এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:২২484744
  • কাব্লিদা, টিম যা বল্লো, আমার স্যাম্পল সেটও তাই বলে কিন্তু।
    চ্যাট ফ্যাটে তো আরোই।

    যাই হোক, এটা একটু অপ্রাসঙ্গিক।
    http://desicritics.org/2007/11/17/094435.php
    বাঙালীদের মধ্যে এইরকম কোন রেটিং চালু হয়েছে কিনা জানা নেই, তবে ইন্দ্রনীলের পোস্ট পড়ে এই লেখাটার কথা মনে পড়লো। অনেকদিন আগে পড়েছিলাম।

    পণের জন্য মেয়েরাই মরে। এদিকে এসব ব্র্যাণ্ডেড পাত্রদের জন্য চাহিদাও কিন্তু মেয়ের বাড়ির থেকেই।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:২৬484745
  • সদ্য সদ্য বিয়ের বাজার ঘুরে আসা ( ঐ শাদি ডট কম ভারত ম্যাট্রিমনি ইত্যাদি) আমার এক বন্ধুর অভিজ্ঞতাও ইন্দ্রনীলের অনুরূপ। মানে, চাহিদা প্রসঙ্গে।
  • kd | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৬484746
  • তাই? না? তুমি বলছো যখন মানতেই হবে, এলিজিব্‌ল ব্যাচেলর বলে কথা, স্যাম্পেল সাইজ বড় তো হবেই! :)
    all kidding aside, প্রবাসী ছেলেমেয়েদের কেসে তো ঠিকই। আর আমার অভিজ্ঞতা তো বায়াস্‌ড - যতগুলো চিংড়ি মিট করেছি, তারা বুড়োদের সঙ্গে মনে হয় বাংলাতেই কথা বলে। তবে হ্যাঁ, নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলা খুবই কমন।
    আর একটা খুবই কমন, কথায় কথায় sh*t বলা, যে কোন লোকের সঙ্গে কথা বলার সময় - আমার কান এখনও ঠিক অভ্যস্ত হয়নি - এমনকি আমেরিকাতেও এতো শুনিনি (অল্পশিক্ষিত জনতা বাদ দিয়ে বলছি)।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৪১484747
  • আম্মো এট্টু বন্ধুদের কথা শেয়ার করি। আমার জনা দুই বন্ধু আম্রিকায় চাগ্রি করে। দুজনেই বিবাহবাজারে। একজন প্রবল উৎসাহে, অ্যাজিফ স্বয়ম্বর সভায় যাচ্ছে, এমন ভাব করে নেমে এখন কেমন চুপচাপ হয়ে গ্যাছে। অন্যজন সেদিন কাঁচুমাচু মুখে বল্লো, সারাক্ষণ মনে হচ্ছে দাঁড়িপাল্লায় বসে আছি। মাইনের অঙ্ক, মাথায় কটা চুল, ইংরেজিতে দখল ইত্যাদি প্রভৃতি নিয়েই এত বেশি প্রশ্নের উত্তর দিতে হচ্চে যে বীতশ্রুদ্ধ। :-)
  • santanu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫১484749
  • ১৯ বছর আগে তাপসদা (আমার বন্ধু কাম দাদা) কে তার ৬ বছর প্রেম করা আর ৪ বছরের বিবাহিত বউ বলেছিল - এই পাতি IIT দিয়ে আজকাল আর চলে না।

    আমরা আজাদ হল গেট টুগেদার করছিলাম তাপসদার বাড়ি, সকলেই একবার করুণ মুখে তাকালাম আর তাপসদা বলল, যা: শালা, IIT ও পাতি হয়ে গেল।
  • kd | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫১484748
  • ছি ছি টিম! কার কাছে অপ্রেস্‌ড হবে, মেয়েদের কাছ থেকে সেই স্বাধীনতাটাও কেড়ে নিতে চাও? :))))
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৫484750
  • কিন্তু পাই, এইটাই তো মোটামুটি বহুদিন ধরে চলে আসা প্রোটোকল, নতুন তো নয়। উচিত অনুচিতের কথায় যাচ্ছি না। অ্যারেঞ্জড ম্যারেজ বলে যে বিজনেস ডিলটা আমাদের দেশে হয় সেটা যার পোষাবে না সে না করলেই পারে। মেয়েদেরও তো একই জিনিস ফেস করতে হয়।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৭484751
  • কাব্লিদা, :-)
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৪484752
  • টিম তোমার বন্ধুদের জলে ডুবে মরা উচিত। এতবড় ধারি ছেলে হয়েছে, এখনও মনের মত একটা মেয়ের সঙ্গে প্রেম করে উঠতে পারেনি?? :-)
  • arindam | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৫484754
  • ঘরের কাজ কে, আমরা কী কেনদিন "কাজ' বলে মেনে নিয়েছি?
    বাইরের জগতের সাফল্যই তো বড়, আমাদের কাছে...ঘরের কাজ নিঁখুত ভাবে না করতে পারলে,সহজেই বলি- ঘরের কাজ, আমার দ্বারা হয়না... কিন্তু বাইরের কাজে ব্যর্থ হলেই তা হল আসল ব্যর্থতা।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৬484755
  • কেসিদা,
    ঠিক। তবে কিনা সর্বত্র জলের যা সমস্যা, এত জল নষ্ট করা কি উচিত হবে? ;-)
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৯484756
  • কেডিদা 12:05-এর পোস্টের ফার্স্ট পার্ট কি সিরিয়াসলি বললেন?!
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৪484758
  • অন্যের বাড়ির লোকজন লুঙ্গি পরে থাকে কিন সেটা নাহয় বাদই দিলাম। ;-)
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৪484757
  • আর বাওয়া কেসি, প্রেম করার সময় কতজন অন্যের মাথায় চুল কত, নোয়াপাতি ভুঁড়ি কিনা, ইংরেজি উচ্চারণে খাদ আছে কিনা এসব না দেখে প্রেমে পড়ে?

    আপনি মহায় সত্যি ৫% যাহোক!
  • kd | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫২484759
  • হ্যাঁগো প্‌প্‌ন, সিরিয়াসলিই বলেছিলুম (মানে 'দারোগা'টা ছাড়া), তবে টিমের পোস্ট পড়ে আমার ভুল, মানে জেনারেশান বায়াসটা, বুঝতে পেরেছি। বুঝলে না, স্যাম্পলিংএর গন্ডগোল। :)
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৭484760
  • হুম্‌ম্‌ম, asl = ২২/M/kol দিয়ে চ্যাটে ঢুকুন, দেখবেন জ্ঞানচক্ষু খুলে যাবে। :)
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৬484761
  • বাওয়া অপ্পন, প্রেমে পড়া হল গিয়ে হাফসোল কেস। প্রেম করা তখনই হয় যখন কম্প্যাটিবিলিটি টেস্টিং হয়ে যায়। আপনি এসব জানেন না তাতো মনে হয়না। যদি না জেনে থাগেন তাইলে আপনিই ৫%। :@
  • sayan | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:২০484762
  • হুম্‌, বোঝা গেল প্পন্দা এখনও এইসব করছে! ;-)

    প্রাইজড ক্যাচ প্রসঙ্গে:
    এক বন্ধু মামণির বাড়িতে বিয়ের বাজার ওয়েবসাইট থেকে ছেলের প্রোফাইল এসেছে, তো ছেলের মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক বাদ্দিয়ে বাকি সব কিছুই ডাবল! ডাবল মাস্টার্স। ডাবল পেচডি এটসেট্রা। মামণি বলে, জানোতো ছেলেটাকে কী ভালোওওও দেখতে, আর সব প্রিমিয়াম ইনস্টির ছাপ। মা বলেছে তোর এখানেই বিয়ে দেবো। আমিও তাই চাই।

    চার্দিন কেটে গেছে এর্পর। সন্ধ্যেবেলা মামণির ফোং। আমি জিগাই, কি রে, সব ঠিক? ওটাকেই গাঁথলি তো? উত্তরে সে কী আক্ষেপ! আরে আর বোলো না, সব ঠিক ছিল, কথাবার্তাও এগোলো বেশ, ত্তার্পর দেখে গোত্রও ম্যাচ করে গেছে।

    ??!!?!?!

    এখনও কিছু লোক ঠিকঠাক বিয়ে টিয়ে করে, এটাই সান্ত্বনা।
  • Sibu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:২১484763
  • এই নারী-পুরুষ ইকুয়ালিটির ব্যাপারটা মার্কেটের হাতে ছেড়ে দিন। যাদের ইকুয়ালিটি চাই তারা ও ছাড়া বিয়ে করবেন না। আর যাদের ইনিকুয়ালিটি চাই তারাও ইনইকুয়াল রিলেশন ছাড়া বিয়ে করবেন না। এক জেনারেশন পরে ইনভিসিবল হ্যান্ড ঠিক করবে কারা পৃথিবীতে থাকবেন।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৩484765
  • যদুপুরে থেকেও কেসিদা হিসেব নিকেশ করা প্রেম দেখেন নাই ?
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২484767
  • দেখবনা কেন? দুপক্ষই যদি হিসেবনিকেশ করে প্রেম কত্তে শুরু করে, তাইলে তো মিলেই গেল। কমপ্যাটিবিলিটি টেস্টিংও হয়ে গেল। যেমন দ্যাবা, তেমনি দেবী ও হয়ে গেল। ""মেলাবেন তিনিই মেলাবেন।''
  • kd | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩২484766
  • না না না না, মামণিকে এক্ষুণি মনখারাপ করতে বারণ করো। দশ-পুরুষের (আপ-ডাউন যোগ করে) গ্যাপ থাকলে, মানে জ্ঞাতি না হ'লে (তিন পুরুষে আত্মীয়, দশ পুরুষে জ্ঞাতি - সকলেই তো জানে) এক গোত্রে বিয়ে হয়। শুধু সম্প্রদান ভিন্ন গোত্রের কাউকে (যেমন মামা) করতে হবে।
    বলে দিও, কালীঘাটের বাউনের বিধান। :))
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৫484768
  • তো তাইলে অ্যারেঞ্জড কেসেও তো তাই।
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১484769
  • এক্‌ঝ্যাক্টলি।
  • sayan | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪২484770
  • এইযে কাব্লিদা, দশ বছরের জ্ঞাতির ফান্ডা খুল্কে বোলো। অবশ্য এই মামণির পপ-মম'এরও স্পেশাল কেস। বাবা ইউপির ব্রাহ্‌মিণ আর মায়ের তরফ বাঙালী কায়স্থ। দুজনাই আইআইটি। অ্যারেঞ্জড লাভ ম্যারেজ। এক ছেলে, আইআইটি। মেয়েও তাই। ভাবছি ইনিই ইন্দ্রনীলের উনি কিনা! ;-)
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৫484771
  • সান্দা :))

    ভাবছি, বাইরের দুনিয়াটা ছোট না গুচর দুনিয়াটা বড়?
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৫484772
  • অ্যারেঞ্জড লাভ ম্যারেজ বলতে মনে পড়লো।
    যদুপুরে কত যে এমনি কেস দেখলাম। তবে সেগুলি মূলত: ফাইনাল ইয়ারে হত। প্রথম এক দু বছর আর্টসের জনতার সাথে 'টাইমপাস' প্রেম। ফাইনালি বিয়ের জন্য ডেস্টিনড প্রেমটা এঞ্জিনীয়ারিং ডিপের 'সুপাত্রের' সাথে, চাকুরি তথা ভবিষ্যত নিশ্চিত এবং উঙ্কÄল। সেটা আবার অনেক সময় বন্ধু বান্ধব দাদা দিদিরা উদ্যোগ নিয়ে অ্যারেঞ্জ করে দিত, কখনো সেল্ফ-হেল্প।
    ( ডি: এরকম কম্বিনেশন মানে সবই এই কেস তা নয়)।

    লেডিস হোস্টেলে এই 'গাঁথা'র রকমফের নিয়ে নানা থিয়োরি চালু ছিল :)
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:০০484773
  • এখন 'গাঁথা' চলছে বুঝি? আমাদের সময় 'ছক' চলত।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৬484774
  • গাঁথা তো সান্দার পোস্ট ধরে বল্লাম।

    আমাদের সময়ও ছকই ছিল। জেনেরাল টার্মটা। তবে ছকেরও তো প্রকারভেদ হয়। এই পার্টিকুলার উঙ্কÄল সুনিশ্চিত ভবিষ্যত টার্গেটেড ছকগুলো গাঁথা নামেও প্রচলিত হত। গাঁথার গাথাও বিরচিত হত :)
  • ppn | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:১১484776
  • গাঁথা = তোলা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন