এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৯269940
  • হায় ঃ( আমার যে একটা সিক্স প্যাকের শখ ছিল।
  • Tim | ১১ ডিসেম্বর ২০১৪ ১৬:৪০269939
  • সদা একদিন বুঝবে পয়সা দিলেও জিমে যাওয়ার মোটিভেশন তেমন বাড়েনা। ঐ একদিনের বদলে দুদিন যেয়ে বন্ধ করে দেওয়া বড়োজোর। তুশ্চু।
  • Kaju | ১১ ডিসেম্বর ২০১৪ ১৬:২৩269938
  • মোটা থেকে রোগা হবার জন্যে জিমে যাবার কোনো দরকারই নাই, মোটা লোকেরা সব জায়গায় বেশি বেশি পাত্তা পায়, দেখতেও ভাল লাগে তেমন ঢুপঢাপ টাইপের ভুঁড়ি না থাকলে, খামকা জিমে যান কেন? রোগা থেকে একটু পদে আসার জন্যে জিমে যাওয়া দরকার, যেমন আমার, কিন্তু আমি যাই নি এখনো, সব জেনেশুনেও।
  • kc | ১১ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৩269937
  • সান্দাটা কি একেবারেই আসেনা? সান্দা থাগলে সদাকে শিখিয়ে দিত, কী করে ব্যাচেলর লাইফ কাটাতে হয় লুরুতে।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৪ ১৫:৪১269936
  • পয়সা দিইনি তো। ফ্রী। পয়্সা দিতে হলে তাও একটু চাড় থাকতো রেগুলার জিমে যাওয়ার।
  • সিকি | ১১ ডিসেম্বর ২০১৪ ১৫:২৮269935
  • যাই বলুন, কালকে মালালার স্পিচটা বড় ভালো লাগল শুনে। যে লিখেছে, খুব সুন্দর লিখেছে।
  • Blank | ১১ ডিসেম্বর ২০১৪ ১৪:১৭269934
  • ১। মেট্রো গলি তে কাগজ পত্তর সমেত কেনা যায় আরামসে। আজকাল নানা ঝামেলার জন্য চেনা লোক না হলে কাগজ ছারা কেউ বেচতেই চায় না
    ২। টমেটোর জুস খাবার একমাত্র অপশান টি ডিডিদা ই বলে দিয়েছে। ভদকার জায়গায় সাদা রাম আর দু একটুকরো কাঁচা লঙ্কা ফেলে দিতে পারেন ওতে।
    ৩। হর্নবিল ফেস্টিভালে বড্ড ভীড় হয়। ভালো ছবি হয় না ঃ(
    ৪। পয়সা দিয়ে মাথার ঘাম পেয়ে ফেলার জন্য জিমে যাবেন না। ইহা লেবার ল এর বিরুদ্ধে যায়।
  • PM | ১১ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৭269933
  • গুগলে আমার বৌ-এর নামের বাংলা মানে দেখলাম "কুমড়ো"। জিম আর যোগব্যায়াম করে যে ওর কোনো লাভ নেই, বৃথা সময় নষ্ট সেটা দেশে ফিরেই ওকে হাতে কলমে প্রমান করে দেবো ঃ)
  • Kaju | ১১ ডিসেম্বর ২০১৪ ১৩:২২269932
  • ও মামী লিখেছে অলরেডি দেখিনি। কর্ণফ্লাওয়ারটা বাদ গেছে রেসিপি লিখতে গিয়ে। দেখেছেন আমি কেমন মন দিয়ে দেখেছি।
  • Kaju | ১১ ডিসেম্বর ২০১৪ ১৩:১৯269931
  • অন্য যেগুলো আপনারা বের করেছেন গুগুল ট্রান্সলেটরে, এক সে বড়কর এক ! এগুলো একদম আগমার্কা নতুন, আমারটা তো অন্যের থেকে জানা।

    যাই হোক, কাল মিঠুন্দা কিন্তু চিংড়ির চিৎকার রাঁধতে গিয়ে লেবুরস দেন নি খ্যাল করেছেন? কালকেরটা ভালো রান্না কিন্তু, করাই যায়।
  • de | ১১ ডিসেম্বর ২০১৪ ১২:৫৮269930
  • ডিডিদা ব্লাডিমেরির রেসিপি দিলেন - অনেকে লংকা সসও দেয় এতে -
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৪ ১২:৫৭269929
  • সাহা বিইং টেস্টেড বাই দ্য ফায়ারি জনসন
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৪ ১২:২৬269928
  • ব্রেকফাস্টে ভোদকা !!
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৪ ১২:২৫269927
  • আল-ল্যাদ নয়, ফুল ল্যাদ
  • dd | ১১ ডিসেম্বর ২০১৪ ১২:২১269926
  • জিমে কখুনো যেতে নেই। নেভার।

    একবার গেলেই আর যেতে ইচ্ছে করবে না, তখোন খুব গিল্টী ফীল করবেন। অনেকের তো খুব ডিপ্রেসন হয়, সাঁঝের ব্যালায় হাউ হায় করে কাঁদে আর ভুঁড়িতে হাত বোলায়।
  • dd | ১১ ডিসেম্বর ২০১৪ ১২:১৯269925
  • টমেটমের জ্যুস তো? খুবি ভালো জিনিস।

    ক্যামনে খাবেন? শুনুন আদ গেলাস (মানে টল অ্যান্ড স্লিম) টমেটমের জুসে দিন আদ গেলাস ভোদকা। একটু ওর্সেস্টয়ার সস (আমি দি' না, বিশ্রী লাগে)। টাবাস্কো দিন - যতোটা সহ্যি হয়।

    গ্যালাসের রিমে লাগান নুন। রক সল্ট হলে বেটার। জুসে এট্টু গোল মর্চিএর গুঁড়ো দ্যান। এবার উদাস হয়ে গিলুন।

    টমটমের জ্যুস মোটেই খারাব নয় এটা মেনে নিবেন।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৪ ১২:১৫269924
  • আরে আহ্লাদ না, বিশুদ্ধ ল্যাদ। যাকে বলে প্রোক্রাস্ট্রিনেশন।
    খুব উৎসাহ নিয়ে একদিন আপিসের জিমে গেলাম, ট্রেডমিলে দৌড়োলাম খানিক, তারপরে রোজই যাচ্ছি যাব করে আর হয়না।
  • d | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৫৯269923
  • তবে দৈত্যাকৃতি টিকিরা শীতের দিনে না ঘুমিয়ে কেন লেকের ধারে ঘুরুঘুরু করে, কী জানে!!!
  • Du | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৫৭269922
  • কলকাতাই আমাদের (ভাড়া) বাড়ীতে রোজ তিনবেলা গ্যালন গ্যালন জল উপচে ড্রেণে যায়। দেখে হাত নিশপিশ করে, ভাবি জায়গাটা সিমেন্ট করা না হলে এই জলেই জলস্তর মেনটেনড হত।
  • d | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৫৬269921
  • পুনেতেই জলের অভাব তো। বর্ষাকালে লেকগুলোতে যা জল ভরে তাতেই চালাতে হয় পরের বর্ষা আসা পর্যন্ত। নদীগুলো ভয়ঙ্কর দুষিত, ওদের জল ব্যবহার করা সম্ভবই নয়।

    আমাদের কাছাকাছি হল কাসারসাই ড্যাম ও লেক। সেখানে আবার জায়ান্ট লিজার্ড পাওয়া যায়। লোকে শীতের দিনে ওখানে পিকনিক করতে যায় জায়ান্ট লিজার্ড দেখার জন্য।

    এই সদাটা এমন আহ্লাদের নাড়ুগোপাল টাইপ কেন? নাকি ম্যাগীও আবার একটা খাবার? তাও বানানো শিখতে হয়?
  • Du | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৫৪269920
  • গোলমরিচ ইত্যাদি দিয়ে নিতে হবে। এমনিতেও, স্বাস্থ্যের পথ বন্ধুর ঃ)
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৫৩269919
  • নিম বেগুন তো দারুণ খেতে
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৪৮269918
  • শুধু টম্যাটোর জুস খাইনি, তবে টম্যাটো-গাজর-আদার ফ্রেস জুস খেয়েছি। বেশ রিফ্রেশিং
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৪৬269917
  • আরো সোজা হল কাপ নুডলস, কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়। তবুও আমার ড্রয়ারে বিপদ-আপদের জন্য সবসময় কাপ নুডলস রাখা থাকে।
  • pcm | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৪৫269916
  • নাঃ, সাহস করে একবার খেয়ে দেখতেই হবে। নিম বেগুনের চেয়ে বাজে হবে না নিশ্চয়ই টমাটো জুস।
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৪৩269915
  • সেটা জানি, ঐ ল্যাদ কাটিয়ে ওঠাই চাপ। এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ আওয়ারে অনেকেই মাইক্রোয়েভে ম্যাগি বানিয়ে খায়।
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৩৭269914
  • ম্যাগী বানানো শিখতে হয়? গ্যাস, মাইক্রো ওভেন চালাতে জানলেই ম্যাগী বানাতে পারা যায় ঃ)
  • quark | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৩৫269912
  • সদার কথাটা আম্মো ভাবি। উড়োজাহাজে অনেকের দেখি গেলাস গেলাস ঐ জিনিস পান করে।
  • jhiki | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৩৫269913
  • যারা লুরুকে স্বর্গাদপি মনে করে তাদের জন্য ...

    আমার এক বন্ধু প্রায় বছর পনের লুরু নিবাসী। বাড়ীঘর সব কিনেছে। মাঝে মাঝে বিদেশে থাকে, এখন বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুরে। প্রোজেক্টের কাজে গত ছ মাসে বেশ কয়েকবার দিল্লি গেছে। আর সময় পেলেই আমার থেকে সাজেশন নিয়ে ঘুরে বেরিয়েছে। এখন সে দেশে ফিরলে দিল্লিতে থাকার কথা ভাবছে, বলছে দিল্লির 'ওয়ার্মথ'-ই আলাদা ঃ)
  • শ্রী সদা | ১১ ডিসেম্বর ২০১৪ ১১:৩১269911
  • অপ্পনদা, থ্যাংকু। ঐ রকম একটা মডেলের কেটলিই কিনে ফেলবো।

    এদিকে সকালসকাল আপিসে এসে ফ্রিজ ভর্তি টোমাটো জুস এর প্যাক দেখে মাথা গরম হয়ে গেল। টোমাটো জুস মানুষে খায় কী করে !!! শেষে চকোলেট কেক,পাঁউরুটির টোস্টের সাথে বাটার মিল্ক খেয়ে কোনোরকমে ব্রেকফাস্ট করলাম।
    কষ্ট করে ম্যাগী বানানোটা শিখে নিলে লাঞ্চটাও ফ্রীতে হয়ে যাবে, ল্যাদ কাটিয়ে উঠতে পারছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত