এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ৩০ মে ২০১২ ২৩:৪০551645
  • বাই ড্য ওয়ে, আকাবাবুর ঐ ভেন ডায়্গ্রাম নিয়ে এসে টা কি কম্প্লিট? হলে ওটা নির্মল আনন্দের টই য়ে দিয়ে দেব।
  • অপু | ৩০ মে ২০১২ ২৩:৪০551644
  • একক হল শানন্তু দেবনাথ। ক দিন আগে লিখেছিল
  • S | ৩০ মে ২০১২ ২৩:৪৬551646
  • রিদ্ধি, মাইনে আনলাম এই কারনে - কারন আমার আপনার থেকেও অনেক বেটার যারা বোঝে তেমন লোক এদেরকে এতো পয়সা তো এমনি এমনি দিচ্ছেনা। নিস্চই তাদের তেমন ভ্যালু আছে।

    আর আপনি তো আইএসাইএর নাকি? আইএসাই সম্বন্ধে আমার অগাধ আস্থা। আইএসাইএর হয়ে একবার কয়েক্জন আইআইটির সাথে লড়েছিলাম। সেখানে আপনি ডেটা ছাড়া ইন্ফারেন্স করে দিলেন?

    আর সব পোস্টে পোসেনজিত বা পাওলি দাম আনা বন্ধ করুন ঃ) হ্যাঁ আগে রেগে গেছিলাম - কারন আমি হনু, আর অন্যে ফালতু - এই চিন্তা ভাবনা খুবেকটা ভালো লাগেনা - ঐ গোলা মাইনে পাওয়া লোকেরা করলেও না। তবে পরে হাসিই পেয়েছে।

    প্রসেনজিত তো ঠিক ঠাক দামই পাচ্ছে। কারন টলিউডের একনম্বর নায়ক হতে চায় এমন পুরুষের সংখ্যাটা নেহাত কম না - আর সেখানে আল্টিমেটলি হবে একজন। আর ঐ গোলা মাইনে পাওয়া লোকজন প্রসেন্জিতের বয়সে গিয়ে তার থেকে কম রোজগার করেনা কিন্তু!
  • aka | ৩০ মে ২০১২ ২৩:৪৮551647
  • রিদ্ধি রেগে গিয়ে রাগাতে চেয়ে লাভ নেই, আমি বালক্দের কথায় রাগি না। ঃ) না ওটা কমপ্লিট করব না।
  • Sibu | ৩০ মে ২০১২ ২৩:৫০551648
  • গান করলে গায়ক। কে কে বালক?
  • aka | ৩০ মে ২০১২ ২৩:৫১551649
  • রিদ্ধির মধ্যে বেশ শিবসেনা টাইপ একটা ব্যপার আছে। ঐ যে ভদ্রলোক বলেছিলেন স্ট্যাট পড়ে সময় নষ্ট না করে অংক কষতে তিনি একদম কড়া বিজেপি। ভাগ্যিস বিজেপি জেতে নি তাই পঃবঃয়ের রাজ্যপাল হওয়া আটকে গেল।
  • a | ৩০ মে ২০১২ ২৩:৫৯551650
  • রিদ্ধি ই কিন্তু আগে মাইনের কথা তুলেছেন।
  • lcm | ৩১ মে ২০১২ ০০:১১551651
  • শিবুদার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এবং সিকোয়েল সংক্রান্ত কোশ্চেনটা নিয়ে কিছু বলব, পরে। কেন সিকোয়েল? এবং, কেনই বা অন্য কোনো ল্যাঙ্গ নয়? এটা নিয়ে।
  • lcm | ৩১ মে ২০১২ ০১:৫৮551652
  • অর্গানাইজেশনে এমবিএ দের কোন লেভেলে কোন রোলে আনা হচ্ছে সেটা কনফিউশন তৈরী করতে পারে। অনেক সময়ই করেও। সেই পরিপ্রেক্ষিতেই আমি বলতে চেয়েছিলাম। ২০০৮ এর ক্র্যাশ-এর পরে এনপিআর-এ আমেরিকান ম্যানেজমেন্ট এর ড্রব্যাক নিয়ে একটি প্রোগ্রাম হয়, তাতে এক প্রফেসর চমৎকার ভাবে বোঝান কীভাবে কনফিউশন, ডিসপারিটি তৈরী হয় ওয়ার্কফোর্স-এ, এবং, কীভাবে তা প্রোডাকটিভিটির ক্ষতি করতে পারে।
  • aka | ৩১ মে ২০১২ ০১:৫৯551654
  • ল্যাদোষ-দাকে ক। আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। পজিশনিংয়ের গন্ডগোল।
  • S | ৩১ মে ২০১২ ০২:২৯551655
  • আরো উদাহরণ দি। পুরো কম্পানি এম্বিএ দিয়ে তৈরী। ২০০৮ এর রিক্রুটমেন্ট হচ্ছে - খারাপ সময়। কলেজ X থেকে এম্বিএ নিয়ে আসা হলো Y টাকা দিয়ে। দুবছর কাজ করে সেই লোকের স্যালারি হলো ধরুন 1.25Y. ২০১১ তে সেই একই কলেজ থেকে রিক্রুট করতে গেলো কম্পানি - এখন ভালো সময় - ছেলে তুলে নিয়ে এলো Z টাকা দিয়ে, যেখানে Z is more than 1.25Y। ভাবুন। লোকে কি এমনিই এইচারকে গালি দেয়।
  • S | ৩১ মে ২০১২ ০২:৫০551656
  • তবে ২০০৮ এর ক্রাইসিস তো ফাইনান্সিয়াল সেক্টরে তৈরি হয়েছিলো - অন্য কোনো সেক্টরে তো কোনো প্রব্লেম ছিলো না। তবে খারাপ সময় অনেক চাপা দেওয়া ছাই থেকে আগুন বেরোয় বটে। তবু পুরো ক্রাইসিসটাই তৈরী হয়েছে ব্যান্কারদের কারনে।
  • bb | ৩১ মে ২০১২ ০৮:২২551657
  • @S এইচ আর কে গলি দেবে কেন? এটা তো ডিমান্ড আর সাপ্লাই এর খেলা। ২০০৮ এ যে শেয়ারের দাম X ছিল ২০১১ তে intrinsic value না বদলেই সেই শেয়ার 1.5X এ পাওয়া গেলে সেটার জন্য কি Finance এর লোক দোষী। শুধুমুধু HR কে দোষ দিয়ে লাভ নেই।
    এই ব্যাপারটা সেই আমার প্রফেশনই ভাল আর অন্যেরা কিছু জানে না-একই দোষে দুষ্ট।
  • Toon Army | ৩১ মে ২০১২ ০৮:৫৯551658
  • খুব সহজ উত্তর হল সিকুয়েলের ওপর কাজ বহুদিন ধরে হচ্ছে, প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে/হচ্ছে, লোকে ভালো মতন জানে কী করলে কী হয়, একটা ডিক্লারেটিভ সিনট্যাক্স যেটা সাধারণ লোকের পক্ষে বোঝা/লেখা সহজ, জিনিসটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে গেছে - অতএব সিকুয়েল থাকবেই, এবং থাকা উচিতও। সব প্রবলেম তো আর NoSQL-এ ম্যাপ করবে না।

    এই বিগ ডেটা প্রবলেম টা তো এই সেদিনের - যখন লোকে দেখলো গাম্বাট গাম্বাট লগ বা স্পার্স ডেটা হলে সিকুয়েল দিয়ে ঠিক হচ্ছে না, স্পেশ্যালি খুব বেশি ভল্যুম হলে রিড/রাইট স্কেল করা মুশকিল (রাইট স্কেল করা প্রায় অসম্ভব)। কিছুদূর অবধি "স্কেল আপ" করা যায় (প্রসেসর স্পীড বাড়িয়ে), কিন্তু "স্কেল আউট" করে প্যারালাল আর্কিটেকচারের সুবিধা নেওয়া যায় না - কারণ অধিকাংশ রিলেশনাল ডিবি "শেয়ার্ড ডিস্ক" আর্কিটেকচারে চলে। তারপর আছে CAP থিওরেম। এই NoSQL ব্যাপারটা পুরো CAP-এর ওপর নির্ভর করে দাঁড়িয়ে। সেই থেকে ডীন-ঘেমাওয়াটের বিগটেবল পেপার, তাপ্পর আমাজন ডায়নামো, তাপ্পর হাডুপ ইত্যাদি।

    পিগ বা হাইভের উৎপত্তির কারণ প্রধাণতঃ প্লেন ম্যাপরিডিউসের কমপ্লেক্সিটি। যে কোনো প্রবলেমকে ম্যাপ-রিডিউসে ভেঙে ফেলাটা একদমই নন-ট্রিভিয়াল। পিগ অনেকটাই ডিক্লারেটিভ, আর নিজে নিজে ভেতরে ম্যাপ-রিডিউসে ভাঙার কাজটা করে দেয়। হাইভের সিনট্যাক্স অনেকটাই সিকুয়েলের মত, এখানেও ম্যাপ-রিডিউস পার্টটা ভিতরে হয়। এগুলো তৈরীই হয়েছে যাতে অধিকাংশ লোক, যারা সিকুয়েলের সাথে পরিচিত, তাদের অতটা অসুবিধা না হয়।
  • প্পন | ৩১ মে ২০১২ ০৯:০৪551659
  • এইটা তো খুবই স্বাভাবিক ঘটনা। ২০০০-০১-এ আমাদের এক পহাও মাইনে বাড়েনি। তারপরে দেখলাম অন্য দোকান থেকে বেশি মাইনেতে ছেলেপুলে জয়েন করছে। মেসেজটা খুবই লাউড এন্ড ক্লিয়ার, অন্যত্র চাকরি জোটাতে পারলে সেইখানে দেখো।
  • S | ৩১ মে ২০১২ ১০:০৬551660
  • @bb, শেয়ারের দামের intrinsic value- বুঝলাম না? আপনি কি ফান্ডামেন্টাল বলছেন? আপনি যে উদাহরনটা দিলেন সেটা কিন্তু ভুল দিলেন। কারন আপনি একই প্রোডাক্টের দাম বাড়ছে কমছে সেটা বলছেন।

    একজন ইন্ভেস্টার যিনি ২০০৮ এ - যখন মার্কেট খুব খারাপ - তখন একটা শেয়ার কিনে রাখলেন - এবং অনেক বেশি রিস্ক নিলেন - কারন মার্কেট আরো পড়তে পারে। সেই রিস্ক কম্পেন্সেট করার জন্যে শেয়ার প্রাইস তো বাড়তেই হবে - নইলে সে লাভ করবে কি করে। ঠিক যেরকম মনে করুন জমির দাম। অন্যদিক দিয়ে ভাবুন, যেহেতু ২০০৮ এ মার্কেট খুব খারাপ তাই তার এক্সপেক্টেশন ও হাই - রিস্ক অ্যাপেটাইট কম - মানে বেশি রিটার্ন না দিলে আমি অ্যাসেট কিনবো না - ফলে তার ডিস্কাউন্ট ফ্যাক্টর অনেক বেশি হবে। ন্যাচারালি ক্যাশ ফ্লো চেন্জ না হলেও শেয়ার প্রাইস কম থাকবে। অন্যদিকে এখন বেটার টাইম - তাই রিস্ক অ্যাপেটাইট বেশি - ফলে ডিনোমিনেটর টা কম - ফলে নিউমারেটর চেন্জ না হলেও শেয়ার প্রাইস বেশি।

    আবার ভাবুন ২০০৮ এ আপনাকে যদি আমি কোনো কোম্পানির ক্যাশ ফ্লো প্রজেক্ট করতে বলতাম, আপনি অনেক কম প্রজেক্ট করতেন আজকের থেকে। ফলে সেইভাবেও শেয়ার প্রাইস বেড়েছে।

    তবে আজকাল বলছে নাকি ঐ ক্যাশফ্লো নাকি চেন্জ হয়্না তেমন - যেটা চেন্জ হয় সেটা ঐ ডিসকাউন্ট ফ্যাক্টর। আর এস সাথে ইমোশন বলে একটা ব্যাপার তো আছেই - কারণ লোকের নিজের ইন্কামের উপরে ভরসা বাড়ে, অন্য অনেক অ্যাসেটের প্রাইস বাড়ে। ইত্যাদি।

    সুতরাং এটা পুরোটাই ডিমান্ড সাপ্লাই প্রব্লেম নয়। ইনফ্যাক্ট ডিমান্ড সাপ্লাই লিকুইডিটি প্রিমিয়াম কে এফেক্ট করে।

    আশা করি গোলালাম না। এবং আপনাকে বোঝাতে পারলাম।

    আর আমার কথা বলছেন। আমার মতন ব্যান্কারদের গালি দেওয়া পাব্লিক মার্কেটে খুব কম পাবেন। সেই নিয়ে অন্য কোনো টই থাকলে একদিন ভড়িয়ে দেবো। আমি তো আমার আগের পোস্টেই লিখলাম যে ২০০৮ এর ক্রাইসিস তো তইরি করেছে ফাইনান্স প্রফেশনললা - অন্য সব ইন্ডাস্ট্রি দিব্যি চলছিলো।
  • lcm | ৩১ মে ২০১২ ১০:১৭551661
  • তাই কি? সব কি দিব্যি চলছিল? এই যেমন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি - জিএম, ফোর্ড।
    আরো আছে। এখানে একটা টই ছিল এ নিয়ে।
  • S | ৩১ মে ২০১২ ১০:২২551663
  • * টু
  • S | ৩১ মে ২০১২ ১০:২২551662
  • LCM, ঐতো খারাপ সময় এনরন আর সত্যামের দেখা মেলে আর গ্রিসের পোল খুলে যায়। কারন ফাইনান্সিঙ্গ কঠিন হয়ে পড়ে, আর অ্যাসেট প্রাইস কমে যায়। কিন্তু এখন তো ইন্ফির বা মায় এসবিআইএর হাতেও হারিকেন। কোনো দরকার ছিলো না এটা হওয়ার। যে শয়ে শয়ে ব্যান্ক দুনিয়া জুরে বন্ধ হোলো তারা তো অন্তত বেচে যেতো - আর যারা ডোবালেন তারা টু বিগ তো ফেইল। সত্যি।
  • bb | ৩১ মে ২০১২ ১০:২৩551665
  • @S আপনি গোলান নি। কিন্তু রিস্ক প্রিমিয়ামের যে কথাটি বলেছেন সেটাই মার্কেট ইকনমির গোড়ার কথা, তাই নয়কি। তাই একই কোম্পানীর শেয়ার যার fundamental কোন চেঞ্জ হয় নি ceteris paribus শুধু মাত্র ডিস্কাউন্টের জন্য দামের পরিবর্তন হল কিনা?
    একই ভাবে যে বছরে মার্কেট ভাল থাকে সেবছরে অফার বেশী দামে হয়। এর জন্য HR কে দোষ দেওয়ার মানে নেই।
  • S | ৩১ মে ২০১২ ১০:৩২551666
  • @bb, হ্যাঁ কিন্তু অনেক বাচ্চা ছেলেকে দেখেছি হতাস হতে। ফলে ঐ প্রোডাক্টিভিটি বা ইত্যাদিতে প্রভাব পরে। কাজের এনভায়রনমেন্ট খারাপ হয়। (ঠিক যে কারনে এম্বিএকে বেশি টাকা দিয়ে ইন্জিনিয়ারদের কাজ করানোর কোনো মানে হয়না।) ফলে এতে সবথেকে বেশি লস হয় কোম্পানির - মার্কেট ইকনমি ঠিক ঠাক কাজ করলো না। ইন্ফেরিয়ার প্রডাক্ট কেনা হোলো অনেক বেশি দাম দিয়ে।

    আর আজকে যিনি ইন্ভেস্ট করছেন তিনি এটা এক্সপেক্ট করেই ইন্ভেস্ট করবেন যে রিস্ক কম, রিটার্ন কম। সেটা মানুষের ক্ষেত্রে কতটা প্রযোজ্য সেটা আপনিই বলুন।
  • S | ৩১ মে ২০১২ ১০:৩৮551667
  • ও হ্যাঁ, আর ভালো লোকজন ছেড়ে দেয় - কারন মার্কেটে বেটার প্রাইস পাওয়া যায়। আর তার রিপ্লেসমেন্ট হিসেবে কম্পানি আবার মার্কেট থেকে ঐ একই লেভেলের রিসোর্স বেশি দামে কিনে আনে। মানে ঘেঁটে ঘ।
  • lcm | ৩১ মে ২০১২ ১০:৪৪551668
  • S,
    এবার একটু কনফিউজিং হয়ে যাচ্ছে। এনরন, ওয়ার্ল্ডকম - এর ফেইলিওর এর সাথে খারাপ সময়ের কি সম্পর্ক বুঝলাম না।
    ২০০৮-এর অনেক আগে থেকেই আমেরিকান অটোমোবাইল ইন্ডাস্ট্রি সাফার করছিল।
    আর, ২০০৮ এ তো সবাই ডোবে নি। অনেকে ২০০৮-২০১২ এই চার বছরে দারুণ করেছে, যেমন IBM।
  • bb | ৩১ মে ২০১২ ১০:৪৮551670
  • সে-তো আপনি ফেসবুকের ইস্যু দেখুন $৩৮ এর শেয়ার যদি দুদিন পর $৩০ এ পাওয়া যায় তাহলে আর লোকে IPO তে কেন নেবে? এই তো MS এর মত বড় ফার্মের অবস্থা- কারুকি চাকরী গেছে? বরং বায়োডেটায় লিখবে ম্যানেজেড মাল্টাই বিলিয়ন .... ইত্যাদি।
  • lcm | ৩১ মে ২০১২ ১০:৪৮551669
  • আর আমি তো সবাইকে দেখি ব্যাংকারদের গালি দিতে। এমনকি চায়ে চিনি কম হলেও আজকাল লোকে ব্যাংকারদের দোষ দেয়।
  • lcm | ৩১ মে ২০১২ ১১:০২551671
  • এইচ আর কী করবে। ফ্রেশারদের স্টার্টিং স্যালরি বাড়ে বাজারে নতুন নতুন কোম্পানী খুললে, কারণ তারা নতুন খুলেছে, এক্সজিস্টিং এমপ্লয়িদের ইক্যুইটি অ্যাডজাস্ট করার চাপ নেই। কোম্পানীতে সবাই নতুন, নতুন পে-স্কেল দিয়ে শুরু করছে, ট্যালেন্ট অ্যাট্রাক্ট করবার জন্যে মার্কেট রেটের থেকে বেশী রাখছে অফার।

    বড় কোম্পানী তো আর তা করতে পারে না, কারণ তাহলে অলরেডি যারা আছে তাদের ইক্যুইটি অ্যাডজাস্ট করতে হয়। এদিকে স্যালারি না বাড়ালে লোক নেওয়া যাচ্ছে না। তখন স্কেল অ্যাড্জাস্ট করতে বাধ্য হয়। অনেক পুরোনো এমপ্লয়ি ছেড়ে দেয়, সেই রিস্ক কোম্পানী নিতে বাধ্য হয়।

    ইকনমি স্লো হলে, নতুন কোম্পানী গজানো স্লো হয়ে যায়। তখন, বড় কোম্পানীগুলোর ও চাপ থাকে না মাইনে বাড়ানোর।
  • S | ৩১ মে ২০১২ ১১:০৪551672
  • @LCM, এনরনের কুকড বুকের ধরা পড়ার একটা কারন হলো - আমার মতে - এইসব খারাপ সময় সক্কলে (investor, regulator, banker, creditor) খুব বেশি স্ক্রুটিনি করতে শুরু করে দেয়। আপনি যদি পারেন তাহলে (মনে হয় অলরেডি দেখেছেন) Smartest Guy in the Room দেখতে পারেন। ওখানে অনেক গুলো ইস্যু দেখানো হয়েছে - যেগুলো আগেও তোলা হয়েছিলো। কিন্তু তখন ধামা চাপা পড়ে যায়। যেসকল এসপিভি গুলো তইরী হয়েছিলো সেগুলো তো আর একদিনে তইরী হয়নি - আর গাদা গুচ্ছের ইনভেস্টরও তো ছিলো তখন। যেমন মনে করুন ম্যাডফের কেসটা। খারাপ কম্পানিগুলো এই সময় অ্যাসিড টেস্টের মুখে পড়ে - দেখবেন এইসব ব্যান্করাপসি, ফ্রড বেড়ে যায়। এতাই আমার পয়েন্ট ছিলো।

    চিনির দাম যা বেড়েছে - কাউকে একটা গালি তো দিতেই হবে ঃ)

    @bibi, শুধু ম্যানেজড নয় - সাকসেসফুলি ম্যানেজড। কারন - লোককে মুর্গি করতে পেরেছি। সাধারনতঃ আইপিওতে সবসময় আন্ডারভ্যালু করে ছাড়া হয়ে থাকে। হাইপের নাম ইত্যাদি।
  • প্পন | ৩১ মে ২০১২ ১১:২৮551673
  • এমবিএ পড়া বাচ্চা ছেলে হতাশ হবে কেন? তার তো কাজ শিখে দুদিন পরে ফুরুৎ হবার কথা। আর প্রোডাক্টিভিট খারাপ হলে দোকানের যা না বাঁশ, তার নিজের বাঁশ আরো বেশি হবার কথা, যখন কেরিয়ারের শুরুতে কাজ শেখার সবচেয়ে বেশি সুযোগ থাকে।

    হেইচারের কী করার ছিল এইখানে? ইকোনমির হাল ফিরলেও সেই পুরনো স্যালারি স্কেলে অফার লেটার পাঠানো?
  • S | ৩১ মে ২০১২ ১১:৩৬551674
  • @প্পন, সেটা ঠিকই। তাই তো বেটার ছেলেগুলো ছেড়েও দেয়। আর সবরকম এম্বিএদের জন্যে মার্কেটটা অতটা লিকুইড নয় যে চাইলেই সবাই ফুরুত করতে পারবে (স্যালারি বেশি, আর পজিশন কম)। আর বাঁশ তো অলরেডি গিভেন - ঐ কন্ডিশনে কেরিয়ার শুরু করেছে। দু-তিন বছর চাকরি করে ফেলেছে - ফলে কাজ শেখা ইত্যাদি তো কিছুটা হলো।

    সেই এইচারের কিছুই করার নেই। তবে সাধারনতঃ ভেতরের লোকেদের স্যালারি স্ট্রাকচারটা মডিফাই করা হয়/হতে পারে। নইলে বসের থেকে চ্যালার দাম বেশি হয়ে যাবে।
  • প্পন | ৩১ মে ২০১২ ১১:৩৮551676
  • এই বাঁশ একা এম্বিএ কেন, ইঞ্জিনিয়ারদেরও আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন