এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:২০269280
  • ঐ সাপের মাথার মণির টইটা দেখে ঘাবড়ে গেছি, তাড়াতাড়ির চোটে কাকে যেন সাপ পড়ে ফেললাম!!! ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:১৮269279
  • ব্যাংদি,
    প্ল্যান করে ফ্যালো, তারপরে - হা রে রে রে রে রে।
    ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:১৭269278
  • অক্ষদা, ঃ-)
    আমি ভাবলাম নিরুপদ্রব বেল, মানে যে বেল গাছ থেকে ন্যাড়ামাথায় পড়ে না, ভদ্র শান্ত বেল, আনন্দে উপদ্রবহীনভাবে খাওয়া যায়। ঃ-)
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:১৩269277
  • ঐ উদ্বেল করার মত কিছু না থাকাকে নিরুদ্বেল বলে। আগে না বললেও, আজ থেকে বলে।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:১১269276
  • দেখা যাক, কবে হয়
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:০৭269274
  • অক্ষদা,
    নিরুদ্বেল ব্যাপারটা কী? ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:০৭269275
  • ব্যাংদি, এই মাসের শেষদিকে বা পরের মাসের শুরুতে যদি যাও, তবে-
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:০৩269273
  • না আপাতত না, এতোজ।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ২৩:০০269272
  • ব্যাঙদি, ইন্স্টিটিউটের। ঃ)
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:৫৯269271
  • শ্রীকমলেষু হনুকুমার বাবু,

    সকল কুশল জানিবেন। আমি নিরুপদ্রবেই স্বগৃহে পৌঁছিয়াছি। পরমকল্যাণময় ভগবানের দাসের আশীর্বাদে যাত্রা খুবই নির্ঝঞ্ঝাট ও নিরুদ্বেল ছিল। সময়াভাবে ও বিবিধ ঝামেলায় এইপর্বে সুচরিতা জাহান দেবীর সাথে মনোমত বাক্যালাপ হইলনা। উহাকে আমার মঙ্গলাশীর্বাদ জানাইবেন।

    ইতি,
    বিনীত,
    অক্ষদাশমশাই।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:৫৮269270
  • ব্যাংদি, কলকাতা যাচ্ছ নাকি?
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:৫৬269269
  • হুঁ দেখলাম ছবিটা। দারুন মেখলাটা।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:৫১269268
  • নাঃ, আজ কোণার গোঁজা ঠিক ছিল। বেসিকে গণ্ডগোল। শাড়ি আর মেখলা যে উল্টো তা কোদ্দিয়ে জানবো !

    টিম ঃ)

    ব্যাঙদি, এই মেখলাটার ছবি আছে, বাকিদের মেখলার ছবি পরে পাবো, দিয়ে দেব।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:৪৫269266
  • অ হনু, আমিও যারপরনাই আহ্লাদিত হয়েছি, বিশেষ করে বাকি তিনজনের সাথে আলাপ হওয়াতে।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:৪৫269267
  • আমি কোন একটা ছবিতে পাইকে মেখলায় দেখে ভেবেছিলাম বলব, তারপর ভুলে গেছিলাম। চাদরের যেই দিকটা মেখলায় গোঁজা থাকে, ওটা ওরকম কোনা করে না, মানে চাদরের কোনাটা গোঁজে না, মাঝখান থেকে একটা জিগ-জ্যাগ প্যাটার্ণ করে গুঁজতে হয়।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:৪২269265
  • বিয়েবাড়ির ডিরেক্টর!!!!
  • lcm | ০৫ ডিসেম্বর ২০১৪ ২২:২৪269264
  • অ্যান্ড্রয়েড 5.0.1 ললিপপ -- ভালো।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:৪৫269263
  • সিরিয়াল করছে নাকি? নাকি সিনেমা? কোন ভাষায়? বাংলা না অহমীয়া?
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:৩৫269262
  • ডিরেক্টর? সিরিয়ালের না সিনিমা?

    এরপর কি আমরা পাইপাভৌ বলে ডাকবো? ঃ-)
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:৩২269261
  • আরে এখানে মেখলা পরে গিয়ে সে কী বিপত্তি। আমাদের ওখানে কোন মেম যদি শাড়ি পরে আসতো তাইলে যেমনটি করা হত, আমার সাথে সবাই মিলে সেই কাণ্ড শুরু করেছে! ওমা, মেয়ে মেখলা পরেছে, আবার নিজে নিজে পরেছে, কী সুন্দর মেখলা, কী সুন্দর পরেছে, কী কাণ্ড ইঃ ইঃইঃ। কী ধরণী দ্বিধা হও ব্যাপার রে বাবা। মায় ডিরেক্টর অব্দি।
    কিন্তু দ্বিধা হবার আরো বাকি ছিল। এক মহিলা মহলে বেশ খানিকক্ষণ এইসব চলার পর দুজন মিটিমিটি হেসে বললেন, সবই খুব ভালো হয়েছে, কিন্তু উল্টো পরেছ। মানে কুঁচিটা।
    তারপর এই নিয়ে শুরু হল পরবর্তী রাউণ্ডের হাসাহাসি যা কিনা আবার এক মহল থেকে পরের মহলে ট্রান্সমিটেড হওয়া শুরু হল। উফ্ফ !
  • 4z | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:২২269260
  • আঁচল, মাফলারের লিস্টে মেখলা জুড়লো?
  • pcm | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:১৭269258
  • ইস কুকুরটাই খাওয়া হলনা। কিচায় অবশ্য ল্যাম্ব বলে কুকুরই চালাতো মনে হয়। খেলেই পেট খারাপ।
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:১৭269259
  • মেখলায় ঝোল ফেলে দিয়েছিস? ঃ( পাষন্ড কোথাকার!
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:১৬269257
  • আরে আজকে যা মেখলা নিয়ে মাখিয়েছি ! ঃ(
  • byaang | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:১৩269256
  • পাই ওদের চমৎকার চমৎকার সব মেখলাগুলোর ছবি তুলে পোস্ট কর না প্লিজ?
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:১১269255
  • হমীক, এরা তো ঘোরতর আমিষাশী। বিয়েতে ছিল হাঁহের অর ছাগলীর মাংক্ষ আর আজ মুড়ির ঘন্ট, মাছের আরো একটা কী আর পাঁঠা।
    আর কয়েক ঘণ্টা গেলে কুকুরের মাংসও পাওয়া যাবে ঃ)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:০৭269254
  • ছাল না, পালক। পালক ছাড়ানো।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ২০:৪৯269253
  • আজ হাওয়াই দেখে যেতে ইচ্ছে করছে, কি প্রানওয়ালা লোকজন সব, আর কি উত্তাল বেঁচে থাকার মতন জায়গা।
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ২০:৪৩269252
  • সেই কি সিন্মাটার নাম(তাও ভুলে গেছি) আয়েষা জুলকা একটা ছেলেকে বলবে বেঁটে বলেই কিনা ছেলেটাকে মাথা নোয়াতে হচ্ছে টাইপ কিছু, সেই শুনে কতদিন আরামে ঘুমিয়েছিলুম, কিন্তু লোকজনকে বলাতে কি খোরাক করলো, টুলে দাঁড়িয়ে চুমু খেতে বললো। ছিঃ
  • kiki | ০৫ ডিসেম্বর ২০১৪ ২০:৪১269251
  • সিকি,
    ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত