এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ৩৯৭১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৩ এপ্রিল ২০১২ ০১:২০539243
  • সিঙ্গুর আমাদের ভূত, লন্ডন আমাদের ভবিষ্যৎ। মমতা আমাদের মুখ্যমন্ত্রী, কারণ তিনি সর্বশক্তিমান। মা-মাটি-মানুষ আমাদের স্লোগান, কারণ উহা আমাদের ভোট দেয়। আমরা ভোটের আগে নন্দীগ্রাম করি, ভোটের পর নোনাডাঙা। ভোটের আগে বন্দীদের মুক্তির চাই, ভোটের পর মুক্তদের বন্দী করি। আমরা ভোটের আগে মানবাধিকার করি, আর ভোটের পর ১৪৪।

    এমন তো করবই। আমরা তো যে-সে লোক নই। আমরা কংসরাজের বংশধর। আমাদের চাঁদের ন্যায় বদন আর নেতার নাম মদন।

    জ্জয়গ্গুরু।
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০১:২০539242
  • আর তার আগে? ২০০৭ থেকে ২০১০?

    জয় মমতা স্লোগান? পার্লামেন্টে শপথ নেবার পর সংবাদ প্রতিদিনের পাতায় গদগদ হয়ে সেই লেখা, যেখানে সোনিয়া গান্ধী এক পরিবারের মাথা, আর মনমোহন বয়স্ক দাদু হয়ে (বা জেঠু, মনে নেই) সকলকে আগলাচ্ছেন, চিদম্বরম দুহাত বাড়িয়ে সামলাচ্ছেন?

    ভোটের আগে টিভি-তে মমতার ইনোসেন্স নিয়ে গদগদ ভাষণ? সুনন্দ সান্যালের সেই অমর উক্তি 'সিপিএম বাঁদরের জাত? ওদের মারছে ঠিক করছে?'

    ভুলিনি কিচ্ছু। আজ রাস্তায় নেমেছেন খুব ভাল। ঐ কাজগুলোর প্রায়শ্চিত্ত-ও করুন পারলে।

    আজ যখন সিপিএম সমর্থকদের দেখি 'দেখ কেমন লাগে' বলতে, আবেগটা বুঝি। এই রিঅ্যাকশনটা ভুল। কিন্তু স্বাভাবিক।

    তবে এগুলো এখন বলা উচিত না। এই 'দেখ কেমন লাগে' প্রতিক্রিয়া জানাবার সময় এটা না। তাই এটুকু বলেই চুপ করছি।
  • aka | ১৩ এপ্রিল ২০১২ ০১:২২539244
  • বললাম না, মমতা আর সিপিএম কে জ্বলন্ত উনুন আর কে গরম কড়াই কে জানে। দুর থেকেই ছেঁকা লাগছে।
  • kc | ১৩ এপ্রিল ২০১২ ০১:২৮539247
  • দেখ কেমন লাগে!!
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০১:৩১539248
  • তবে এই প্রতিবাদ করে মমতার একটা চুল-ও আপাতত বাঁকানো যাবে না। হ্যালুসিনেশনে ভুগবেন না।

    মমতা পঞ্চায়েত ভোট টার্গেট করে খেলছে। তাই গ্রামের টিকি ছুঁচ্ছে না। আবার পুরসভাতে নোনাডাঙ্গা তে গিয়ে ড্রামা নেবে।

    পঞ্চায়েতে বামেদের ভোট আরৈ কমবে। মমতা নিজের স্‌ট্‌র্‌যাটেজিতে আপাতত সফল
  • Blank | ১৩ এপ্রিল ২০১২ ০১:৩৯539249
  • মনে আছে ৪ টে করে সিপিয়েম মারার সেই হুমকি। মনে আছে প্রতিবাদের পরে কথা গিলে নেওয়া।
  • pinaki | ১৩ এপ্রিল ২০১২ ০১:৪২539250
  • তবু শহরের বুকে একটা জোরদার চ্যালেঞ্জ দেওয়া প্রয়োজন। নইলে আগামী দিনে মদন মিত্ররা দাপিয়ে বেড়াবে।
  • blank | ১৩ এপ্রিল ২০১২ ০১:৪৬539252
  • তবে মদন মিত্রর চাপ আছে এখানে। যেকোনোদিন নিজের দলের লোকের হাতেই খাবে ক্যাল।
    এই বাজারে বেশ কিছু অটো স্ট্যান্ডে লাল পতাকা ফিরে এসেছে।
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০১:৪৭539253
  • প্রয়োজন তো বটেই। এখন-ই তো সিভিল সোসাইটির অগ্নিপরীক্ষা।

    নন্দীগ্রাম নিয়ে যে সমাজ রাস্তায় নেমেছিল, তার একটা অংশ টিএমসি-র দিকে চলে গেছিল। বাকি অংশটা নীরব হয়ে গেছিল (শঙ্খ ঘোষ সুমন মুখোপাধ্যায় এরা)। সেই অংশটা কি করে দেখার অপেক্ষায় আছি। আশা রাখি মুখ খুলবে। কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে।

    এরা আর কিছু না পারুক আমাদের বিবেকের কাজ করুক। যে সরকার-ই আসুক না কেন। একটা চেক এন্ড ব্যালেন্সের ব্যাবস্থা পলিটিকাল ডিসকোর্সের মধ্যে না থাকলে সিভিল সোসাইটি সেই ব্যাবস্থা নিক।
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০১:৫২539254
  • সুমন মুখোর বক্তব্য উপরে রয়েছে।
  • SC | ১৩ এপ্রিল ২০১২ ০২:৪২539255
  • আবার বলছি, যারা সেদিন মুখ খুলেছিলেন, আর আজও মুখ খুলছেন, তারা মুখ খুলে ঠিকই করছেন।
    সেদিন সিপিয়েমের বিরুদ্ধে মুখ না খুললে, মানে নন্দীগ্রামটা পাতি মেনে নিলে, আজকে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটত বলে মনে করি। মমতা যেটা করছেন, সেটা ভেবে করছেন তো? সিপিএম সরকারের পতনের উদাহরণ নিশ্চয় ভুলে যাননি।
    তা সঙ্কেÄও যদি মনে করেন, এভাবে জোরজুলুম চালাবেন, তাহলে নিজের জন্যই কবর খুঁড়ছেন।

    সুমন মমতাকে কেন বিশ্বাস করেছিলেন, তার একটা ইতিহাস আছে। সেই নিয়ে উনি নিজেই অনেকবার বলেছেন, লিখেছেন।অসিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার, হ্যাঁ মমতার ভুমিকা প্রশংসনীয়। সেইটা আজও সত্য।

    আর মানুষকে ভুল বোঝা, ইনোসেন্স ইত্যাদি। ওগুলো তো থাকেই। জীবনের অংগ।অওগুলোকে পিছনে ফিরে দেখলে মনে হয় কি বোকার মতো...। সকলেরই মনে হয়, সুমন, হরিদাস সক্কলের। সুমনের মতো করে লিখলে প্রেম পাল্টায়, শরীরও পাল্টে যায়।

    রাজনৈতিক থেকে ব্যক্তিগততে চলে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু মমতার ব্যাপারে সুমনের ডিসিউলশনমেন্টের জায়গাটা প্রবলভাবে ব্যাক্তিগতই। নিজের জীবনেও অনেককে বিশ্বাস করে ঠকেছি তো, তাই ওনার দীর্ঘশ্বাসগুলো এগুলো ভালৈ বুঝি। যাকে একদিন দাদার মতো বিশ্বাস করেছিলাম, পরে বুঝেছি সে শুধুই কাজে লাগাতে চেয়েছে, অনেক ক্ষতি করে দিয়ে গেছে। অকিছু মনে করেন না, চাল্লাইন অন্য বাজে জিনিস বকলাম। কিন্তু সুমনের ব্যথার জায়গাটা ভালো করেই বুঝি, আগামীর আদালতে জেরা হলে আমরা অনেকেই একইরকম বোকা, ইনোসেন্ট প্রতিপন্ন হবো।
  • TesT | ১৩ এপ্রিল ২০১২ ০৩:১৭539256
  • সর্বোচ্চ সীমা?
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ০৩:৩৬539257
  • অসাধারণ সংবাদ প্রতিদিন। দুখানা খবর-ই পড়ুন :P

    http://epratidin.in/Details.aspx?id=7706&boxid=22731218
  • T | ১৩ এপ্রিল ২০১২ ০৩:৫২539259
  • 'ভ্রাম্যমাণ বুদ্ধিজীবী'!! হা হা প গে
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০৪:৪১539260
  • প্রতিদিনের লিংক কেবল নির্মল আনন্দের টই এ অ্যালাওড।

    যাহোক, কৌশিক সেন ঐ পরিবর্তন হয়েছে বলে পথে নামতে পারছি, এরকম যে বাক্যটি বলেছেন বলে কোট করা হয়েছে, সেটি কি আদৌ বলেছেন ? গেছিলেন/টিভিতে শুনেছেন, এরকম কেউ কনফার্ম করতে পারবেন ?
  • pi | ১৩ এপ্রিল ২০১২ ০৫:১৪539261
  • তবে, এদ্দিনে সিপিএমের গলার আওয়াজ পাওয়া গেল। ভাল। :)
  • abastab | ১৩ এপ্রিল ২০১২ ০৮:৪২539263
  • সিদ্ধার্থ (Date:13 Apr 2012 -- 01:20 AM ) সাথে একমত। তবে প্রায়শ্চিত্ত করব বললেই করাটা সহজ হয় না।
  • Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১০:০৭539265
  • UAPA খবরটার কনফার্মেশন -

    http://tinyurl.com/7snxwhf
  • kallol | ১৩ এপ্রিল ২০১২ ১০:০৯539266
  • কবীর সুমন তো বহু আগে থেকেই মমতাকে নানান বিষয়ে আপত্তি জানিয়ে আসছেন।
    সুনন্দ সান্যাল বোধ হয় মমতার নানান কমিটিতে থাকা একজন যিনি সবার আগে কমিটি ছেড়েছেন।
    পর পর ঘ্‌টলো ধর্মঘটি রাজ্য সরকারী কর্মীদের উপর প্রশাসনিক ব্যবস্থা, বাম পরিচালিত দুটি পৌর বোর্ডের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া, সরকারী অনুদানপ্রাপ্ত লাইব্রেরীতে খবরের কাগজ রাখা নিয়ে ফতোয়া ও নোনাডাঙ্গা। প্রতিবাদ হচ্ছিলো। খবরের কাগজ আর নোনাডাঙ্গার চাপে প্রথম দুটি বিষয় পিছনে চলে গেছে। যদিও কো-অর্ডিনেশন কমিটি সরকারকে উকিলের চিঠি দিয়েছে।

    দ্যাখ কেমন লাগে বলতে চেয়েও যারা বলছেন না। তাদের বিচার বুদ্ধিকে ধন্যবাদ। যারা বলছেন দ্যাখ কেমন লাগে, তাদের বলি - যেমন লেগেছিলো নন্দীগ্রামের পর ফিল্ম ফেস্টিভ্যালের সময় অ্যাকাডেমির সামনে প্রতিবাদের ওপর হামলায় - ঠিক তেমন।
  • Biplab Pal | ১৩ এপ্রিল ২০১২ ১০:৪২539267
  • আমি কবীর সুমণ, এপিডিএরের কুয়োব্যাঙ থেকে কাংসাল খরগোস এবং তাহাদিগের আফশোস কেন মমতাকে আনিয়াছিলাম- আনিয়া কি লাভ হইল-ইত্যাদি বিজাতীয় ডালায়গ পড়িতেছি।

    তা, তোরা কি ভাবিয়াছিলি মমতা আসিলে জনগণতান্ত্রিক স্বার্থে তিনি কাজ করিবেন?

    ইহার আগে একটি মৌলিক প্রশ্ন করিলে, উত্তর পাইতে ২০১২ সালের চৈত্রের লাঠি অব্দি অপেক্ষা করিতে হইত না। প্রশ্নটি সহজ এবং সরল। কোন গণতন্ত্র বণিকের স্বার্থ বিণা চলিতেছে?
  • kallol | ১৩ এপ্রিল ২০১২ ১০:৪৬539268
  • পরে আবার দেখি ""প্রায়শচিত্ত""। কেন? সিপিএম যাক বলাতে কোন ভুল ছিলো না। বিকল্প নেই, তাই মমতা বা যেই আসুক, বুঝে নেবো। তাই নিচ্ছি।
    মার তো খাচ্ছে সেই এপিডিআর আর মাতঙ্গিনী মহিলা সমিতি। যারা বাম আমলে জামাই আদরে ছিলো বলে কেউ দাবী করবেন না, আশা করি। আগে এপিডিআরের উপর কলকাতায় আক্রমন হয় নি, কিন্তু জেলা ও মফ:স্বলে বহু আক্রমনের ঘটনা ঘটেছে। মাসুমের রাষ্ট্রীয় নির্যাতন নিয়ে জনশুনানীর উপর আক্রমনের কথা ভুলে গেলেন নাকি!!
    সিপিএম বেগড়বাই করলেও বলবো, মমতা করলেও বলবো - এটাই আমাদের অবস্থান ছিলো। তাই করছি। বরং তখন যারা আমাদের তৃণমূল বলে ছাপ মারছিলেন, তারা লজ্জা পাচ্ছেন কি? পেলে একটু মুখ খুলুন - প্রতিবাদ করুন।
  • kallol | ১৩ এপ্রিল ২০১২ ১০:৪৮539269
  • বিপ্লব - আপনার উপদেশ মানিয়া - তখন কিং কর্তব্য ছিলো বলিবেন?
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫০539270
  • আপনার অবস্থান থাকতে পারে। অনেকের-ই ছিল না।

    বাম আমলে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামা ঠিক ছিল বলেই মনে করি। কিন্তু তার সাথে মমতার হাতে তামাক খাবার (যা সুমন থেকে সুনন্দ সকলে খেয়েছেন) তফাত অনেক। আপনিও জানেন কল্লোলদা।

    সুজাত ভদ্র কি করেছে? এপিডিআর-এ পার্থ চট্টোপাধ্যায় কে আনতে চেয়েছিল। বলব না বলব না ভেবেও বলে ফেললাম। এই খেউড়গুলো করতে চাই না।

    আপনার অবস্থান শ্রদ্ধার যোগ্য। অনেকের-ই তা ছিল না।
  • xsg | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫২539271
  • ফেসবুকে সরকারবিরোধী কার্টুন আঁকার অপরাধে গতরাতে তৃণমূল সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মারধোর করে, পুলিশ ডেকে আনে এবং তারপর যাদবপুর থানার পুলিশ তাঁকে গ্রেফ্‌তার করে নিয়ে যায়। সূত্র: ২৪ ঘন্টা
  • quark | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫৩539272
  • এই সঙ্গীতশিল্পীরা খবর পাননি ঠিক এই দিনেই শহরের রাস্তায় কী ঘটেছে? ঠিক এই সময়েই অ্যাকাডেমির সামনে তাঁদেরই কেউ কেউ মানুষের জন্যে গলা ফাটাচ্ছেন?
  • Siddhartha | ১৩ এপ্রিল ২০১২ ১০:৫৭539274
  • আর আমি তৃণমুল বলে বা সিপিএম বলে কাউকে ছাপ মারিনি কখনো। যে বিষয়ে নিয়ে বিরোধীতা, সেটা ২০০৭ থেকে বলেছি, এখনো বলছি। বামফ্রন্টের বিরোধীতা করতে গিয়ে অনেকে (কেউ কেউ হয়ত অনিচ্ছাকৃতভাবে) তৃণমুলের হাত শক্ত করেছেন।

    এপিডিআর থেকে মাসুম হয়ে বিভিন্ন বুদ্ধিজীবীরাও এর মধ্যে পড়েন।

    তার মানে এই নয় যে তাদের ঘেন্না করতে হবে। অথবা এটাও নয় জে তারা বিরোধীতা না করলে সরকার পড়ত না। সরকার পড়ত-ই। নিজেদের অন্যায়তে। সেটা অন্য ইস্যু।

    কিন্তু মুখে স্বাধীন কন্ঠের কথা বলে কার্যত দক্ষিনপন্থীদের হাত শক্ত করেছেন অনেকে। নাম না হয় না-ই বা নিলাম। এই লিস্ট থেকে শঙ্কহ ঘোষ, নবারুন ভট্টাচারে্‌য্‌য়্‌ক বাদ রাখলাম। তারা বামফ্রন্টকে তীব্রতম সমালোচনা করেও নিজেদের বিক্রি করেন নি। কিন্তু অন্যরা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন