এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:৫২268860
  • Du এর জন্য,

    এল সি এম দা চাট্টি ভুলভাল ইনফরমেশন দিয়ে গেল। এফ ডি এম টাইপ মেশিনগুলোয় কোনো সাপোর্ট মেটেরিয়াল ইউজ হয় না বলে ইনসাইড হলো এমন কিছু প্রিন্ট করতে সামান্য অসুবিধে হয়। প্রথম দু তিনটে লেয়ার ঠিকঠাক পড়ে না। একটু স্যাগ করে যায়, কিন্তু একটু সাপোর্ট মতন তৈরী হয়ে গেলে অসুবিধে নেই। বুদ্ধি খাটিয়ে একটু ঠিকঠাক ওরিয়েন্টে করে নিলেই হয়। তবে যে প্রিন্টার গুলো ইউভি বেসড বা লেজার বেসড, সেগুলো সাপোর্ট মেটেরিয়াল ইউজ করে এবং কোনো অসুবিধে হয় না। সলিড কিন্তু প্রচন্ড কমপ্লেক্স যে কোনো স্ট্রাকচার এফ ডি এম দিয়ে বানানো যায়। ভেতরটা ফাঁকা হলে দুটো পার্টে ভেঙে নিয়ে এফ ডী এম ইউজ করলেই হয়। তাতে কিসের সমস্যা কে জানে?
    লেজার বা ইউভি বেসড গুলোতে কিস্যু প্রবলেম নেই।

    আর কত সময় লাগে সেটা অবশ্যই ডিপেন্ড করে কত বড় জিনিস বানানো হচ্চে তার ওপর। মোটামুটি ৫ সেমি x ৫ সেমি x ৩ সেমি ডায়মেনশনের কোনো কিছু প্রিন্ট করতে লাগে এক থেকে দেড় ঘন্টার কাছাকাছি। মিনিমাম লেয়ার থিকনেস একশো মাইক্রন। এটা এফ ডি এম টাইপের মেশিনগুলোয় বলছি। লেজার বেসড গুলোয় একটা ১৫ সেমি x ১৫ সেমি x ৮ সেমি ডায়মেনশনের কিছু প্রিন্ট করতে সময় লাগে ৭-৮ ঘন্টা। এটা আমি বলতে পারছি, কারণ আমি এই দু ধরণের মেশিনই ব্যবহার করে দেখেছি।

    বাজারে যে প্রিন্টার গুলো কিনতে পাওয়া যায় সেগুলো বেশিরভাগই এফ ডি এম। মেটেরিয়াল গুলো দু ধরণের হয়। PLA আর ABS। PLA একটু সাইনি, কিন্তু ফ্লেক্সিবল নয়, বেশ রিজিড। ০.৩ মিলিমিটার থিকনেসের পাতলা কার্ডের মতো কিছু একটা একটু ভাঁজ করতে গেলেই ভেঙে যাবে। অন্যদিকে ABS বেশ শক্ত অথচ ফ্লেক্সিবল। সমস্যা হচ্ছে এটাতে লেয়ার গুলো বেশ ওঝা যায়। দেখতে ভালো লাগে না। ইঞ্জেকশন মোল্ডিং এর মতো ফিনিশ পাওয়া যায় না। কিন্তু অল্টারনেট আছে। অ্যাসিটোন ভেপারের মধ্যে রেখে দিলে ঘন্টাখানেক পরে স্মুদ চকচকে সারফেস পাওয়া যায়। কিন্তু বেশীক্ষণ রেখে দিলে পুরোটাই গলে যায়। কাল আমি গলিয়ে ফেলেছি। :( PLA অবশ্য অ্যাসিটোনে গলে না।

    ইউ ভি বা লেজার বেসড গুলো প্রচন্ড কস্টলি। ঐ যেমন বললাম, ঐ সাইজের প্রিন্ট করতে খরচ পড়েছিল, ৬০ হাজার (মেন কাট্রিজের জন্য) প্লাস ৪৫ হাজার (সাপোর্ট মেটেরিয়ালের জন্য)। কিন্তু এফ ডি এম বেসড গুলোর ফিলামেন্ট বেশ সস্তা, প্রায় বারোশ থেকে পনেরোশ।
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:৫০268859
  • *প্রত্যন্ত
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৯268858
  • শুনতে হচ্ছে কেন? চার্চ পোড়ানো তো ন্যাশনাল নিউজ। সব মিডিয়া-ই কভার করছে। আর বিজেপিক এখন ক্ষমতার জন্য দিলশাদ গার্ডেনে চার্চ পুড়িয়েছে, একথা শুনলে ঘুড়ায়ও হাসবে। কোন প্র্যত্যন্ত অঞ্চলের হলে তাও ব্যাপারটার মধ্যে কিছু ধোঁয়াশা থাকত।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৫268857
  • এদের জন্য এবার একটা নির্মল আনন্দের টই খুলতে হবে।

    Minister of State for Food Processing Industries Sadhvi Niranjan Jyoti has sparked off a controversy by claiming that everyone including Muslims and Christians are sons of Ram.
    While asserting her point and convincing people to vote for the Bharatiya Janata Party, she added that those who do not believe in this ideology, do not belong to India. "It is for you to decide, whether you want to vote for those who believe in Ram or those who are non-believers," she said.
  • pi | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪১268856
  • এই আর এস এস বিজেপি র সাম্প্রদায়িক টেনশন তৈরি করা কতটা পুরোনো জানিনা।

    কাল শুনলাম দিল্লিতে একটা চার্চ পুড়িয়ে দিয়েছে।
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪০268855
  • দিল্লিতে এগুলোতো খুব কমন। অমার চোখের সামনে গড়হি মার্কেট ভেঙে দেওয়া হয়েছিল রাস্তা চওড়া করার জন্য। ওখলা-ইস্ট অফ কৈলাশের বস্তিও অনেকাংশে ভাঙা হয়েছিল। এসব শীলা দীক্ষিতের শুরুয়াতি জমানার কথা, তবে বদলগুলো সব স্থায়ী।

    আর ওখলার বস্তি থেকে আমার তৎকালীন প্রেমিকের মেসে রান্না করতে আসত শাবানা, নিজেই বলত বাড়ী বাংলাদেশে। তবে বস্তি ভাঙার পর তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়, বদলে এক বিহারী মাসী আসে রান্না করতে।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:৩০268854
  • দিল্লির লোকজন এই নিয়ে কিছু জানো ?

    On November 25, at 11.30 am, two bulldozers, 40 policemen and a number of forest officials arrived at Israil camp in Rangpuri area in south Delhi. They gave 10 minutes’ notice, by the clock, for the residents to vacate their homes. And then the demolitions began.

    Over the next six hours, the bulldozers razed 400 houses along with the belongings inside, leaving 2,000 people homeless. These people, mostly migrants from Uttar Pradesh and Bihar, work as daily wagers, carpenters, drivers of autos and taxis, housemaids, gardeners, construction workers, private security guards, street vendors in the posh Vasant Kunj neighbourhood. While cold weather and homelessness claimed the life of 70-year-old Noor Mohammad, the rest of them are still struggling....

    Residents see political machinations behind the demolitions. “Communal tensions are being provoked since the Delhi elections were announced,” said Rajkumar, a construction worker.

    On May 27, Upadhyay wrote an official letter to Lieutenant Governor Najeeb Jung, while marking a copy to Satya Prakash Rana, the BJP MLA from the area. The letter said, “Jhuggis are being sold illegally at a large scale. This is carried out by people from the Bangladeshi and Muslim community.” It added: “If this is not stopped immediately, a large Bangladeshi community will settle here. Since the area is close to the airport and the aeroplanes are really low while landing, there is a threat of a terror activity on the planes [sic]
  • d | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:১৭268853
  • ২০০৫ এ তো দশ বছর পূর্ণ হবে। এখন তো দশে পা দিয়ে হাঁটছে।
  • kiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:০২268851
  • ইহি! সিকি আবার কি কল্লো? আবার পরকীয়া? আর পারা যায় না বাপু!!
  • pi | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:০২268852
  • কিচ্ছু জানিনা মাইরি। পরশু কোথায় থাকবো। কোলকাতা না আগরতলা না ধলাই না মাজুলি না কাজিরাঙা না জোড়হাট না গুয়াহাটি না ডিব্রুগড়। এবং তার উপর বেস করে আগামী কুড়িদিন। এবং আশ্চর্যের ব্যাপার তাই নিয়ে কোনও টেনশনও হচ্ছেনা।
  • kiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১৩:০১268850
  • মামু কি খাওয়াচ্ছে? কি খাওয়াচ্ছে? আমার্টা যেন রাখা থাকে, বেঁচে বর্তে থাগলে এপ্রিলের পর বুঝিয়া লইবো।

    ইন্দোদাদা কেমং হয়ে যাচ্ছে যেন!
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৪ ১২:৫২268849
  • আচ্ছা থাক। পোকাশ্যে লিখছি না। ঘটনাটা লজিকাল এন্ডে পৌঁছক, একটা লা-জবাব দিলি এক্সট্রা কোচ নেমে যাবে আশা করছি।

    কী জিনিস মাইরি দিল্লিওয়ালারা।
  • a x | ০২ ডিসেম্বর ২০১৪ ১২:৩৯268848
  • আপনেরা কেউ হস্তশিল্প মেলায় যাবেন? গেলে আমিও সঙ্গে যেতাম। কালই আবার বাস ধরতে হবে।
  • a x | ০২ ডিসেম্বর ২০১৪ ১২:৩৭268847
  • ইস্‌ আমার ভাইপোটার আগে কত বক্তব্য ছিল গা, এখন আর কোনো বক্তব্যই রাখেনা!
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১২:৩২268846
  • ওটা মাতামতের উর্ধে!!
  • spa | ০২ ডিসেম্বর ২০১৪ ১২:৩১268845
  • আজ কের আ বা প-র প্রথ্ম পাতা নিয়ে এখ নো কেউ মতা মত দিলেন না?
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১২:৩০268844
  • জ্জিও, ১০ বছরের জন্মদিনের গ্রান্ড পার্টি হবে না?
  • lcm | ০২ ডিসেম্বর ২০১৪ ১২:১৪268842
  • guruchandali.com ডোমেইন রেজিস্টার্ড হয়েছে Creation Date: 21-Mar-2005। শুধু সেই হিসেব ধরলে, ২০১৫-র একুশে মার্চ দশ বছর হবে।
  • jhiki | ০২ ডিসেম্বর ২০১৪ ১১:৫৪268841
  • গুরুর দশ বছর হয়ে গেছে? আমি ২০০৮ সালের মাঝামাঝি থেকে দেখি।
  • d | ০২ ডিসেম্বর ২০১৪ ১১:৩৪268840
  • এই সেরেছে!!
    খোলাপাতায় কতটা কী লিখবে ভেবেচিন্তে লিখো বাপু। আজকের গুরু আর দশ বছর আগের গুরু তো নয়।
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৪ ১১:২৮268839
  • বেশ বড়সড় ঘটনা ঘটছে আমাদের বাড়িতে। মনে হচ্ছে খুব বড় সর্বনাশের হাত থেকে বেঁচেছি।

    একটু পরে লিখছি, গুরুবন্ধুদের পরামর্শ চাই।
  • lcm | ০২ ডিসেম্বর ২০১৪ ১০:৩৪268838
  • এ বছর নয়, গত বছর প্রিন্ট করেছিলাম
  • lcm | ০২ ডিসেম্বর ২০১৪ ১০:৩২268837
  • আমার আছে। এ বছরই - এক কনফারেন্সে।
    ওহ, সে এক ঝামেলা। ধরো একটা ছোট প্লাস্টিকের খেলনা প্রিন্ট করবে। হয়েই চলেছে, হয়েই চলেছে। তার ওপরে আবার সব কিছু প্রিন্ট হয় না। মানে খেলনাটি যেন সিম্প্‌ল হয়। নইলে পার্ট বাই পার্ট প্রিন্ট করতে হবে। নিজে অ্যাসেম্বল করতে হবে।
    ডেমো যিনি দিচ্ছিলেন সেই মহিলা জানালেন, কিছু প্রোডাক্ট নাকি এক সপ্তাহের ওপর লাগে প্রিন্ট হতে। অবশ্য কত শক্তিশালী প্রিন্টার তার ওপর বোধহয় নির্ভর করছে।
  • Du | ০২ ডিসেম্বর ২০১৪ ১০:১০268836
  • 3D প্রিন্টারের প্রত্যক্ষ অভিজ্ঞতা একটু শেয়ার করা যাবে?
  • 4z | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৭268835
  • ব্যাংদি, উত্তরিয়েছি। ব্যাঙাচি একটা জিনিয়াস। ওকে অনেক অনেক আদর।
  • lcm | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৫268834
  • শিল্পকলা
  • | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:৩১268833
  • যেটা দিয়েছি সেটা ভার্জিনিয়ার ঘটনার ওপর একটা প্রতিবেদন। সমীক্ষার লিংক নয়।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২৮268831
  • কুমুদি আবার পাঠাচ্ছি। সি এন এন এর ঐ লিন্কে ওরকম কোন সমীক্ষা পেলাম না তো। মিস করে যেতে পারি।
  • | ০২ ডিসেম্বর ২০১৪ ০৮:২৮268832
  • হ্যাঁ ব্যাংঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত