এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৪ ১৯:৩৭269340
  • ওকে।
  • Lama | ০৬ ডিসেম্বর ২০১৪ ১৯:৩৪269339
  • প্র্থমে যারা শুরু করেছিল তারা কিছু ডলার দিয়েছিল। সেই সময়ের টাকার দাম অনুযায়ী কনভার্ট করে ঐ অঙ্কটাই দাঁড়িয়েছিল। আর সঙ্গে সঙ্গে দেশের কিছু জনতা রাজিও হোয়ে গিয়েছিল। তখন আসলে ভাবা যায় নি এত বেশি লোক হবে। তাই ৩৪১০ নিয়েই এগিয়ে যাওয়া হয়েছে। সামনের বছর এই ৩৪১০ টা নিয়ে কিছু একটা করতে হবে
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৪ ১৯:২৭269338
  • লামাদা। ভালো উদ্যোগ। বেলুড় শ্রমজীবী হলে অর্থের সদ্ব্যবহার করবেন, সে বিষয়ে অনেক নিশ্চিত থাকা যায়। কিন্তু তিন হাজার চারশো দশ ই কেন ?
  • | ০৬ ডিসেম্বর ২০১৪ ১৯:১৬269337
  • একক, জীবনানন্দ কে কেউই কোথাও কানেক্ট করতে পারতো না। সেটা অন্য কথা।
    আমি বাঙাল- পিতামাতা সূত্রে।( দুজনেই বাঙাল এই হিসেবে)। সুনীল,শঙ্খ,জীবুদা এরা সবাই ওপারে জন্মেছেন- কাজেই এরা বাঙাল নন কি করে বলি?
  • Lama | ০৬ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৫269336
  • সকল গুরুভ্রাতা ও ভগিনীগণকে নিম্নলিখিত বক্তব্য মনযোগসহকারে পড়তে অনুরোধ করছি। (পুরোটা না পড়লে বোঝা যাবে না।)

    প্রায় সবার কাছেই নিজের নিজের স্কুল বা কলেজ অত্যন্ত প্রিয়। অনেকেই অবগত আছেন যে আমরা যারা শিবপুর বি ঈ কলেজ থেকে পাশ করে বেরিয়েছি, অর পাঁচজনের মতোই তারাও আমাদের কলেজের প্রতি এক ধরণের নাড়ীর টান অনুভব করি (কেউ এই প্রসঙ্গে আগ্রহী থাকলে http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1283474801443&contentPageNum=1#.VIL3L3lxnIU এই টইখানা পড়ে দেখতে পারেন)

    একই সঙ্গে, আমরা কয়েকজন বন্ধু, যে কলেজের এবং যে সমাজের কাছ থেকে আমরা এত কিছু পেয়েছি তাকে কিছু ফিরিয়ে দেওয়ার তাগিদ অনেকদিন ধরে অনুভব করছিলাম।

    কলেজের জন্য এই টান, আর এই কর্তব্যবোধ- এই দুটোকে এক সুতোয় গাঁথতে গিয়ে, আর কাজে পরিণত করতে গিয়ে অনেকদিন ধরে আমরা একটা উপায় খুঁজছিলাম। আর সেই ভাবনাচিন্তার ফসল হিসেবে, গত বছর ২০১৩তে আমরা জনা কুড়ি হঠাৎই পঞ্চান্ন নম্বর বসের রুট ধরে মেত্রো সিনেমা থেকে বি ই কলেজ পর্যন্ত দৌড়ে ফেললাম। (বিস্তারিত জানার জন্য http://ebela.in/details/14070-162959562.html দেখতে পারেন)। যাঁদের জানা নেই তাঁদের বলি, পঞ্চান্ন নম্বর হচ্ছে একটা ঝড়ঝড়ে বাস যেটা শিবপুর বোটানিক্যাল গর্দেন থেকে হাওড়া ব্রিজ হয়ে ধর্মতলা যায়। প্রাক-বিদ্যাসাগর সেতু যুগে, কলকাতা নামক মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে আমাদের অনেকের অনেক স্মৃতি এর সঙ্গে জড়িয়ে।

    সেবারের দৌড় মোটামুটি সফল হবার পর আমরা আবার এ বছর একই রুটে দৌড়তে চলেছি। ২১ শে ডিসেম্বর ২০১৪ সকাল ৭টাঃ ধর্মতলার মেট্রো সিনেমার সামনে থেকে শুরু করে হাওড়া ব্রিজ দিয়ে শিবপুর।

    আর এ বছর যাঁরা দৌড়চ্ছেন তাঁদের আমরা অনুরোধ করছি https://docs.google.com/forms/d/1VfIpx153lBVv_qNv9CWRGrRHGibLMHZf-J2G_WzJSx8/viewform?c=0&w=1 এখানে গিয়ে নিজের নাম নথিভূক্ত করতে এবং নিচে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টটিতে ন্যূণতম ৩৪১০/- বা তার বেশি যে কোন অঙ্কের ভারতীয় টাকা জমা করতে (কেন পাঁচ হাজার বা দশ হাজার নয়, কেনই বা তিন হাজার চারশো দশ সেই ব্যাখ্যা অবিলম্বে দিতে চলেছি)-

    যদিও আয়োজকরা মূলতঃ শিবপুর বেঙ্গল ঈঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনী, তবু আমরা সমাজের সব স্তরের মানুষকে আমাদের সঙ্গে দৌড়তে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আনন্দের বিষয়, অনেকেই এগিয়ে আসছেন।

    বেলুড় শ্রমজীবি স্বাস্থ্য প্রকল্প সমিতি (এই সংস্থাটির সম্পর্কে আরো জানার জন্য 8902007217 নম্বরে শ্রী স্বপন চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে)
    A/C No - 10407019132
    State Bank of India, Bally Branch
    (IFSC SBIN0003882),
    324/3 G T Road, Howrah

    এইভাবে পাওয়া টাকাটা আমরা তুলে দিচ্ছি বেলুড় শ্রমজীবি স্বাস্থ্য প্রকল্প সমিতির হাতে। প্রশ্ন উঠতে পরে, কেন বেলুড় শ্রমজীবি স্বাস্থ্য প্রকল্প সমিতি এবং অন্য কোন সংস্থা নয়। উত্তরঃ ১) আয়োজকদের মধ্যে অনেকেই এই মূহুর্তে দেশের বাইরে থাকায় সময়াভাবে অন্য কোন সেবামূলক সঙ্স্থার সঙ্গে বন্দোবস্ত করে ওঠ যায় নি। ২) কিছু ব্যক্তিগত পরিচয়ের সূত্রে এঁদের সঙ্গে কজ করাটা আমাদের সুবিধাজনক মনে হয়েছে। ৩) এঁদের কর্মকান্ড সরেজমিনে দেখে আসার পর আমরা নিশ্চিত যে এঁরা আমাদের তুলে দেওয়া অর্থের সদ্ব্যবহার করবেন।

    এর মধ্যেই বেশ আশাপ্রদ সাড়া পাওয়া গেছে। সংবাদমাধ্যমেরও কেউ কেউ সহৃদয় আগ্রহ দেখিয়েছেন। পুলিশ ইত্যাদি প্রয়োজনীয় অনুমতি নেওয়া হচ্ছে।

    আরও জানার জন্য এই ফেসবুক পেজ দেখতে পারেন।
    https://www.facebook.com/R55TheRoad2BEC

    সকলের সোৎসাহ সহযোগিতা, নিদেনপক্ষে মৌখিক উৎসাহবাচনের আশায় রইলাম।

    আপনিও সাহায্য করতে পারেন, নিচের উপায়গুলোর যে কোন একটি বা সব কটির মাধ্যমে।

    ১) ওপরে দেওয়া লিংকে গিয়ে রেজিস্টার করে এবং ওপরে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে ন্যূণতম ৩৪১০ টাকা পাঠিয়ে।

    ২) যদি এই মূহুর্তে টাকাটা দেওয়া আপনার পক্ষে অসুবিধাজনক হয় তবে স্রেফ দৌড় শুরুর সময় (২১শে ডিসেম্বর ২০১৪ সকাল সাতটা, মেট্রো সিনেমার সামনে) উপস্থিত থেকে দৌড়বাজদের উৎসাহিত করে

    ৩) যদি আপনার স্বাস্থ্য দৌড়নোর মত যথেষ্ট ভাল না হয়ে থাকে তাহলে শুধু রেজিস্টার ও অর্থসাহায্য করে

    ৪) এই খবরটা যথাসম্ভব প্রচার করে

    ৫) আপনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনভাবে যুক্ত থেকে থাকলে আপনার কাগজে বা চ্যানেলে প্রচারের উদ্যোগ নিয়ে

    কোন প্রশ্ন থাকলে [email protected] এ জানাতে পারেন

    আগাম ধন্যবাদ রইল
  • একক | ০৬ ডিসেম্বর ২০১৪ ১৮:৪০269335

  • জন্মসূত্রে বাঙাল হলেই হবেনা |ঐজন্ন্যেই "জীবনানন্দ ঘটি এনুই" লিখে দিয়েছিলুম | বরিশালে জেডি কে কেও কানেক্ট করতে পারত না।
    বাঙাল দের একটা ভক্তিবাদ আছে | যে কারনে ক্লাসিকাল মিউসিকে ভালো | ভালো বামপন্থী হয় | এই একই লাইনে গিয়ে বাঙাল কবি খুঁজছিলুম যাঁর মধ্যে ঘটি এনুই নাই | অবস্য এগুলো আমার নিজের মনে হওয়া ক্লাসিফিকেশন, তার বেশি বা কম না |
  • I | ০৬ ডিসেম্বর ২০১৪ ১৮:৩৩269334
  • পিসীমার সাথে আড়ি। কোলকাতা এসে হনুর সাথে দেখা করে যায়,আমার সাথে করে না। আমি ফোন না কল্লে কথাও বলতো না। পিসি, এ কী তব বিবেচনা!
  • - | ০৬ ডিসেম্বর ২০১৪ ১২:৪৮269333
  • বি, টাইফুনের নামের লাস্ট লেটারটা 'ক' হলে জঘন্য বলা যেত; এটা বোধহয় তত জঘন্য না ঃ-)
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৪ ১২:১৪269332
  • আচ্ছা, ৩ দিন ধরে টাগ অফ ওয়ার হয়।
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৪ ১২:০৫269331
  • এলসিএম, ঐ ৩ দিনে মনে হয় কিছু চাল চালা হয়, যাতে সেন্সাস ডাটা অগ্রাহ্য করে মুর্শিদাবাদ ও খুলনাকে যথাক্রমে ভারত ও বাংলাদেশে রাখা যায়।
    প্রেম নেই-তে গৌর বাবু লিখেছিলেন এটা নিয়ে, এখন আর মনে নেই।
    বি যা বললেন, সেটাও কারণ হতে পারে
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৪ ১২:০১269330
  • ইন্টারেস্টিং স্টাডি।

    a recent study conducted by three political scientists of the Yale University claim that had Congress lost all close elections between 1962 and 2000, there could have been 10% more communal riots in the country.

    Gareth Nellis, Michael Weaver, Steven Rosenzweig, political scientists from the Yale University in their paper titled "Do parties matter for ethnic violence? Evidence from India", have maintained that "the election of a single Congress MLA in a district brought about a 32% reduc ..

    এবং

    Analysing the effect of riots on the vote share of "Hindu nationalist parties", the paper notes that "the BJS/BJP saw a 0.8 percentage point increase in their vote share following a riot in the year prior to an election". "The polarization of the electorate induced by riots disadvantages Congress in subsequent elections, making it counter-productive for the party's affiliates to instigate riots following an electoral loss," the paper notes.
  • b | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:৫৯269329
  • উদিকে ফিলিপাইনসে যে জঘন্য নামের একটা টাইফুন এয়েছে, সে খবর রাখেন?
  • b | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:৫৭269328
  • খুলনাও তাই। ৩ দিন পরে গেছিলো পাকিস্তানে।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:৫৫269327
  • কেনো, ৩ দিন বাদে কেনো?
  • kc | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:৪৮269326
  • মুর্শিদাবাদ ১৮ই আগস্ট ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল।
  • b | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:৪৩269325
  • বহরমপুরের লোকেদের মুখে এই কথা শুনেছি। সত্যি মিথ্যা জানি না। মুর্শিদাবাদের নবাব ( বা যাই হোক, তাঁর বংশাবতংশ), তিনি নেহেরুর সহপাঠি ছিলেন ও পাকিস্তানে যোগ দিতে অস্বীকার করেন। তখন নাকের বদলে নরুন বিধায় খুলনা পাকিস্তানে দেওয়া হয়।
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:৩৩269324
  • খুলনায় অনেক বাড়িতে দেশভাগের পর পর ভারতের জাতীয় পতাকা উড়েছিল, হিন্দু মেজরিটি অঞ্চল বিধায় ভারতে পড়ার কথা। যেমন মূর্শিদাবাদ-এর যাওয়া উচিত ছিল পাকিস্তানে।
    কেন যেন হিসাব উল্টে যায়, গৌরকিশোর ঘোষের 'প্রেম নেই'-তে সেই আখ্যান আছে
  • b | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:২৫269323
  • তা সেটা তো ওনাদের পক্ষে গৌরবের কথাঃ কেউ তো ওনাদের বাঙাল ভাবে।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:২৩269322
  • আমরাও ওদের 'এদেশী' মনে করিনা ঃ)
  • b | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:২০269321
  • অরা কয় বাঙাল। আমরা অগো ধরি না।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:১৩269320
  • যশোর খুলনা বাঙাল নয়? আমাদের পাশের কোয়ার্টারের জেঠিমা যশোরের ছিলেন, বাঙাল ভাষায় কথা বলতেন, শুটকি মাছ, কচুর লতি এসব রাঁধতেন। অষ্টমীতে জোড়া ইলিশ। লক্ষ্মীপুজোর সন্ধেয় বাড়ীতে ঘ্টা করে লক্ষ্মীপুজ যাতে বাড়ীর বারদুয়ার থেকে ঠাকুরঘর অবধি আলপনা দেওয়া হত।

    এগুলোর সবগুলো-ই আমাদের মফঃস্বলে বাঙালের লক্ষ্মণ বলে বিবেচিত হত। এদেশীরা দিনের বেলায় লক্ষ্মীপুজো করত আর খালি ঠাকুরঘরে আলপনা দিত।
  • | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:১০269319
  • আবুল হাসান।

    কিন্তু একক বোধহয় বাঙাল ভাষায় লেখা কবিতা আছে এমন কাউকে খুঁজছেন।
  • b | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:০৫269318
  • অপ্পনকে হিনি দিয়ে লাভ নেই, কারণ বু ব ঐভাবেই সই করতেন। কিছু বইয়ের ভূমিকা না চিঠি, কোথায় দেখেছি। দিতে হলে ওনাকেই দিন।
  • b | ০৬ ডিসেম্বর ২০১৪ ১১:০৩269317
  • যশোর খুঁল্লে বাঙাল? হেঃ
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৪ ১০:৫৭269316
  • বাঙাল কবি তো স্বয়ং রবিঠগ। "সখি, ভালোবাসা কারে কয়?"

    - সৌজন্যে, দীপাংশু সয়ন, মীরাক্কেল।
  • kd | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৬269315
  • আমাকে কয়েকদিন কেউ কিছু গালমন্দ করো না, প্লীজ। খুব মনোকষ্টে আছি। ছেলেটাকে অ্যাতো অ্যাতো ভালোবাসি, আর সে কিনা সেদিন আমায় শত্তুরস্থানীয় (প্রায়) বল্লো। ঃ(
  • ন্যাড়া | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৪269314
  • মাইরি, কেডিদা। বলে বলে হেজে গেলাম - বাঙাল-ঘটি বিভাজন পদ্মা দিয়ে, মাউন্টব্যাটন-সাহেবের টেবিলের ম্যাপে হয়নি।
  • kd | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৯:৪৮269313
  • যশোর বাঙাল-কান্ট্রি হ'লো কবে আবার? বাংলাদেশের মধ্যে হ'লেই কি বাঙালভুমি হ'তে হ'বে?

    আর কুষ্টিয়ার লোকেরা তো ফুলফ্লেজেড ঘটি উইথ আগমার্ক। নাকি সেটাও এখন শুনবো অন্য? জানি, বাঙালদের বিশ্বাস নেই - ওদের রক্তে জবরদখল। ঃ)
  • Atoz | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৯:০১269312
  • কারে? কারে লাথ্যি মাইরা বাইর কইরা দিতেন?
  • Abhyu | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৩269311
  • হ্যাঁ আই এস আইতে চাটু একবার বলেছিল - রবিঠাকুরও বাঙাল ছিলেন, বাড়িতে বলতেন - লাথ্যি মাইরা বাইর কইরা দিমু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত