এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • vc | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩০518374
  • শউধু ইনফি কেন, অনেক প্রশ্ন আছে। করবো?
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৭518385
  • একটা কাজের কথা বলি:

    ১) আমরি ঘটনার এখন কি হাল?
    ২) হাসপাতাল ট্যুর কি এখন বন্ধ?
    ৩) যে প: চুক্তি নিয়ে কারাত কেন্দ্রে সমর্থন সরিয়ে নিলো সেতো আগামী দুশো বছরেও সাইন হবে বলে মনে হচ্ছে না। তাহলে ২০১৪ তে প্রয়োজনে পুরো ৪২ জনের সমর্থনই কি কঙ্গ পাবে? বাইরে থেকে আর ভেতর থেকে মিলিয়ে?
  • vc | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৯518396
  • ৪০ না ৪০০ সেটাও একটা বড় কোশ্চেন।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০518418
  • ইনফি নাকি পুরো টাকা দিয়ে দিয়েছে। পরে ফেরত না চায়? রাজ্যের যা হাল।
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০518407
  • অর্পন। ইনফি এলে তো ভালো হয়। আমাদের একটা অপশ্যান বাড়ে। কিন্তু এই সব সেজ ফেজ র গল্পো যা বলছে তাতে ভরসা হচ্ছে না।
  • demba ba | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৩518429
  • SEZ-এর গল্পটা বামফ্রন্টের কাছে এক্সপেক্টেড ছিলো না। এই আইটি কোং গুলোকে SEZ দেওয়ার কোনো মানে নেই। বালের জরুরী পরিষেবা!
  • demba ba | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৪518440
  • সেক্টর ফাইভে এর আগে যে SEZ গুলো দেওয়া হয়েছে তাই নিয়ে বল্লাম।
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৫518451
  • কোয়ার্ক, আমি সব সব সময় আছি ভেবে দেখো সেই ২০০৬ সাল থেকে যখন নাকি বাম জমানা। আর আমি তীব্র বাম বিরোধী। সেটা বোধ হয়। আমার পোস্ট গুলো থেকে স্পষ্ট।

    তাহলে প্রশ্ন টা ঠিক কী?
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৮518463
  • কিন্তু আগে সেজ ছিল না। SDF বিল্ডিং এ যাদের দোকান আছে। তাদের কিছু কিছু সুবিধা পায় এমন শুনেছিলাম। তাই কেউই তাদের দোকান ওখানে বন্ধ করে নি।
  • demba ba | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৩518474
  • উইপ্রো, আর রাজারহাট/নিউটাউনে নতুন কমপ্লেক্সগুলো SEZ
  • vc | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৫518496
  • বাপরে, কি রাগ!
  • demba ba | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৫518485
  • আর ইনফি এসে তো ওই উইপ্রো-র মত কেস করবে। ধুর। আর জনতা ঊর্দ্ধবাহু হয়ে নেত্য করবে - দ্যাখো তথ্যপ্রযুক্তিতে কত উন্নতি হতিছে। বাল।
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:০৬518507
  • না না অরি সেটা তো জানি। আমি বলছিলাম তার আগে
  • PT | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩৭518518
  • ইনফোসিসের জট খুলতে কেন্দ্রের (নাকি আবাপ-র) রফাসূত্র। বন্দুক অবশ্যই আগের বাম সরকারের কাঁধে!!http://www.anandabazar.com/27bus1.html
  • quark | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৬518551
  • ঐ ছেলেটা, নাহলে অন্তত: ওর বাবা-কাকা কারো নামে নিশ্চয় ফৌজদারী মামলা আছে।
  • dukhe | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৬518562
  • এরা কি 'দলের সম্পদ' সার্টিফিকেট পেয়ে গেছে ? কপি-পেস্টে তাই হওয়ার কথা।
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮518574
  • তৃণমূল ওয়ান পার্সন পার্টি, দিদির সিদ্ধান্তই শেষ কথা। ওনার মাথায় গজাল মেরে যদি কয়েকটা জিনিস ঢোকান যেত, যেমন -
    ১। রাতারাতি পুলিশ দূর্দান্ত কাজ করতে শুরু করবে, এমন প্রত্যাশা কেউ করে না। কিন্তু পুলিশ-কে দল নিরপেক্ষ ভাবে কাজ করতে দিলে, 'রায়গঞ্জে জেল, মাজদিয়ায় বেল' এই সব না করে, ওর সরকারেরই সুনাম হবে।
    ২। ধর্ষণ, খুন - সব অপরাধের ক্ষেত্রেই একই যুক্তি - পুলিশ এফিসিয়েন্টলি কাজ করলে, অপরাধীদের রঙ না দেখে দ্রুত গ্রেপ্তার করতে পারলে - তৃণ সরকারের-ই নাম যশ হবে, যেটা পরের ভোটে ওকে সাহায্য করবে।
    ৩। কিছু দুষ্কৃতী, যারা তৃণ মূলে আছে বা স্থানীয় প্রভাব শালী তৃণমূল নেতা যারা অপরাধ করছেন বা দূর্নীতিতে জড়িয়ে পরছেন, তাদের তাড়ালে, আইনকে নিজের পথে চলতে দিলে - শর্ট টার্মে দলের কিছু ক্ষতি হতে পারে, কিন্তু লং টার্মে এই নিরপেক্ষ ভাবমূর্তি প্রচুর কাজে আসবে।
    ৪। CM হয়ে অনেক কাজ-টাজ বেড়েছে, হাতে সময় কম। বিরোধী নেত্রী হিসেবে যেমন ধর্ষণ হলেই ছুটে যেতন, ধর্ষিতার বাড়ী, তার দরকার নেই। অন্তত ড্যামেজিং কমেন্টগুলো করবেন না। আর যদি পুলিশের উদ্দেশ্যে একটু বাণী দেন - অপরাধীদের দ্রুত ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইত্যাদি, তাহলে তো সোনায় সোহাগা। দিদির মুখের কথাই যথেষ্ট, পুলিশ গা লাগিয়ে কাজ করবে।
    ৫। গিমিক-ধর্মী কাজ কম্মে সরকারী টাকা না উড়িয়ে, রাজ্যের কোন কোন অঞ্চলে চাষীরা বেশি ভালনারেবল,সেটা খতিয়ে দেখে তাদের জন্য লং টার্ম প্ল্যান + শর্ট টার্মে সরকারী অনুদানের ব্যবস্থা করলে কৃষক আত্মহত্যা হয়ত একটু কমবে। তবে আত্মহত্যা যে অ্যালার্মিং রেটে হচ্ছে, সেটা প্রথমে স্বীকার করতে হবে।

    এই গজালগুলো কে মারবে জানি না। শঙ্খ ঘোষ বা তার মত কেউ ? সিপিএমের লোক হলে চলবে না। রাজ্যের আমজনতার ভাল চান, আবার দিদি-রও পছন্দের লোক, সোনার পাথরবাটি-র মত এমন কেউ বা কিছু মানুষ কি আছেন ?
  • gandhi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮518585
  • গৌতম দেব
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৪518596
  • কোন গৌতম দেব? অরণ্যদেব, না উত্তরবঙ্গ?
  • gandhi | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৮518607
  • অরন্যদার রিপ্লাই যখন লিখেছি যখন অরন্যদেব ই হবেন।।।
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫২518618
  • গুরুর পক্ষ থেকে ব্রতীন বা ম্মু দায়িত্ব নিতে পারেন, অবশ্য এরা দিদির কাছের লোক কিনা জানি না :-)

    জোকস অ্যাসাইড, আরও চার বছর মমতাকে নিয়েই চলতে হবে, রাষ্ট্রপতির শাসন-টাসন জারী হবে বলে মনে হয় না। সিপিএম জমানায় বুদ্ধ-বাবুর দলের কাছে অনেক বাধ্যবাধকতা ছিল, CM হিসেবে নিরঙ্কুশ ক্ষমতা ছিল না। মমতার দলে যেহেতু একনায়কতন্ত্র, উনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, কাউকে জবাবদিহি করার নেই। ভালও করতে পারেন, খারাপও করতে পারেন ....
  • PM | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৭518629
  • ভাই অরন্য পৃথিবী তে কোনো একনায়ক ভলো কিছু করেছে? ইতিহাস আর স্ট্যাট কি বলে ?

    একনায়কতন্ত্র আর কাউকে জবাবদিহি করতে না হওয়াটাই যদি সফল্যের উৎস হয়...... ভারতেও তাহলে গনতন্ত্র তুলে দিয়ে আর্মি রুল করে দিলে সুফল হবে।
  • aranya | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৮518640
  • এই ভয়টাই পাচ্ছিলাম, লোকে ভুল বুঝতে পারে। PM, মাথা খারাপ, আমি কখনো ই ডিক্টেটরশিপের পক্ষে নই।
    আমার assumption হচ্ছে মমতাকে ২০১৬-র আগে সরানো সম্ভব নয়। তো ২০০৬ অব্দি যদি ডিক্টেটরশিপ মেনে নিতে হয়, তবে সেই ডিক্টেটর-কে দিয়ে ভাল কাজ কিছু করিয়ে নেওয়া যায় কিনা - দ্যাটস অল।
  • dukhe | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩518651
  • ধুর ধুর, গণতন্ত্র তো সেদিনের ছোকরা। আকবর অশোক চন্দ্রগুপ্ত কে আর ভোটে জিতে এসেছিল ?
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৩518662
  • হ্যাঁ অরণ্য, জানেন না আমি দিদির খুব ক্লোজ, যেমন আপনি, পিটি দা বুদ্ধ বাবুর :-)))
  • omnath | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৬518673
  • আজ অফিসে বস বলল - কাল বন্ধে সিপিএম প্রচুর ক্যাল খাবে। হসপিটালাইজড হবে। যাতে এই দাবি জোরদার হয় যে রাজ্যে হিটলারি রাজ চলছে, নির্মম অত্যাচার চলছে। আরো বেশি বুদ্ধি ধরলে এই সব ক্যাল খাওয়ার কেসে মহিলা, বাচ্চা আর বুড়োদের সামনে এগিয়ে দেবে। মোদ্দা, টিএমসির ক্যালপ্রবণতার দৃষ্টান্ত স্থাপনে কিছু বাকি রাখবে না।

    আমি বললাম, সি পি এম কোনো ঝামেলা করবে না। টিএমসি নিজে যেভাবে ছড়াচ্ছে, তার মধ্যে জোর করে বন্ধ সফল করতে গিয়ে ঝামেলা পাকিয়ে সিপিএম হাতে আসা তৃণমূলে বীতশ্রদ্ধদের সমর্থন খোয়ানোর ভুল টা করবে না। বরং পাবলিক নিজেরাই ব্যাপক ক্যাচালের আশঙ্কায় ঘর থেকে না বেরিয়ে কাজের কাজটুকু করে দেবে।

    ট্রেন বাস মোটামুটি চলবে, সরকারী অফিস ও কিছু দোকান খোলা, টি এম সি বলবে বন্ধ সফল হয় নি। আর কিছু টিমটিমে রাস্তা, অপ্রতুল লোকেদের রাস্তায় নামা, কিছু দোকান বন্ধ দেখিয়ে সিপিএম বলবে বন্ধ সফল।

    দেখা যাক কি হয়।
  • aranya | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩০518685
  • ব্রতীন, গুড ওয়ান :-)

    তবে মমতাকে বোঝানোর ব্যাপারটা, আমি সিরিয়াসলি বলেছি। কেউ ক্ষমতায় গেলে তার চারদিকে তোষামুদে, ইয়েস ম্যানদের একটা বৃত্ত তৈরী হয়। তখন দু-একজন সৎ, সাহসী লোক কাছাকাছি থাকলে ভাল, যারা সুপরামর্শ দিতে পারেন।
    জঙ্গী বিরোধী আন্দোলনের চেয়ে এই রকম পরামর্শ বা আলোচনার ওপর আমার ভরসা বেশী।
  • Somnath | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৮518696
  • চুল কাটাতে গেছিলাম কাল। নাপিত বলল, "এই বন্ধটাতো প্রতি বছর হয়। এবার তো তাও মিষ্টি করে বলে গেছে, মঙ্গলবার দোকানটা বন্ধ রেখো। প্রতিবার তো রাস্তা দিয়ে হাক দিয়ে যায় - "অ্যাই, দোকান যেন খোলা না দেখি।"
    অন্যরা আবার বলে গেছে, "দোকান যেন বন্ধ না থাকে। আমরা এখানে আছি মনে থাকে যেন"।"
    নাপিত বলল - "ভেবেছিলাম, সকালে এসে দোকান খুলে ঝাঁট-পাট দিয়ে, পরিষ্কার করে ক'টা চুল কেটে ৫০-৬০ টাকা যদি হয়, হাতখরচটুকু, তাহলেই বাড়ি চলে যাব। ওব্বাবা, যা হাল বুঝছি, কাল বাড়ি থেকে বেড়োনোই যাবে না।"

    পাশের দোকানের ছাগলের মাংস বিক্রেতা, হাসনাবাদ থেকে আসে, বলল, "কোথায় কখন ট্রেন আটকে দেবে, কি দরকার। এই সব বন্ধ ডাকা মানে গরীব লোকের পেটে লাথি মারা আর কি।"

    - নিজের কানে শুনে এলাম। অ্যানেকডোটাল হোক, আমার কাছে এটাই বাস্তব। কোন্‌ "কাগজ-মিডিয়া" "মানুষের "কষ্ট" হবে এই নিয়ে" "বেশ নাটক করে", না জেনেই বললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন