচ কী ইম্প্যাক্ট !
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:২৩268250
  • ইউজার বেস একটা বড় ফ্যাক্টর।
    এখানে ট্যাক্সিওয়ালার হোয়াট্‌স অ্যাপ হয়ত নাই। কিন্তু ইয়েল্প্‌স এ নম্বর বা কোনো সোশ্যাল আইডি আছে - মেসেজ পাঠালে হবে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:২১268248
  • এক্স্যাক্টলি, ঐটাই ইউএসপি।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:২০268247
  • আসল তফাত হল ঐ - ফোন নম্বর।
    এখানে লোকজন বিজনেস কার্ড - ইকার্ড করে দিচ্ছে - নো ফোন, ইমেইল, লিংক্ডিন, টুইটার - আইডি দিয়ে দিচ্ছে - ব্যস।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:১৮268246
  • ও, দেখ্লাম। নম্বর পাল্টালেও পুরোনো নম্বরটা মনে রাখতে হবে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:১৭268244
  • তখন কী?

    নতুন সিমেও পুরনো নং দিয়ে হোয়াটস অ্যাপ কানেক্টেড থাকবে।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:১৭268245
  • অপ্পোন, ধরো তুমি ফোন নম্বর পাল্টালে - তখন তো
  • একক | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:১৬268243
  • না পড়াশোনা টা পুরো গেমে ঢোকাতে হবে। বই ফই পড়া বিকট হ্যাজ। আপনি ল্যাদশ আপনার অবতার ন্যাদশ। ন্যাদশ পড়াশোনা করবে,পরীক্ষা দেবে। আপনি তার ওপর ছড়ি ঘোরাবেন। ন্যাদশ ভালো পারফর্ম করলে বেশ শো অফ করবেন বাচ্চারা যেমন নিজের পুতুল শো অফ করে। খেলে খেলে দিন যাবে। বই ফই মুখস্ত করা আলটি ব্রীয়ক্তিক্রর :((
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০৯268241
  • হ্যাঁ, খুবই সামান্য চার্জ। ইন্ডিয়াতে বোধহয় বছরে পঞ্চান্ন টাকা।

    ইওরোপে লোকে হোয়্যাটস অ্যাপ ইউজ করে?
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০৯268242
  • হোয়াটস্যাপ ঠিক ঐ লেভেলের যোগাযোগের জন্য না, এটা হল sms এর সাব্স্টিটিউট++

    মেকানিক, মুদীখনা, গ্রুপ পিএনপিসি, সন্তানদের বিভিন্ন ক্লাসের আপডেট সব হাতের মুঠোয় সামলানোর অ্যাপ হল হোয়াটস্যাপ।
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০৮268239
  • যারা বহু আগে হোয়াট্স্যাপ কিনেছে (অল্প দাম দিয়ে), তখন এটা পপুলার ছিলো না, তাদের জন্যে লাইফটাইম ফ্রী। প্রথম বছরের পর দাম দেয়াটা তাদের ক্ষেত্রে খাতবে না। বাকিদের জন্যে প্রতিবছর অল্প দাম দিতে হবে। এখানে এক ফ্র্যাঙ্ক মতো প্রতি বছর। নইলে অ্যাকসেস ডিনায়েড দেখাবে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০৮268240
  • (প্রচুর টাইপো হচ্ছে, কাজের মাঝে গুচ করলে যা হয় আর কী)
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০৭268238
  • ফোন্নং চেঞ্জ করলেও সমস্যা নেই। হোয়্যাটস অ্যাপের অ্যাকাউন্টে পুরনো নাম্বারটা লগ অন আইডি হিসেবে থাকলেই হবে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০৫268237
  • ল্যাদোষদা, নাম্বার কন্ট্যাক্ট লিস্টে রাখতে হবে না। ঐটাই তো মজা।

    ধরুন আমি অ্যাডমিন। আপনি কোন গ্রুপে জয়েন করতে চেয়ে রিকোয়েস্ট করলেন, সেই রিকোয়েস্ট আমি অ্যাক্সেপ্ট করে দিলাম। ব্যস আপ্নিও ওই গ্রুপে ঢুকে গেলাম।

    মজাটা আরো এই কারণে যে আমি একটা ফোন্নং পেয়েই সোশাল নেটওয়ার্কিং গ্রুপে ঢুকতে পারি। মেল আইডি, ফেবু আইডি, গুগল আইডি, ইয়াহু আইডি আর কিছু না থাকলেও হবে।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০৪268236
  • আপনার কেউ এই ভিডিওদুটো দেখেছেন? টি এর লেখায় খুশি হয়ে আমি টিকে উপহার দিয়ে গেলাম।।
    পার্ট ওয়ান

    পার্ট টু

    আপনারা যদি চান সিন্মার শেষ সীনও দেখে নিতে পারেন
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০২268235
  • আমি তো, কলকাতার ফ্ল্যাটের - ইলেকট্রিসিটি, পৌরসভার জলের বিল, প্রপার্টি ট্যাক্সো অনলাইনে দিয়েছি।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১৩:০১268234
  • আসলে সোশ্যাল নেটওয়ার্কিং-এ ফোন নাম্বারের ভূমিকা তেমন নাই।
    এই ধরো লোকজনের ফেসবুকে ৫০০ জনের নেটওয়ার্ক, বা, লিংক্ডইন-এ ৩০০ মেম্বারের সঙ্গে যুক্ত - এত লোকের সঙ্গে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ অসম্ভব। হয়ত রাখা যায় কন্ট্যাক্ট লিস্টে, কিন্তু ঝামেলা আর কি।
    আর একটা ব্যাপার হল লোকে ফোন নাম্বার চেঞ্জ করে, নতুন প্ল্যান, যদিও সেতাও এখন আর বেশি হয় না - নাম্বার পোর্টেবিলিটি আইন করে দেওয়ায়। সোশ্যাল আইডি বদলের তেমন প্রয়োজন নেই।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:৫৯268233
  • কেন একক? কী হল?
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১২:৫৬268230
  • যাক। আমি সিপিয়েম নই। ঃ D
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১২:৫৬268231
  • হ্ম্ম,এখানেও তাই, আমার পুত্তুরের স্কুলে ভেরাক্রস।

    এমনকী পেমেন্ট ইনভয়েস দেখার জন্যও সাইট আছে, লগিন-পাসওয়ার্ড সব আছে। টাকা জমা পড়ে স্টুডেন্টের ভার্চুয়াল অ্যাকাউন্টে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত