এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ জুলাই ২০১২ ১০:৪৮26879
  • ওরে বাবারে কি ভীষণ সব টাইপো। :-(
  • | ২৫ জুলাই ২০১২ ১০:৪৭26878
  • উত্তম যে গুলো( সন্ন্যাসী রাজা,স্ত্রী ) খেতো সে গুলো গড়গড়া বা আলবোলা (?)। হুঁকো তে মুখ লাগিয়ে খেতে হয়। আর গড়গড়া তে একটা মাইল খানেক লম্বা পাইপ থাকে।

    ছোটবেলায় ঠাকুর দার হুঁকো দেখেছি আগ্রহ ভরে।
  • | ২৫ জুলাই ২০১২ ১০:৪৬26877
  • অ্যাই মরেছে! এই যে কবে যেন একটা স্মৃতিকাথায় পড়লাম প্রমথেশ বাবুকে কানন দেবী বোধহয় বড়বাবু বলতেন।

    আর সত্যজিৎকে আজকাল তো মাণিকজেথু বলা ফ্যাশান হয়েছে দেখি। সব কচি কচি খোকাখুকুরা বেশ আপন আপন ভাব করে গদগদ হয়ে বলে মাণিক জেঠু, পুলুকাকু, পরান দাদু ইতায়ি। (ন্যকামির গাছ এক্কেরে)
  • san | ২৫ জুলাই ২০১২ ১০:৪৫26876
  • চিংড়ি শুঁটকি কিকরে রাঁধে? লইট্যার মত নিশ্চয় নয় !

    যে রাঁধবে সে বলল কোনোদিন শুঁটকি রাঁধেনি, তাই একটু স্টেপ বাই স্টেপ কেউ বলে দিন প্লিজ।
  • pi | ২৫ জুলাই ২০১২ ১০:৪০26875
  • হুঁ, রাজ্য বিদ্যুতের ই ভুতুড়ে চমক হবে।
  • pi | ২৫ জুলাই ২০১২ ১০:৩৯26874
  • ঐ নামটা কেউ না বলাতে আমি ভাবলাম, আমিই নিগ্ঘাত ভুল ভাবছি।
  • রাজদীপ | ২৫ জুলাই ২০১২ ১০:৩৮26872
  • পাই তুমি যেখানকার কথা বলছ ওটা রাজ্য বিদ্যুৎএর এলাকা

    আর রেল লাইনের এপাড়ের উত্তরপাড়া সি ই এস সি এলাকা - জিগাইলুম - কোন ভুতুড়ে বিলের খপর নাই
  • a x | ২৫ জুলাই ২০১২ ১০:৩৮26873
  • এরা সব কেমনতর বড়বাবুকে চেনেনা? মাণিকদা বললেই এদিকে চিনে যাবে!
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১০:৩৭26871
  • প্রমথেশ বরুয়ার সিনেমা আম্মো দেখিনি।
  • kc | ২৫ জুলাই ২০১২ ১০:৩৫26870
  • আমার কত্তদিনের সাধ, ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরে, গড়গড়ায় টান মারতে মারতে, কম্যুনিস্ট ম্যানিফেস্টো পড়ব, সামনে একটা শিভ্যাসের বোতল থাকবে। বড়ে গোলাম আলির কেদার বাজবে রেকর্ড প্লেয়ারে। সবকিছু জোগাড় হয়ে আছে, শুধু ওই একটা ভাল ঝকঝকে পিতলের গড়গড়ার জন্য হচ্ছেনা।
  • | ২৫ জুলাই ২০১২ ১০:৩২26869
  • বড়বাবু মানে প্রমথেশ বড়ুয়া তো? তামি তেনার একটা সিনেমার আধখানা দেখেছি মাত্র।

    অজ্জিতকে ড্রেসিং গাউন আর পাইপে হেব্বি দেখাবে কিন্তুক। তবে ঝলমলে মাল্টিকালার ড্রেসিং গাউন কেমন লাগবে ঠিক বুঝে উঠতে পারছি না।
  • pi | ২৫ জুলাই ২০১২ ১০:২৯26868
  • স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ড ?
  • রাজদীপ | ২৫ জুলাই ২০১২ ১০:২৮26867
  • উত্তম - জমিদার রোলে ?

    না না

    ছবিবাবুর পাশে নিতান্তই গোলগাল আলুভাতে
  • | ২৫ জুলাই ২০১২ ১০:২৫26866
  • 'খোকাবাবুর প্রত্যাবর্তন' এ খেয়েছিল মনে হচ্ছে। নট সিওর।
  • | ২৫ জুলাই ২০১২ ১০:২৪26864
  • পাই, আগের মাসে আমদের বিল এসেছে। ৪৯৬০। এমাসে ৩৫৪০।
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ১০:২৪26865
  • এইটা বোতিন গোলা দিল। ঃ)))
  • | ২৫ জুলাই ২০১২ ১০:২৩26863
  • ভ্যাট উত্তম কুমার আবার কবে হুঁকো খেল?
  • pi | ২৫ জুলাই ২০১২ ১০:২২26862
  • বাবাকে সিগু ছাড়ানোর জন্য মা একবার আপিস থেকে ফেরার পথে সোজা হুঁকো কিনে নিয়ে হাজির ! আশা ছিল বোধহয়, অত কাণ্ড করে খেতে গেলে ফ্রিকোয়েন্সি কমবে। তাছাড়া কোথায় কী পড়ে মার মনে হয়েছিল, হুঁকো স্বাস্থ্যের পক্ষে কম ক্ষতিকর। আসার পরে তো সে কি হৈ হৈ কাণ্ড। এর আগে, আমার হারমোনিয়াম আসার দিন অম্নি হয়েছিল। কী উত্তেজনা সবার। হারমোনিয়ামের সেই প্রথম আওয়াজ বেরুনোর মত হুঁকো দিয়েও আওয়াজ বেরুবার উত্তেজনা। কিন্তু হুঁকোবাবু তাতে জল ঢালিলেন। সে এমন কঠিন এক ব্যাপার যে দেখা গেল, যে ক'দিনের মধ্যেই তিনি আমাদের ব্সার ঘরের একটি শোপিস মাত্রে পরিবর্তিত হলেন।
  • pi | ২৫ জুলাই ২০১২ ১০:১৭26861
  • শ্বশুরবাড়িতে এবার ইলেক্টিরি বিল পুরো ইলেক্টিরি শক দিয়ে দিয়েছে ! ১০,০০০ টাকা। পাড়ার সবারই প্রায় অমনি। টেকনিক্যাল ভুল নাকি দামবৃদ্ধি ? হুগলীর বাকি জনতার কী কেস ?
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১০:১৬26860
  • প্পনকে ডিটেল্‌স দিয়ে দিন, করে দেবে।
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ১০:১৩26858
  • হুক্কাবারে তো যাওয়াই যায়। কিন্তু পার্সোনাল কালেকশনে থাকবে না এক পিস?
  • ডিডি | ২৫ জুলাই ২০১২ ১০:১৩26859
  • অজ্জিতকে। অসম্ভব।
    অতো কঠিন কাজ পারবো না। পড়তে গিয়েই শরীর খারাব লাগছে।

    অপ্পন, এই উইকেন্ডে কিছুতেই কিছুতেই যেতে পারবো না লুরুতে। ক্ষি ভয়ানক দুর্দান্ত কপাল খারাব ভাবো।

    এখানেই কোনো তরুনকে ধরে বেঁধে করাতে হবে।

    ঠাকুর বলেছেন "ওরে পোদো, যখন তখন জন্মাস না। যুগসন্দ্ধিতে আবির্ভাব হয়ে গ্যালে বড্ডো কেলো রে। টেকনলজী বৈকুন্ঠধামে আর তুই রৌরবে। কি ভাবে সামলাবি?"

    পোদো তার আই পডে চন্দনের টিপ পরিয়ে দিতে দিতে অস্ফুটে কইলো "ইয়াপ।"
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ১০:১২26856
  • হুঁ, রিটায়ার করলে হুঁকো খেতে খেতে দাবা খেলা যাবে। একটা মার্বেলে মোড়া বড় বারান্দা চাই তার জন্যে।

    কিন্তু এত করে ভাবি এইবার হিনী দেওয়া ছেড়ে দেব, তার কি আর সুযোগ দেবে না তুমি? ঃ(
  • | ২৫ জুলাই ২০১২ ১০:১২26857
  • হুকোর জন্যে হুক্কাবার আছে তো? সেখানেই যাও।
  • | ২৫ জুলাই ২০১২ ১০:১১26855
  • আরে না না আরি, আমি ছবি,কমল,পাহাড়ি,দুগ্গাদাস এদের কারুর না- এক এবং একমাত্র উত্তাম কুমারের কথাই ভেবেচি;P
  • | ২৫ জুলাই ২০১২ ১০:১০26854
  • ওমন হুঁকো আমাকে ও এক পিস দিও তো। রিটায়ার করলে আরাম কেদারায় বসে ফুরুক ফুরুক করে টান দেব আর ঠ্যাং নাচাবো।
  • | ২৫ জুলাই ২০১২ ১০:০৭26852
  • জমিদার এসব কী বলছো কেসি? তোমরা না খেটে খাওয়া মানুষের পক্ষে?
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১০:০৭26853
  • বড় বাবু কে?
  • a x | ২৫ জুলাই ২০১২ ১০:০৫26851
  • এহ্‌ পাইপ নিয়ে কমল মিত্র আর ছবি বিশ্বাসকে মনে পড়ল, বড় বাবুকে ছেড়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত