এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১২:০০26910
  • সকাল থেকে মোষ তাড়ানোর পিপিটি (কিন্তু পিপিটি নয়) বানাচ্ছি। কোমর ধরে গেলো। এবার এট্টু হেঁটে আসি।
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১১:৫৪26909
  • বীয়ার চাই না, আমায় কেউ মিষ্টি বা বার্বিকিউ নেশনে খাওয়ালে আমি ট্যাক্সো রিটার্ন ভরে দিই...
  • de | ২৫ জুলাই ২০১২ ১১:৩০26908
  • সেই রায় আর রায়চৌধুরির গপ্পো কি ? উপেন্দ্রকিশোর এটসেটরা --ঃ))
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১১:২৯26907
  • একবার এক সাহিত্যিক সাহেব এসে তারাপদ রায়-এর সঙ্গে গপ্পো করতে করতে বললেন - তোমাদের এখানে রায় কোথা থেকে আসে, এই কথা বললাম অন্নদাশংকর রায়-এর সঙ্গে, তারপর সত্যজিৎ রায়-এর সঙ্গে।
    তারাপদবাবু সাহেবকে বললেন - কাম উইথ মি।
    বলে রিক্সায় চাপিয়ে একটু দূরে একটা লোহা কারখানার সামনে নামিয়ে দিয়ে বললেন - এখানে।
    কারখানার গেটে লেখা ছিল - রায় ম্যানুফ্যাকচারিং কোম্পানী।
  • শ্রাবণী | ২৫ জুলাই ২০১২ ১১:২৫26906
  • কোন গল্প, মনে পড়ছেনা জানি বলে। তবে আমার ভাইপো যখন ছোট ছিল ওকে "বাবু রে" বলে ডেকে ফেললে সবেগে ঘাড় নাড়িয়ে বলত "বাবু লে নয় বাবু লে নয়, অছীমিত লে"! :)
  • ডিডি | ২৫ জুলাই ২০১২ ১১:২৪26905
  • শুনুন। আপনেরা একট্য ক্যাচাল বন্ধো করুন তো।

    কি ক্যালোরব্যালোর শুরু করেছেন সকাল থেকে। লোকের এতো সমস্যা।

    অপ্পন অপ্পন। শুনতে পাচ্ছো ? একটা ইরিমিরিকিরি করে প্রায় ব্যবস্থা (৯৫% সিওর) করে ফেলিচি শুক্কুরের রেতে লুরুতে পৌঁছবো। তুমি শনি রবি কোনো একটা বীয়ারযোগ্য সময় খালি রেখো।

    সবাই খ্যাল রাখুন। অপ্পন ঘুর ঘুর করে ইদিক পানে এসলেই পড়ে শুনিয়ে দেবেন।
  • ব্যাং | ২৫ জুলাই ২০১২ ১১:১৯26904
  • আশা করি দুখেবাবু বেশ ভেবেচিন্তেই কিকিকে এই নামে ডাকছেন! (প্রসঙ্গ ঃ দুখের ১১ঃ০২র পোস্ট)
  • | ২৫ জুলাই ২০১২ ১১:১৫26902
  • দুখে, এখন শরীর ঠিকঠাক? আজ এসেছো নাকি?
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১১:১৫26903
  • রে দের নিয়ে তারাপদ রায়-এর গপ্পোটা জানো?
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১১:১৪26901
  • অনেকে নিজের ছেলেমেয়েদের আদর করে করে সত্যজিৎ রায়ের নাম ধরে ডাকে - মানিকসোনা, মানিকসোনা - কতাটা ফ্যান হলে.... আজকাল ফ্যান কথাটা শুনলেই হয় ভাতের ফ্যান, বা, রাজেশ খান্নার ফ্যানের অ্যাড-এর কথা মনে হয়।
  • শ্রাবণী | ২৫ জুলাই ২০১২ ১১:১৩26899
  • আমার আবার ছোটোবেলায় নাম শুনলেই স্কুলে সবাই জিজ্ঞেস করত সত্যজিত রে র রিলেশন কিনা, ওরা ঐ একখানা রেই জানত কিনা!
  • dukhe | ২৫ জুলাই ২০১২ ১১:১৩26900
  • ফুঃ - এরপর এরা দেখি পেলেকেও পুরোনামে ডাকতে বলবে !
  • san | ২৫ জুলাই ২০১২ ১১:১২26898
  • ভাবছি রবিঠাকুর্দা বলব
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১১:১১26896
  • রোবিন্দোনাথ ঠাকুর - এটাই আসল উচ্চারণ
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১১:১০26895
  • অপর্ণা সেন বলে মানিককাকু।
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১১:০৯26894
  • আমি তো সত্যজিৎ রায় বলি, পুরো নাম, যখন একগাদা নামের অংশ হিসেবে বলি তখন ল্যাদ বশত শুধু প্রথম নাম, যেমন - সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল...
  • dukhe | ২৫ জুলাই ২০১২ ১১:০৮26892
  • অনেকে তো ন্যাকামি করে দাড়িদাদুও বলে। আমাদের কালে রবিবাবু বলারই চল ছিল। পরে মানিকদার শঙ্কু রোবুর আমদানি করলে ঐ নামটাই বহাল হয়। এট্টু আদুরে, কিন্তু বেশ।
  • শ্রাবণী | ২৫ জুলাই ২০১২ ১১:০৮26893
  • ছোটোবেলায় গ্রামের বাড়িতে হুঁকো দেখেছি বাতিল জঞ্জালের সাথে পড়ে থাকতে, পিতল আর কাঠের.....কয়েক বছর আগে ঘর সাজাব বলে খুঁজতে গেলাম পেলাম না, হয়ত কেউ নিয়ে চলে গেছে বা কাগজওয়ালাকে জঞ্জালের সাথে বিক্রি করে দেওয়া হয়েছে....পানের ডাবর টাও এনে ফুল সাজাব ভেবেছিলাম, পেলাম না, কেউ মনে করতেই পারল না কোথায় গেছে!
  • | ২৫ জুলাই ২০১২ ১১:০৫26891
  • এতদ্বারা প্রমাণ হইল দুখে বেশ বয়স্ক। পাড়ায় বেরিয়ে কচি সংসদ এর কাউকে পেলে জিগিয়ে দ্যাখেন সব ঐ জেঠু, কাকু, দাদু বলছে।

    বাই দ্য ওয়ে এই 'দাদা' বলাটাও বেশ ন্যাকা কিন্তু।
  • san | ২৫ জুলাই ২০১২ ১১:০৪26890
  • দেদি ইন্টার্নেট থাকতে শিক্ষকের অভাব?
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১১:০৩26887
  • না গাঁজার ছিলিম কেন, হুঁকো, তবে হাত দিয়ে টেনেছিলাম
  • de | ২৫ জুলাই ২০১২ ১১:০৩26888
  • কিকি আবার এমন অনুস্বার শোভিত হলো কবে থেকে?
  • dukhe | ২৫ জুলাই ২০১২ ১১:০৩26889
  • বললাম টা বলতাম হবে।
  • de | ২৫ জুলাই ২০১২ ১১:০২26885
  • আমি দুবাই থেকে হুঁকো, তামাক সব কিনে নিয়ে এসেছিলাম -- উৎসাহী শিক্ষকের অভাবে আমার হুঁকোয় টান দেওয়া হয়নি ঃ((, সে হুঁকো এখন বাড়িতে তাকের এক কোণে শোভা পাচ্ছে --

    লসাগুদা বোধহয় গাঁজার ছিলিমের সাথে গুলিয়েছিলেন ঃ))
  • dukhe | ২৫ জুলাই ২০১২ ১১:০২26886
  • মানিকজেঠু আবার কে বলছে ? আমি তো মানিকদা বলি। মানকেই বললাম, কিন্তু কিংকি উল্টো বুঝবেন, অগত্যা।
  • lcm | ২৫ জুলাই ২০১২ ১০:৫৯26884
  • আমি একবার এত জোড়ে টেনেছিলাম হুঁকো, যে হ্যান্ডল্‌টা ডাব্বা থেকে খুলে বেরিয়ে এসেছিল।
  • san | ২৫ জুলাই ২০১২ ১০:৫৬26883
  • আমার বহুদিন ইচ্ছে ছিল হুঁকোয় টান দেবার, এবার রাজস্থানে বেড়াতে গিয়ে সে ইচ্ছেটা পূর্ণ হয়েছে ঃ-)
  • de | ২৫ জুলাই ২০১২ ১০:৫৫26882
  • কম ফ্যাটের চীজ খাও -- আর দৌড়োও -- মধ্যপ্রদেশের ভয় থাকবে না --
  • | ২৫ জুলাই ২০১২ ১০:৫৩26881
  • দেবু, চীজ খেলে মধ্যপ্রদেশ 'মনটোনিক্যালি ইনক্রিসিং ফাংশান' হয়ে যাবে তখন কী হবে? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত