এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:২৪269190
  • *লম্বা
  • d | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:২১269189
  • অর্পন ধাঁইধাঁই করে 'ল্ম্বা' হয়েছিল?!? নাহলে আরো বেঁটে থাকত?
    :-I
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:০৬269188
  • ধুস্স ! মেজদার কথায় এমন টেনশন করা বীরাঙ্গনা ব্যাঙদিকে মানায় ! বলরামের লাঙল দিয়ে মেজদাকে এক চাপে বেঁটে টেঁটে করে দেবে, তবে না ব্যাঙদি !
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:০২269187
  • সেই থেকে ৯ গুরুর লেজে বসেছে, যাতে লেজ লম্বা হয়। সেদিনের হরিং পুচ্ছ গুরু আজ হনুমান হইছে।
  • b | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:০১269185
  • সুগত মারজিৎ বেশ ভালো ক্লাসিক্যাল গান। খেতেও ভালোবাসেন, রান্না করতে। মহা গোপ্পেবাজ। তবে বর্তমানে মমতার সাথে গিয়ে কিঞ্চিৎ নম্বর কমিয়েছেন (বাজারী কাগজের ভাষায়)।

    ওনার বলা একটা গল্প বলিঃ

    এক লখনৌয়ী মুসলিম আর আরেক ডায়মন্ড হারবারী মুসলিম চলেছেন ট্রেনে করে। ডায়মন্ড উসখুস কচ্ছেন অন্য লোকের পরিচয় গাঁই গোত্তর, মাইনে, ছেলেপুলে কটি ইত্যাদি জানার জন্যে, যেমতি বাঙালীরা হন। অবশেষে থাকতে না পেরে শুধালেন, বিশুদ্ধ শিয়ালদা সাউথ লাইনের হিন্দিতে, "আপকা তারিফ?" লখনৌয়ী বললেন,'"বন্দে কা নাম হ্যায় ইশাক/ ম্যায় হুঁ আপ কা পাঁও কে খাক'। আপকা তারিফ, জনাব?' ডায়মন্ড পড়লেন মুশকিলে, একে তো নিজের নামের সাথে শের শায়েরী বানিয়ে উত্তর দিতে হবে, তার ওপরে এবম্বিধ সুভদ্র বচন, নিজেকে আরো নিচে নামাতে হবে। " বন্দে কা নাম হ্যায় ফেকু/ ম্যায় হুঁ আপকা ".. এই অব্দি বলে অনেক মাথা চুলকে বললেন "পোঁ** কা ** "
  • byang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:০১269186
  • লম্বা না হলে কী হয়, গিয়ে আমার মেজদাকে জিজ্ঞেস কর তোমরা। এতদিন আমাকে দেখলে বলতেন, "তুই যখন ছোটো ছিলিস, তোর লম্বা হওয়ার ধাঁচটা দেখে ভাবতাম, তুই তোর বাবার মত লম্বা হবি, তা না হয়ে তোর মায়ের মতন গুড়গুড়ে রয়ে গেলি।"
    উনি গরমের ছুটির সময় আমার ছেলেকে দেখে বলেছেন "এতদিন ভাবতাম তুই অন্তত তোর বাবার মত লম্বা হবি, কিন্তু তুইও তোর মায়ের মত বেঁটেগুড়গুড়েই রয়ে গেলি।"
    মেজদার করা এই অপমান আর আমার সহ্য হয় না।
    বাড়িতে কোনো ছেলেমেয়ের বিয়ে হলেই বিয়ের আগে মেজদার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়, যখন দুইবাড়ির দেখাশুনা, পরিচয় ইত্যাদি হয়, পাছে মেজদা গিয়ে হবু বর বা বৌয়ের হাইট মাপতে শুরু করে দেয়।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:০০269183
  • ন্যাড়াদা ঠিকই বলেছে। কিন্তু ১৯৬৯ সালে একটা পেপারে দিয়ে স্কটল্যান্ডের হেনরিক হ্যামারসন এন এর ভ্যালুটা পাল্টে লগ এইট টু দি বেস ৯ করে দ্যান।
  • de | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:০০269184
  • বেঁটের ছাতা নয়, বামনের ঃ)
  • \Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৮269181
  • কেন ল্যাম্পপোস্টের মত করে বেঁকে দাঁড়ালেই তো ছাতা
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৮269182
  • ন্যাড়াদা, '৬৬ না, '৬৪।
  • de | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৬269180
  • বিষ্টিতে?? রোদ্দুরটা মানা গেলো!
  • jhiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৫269177
  • আমার হাইট ৫'-৩", ৫-৬" হলে খুউউউউব খুশী হতাম। আমার লম্বামানুষ খুব পছন্দের।

    তবে অনেক লম্বা (৬'+) মানুষের খাটের দৈর্ঘ্য, দরজার উচ্চতা, ট্রাউজারের দৈর্ঘ্য এসব নিয়ে সমস্যা হয় শুনেছি।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৫269178
  • এই প্রেক্ষিতের কথা সেই কোনকালে ছোটু আনন্দমেলা বুঝিয়ে দিয়েছিল। ওটার শেষের পাতাগুলোয় ঐ বলোতো কী, তারপর কীসব কীসব মজার মজার কথা থাকতো না ? বিভাগের নাম ভুলে গেছি। কিন্তু একটা দুটো চুটকি এখনো দেখছি, এই ছাঁকনির মত স্মৃতি ওয়ালা মাথায়ও রয়ে গেছে।
    মা যখন আলামারির মাথায় ব্যাট তুলে রাখে তখন ভাবি আরো লম্বা হলাম না কেন, আর বাবা যখন পিটোবে বলে এসে হাঁক পাড়ে তখন ভাবি খাটের তলায় লুকোনোর মত বেঁটে হলুম না কেন ?
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৫269179
  • না না আরো সুবিধে আছে। গাভাস্কার আর মারাদোনার সাথে রিলেট করা যায়।
  • de | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৪269174
  • নুসরতকে ক্ষী ভালো দেখতে -
  • ন্যাড়া | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৪269175
  • কনজার্ভেশন অফ হাইট ল পড়েননি আপনারা কেউ? নইলে জগতে অ্যাভারেজ হাইট এক থাকে কী করে? ১৯৬৬ সালে নেচার পত্রিকায় একটি বিখ্যাত পেপারে নরউইজিয়ান গবেষক অলংবিন জেনসেন "উইক ল অফ কনজার্ভেশন অফ হাইট" বলে একটি যুগান্তকারী তত্ত্ব প্রোপোজ করেন। উনি বলেন, যে কোন জেনেরেশান থেকে শুরু করলে প্রতি n জেনেরেশানে একটি পরিবারের অয়্ভারেজ হাইট এক থাকে। n-এর এম্পিরিকাল ভ্যালু ছয় পূর্ণ দুয়ের সাত।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৪269176
  • বেঁটে হবার সুবিধা আছে। রোদ বিষ্টিতে লম্বা লোকের আড়ালে দাঁড়ালে ছাতার কাজ করে।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫৩269173
  • সেদিন দাদাগিরি দেখছিলাম, বিশ্বজিত ছিল, পরমা ছিল, নুসরত, রাহুল বসু, ঋতব্রত আর দেবযানী নামের এক মহিলা, উফ্ফ সে আরেকজন, ঐ শ্রীলেখা টাইপ।।
    যাই হোক, পরমাকে এর আগে বেশ ভালো লাগত। কিন্তু এদিন এই মেঘলা, দিনে একলা ঘরে থাকে না গানটা দেখিয়ে-শুনিয়ে যখন জিজ্ঞেস করল কে গেয়েছেন আর সিনেমার নাম কী, আর পরমা কে গেয়েছেন তার উত্তরে বলল "উঁউঁউঁউঁ, মনে হয় হেমন্ত মুখোপাধ্যায় কি?" ব্যাস আমার গাপিত্তি এম্নি জ্বলে গেল, আর কখনও পরমাকে ভালো লাগবে না।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫০269171
  • এইই হয়ে এসেছে চিরটাকাল। সব পাওয়ারা সর্বহারাদের ভোলায় এইসব বলে। প্রেক্ষিত গুলিয়ে ফেলবেন না।
    শুদু আমি সইত্যের পথে অবিচল
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫০269172
  • হ্যাঁ, ওঁদের একটা ঠুমরীর নিয়ে নাটকের কথা পড়লাম। জানিনা, আর শো হয় কিনা, নাটকটা দেখার ইচ্ছে রইলো। বলতে বলতে একটা প্রোগ্রামের কথা মনে পড়ে গেল, ঠুমরী আর কথক কে জুড়ে। মুম্বইয়ের একটা ঘরোয়া হলে। ওরকম দাগ কাটা প্রোগ্রাম কম দেখেছি। ঠুমরী, কথক আর সারেঙ্গীর ত্র্যহস্পর্শ, পাগল করে দেবার জন্য যথেষ্ট।
    কেশীদ, ঠুমরী নিয়ে কোন ভাল বই থাকলে পাঠাবেন তো।
  • lcm | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৭269169
  • কবি কয়েচেন - লঙ জাম্প না দাও যদি লম্বায় লাভ কি হল...
  • de | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৭269170
  • ছিলেখাকে আমারো ভাল্লাগে! সুগত মারজিৎ চিনি, বৈশাখী চিনি না!
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৬269165
  • না না আমারও বেজায় ভালো লাগে। তিনজন হলো ঃ-)
  • de | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৬269166
  • শ্রীলেখাও মুচ রাখচে!!

    আমি তো কোনকালেই লম্বা হলুম না - তাতে কি আর এসে গেলো -
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৬269167
  • লম্বা নাহলে কি ক্ষতি সে যারা লম্বা নয় তারা বলতে পারবে। আর হলেও, কি কি ক্ষতি সেওযারা হয়েছে তারাই। সবই প্রেক্ষিত।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৬269168
  • ব্যাঙের ভালো লাগে না তো তাতে আমার কী? আমার ও ডাক্তারের ভালো লাগে।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৫269164
  • মুচ না মুখ, মুখ।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৪269161
  • হ্যাঁ। গানও করেন। সুগত মারজিতও গান করেন। কেসি বোধ হয় বেটার বলতে পারবে সুগত মারজিতের গান নিয়ে।

    আচ্ছা ইসে, আমি শিওর নই, সুগত মারজিতের বৌ বৈশাখী কিনা। মানে এলসিএমের নাম বদলে দিলাম কিনা হেব্বি কনফিডেন্স নিয়ে; কিন্তু ওটা হলো কনফিডেন্স ছিল।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৪269162
  • মুচ !! ঃ-))))
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৪৪269163
  • মুচ রেখে কথা বললেও কি ভালো লাগার কথা ?

    এনিওয়ে, শ্রীলেখাকেও আমার পছন্দ। বয়স বেশি হোক বা কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত