এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ মার্চ ২০১২ ০১:২২535541
  • না:, সেতো ছবি দেখে আর স্মৃতি থেকে মিলিয়েছে। এগুলো তো বেশ পরিস্কার করেই বলে দিয়েছিল।
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০১:৩৩535543
  • পাইদি, ঐ ঢপটার জন্যই তো বললাম স্টেজ ফ্রাইট থেকে ইন্সপায়ারড। এটা ঢপ না। সত্যি বলে সত্যি কিছু নেই, থাকে শুধু ইন্টারপ্রিটেশন।

    তোমরা যা যা 'কিন্তু' তুলেছ সব কাটিয়ে দেওয়া যায়, দরকার শুধু গল্পটা রিকন্সট্রাক্ট করা, এবার সাত্যকির চোখ দিয়ে।
  • aka | ১৩ মার্চ ২০১২ ০১:৩৩535542
  • পরিচালক তো গীতায় হাত রাখিয়া কসম খায় নাই যে দর্শকদের প্রতি সৎ থাকিবে। পরিচালকের কাজ হল ইলিউশন তৈরি করা, ধোঁয়াশা তৈরি করা। মারি অরি, পারি যে কৌশলে। ছিদ্র খুঁজলে খোঁজাই যায় যেমন ঐ যে আইপি/হ্যাকিং ইত্যাদি। কিন্তু বৃহৎ পিকচারে তা উড়ে বেড়িয়ে যায় হু হু করে মাঠের ওপর দিয়ে ক্লাব হাউস প্রান্তরে বাপি বাড়ি যার মতন।
  • rimi | ১৩ মার্চ ২০১২ ০১:৩৫535545
  • বাপ রে!!!!!!!!!!!
    পরিচালক সুজয় ঘোষই আকা ছদ্মনামে লিখছেন না তো? কিম্বা ছবির প্রোডিউসার??
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০১:৩৫535544
  • এই ঢপের অভিযোগ আগাথা ক্রিস্টির বিরুদ্ধেও এসেছিল। 'মার্ডার অফ রজার অ্যাক্রয়েড'-এ
  • riddhi | ১৩ মার্চ ২০১২ ০১:৫৫535546
  • শাস্বতর কথা কেউ বলল না? ওকে আমার বরাবরি দারুন লাগে। কমেডির রাজা। এখানেও ফাটিয়ে করেছে। বাই চান্স ওকে দেখে আবার কারুর ভয় লেগে যায় নি তো? ঐ কিন্তু রহস্যের চাবিকাঠি। একটু ভাবলেই বেরিয়ে আসবে।
    যেমন এখানে সবাই প্রশ্ন তুলেছে? ১) এই হুরমুরিয়ে র‌্যান্ডম লোক খুন হয়ে যাচ্ছে, উচ্চবাচ্চ্য হচ্ছে না কেন? ২) পাবলিক প্লেসে ভয় দেখানো, খুন কেন হচ্ছে?' ও কি বোকা?
    প্রথমত, খুন হয়েছে, এটা আপনার শিওর? আমি তো নই। বাপের জম্নে ওরম ঢ্যাঙ্গা বন্দুকের নল দেখেছেন। পিচকিরির মত না? তাহলে ঐ যে মুখে রক্ত উঠিয়ে লোক পড়ে গেল? ফলস, চুপকি। এরা ওরি লোক। কোমপানির। সেক্তর ফাইভের ভর্সা ফুর্তি অনুষ্ঠানে এদের জন্য চাং উয়ার চাউমিন আর বেডুইনের এগ মাটন রোল নিয়ে আস হবে।

    কিন্তু কথা হল,ও কার লোক। এই ওপেনলি ডামি খুন গুলো করেই বা কি লাভ হল। লাভ এটাই, কলকাতা মার খেল, কল্কাতর ইমেজ মার খেল। দেখানো হল, এখানে বেচে থাকটা একাটা চান্স কজ। এবার ব্যাক ক্যালকুলেশান করে শাস্বত র বস কে ধরে ফেলা খুব সহজ। আমাদের মধ্যে কে সেই লোক যে বারবার কাচা খুলে দেয়া প্রশ্‌ণ আসতেই, ভেগ উল্টোপাল্টা কথা বলে ডাইভার্ট করে দিচ্ছে? গুড ট্রাই, আকাদা, কিন্তু জমল না। যাই হোক, এই আকা দার মেসেজ টা যাতে গোদা লোকেও বুঝতে পারে, তাই জন্য ঐ সুবিখ্যত মেত্রো সিন। লিখছি।
  • Nina | ১৩ মার্চ ২০১২ ০১:৫৯535547
  • :-))
  • aka | ১৩ মার্চ ২০১২ ০২:০২535548
  • :))

    কিন্তু গুরু তুমি একটু সময় নিয়ে লেখো না কেনে বেশ পড়তে সুবিস্থা হয়।
  • pi | ১৩ মার্চ ২০১২ ০২:০৩535549
  • এই পিচকিরি পিচকিরি করে মশামেসোও কাল ভনভনিয়ে গেছে। :)
  • pi | ১৩ মার্চ ২০১২ ০২:০৪535551
  • ঋদ্ধি, :D
  • riddhi | ১৩ মার্চ ২০১২ ০২:০৬535553
  • প্রথমত, সিকি ওটা দেখে বলেছে ধাতস্থ হওয়া কঠিন। বিদ্যারো একি কেস। ভয় পাবে কি, হাসির দমক কাটাতে ২২ বার রিতেক নিতে হয়েছে, গোপন সুত্রে খবর। শাস্বত র ঐ 'নমস্কার ম্যাডাম' এর মুখ ওয়াল ছবি জুম করে স্করিন সেভার করে দেব ভাইঝির জন্য। তো সে যাই হোক, ২৩ তম রিটেকে, দুজনের মধ্যে গ্রান্‌ড্‌মাডার্স রেস শুরু হল। কে কত আস্তে ছুটতে পারে। বিদ্যার পেটে বালিশ, আর আকাদার খোচর ধৃতিমানের হিন্দি বলার পেসে হাপাতে হাপাতে। আর ছূট্টে ছুটটে বসের বাণি দিক বিদিকে ছড়াচ্ছে। হেবি সাসপেন্স। আবার লজ্জার মাথা খেয়ে একটা অরবিট লোককে জিগেস করা হচ্ছে, 'দাদা ঠিক বলিনি'। আরবিট লোক অতি মৃদু দূর বাল বলে কাটিয়ে চলে গেল।

    এইভাবে যখন দুজনের দূরত্ব এক আলোকবর্ষ, হ্যাজাতে হ্যাজাতে আকার দালালের মুখের ফেনা উঠে গেছে, তখনো শেষবারের মত উচ্চৈ:স্বরে, আকা-লিখিত সুসমাচারের এক এবং একমাত্র বাণী, এই গোটা সিনেমার ক্যাচলাইন, গোদা পাবলিকের জন্য বেরিয়ে এল
    'ক্যালকাতা ইস ভেরি ডেন্‌জারাস সিটি। হ্নু। ভেরি ভেরি। আ দেন্‌জার সিতি ইজ আওঅর ক্যালকাতা। ও ম্যাডাম। ও স্যার। ও ভাই'
    পিলপিল ক্লরে অসংখ্য লোক পাশ দিয়ে চলে যাচ্ছে। ভ্রুক্ষেপহীন। দমদম টু কালিঘাট। কালীঘাট টু দমদম।
  • pi | ১৩ মার্চ ২০১২ ০২:০৬535552
  • এই ট্রাম্প, ওভারট্রাম্পের চাপান উতোর দেখতে দেখতে কাল মার্ডার অব রজার অ্যাক্র্যয়েডই মনে পড়ছিল। কিন্তু তাতে এমনি ঠকানো ছিল না কি ? বহুকাল আগে পড়া। কিন্তু পড়ে খটকা লাগেনি বলেই তো মনে পড়ছে। বরম খুব ইম্প্রেসড হয়েছিলুম। আবার পড়ে দেখতে হবে তাহলে।
  • riddhi | ১৩ মার্চ ২০১২ ০২:০৯535554
  • বস, নমষ্কার। আমার এখন কম্পিউটার নেই। এদিক ওদিক থেকে লিখছি।
    পরে গুছিয়ে লিখব।
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০২:১৬535556
  • হুঁ, রজার অ্যাক্রয়েডের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে ইচ্ছে করে পাঠককে মিসগাইডেড করা হয়েছে।

    সেটার জন্য আবার রজার অ্যাক্রয়েডের একটা অ্যান্টি-ভার্সন বেরিয়েছিল ষাট/সত্তরের দশকে। নাম প্রবাবলি 'হু কিলড রজার অ্যাক্রয়েড', যেখানে পুরো গলপটাকে রিস্ট্রাকচার করা হচ্ছে ডাক্তারের বোনের চোখে। লিখেছিল শিকাগো ইউনিভার্সিটির এক প্রফেসর প্রবাবলি।

    আর রিধুবাবুর গোটা সিনেমাতে শুধু মেট্রো সিন বাদে আর অন্য কিছু চোখেই পড়ল না?
  • pi | ১৩ মার্চ ২০১২ ০২:১৮535557
  • :))

    কিন্তু একটু আগে এক্ষপি করতে করতে বিজুরিবাঈএর দেখা পেলুম। একটি গোপন খবর জানিয়েই তিনি অন্তড়িত হইলেন। যাঁরা ভাবলেন মিলন দামজীই খুনি, ধৃতিমানই পালের গোদা, তাঁদের কদলীপ্রদর্শনপূর্বক আসতে চলেছে, কহানী-এক সাল বাদ।

    ক্যালকাটার আরবিট লোককেও অত আরবিট ভাববেন না মহায়। ক্যালকাটা ইজ ভেরি ডেনজারাস সিটি। আ ডেনজার সিটি ইজ আওয়ার ক্যালকাটা। সুকিকে দূর বাল বলে চলে যাওয়া লোক আর বালের সিটি ভেরি ডেঞ্জারাসই হয় বটে।
  • pi | ১৩ মার্চ ২০১২ ০২:৪৭535559
  • কিন্তু সে যাই হোক, আমার কাছে এখন ক্রমে ক্রমে ডিস্টিলড ওয়াটারের মত পষ্ট হয়ে উঠছে, সাত্যকিই সবের পিছনে। সব বলতে, সব হত্যা। ভিদ্যাকে দিয়ে মিলন দামজী আর ধৃতিমানের কাঁটা সরালো। যারা কিনা আদতে সৎ। ভিদ্যাকে অ্যাকচুয়ালি ভ্যাভোহার করেছেন কর্নেল, আর তাঁকে .... সিক্যুয়েলে ক্রিস্টালের মত পষ্ট হবে।
  • S | ১৩ মার্চ ২০১২ ০৩:২৪535560
  • দুটো কোস্নো:
    ১) সিনেমাটা কি দেখবো? মানে এইধরনের কোনো ইঙ্গরাজি সিনেমা থাকলে বলুন।
    ২) গল্পটা এখানে কেউ লিখে দিলে ভালো হয়। উইকিতে সস্পেনটা রেখেই দিয়েছে।

    একেবারে হলিউডি স্টাইলে টেররিস্ট অ্যাটাক দেখিয়েছে মনে হচ্ছে। একে বলে পরিবত্তনের যুগ বা হুজুগ - লন্ডন কোলকেতে সব এক করে দিলে।
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০৩:২৫535562
  • হুম, ওটাই। ওটা দেখে আমার সাধ জেগেছিল 'অ্যান্ড দেন দেয়ার ওয়াজ নান' টা-কে একজন খুনীর চোখ দিয়ে লিখব। সময়ের চোটে হল না। ভেউ :(
  • Pepsi | ১৩ মার্চ ২০১২ ০৬:৫১535563
  • cinimadekhennaa.otoproshnokiser.somalochokratokoyechhen "adhunikjugerclassic"
  • riddhi | ১৩ মার্চ ২০১২ ০৭:৫১535564
  • পরম(সাত্যকি) একজন মহৎ বাল। ওকে আবার দেখলাম আজ কা উত্তীয় ফুত্তিয় বলা হয়েছে!
    উত্তিয় হলে ঐ খানের বকুনি তে বিদ্যাকে একা ফেলে চলে যেত? 'চাও কি প্রেমের চরম মূল্য, দিব আনি', আর এ তো শাড়ীরো দাম চাইছে, চেয়ে বলছে সরি।
    আমি তালে তালে আছি, কখন ঢিপ করে প্রোপোজ করবে। কি করে জানব, ও অত বড় হয়ে গেছে। ওদিকে হাতের হারিকেন টা আরো ছোট হতে হতে মোমবাতি হয়ে গেছে।

    আসলে এ সমস্ত রহস্য ক্লিয়ার হয়ে যেত ধৃতিমানের ইন্টারোগেশান ও কনফেসান সিন টা যদি রাখত। কিন্তু ওটা এত সময় সাপেক্ষ হয়ে গেল। :(
    মাঝখানে আমাদের কল্যান আর পরমব্রত বিদ্যা চলে যাবার পরেও হিন্দীতে কথা বলতে লাগল। 'সোর্ড ওফ তিপু সুলতান' এ লর্ড কর্নওয়ালিস নিজের বাড়িতে বউএর সাথেও 'হামি টুমি টিপু কো মারিবে' টাইপ হিন্দি বলত। মনে পড়ে গেল।
  • Siddhartha Sen | ১৩ মার্চ ২০১২ ০৮:২৬535565
  • বাই দ্য ওয়ে, রিধুবাবু যে শাশ্বতর হাতের খেলনা লম্বা নল-ওয়ালা পিস্তলের কথা বলচিলেন ওটা সাইলেন্সার।
  • aranya | ১৩ মার্চ ২০১২ ০৮:২৭535566
  • এ টই-এর নাম হওয়া উচিত - কল্পনার সব জানলা খুলে লাগামছাড়া ভাট - এইজাতীয় কিছু। ঋদ্ধি, স্বাভাবিক ভাবেই, জাস্ট হাসিয়ে ফাটিয়ে দিচ্ছে। অন্যরাও বেশ ভাল।
    আমি কৌতুহলী, ঋদ্ধির সিরিয়াস লেখা কেমন হয়। দূর্দান্ত হবে বলেই মনে হয়, অপেক্ষায় থাকব।
  • Or Knob Bagchi | ১৩ মার্চ ২০১২ ০৮:৪০535567
  • যখন আপতে গোগতে রা নিজেদের মধ্যে মারাঠি না বলে হিন্দী বলে তার বেলা?
  • Paramita | ১৩ মার্চ ২০১২ ০৮:৫৬535568
  • একটা কুইজ ছেড়ে আপিশে যাই :
    এই সুতোয় মিলন দামজীর নাম ও পদবী কতবার, কে কে, কি কি ভাবে গুবলেট করেছে?
  • aranya | ১৩ মার্চ ২০১২ ০৯:১৯535569
  • কিন্তু আমার কোশ্নোর উত্তর কেউ দিল না :-(। আরেকবার ট্রাই নি :
    ১। ডাক্তার গাঙ্গুলী-কে ভিদ্যা/পরম-এর অ্যাপ্রোচ করার কথা মিলন এন্ড কোং জানল কি করে - সেটা কি দেখিয়েছে?
    ২। একটা বড় শহরের মেট্রোতে এই লেভেলের অ্যাটাক - এর পেছনে কোন এস্টাব্লিশড টেররিস্ট অর্গানাইজেশনের হাত নেই - জাস্ট হতে পারে না। মিলন কাদের পে রোলে থাকতে পারে, পাকিস্তান-বেসড্‌ কোন গ্রূপের ইনভলভমেন্ট আছে কিনা, এসব নিয়ে আইবি-র কোন তাপ উত্তাপ নেই, শুধু ব্যক্তি মিলন-কে ধরতে/মারতে পরলেই মোক্ষলাভ - একটু আশ্চর্য লাগে, বিশেষত: যখন ভারতের বিভিন্ন শহরে পরপর টেররিস্ট অ্যাটাক হয়ে চলেছে - কিছু ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, আইএস আই ইত্যাদির যোগসাজশে।
    ৩। এই টেররিস্ট গ্রুপের লোকবল মারাত্মক কম - ছাই ফেলতে ভাঙা কুলোর মত সবেধন নীলমণি শাশ্বত-কে মানুষ খুনের পাশাপাশি বন্ধ আপিস থেকে ফাইল চুরির মত সাধারণ কাজও করতে হচ্ছে - অভিজ্ঞ কনট্রাক্ট কিলার হিসেবে ওর অপমান বোধ করা উচিত।
    ৪। এটা সিদ্ধার্থকে - শাশ্বত-র অভিনয় আমার বেশ ভাল লেগেছে, রাফ এন্ড টাফ সুপারী কিলার-ও চাইছি না, পাতি পাব্লিকের মত দেখতে হলে জনতার মধ্যে সহজে মিশে যেতে পারবে -সে তো ঠিক কথাই। কিন্তু ফিজিকালি তো ফিট থাকতে হবে, যাতে দরকার হলে দৌড়োদৌড়ি করতে পারে। অবিশ্যি কলকাতায় যদি অফ লেট ভুঁড়িওলা সুপারী কিলার ভাড়া করাটাই ফ্যাশন হয়ে থাকে, তাহলে ঠিকই আছে :-)
    আরও কটা কোশ্ন ছিল, ফেলো ছিদ্রান্বেষীরা অলরেডি করে ফেলেছেন।
  • ruchira | ১৩ মার্চ ২০১২ ১০:০২535570
  • সবাই যখন খুঁত ধরছে আমিও ধরব - এতো বড়ো criminal কোনো back up না নিয়ে একা একা গলির মধ্যে গেলো ঐ মেয়েটার সঙ্গে মোলকাত করতে! যখন বেশ জানে যে মেয়েটার সঙ্গে পুলিশ লেপ্টে আছে! লোকবল বড়ই কম মশায় -

    আর মেয়েটার সঙ্গে তেমন লড়তেও তো পারল না - এল্যাব্যালা করে পটকে গেলো- গুরুচন্ডালি-র মেয়ে মনে হয়
  • siki | ১৩ মার্চ ২০১২ ১০:০৫535571
  • পিচকিরিটা পড়ে আম্মো হাঁ। এরা ছাইলেনছার লাগানো পিস্তল দ্যাখে নাই!
  • ruchira | ১৩ মার্চ ২০১২ ১০:১২535573
  • হোতো আমাদের পুরোনো আমলের গুন্ডা - দুই হাতে দুইটি পিস্তল ও অপর হস্তে একটি বোম!! ওসব বিদ্যা অবিদ্যা কোনো মায়াই কিছু করতে পারতো না - আধুনিক হাল্কা ধরনের গুন্ডা দেখিয়েছে এই film-e
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন