এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৮ নভেম্বর ২০১৪ ১৭:০৯268500
  • টি, :-))
    টি-এর দেখি ভারী কাকপ্রীতি।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১৭:০৮268499
  • কিন্তু শানু লাহিড়ীর আর্টওয়ার্ককে বাঁচাতে কেউ মুখ খুল্লেন না।
  • একক | ২৮ নভেম্বর ২০১৪ ১৭:০৭268498
  • এত মন খারাপ কর্বেন্নেকো :) এরপর কাক কে বাঁচাতে দেখবেন যোগেন চৌ থেকে শুরু করে নামকরা সব পেইন্টার রা বক্তব্য রাকচে। এতকালের আর্ট-ব্রোকার কে ধরা অত সহজ না।
  • Kaju | ২৮ নভেম্বর ২০১৪ ১৭:০৫268497
  • টি টিম এঁয়ারা সব ডেঞ্জার লোক, এত হাঁ করে থাকতে ভাল্লাগে না, এরম লেখেন কেন?
  • Kaju | ২৮ নভেম্বর ২০১৪ ১৭:০৩268496
  • এদের এই দাড়িগুলোই আসলে যত নষ্টের গোড়া। দাড়িগুলো বহুদিন পুরো কামায় না তো, একটু আধটু কাঁচি দিয়ে কুচকুচ করে কালেভদ্রে, দাড়িতে বহুদিন ধরে পোকা ঢুকে বসে আচে। সব কামিয়ে ফির সে নয়া দাড়ি গজাতে দাও, সব পোকা বেইরে যাবে।

    টি এত লিখে ফেল্লেন এর মদ্দে? ওরে বাবারে !
  • byaang | ২৮ নভেম্বর ২০১৪ ১৭:০০268494
  • টি ঃ)))
  • byaang | ২৮ নভেম্বর ২০১৪ ১৭:০০268495
  • বি,
    এ কী পড়ালেন!! এটা সত্যিই জয় গোস্বামীর লেখা? সত্যিই উনি নিজে লিখেছেন? বিশ্বাস করতে পারছি না। মনটা খারাপ হয়ে গেল।।
  • T | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:৫৮268493
  • ইস্‌ বানানভুল। ম্রিয়মাণ।
  • T | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:৫৬268492
  • কাক উড়ে গেল। শান্ত ডালে বসে নধর ভাগাড় বুকে চোখে একরাশ জঞ্জাল। সে আর নেই। মাঠে ঘাটে কবুতর, ঘুঘু, রংদার, জমদার ধুঁয়াধার পাখি। বিস্মিত প্রতীক্ষারত অ্যান্টেনা। তিনতলা ছাদ জুড়ে মৃয়মাণ সেই সব বিপজ্জনক কোণ। কাক তবু নেই। বিশ্বস্ত সূত্ররা চুপ। কেউ বলে জোরে, দেখেছিলেম শেষ বারে। দিল্লী দরবারে। হাওয়াই আড্ডায়। কিন্তু এও কি গল্প নয়? এয়ারপোর্টে ওড়ে কাক! ফাক। যত গুল। মশগুল আরেক জনার গলায় সুরেলা ঢেউ। কিষাণগঞ্জ হয়ে পালিয়েছে নেপালে কেউ। এও ঠিক নয়। বয়স হয়েছে বুড়ো কাক। হিমালয় ঠান্ডার ঘুচিপুচি লেম্প কম্বল। দুই পা হন্টনে সর্বশরীরে হরিবোল। ওখানে ওড়াউড়ি, নাঃ চাপ আছে। কেউ হাঁকে লুক আউট নোটিস লাগাও। কোথা দিয়ে পালাবে বাতলাও। ধরে সোজা দাঁড়ে পুরে দেবো। এও স্বাভাবিক। আমলাদের কান্ডজ্ঞান বাস্তবিক বলতে নেই একদম গ্রাউন্ড জিরো। হাঁ করে আকাশে চোখিয়ে বসে থাক সব। বুদ্ধুর দল। বৃদ্ধ প্রসন্ন কাক, সে কী হুলো নাকি। উড়ে গেছে বাঘের মতো। অভিমান, স্ট্যাচু ভেঙে নিতান্ত শিল্পী সে কাক। থাক তোরা মিটিং মিছিল নিয়ে। নন্দন অ্যাকাডেমি, আমতলা টু বাঁশতলা ঘাট। জমিয়ে আটঘাট বেঁধে তবু কিছু লোকে হাঁটে। স্বাভাবিক কালো পাখি মুছে গেছে সংস্কৃতি মাঠে। বাংলার দাঁড়ভাঙা কাকসভ্যতা জুড়ে প্রায়। অসংখ্য শকুন মার্চ করে যায়। আক্রমণের বর্বরোচিত প্রতিবাদ। না না, ভুল হচ্চে, প্রতিবাদের উপর বর্বরোচিত আক্রমণ। না না, এও হ'ল না। বর্বরোচিত প্রতিবাদে উপর আক্রমণ...না না, এও নয়। দুচ্ছাই মাথার কি আর ঠিক আছে...
  • d | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:৪৭268491
  • ধুস আবাপ প্রেডিক্ট করেছে দাড়ি কেটে, কামিয়ে চেঁছে কিসানগঞ্জ হয়ে নেপাল পালিয়ে গেছে। আর কে একজন শিল্পী যেন দিল্লী এয়ারপোর্টের বাইরে ফুরফুরে দাড়ি ও টাকসহ বেঁটে কাককে দেখেছে বলে নিশ্চিত জানিয়েছে আবাপকে। দিল্লে এয়ারপোর্টে কোনও প্রেডিকশানের গল্প নাই।
  • de | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:৩৫268490
  • আহারে! চোখে জল এসে গেলো -- জয় গোস্বামীর লেখাটা পড়ে! ঃ)
  • kc | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:২৬268489
  • ছাঁটবে ছাঁটবে। ঠ্যালায় পড়লে শোকেস গোডাউন সব ছেঁটে ফেলবে।
  • Kaju | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:২০268487
  • না না কাগামাছির দাড়ির ওপর খুব মায়া ! একবার টিভিতে বলেছিল, রবীন্দ্রনাথ অনেকবার দাড়ি ছেঁটেছেন আমি কখনো ছাঁটিনি। ওটা করবে না।
  • kc | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:১৮268486
  • কাটা ই ঠিক। অত দাড়ি কামানোর আগে তো কাটতে হবে।
  • de | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:১৭268485
  • দাড়ি কাটলেই আর সিবিয়াই ধরবে না? দলে দলে তিনোরা সেলুনে লাইন দেবে!
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:১০268484
  • দাড়ি* কামিয়ে
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:০৪268483
  • আর হুলিয়া। আবাপ প্রেডিক্ট করছে কাগপ্রসন্ন নাকি দড়ি কামিয়ে দিল্লি অ্যারপোটের বাইরে ঘোরাঘুরি করছেন। দাড়ি কেটে ফেললে আর হুলিয়া কীভাবে বেরোবে? সিবিয়াই চিনবে কী করে?
  • byaang | ২৮ নভেম্বর ২০১৪ ১৬:০১268482
  • কিকি এসে পিটুনি দেওয়ার আগে কেটে পড়ি।
  • byaang | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৫৭268481
  • আজকে কি অ্যাট লিস্ট হুলিয়াটাও বেরোবে না?
    ঃ(
  • de | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৫৩268480
  • কিকিকে কঙ্গ্রা!
  • byaang | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৫০268479
  • হ্যাঁ গা আজ কি একটাও উইকেট পড়বে না? আজ যে শুক্কুরবার।

    আর কিকি তুমি বাপু কনগ্র্যাটা নিয়েই নাও, তোমার তিনি যখন এতটাই নিশ্চিত। তুমি টিউবলাইট যখন, তখন হয়তো সেই সময়েও বুঝতে পার নি। ঃ))))

    কনগ্র্যা কনগ্র্যা!
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৪৩268478
  • আমিই তো অর্ধেক পড়ে কনগ্র্যা দিতে যাচ্ছিলাম।
  • kiki | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৩৬268477
  • এদিকে কতবেল মাখা তে মনে পল্লো, কাল স্কাইপে ভাটাচ্ছিলুম, আর কদিন ধরে খুব গা গোলাচ্ছে, বমি পাচ্ছে। বুঝতে পাচ্ছি না জন্ডিশ টিশ হলো নাকি, না চোখ খারাপ হলো! তা তেনাকে বলতে বল্লো, তেঁতুল খাবি? না কতবেল মাখা পাঠিয়ে দেব! এদিকে আমি টিউবলাইট যেহেতু, সময়ে বুঝতে পারিনি, চাট্টি হ্যা হ্যা করে, পরে লাইন কাটার পরে মনে হলো, আরে কি বলতে চাইলো? (ইদিকে তেনার দ্বিতীয় অ্যাক্সিডেন্টের পরে প্রতিজ্ঞা করেছি আর ঝগড়া করবো না)
  • kiki | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৩২268476
  • দে,
    ঃ)
  • kiki | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৩১268474
  • সুহাসিনীর জম্মোদিন বুঝি? কতবেলমাখা দিয়ে গেলুম।
  • de | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:৩১268475
  • আমাদের কি ভাবো তুমি! (আরো সেন্টু দিয়ে) ঃ)

    ছিলে কোতায়?
  • kiki | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:২৯268473
  • আমাকে কারোর মনে আছে?(হেবি সেন্টু দিয়ে)
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৪ ১৫:১৪268471
  • যাগগে, সকাল থেকে কথায় কথায় খেয়ালই নেই, সুহাসিনীর আজ জন্মদিন। সিনীকে অনেক অনেক শুভেচ্ছা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত