এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২৬268829
  • **ও ঐ ল্যাদল্যাদের মধ্যে কিছুটা লেবুর রস মেশাবেন। আর বড়ার উপর চাটমশলা ছড়িয়ে খাবেন।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২৬268830
  • মিঠু, সেই মিঠুনের প্রোগ্রামটা?
  • byaang | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২৫268828
  • কুমুদি ঃ(( তুমি কি চাও আজ আমি নাকের নুনছাল তুলে নাক মুছতে মুছতে নিউ জেনারেশন কমপোস্টিং প্লান্টের পরিদর্শন করতাম? নিজের সদ্দিজ্বর নিজে সারিয়ে নিয়েছি বলে ডিডিদা, কুমুদি সব্বাই আমাকে বকুনি দিলেন?
  • | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২২268826
  • এইটা শিখে নিন। ভেন্ডি মাঝারি মাপে কেটে ছাকা তেলে ভেজে রাখুন। ঐ ভাজা ভেন্ডির সম্গে অনেকটা পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনে-জিরে গুড়ো, হলুদ,নুন,লংকা, চিনি মিশিয়ে নিন। এরপর দিন বেসন আর ময়দা( দুটো কোন কাজে লাগবে আমাকে জিগাবেন না)।অল্প জল দিন। এইবার সবটাকে চটকে মাখুন।বেশ ল্যাদল্যাদে হয়েছে তো। তেলে দিয়ে বড়ার মত ভেজে ফেলুন।

    আপনার ভিনি ভিডি ভিন্ডি রেডিঃ)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২২268827
  • হ্যাঁ, পেয়ে মেল করেছি।
  • 4z | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২১268825
  • পাঠিয়েছি।
  • kumu | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:১৯268824
  • হার্ট লিভারের ক্ষতি একদিনে একদিনে বোঝা যবে না।কেলপল বাকী থাগলে ফেলে দাও।
    পাই তুমি মেল করেছ দেখছি কিন্তু মেলটি খুলচে না।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:১৭268823
  • ডিডিদা ঃ(((
  • dd | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:১৬268822
  • আমি,বেংএর আচেষ্টা দেখে শুদু "থ" নয় ত,থ,দ,ধ মুদ্ধন্নো ন.... সব হয়ে গেছি। অনুস্বার পজ্জন্তো। এ সব ক্ষি?

    পুঃ আচেষ্টা একটি প্রাকৃত শব্দ- এর সরোল অর্থো অসব্যতা।

    আর আমি যখোন কুচবিহারে ছ্যালাম - সেই ষাঠ বাষোট্টি সালে, তখনো শহর কাঁপাতো ২৩শে জানুয়ারী। ঘরে ঘরে তখোন "নেতাজী ক্ষ্যাপা" থাকতো। নেতাজীকে নানান সময়ে দেখা যেতো। সাইবেরিয়ায়,শৌলমারে,দার্জিলিংএ।

    চোত্বো ব্যালায় একটা হিন্দি পানুহাতে পাওয়ায় আমাদের পুরো ক্লাস সুদ্ধু সবাই হু হা হিন্দি শিখে গেছিলো। এটা একটা গুরুত্বপুর্ণ ব্যাপার। পেডাগগি নিয়ে যারা চর্চা করেন তারা অনুধাবোন করুন। সংস্কৃত ভাষায় ডেবোনেয়ার,পেন্টহাউস ইঃ চালু হলে আর তৃতীয় ভাষা হিসেবে বিতর্কের দরকার থাকে না।
  • byaang | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:১৪268821
  • বোঝো! আমি বহাল তবিয়তে বেঁচে আছি দেখে এদের সব বাক্যি হরে গেল!! ওদিকে আবার আকা আমার মাথায় কেসিএন ঢালার উপদেশ দিচ্ছিল! কীসব বন্ধুবান্ধব!
  • byaang | ০২ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৬268820
  • এই যে শুনুন সবাই। আমি দিব্যি আছি। লিভারও ফাটে নি, হার্টটাও থপ করে ছিঁড়ে পড়েনি। সদ্দি নাক থেজে নিয়ে ব্রহ্মতালু অব্দি শুকিয়ে গেছে। কাশিও হয় নি। কাপুরুষ বটে সব আপনারা। আমি এখন স্নান করে হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়ব।

    তবে ফোজ্জির ইমেল আইডি খুঁজে পাচ্ছি না, ফোজ্জি কি আমাকে ওর ইমেল আইডি টা পাঠাতে পারে?
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ০৭:২৮268818
  • ভিকটিমরাও একইরকম ভাবে দেখেই অবাক লাগছে!
  • | ০২ ডিসেম্বর ২০১৪ ০৭:২৬268817
  • ভার্জিনিয়া ইউনিভার্সিটির রেপ কেসটা নিয়ে কদিন খুব হৈচৈ হচ্ছিলো। সেসময় সিএনেন এ দেখলাম, একটা সমীক্ষায় জানা গেছে,কলেজছাত্রদের ৫০ শতাংশ মনে করে রেপ করে যদি ধরা না পড়তে হয়, তাইলে রেপ অতটা খারাপ জিনিস নয়!
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ০৭:০৭268816
  • রোহতাক রকস্টারদের ইন্টারভিউ দেখলাম, পুজা আর আরতির একজন বললঃ

    "লড়কি অগর ঠিক হ্যায় ঔর লড়কা ফিরভি উসে ছেড় রহা হ্যায়...." - প্রেক্ষিত সর্বত্র :)

    লড়কি 'বেঠিক' হলে 'ছেড়খানি' জাস্টিফায়েড কীনা সেটা জানতে চাওয়া হয়নি!
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৪ ০২:০৯268815
  • মানে তখন ছিল রক্ষণশীল প্রগতিশীল।
    আর এখন হয়েছে আক্রমণাত্মক প্রগতিশীল?
    ঃ-)
  • r2h | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:৫৮268814
  • অরণ্যদা, এগুলো কিন্তু আমাদের স্কুল স্পেসিফিক - ত্রিপুরাব্যাপী কিছু না। মানে নেতাজীকে নিয়ে সেন্টিমেন্ট তো আছে, তবে সে পবঙ্গে যেরকম, ত্রিপুরাতেও সেরকমই। আগরতলার একটা অন্যতম এবং অনেকদিন থেকে চলে আসা ইভেন্ট, তাই লোকজন খুব আগ্রহে অপেক্ষা করে থাকে।

    অবশ্য পবঙ্গ থেকে অন্যরম সেন্টিমেন্ট হতেও পারে, যেহেতু ত্রিপুরার মানুষের একটা বড় অংশ পূর্ববঙ্গ থেক উদ্বাস্তু হয়ে আসা। নেতাজী বনাম গান্ধীজী, দেশভাগ, এইরকম কিছু।

    এটুজি, হ্যাঁ, তা ভালোই। আমরা যখন পড়েছি তখন আমাদের স্কুল খুবই রক্ষণশীল অচলায়তন গোছের, পান থেকে চুন খসলে লাঠ্যৌষধির সুবন্দোবস্ত ছিল এবং কঠোরভাবে ছাত্রানাং অধয়নং তপঃ (বানান টানান ভুল হলে নিজ গুণে ঠিক করে নেবেন যেন, এই মর্মে রচনা লিখতে হয়েছে, নইলে সংস্কৃত কি আর জানি নাকি)।
    তো এই তেইশে জানুয়ারীর মার্কেটে ইনোভেশন লিডারশিপ কামারাদারী সৃজনশীলতা পয়সা কড়ি থেকে মানুষ ম্যানেজমেন্ট, স্বাবলম্বন সবকিছু প্র্যাকটিস করার একটা সুযোগ হতো। আগে উল্লেখ করা জিনিসগুলোর পাশাপাশি আরকিঃ)
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:৫১268813
  • এই ব্যাপারগুলো সত্যি ভালো হুতো। তেইশে জানুয়ারীর এই বহুমুখী ব্যাপারগুলো। ঐসব আয়োজন ও প্রয়াস ছেলেমেয়েদের গঠনমূলক চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে নিশ্চয় কিছু কিছু।
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:৪৩268812
  • নেতাজি-কে ত্রিপুরা মনে রেখেছে দেখে ভাল লাগল, ওর প্রতি কিঞ্চিত দুর্বলতা আছে
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:৩৯268811
  • আমি ভাল মানুষ, শুধু হুতো কেন, কারও ভুঁড়ি নিয়েই কখনো কোন মন্তব্য করি নি
  • r2h | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:৩৬268810
  • ভাগ্যিস বলিনি, অরণ্যদা কাছেই ছিলোঃ)
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:৩৪268809
  • হুতো :-)
  • rabaahuta | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:৩২268808
  • আহা এই একটাই তো দিন একটুখানি সাজগোজ করার। তাও যে সুলতানা রাজিয়া সেজেছে সে একটু লালপালক গোল জিনিস পরতে পেয়েছে, যে মাতঙ্গিনী হাজরা সেজেছে তার তো কোন সুযোগই নেই।

    মানে দুটো দিন আরকি, দ্বিতীয়টা সরস্বতী পুজো, তবে আমাদের স্কুলে এটাই সবচে বড় ব্যাপার; স্কুলে কেন, পুরো আগরতলা শহর এবং উপকন্ঠ ২৩শে জানুয়ারীর মিছিলের জন্যে মুখিয়ে থাকতো। এখন কি হয় জানি না, আগে তো আর জীবনের এত আয়োজন ছিল না।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:২৭268806
  • সুলতানা রাজিয়ার মাথায় একটা লাল পালক গোঁজা কেন? আর কানে মুক্তোর মালা পরা কেন? সেই মালা থেকে একটা মস্ত গোলমতন জিনিস কেন ঝুলছে?
    ঃ-)
  • একক | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:২৭268807
  • ফটোগ্রাফি তো সলিড হলো। তার পরের ফেযে বাতাসে জেনেরেট করা যাবেনা ? আর একটা দামড়া ফিসিকাল জিনিস বইতে হবে এ কেমন টেকনোলজির উন্নতি বাপু ? প্রিন্ট তো ভার্চুয়াল প্রিন্ট হোকনা :/
  • r2h | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:২৫268804
  • আপনারা বাঘের পেছনে চোরাশিকারীর অভিব্যক্তিটা মন দিয়ে দেখবেন।

    এটুজিঃ)
    আমি এখনো নিজেকে রোগা বলতে ভালোবাসি, কিন্তু শুনতে পেলে অরণ্যদা আবার কুচ্ছো করবে, তাই বলতে পারছি না।
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:২৫268805
  • গম্ভীরমুখো হুঁদো হুঁদো বাঘ ডোরাকাটা পাঞ্জাবী পরে ঘুরে বেড়াচ্ছে। ঃ)
  • r2h | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:২৩268803
  • এরা সেজেছে ভারতের বীরাঙ্গনাঃ

  • r2h | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:২২268802
  • এরা সেজেছে নানারকম নেতাজীঃ





    ইউআরেল ছোট করার কল আমার কম্পুতে খোলে না, পাতা ভচকালে কিছু করার নেই। আজকালকার ছোকরারা নেতাজী জন্মদিবসকে ভ্যাডে বলে ভুল করে, সেই ভুল তো ভাঙাতেই হবে।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৪ ০১:২১268801
  • টইতে যে বিশেষ বিশেষ স্যাম্পল দেখা যাচ্ছে, এনারা কি ফেবুগুর্চ থেকে আমদানি? নাকি অন্য কোথাও থেকে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত