এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯২৮ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:২৮510253
  • আর হ্যাঁ
    শুরুতেই একটা চা এর ব্রেক হল।

    যাই। আমিও নিয়ে নি। চায়ের ব্রেক।
    ফিরে এসে বাকিটা লিখবো
  • kumu | 132.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:৩০510254
  • ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ ভেউ

    শুনিয়ে শুনিয়ে বলচে-

    আসতে পারবোনা হে এবার-হে বাদ।
  • dd | 120.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:৩৮510256
  • আশ্চজ্জি। খুব আশ্চজ্জি।

    শহর ভেদে কতো কি বদলে যায়।

    এক নগরে চন্ডালেরা ভালো মন্দ খায়, ফেমিলি নিয়ে ফেমিলি সুলভ গল্প গাছা করে। চা খায় বা শরবৎ।

    অন্য শহরে আমন্ত্রন আসে "চল্লে আয়। শ্রুম আসে। গ্যাঁজা আসে। নইলে মাল তো রয়েছেই রে দাদুভাই'। আর আদিগন্ত শহর আবেগে উলৎপ্লুতো হয়ে পরে।

    হ্যাঁ গো খোদা, ক্যানো এরমটা হয় ?
  • শ্রাবণী | 127.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:৩৮510255
  • অর্ডারে একটু গলতা আছে, আমরা সাঁঝ আর স্বর্ণালীর পরেই।:)
    শুধু রুবির কথা লিখেছে, নিতাই নিজে কেমন সেজেগুজে বসেছিল সে সবাই ছবিতে দেখেছে।
  • কৃশানু | 226.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:৪১510257
  • বি দা চেঞ্জ ইউ ওয়ান্ট।
  • pi | 127.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:৪৭510258
  • ১০ তারিখ, এই রবিবার বিকেলে আকাদেমির চত্বরে কল্লোলদা থাকছে। লোকজন চলে এলে আড্ডা হয়ে যাবে।
  • dd | 120.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:৪৮510259
  • চাইলেই খুচরো হওয়া যায় না কি ? আব্দার।
  • kumu | 132.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৬:৫০510260
  • বয়েসের পার্থক্য এট্টা বড় ফেকটর-লুরুর জনতা তরুণতর,অবিবাহিত।সিনিয়রদের মধ্যে ডিডিদা আর কল্লোলদা-তা তাদের কথা যত কম বলা যায়, ততই-
  • | 69.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:০০510261
  • অ্যাই মরেচে! এই শ্রাবনী, সুমন, সিকি ইত্যাদিরা আসলে এমন বুড়ো হাবড়া, তা তো কই জানতাম না। :-O
  • নেতাই | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:০৪510263
  • তারপর শুনুন,

    তুমুল ভাট চললো। আমি, স্বপনদা, সতীশদা আর সুমনদা আর পট্ট একঘরে হয়ে গেলাম। আর হলঘরে জমিয়ে ভাট। কমলাবৌদি, রেশমীদি, শ্রাবণীদি স্বর্নালীদি আর রুবি। সাঁঝ মন দিয়ে সিনেমা দেখছিলো। ফাইন্ডিং নিমো। আর বাকিরা জমিয়ে খুব সুন্দর একতরফা ডিসকাসান চলছিলো। সংসারে ছেলেদের কী কী করা উচিৎ যা তারা করেনা আর কীভাবে চাপ দিতে হবে এইসব নিয়ে। এইসব আলোচনা রুবির জন্য এতো শিক্ষামূলক ছিলো যে আমি ঘরে এককোনে বসে মাথা চাপড়াচ্ছিলাম। সতীশদা, স্বপনদাদের মুখে হালকা হাসি ছিলো। সেই হাসিতে লেখা ছিলো, 'নেতাই, তোমার দিন শেষ'। আমি স্পষ্ট পড়তে পারছিলাম।

    ওদিকে নিশিকান্তর ডেচকি গুলোও ঢুকে গেছে। খাবার রেডি।

    সাদা ভাত, ডাল, আলুভাজা (রুবির বানানো), পোলাও, মাটন, পোনামাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, চাটনি।
    শেষপাতের জন্য গাজরের হালুয়া (আবার রুবি) আর তালশাঁষ সন্দেশ।
  • kumu | 132.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:০৭510264
  • ফিরিজে কিছু আছে?
  • নেতাই | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:১১510265
  • খাওয়া দাওয়া চললো, ভাট চললো। খাওয়া শেষ হলে সবাই একসাথে বসে আরো গল্পক্থা চললো। সেসব কথার বিবরণ আর দিলাম না। শুধু জিৎ কে শ্রাবণীদির কেন পছন্দ নয় আমি বুঝতে পারিনি এইটে জানিয়ে রাখলাম। রেশমিদি কিছু মজাদার গল্প করলো। এখানে সেই গল্প লিখলে গুবলুঅবাবু রাগ করতে পারে। থাক।

    ধিরে ধিরে বেলা গড়ালো। দুপুর চলে গিয়ে বিকেল নামলো। সবাই একে একে ছুটি নিলো।

    সব সুন্দর দিন ই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
  • নেতাই | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:১২510266
  • কিচ্ছু নাই আর কুমুদি।

    তোমার না আসার শোকে সব খেয়ে শেষ করে ফেলেছি।
  • ব্যাং | 132.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:১৫510267
  • গুবলুবাবু কে?
    ফরিদার আদরের ডাকনাম?
  • শ্রাবণী | 127.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:১৮510268
  • মাথা চাপড়ে চাপড়ে নেতাইয়ের মাথার চুলের কী দশা হল তাও ছবিতে দেখে নিন সবাই।
    তবে আমাদের সবই খুব কনস্ট্রাকটিভ আলোচনা সে সবের মর্ম তোরা কী বুঝবি। ওদিনের আলোচনা তে সবাই একমত হলাম ১) বিয়ে মানে প্রেম শেষ, প্রেমের গলা ঘুঁটে দেওয়া (হুবহু যেমন একজন বলেছে, আমি নই) ২) হাজব্যান্ড জিনিসটা মোটামুটি আকার ইত্যাদির রকমফেরে একই বস্তু!
    কুমুদির জন্যে ডাইনিং টেবিলে পাঁচফোড়ণের প্যাকেট সাজিয়ে রেখেছিল রুবি, আর কিছু না থাকলেও ওটা আছে, তুমি আসতে পারো।
  • নেতাই | 131.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:২০510269
  • উপসংহার (বা সংহার পর্ব)

    ঐ শিক্ষামূলক আলোচনাটা নিয়ে আমার একটু চিন্তা রয়ে গেছিলো। সন্ধেবেলায় থালাবাসন ধোয়ার সময় আমি আগ বাড়িয়েই রুবিকে বললাম,
    -ডার্লিং, থালাগুলো আমি মেজে ধুয়ে ফেলি?
    রুবি ব্যস্ত হয়ে পড়লো
    -না না। থাক। ওগুলো আমিই করে নেবো।
    বলেই মাজাধোয়া করতে চলে গেলো।

    আমার মাথা থেকে চিন্তাটা ধপ করে নেমে গেলো।

    খানিক পরেই রুবি আমাকে ডেকে বললো, তুমি বরং ঐ বড় বড় ডেচকি গুলো মেজে ধুয়ে ফেলো, যাও। আমি, সোনামুখ করে ডেচকি মাজতে বসে পড়লাম। আর মুখে বললাম-' ডার্লিং, তুমি কী ভালো'।

    ডিঃ এই পর্বটা সিরিয়াসলি মজা করে লেখা।
  • কৃশানু | 226.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১২ ১৭:২৭510270
  • ডি: টা না দিলে আজকে দিল্লিতে সব ফোন নেটওয়ার্ক জ্যাম হয়ে যেত বোধ হয়।
  • kd | 69.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৫:১৩510271
  • পাইদিদি, ১০ তারিখ? কোন মাসের? ফেব্রুয়ারি?
  • pi | 127.*.*.* | ০৬ ডিসেম্বর ২০১২ ১৫:২৬510272
  • ওহো, ১০ তারিখ তো সোমবার !
  • কল্লোল | 125.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১২ ২২:৪১510274
  • আগামী ১০ ডিসেঃ কলকাতায় আছি। সন্ধ্যা ৫টা নাগাদ অ্যাকাডেমির সামনের চত্বরে মাসুমের মানবাধিকার মেলা। ওখানে চলে এলে আড্ডা হবে।
  • sumeru | 127.*.*.* | ০৯ ডিসেম্বর ২০১২ ০১:০৫510275
  • ধুস।
  • কেলো | 111.*.*.* | ১০ ডিসেম্বর ২০১২ ২৩:৫১510276
  • সন্ধের মুখে অ্যাকাডেমীর মাঠে পৌঁছে দেখি -

    মাসুমের মানবাধিকার মেলা তো জমজমাট.............
    বিস্তর লোক বসে বসে গানের সঙ্গে তাল ঠুকছে।

    আর স্টেজ কাঁপাচ্ছেন কল্লোলদা.......


    আর দেখি, ব্যাকবেঞ্চে বসে পাইদিদি একটা নীল-সাদা রঙ্গের ক্যামেরা দিয়ে পটাপট ছবি তুলছেন। সে ক্যামেরার আবার লেন্স ক্যাপটা পুরো বন্ধ হয় না, গুরুচন্ডা৯র প্যাঁচাটার মত আধখোলা চোখে তাকিয়ে থাকে। শুধু কি ক্যামেরা!! পাইদিদির অন্য হাতে মোবাইল... ওফ্ সে কী মোবাইল। সাদা ধপধপে একখন্ড তাজমহলের টুকরো যেন। নাম হচ্ছে এ-স ডুয়োস। টেকনিকাল যত প্রশ্ন সোসেনদিকে শুধুতে বল্লেন। সময় করে শুধোব নাহয় ...

    এই রইল আমার ভাঙাচোরা আদ্যিকালের স্পাইস Mi-300 তে তোলা কল্লোলদার স্টেজ পার্ফরম্যান্সের একখানি ছবি -


    আর হ্যাঁ,
    ঝুঁটি নাড়িয়ে, মুঠি পাকিয়ে, দাড়ি চুমরিয়ে মানবদের অধিকারের ব্যাপারেও অনেক গুরু গোম্ভীর আলোচনা হয়েছিল, কিন্তু সেসব আমি বিশেষ বুঝতে পারি নি। এটুকুই বুঝেছি দিদির 'মানুষ' আর সুশীলদাদাদের 'মানব' এক্কেবারে আলাদা জিনিস।
  • lcm | 138.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ০০:০০510277
  • ওহ, কেলো-র ছবিগুলো ভালো এসেছে তো - খেয়াল করলে স্টেজের কাঁপুনিটাও যেন বোঝা যাচ্ছে।
    কিন্তু, ভিডিও চাই তো, গানগুলি শুনব ক্যামনে?
  • pi | 127.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ০৩:১২510278
  • দারুণ জমাটি একটা মিনিভাট হয়ে গেল, কল্লোলদা,জয়াদি, কেলোদা, ঋতেনের সাথে। কেলোদার ছবি তুলতে না চাওয়ার খান কতক ছবি আছে ঃ)
  • aranya | 154.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ০৮:০৯510279
  • মিস করলাম এই মিনিভাট - কল্লোল-দার সাথে কত দিন থেকে আড্ডা মারার ইচ্ছে, জানি না কবে হবে।

    অনেক যোগ-বিয়োগ-গুণ-ভাগের পর দেখছি আমি ডিসেম্বরে মাত্তর ২৯ রাত, আর ৩০ সকাল/দুপুর এই দুটো সময় ফ্রি আছি, কলকাতায়। এর পর আবার জানু ৪ রাত্তির, ৫ সারাদিন সময় আছে কিন্তু তদ্দিনে বোধহয় প্পন আর পিনাকী চলে যাবে। আকাও ৪ তারিখ চলে যাচ্ছে

    ডিসে ২৯ রাত বা ৩০ আর্লি দুপুর - এর মধ্যে কোন সময় কি একটা ভাট হতে পারে? কলকাতার কিছু চিনি নে, কোন সহৃদয় ব্যক্তি যদি অ্যারেঞ্জ করেন, আমি সানন্দে খাবার ও ইসে স্পনসর করতে পারি।

    গান্ধী, ২৯শে অ্যারপোর্ট থেকে মাঠে যাওয়ার প্ল্যান বাতিল, গৃহে অশান্তি ইঃ। অবশ্য ডার্বি ম্যাচ পণ্ড হওয়ার পর সবারই বোধহয় মাঠে যাওয়ার উৎসাহে কিছুটা ভাঁটার টান।
  • aranya | 154.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ০৯:৪৬510280
  • আমার মেল ঠিকানা - nabsbhat অ্যাট ইয়াহু ডট কম, যদি কেউ যোগাযোগ করতে চান।
    প্পন, গ্লেন নিয়ে আসব, তবে দেখা না হলে পাচ্ছ না :-)। ২৯ -রাত বা ৩০ দুপুরে আড্ডার ব্যবস্থা করা যায় কিনা দেখ।
  • গান্ধী | 213.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ০৯:৫৮510281
  • অরণ্যদাঃ) হুম্ম মাঠে যাওয়া বাতিল। আম্মো যাচ্ছিনা এখন মাঠে। তবে মিনিভাট হলে আসতেই পারি
  • aranya | 154.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১০:১৬510282
  • মিনিভাট কেন, মহাভাট হোক, কলকাতা-বাসী + প্রবাসী/অভিবাসী যারা তখন কলকাতায় থাকছেন, সব গুরুভাই-বোনকেই আহ্বান জানাচ্ছি সামিল হতে, দেখা যাক সেশ অব্দি ক্জনকে পাওয়া যায়।
  • | 233.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১০:২১510283
  • অরন্য দা, এই বার একটুর জন্যে ফস্কে গেল। কিন্তু ব্যাটে বলে হবেই। শুধু সময়ের অপেক্ষা।
  • aranya | 154.*.*.* | ১১ ডিসেম্বর ২০১২ ১০:২২510285
  • কেসি, তুমি তো জানু ৫-১১ থাকছ। আমি ৫ আর ১০ ফ্রি আছি, তখন কোন ভাটের ব্যবস্থা করা গেলে দেখা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন