এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৫ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৬556031
  • প্পন, ভাল সাইট।
    এয়ারলাইন্স গোল্ড কাপ এখনো এক্সিস্ট করে তাই জানতাম না :-)
  • প্পন | ০৫ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৮556042
  • তাতে কী হয়েছে, মোবারা ঠিক জানে। ;-)
  • গান্ধী | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১১:০০556053
  • হা হা হা হা
  • গান্ধী | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১১:০৬556064
  • ভারতের র‌্যাংক এবার ১৬৯

    আষার কথা অক্টোবর-নভেম্বরে ২টো ফিফা ফ্রেন্ডলী খেলবে
  • প্পন | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১১:১৫556075
  • কাদের সাথে?
  • গান্ধী | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৭556086
  • সেটা লেখেনি, কে কে ফাঁকা তার খোঁজ চলছে বোধহয়, তবে কোভারম্যানস বলেছে সাফের বাইরের দেশের সাথে খেলবে। প্রেফারেন্স মিডল ইস্টের কোনো দেশ।

    ঃ) আশার কথা*
  • Umesh | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:০২556097
  • টোলগের কথা গুলো অনেকটা দিদি'র ক্যাডার গুলোর মতো হলো না?

    আমি এই কেসে প্রথম থেকে টোলগের সথে ছিলাম।
    কিন্তু, নিজের ভুলের পরেও গলা বাজিট ভালো লাগলো না।

    যতো হোক টিম্টা তো দিদি'র ক্যাডার দের।
  • Umesh | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৯556119
  • পাশে Bengali লেখা না আসা জন্যে অনেক বানান ভুল হয়েছে।
  • j | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৯556108
  • এইটা উমেশ লাখ কথার এক কথা কয়ে দিসে !
    আজ বলে নয়, অনেকদিন ধরেই মোবা চালায় কয়েকটা তিনো ক্যাডার
  • গান্ধী | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৬556131
  • টিমটা ক্যাডারদের নয়, টিমের কর্তাগুলো। দুটো আলাদা জিনিস, আর টোলগে তো পলিটিশিয়ান নয় যে গুনে গুনে কথা বলবে? দোষ কে করেছে সেটা বোধহয় ক্লিয়ার নয়। বিদেশী প্লেয়াররা জানেইনা টোকেন কি জিনিস, খায় না মাথায় দেয়, সেখানে তাদের টোকেন লুকিয়ে রেখে দেওয়া তাকে না জানিয়ে সেটা দোষ নয়?

    যাই হোক, ফিফার নতুন র‌্যাংক নিয়ে হেব্বি বাওয়াল হচ্ছে কি ?

    পোতিদিন লিখেছে ব্রাজিল অখুশী র‌্যাঙ্কিং-এর নিয়মে

    এখানেও লিখেছে

    http://worldsport.blogs.cnn.com/2012/07/04/are-fifas-world-rankings-fit-for-purpose/

    আর এই সাইটের লিংক অনেক জায়্গায় দেখলাম, এরা কি করে ? আলাদা কোনো র‌্যাঙ্ক কি ক্যালকুলেট করে? এখানে নেহেরু কাপের ম্যাচগুলোকেও ফ্রেন্ডলি ধরেছে সেপ্টেম্বরের প্রিভিউ লিখতে

    http://www.football-rankings.info/2012/08/fifa-ranking-september-2012-preview-ii.html
  • গান্ধী | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৯556142
  • আর ইবে চালায় জেলে বসে

    খেলোয়াড় - ষষ্ঠী দুলে- দীপঙ্কর রায়
    কোচ - সুভাষ ভৌমিক
    সচিব - ডঃ প্রণব দাশগুপ্ত

    তিনটে ক্যাটাগরীই নিজের কার্যকালে জেলে থেকেছেঃ)
  • গান্ধী | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৫556164
  • "নিজের কার্যকালে জেলে থেকেছে"

    প্পনদা বোধহয় এটা মিস করেছ
  • Umesh | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৭556175
  • টোলগে না হয় জানতো না, কিন্তু মোবা কর্তারাও কি জানতো না?
    আন্ধী, তুমি মানো কি না মানো, আমার কাছে এটা মোবা কর্তাদের দাদাগিরি মনে হয়েছে।
    আর সেটা হয়েছে মাথায় টুটুদা, বকলমে দিদি'র হাথ আছে ভেবে।
  • গান্ধী | ০৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫০556186
  • একদমই টুটু বোসের ( মাথামোটা-গাম্বাট লোকটার) এসব দেখা উচিত ছিল। দাদাগিরি করতে গিয়ে ছড়িয়েছে।

    কিন্তু টোলগের দোষটা আমার কাছেও ক্লিয়ার নয়, কারণ এটা প্রমাণ হয়নি যে টোলগে পরেরবছর খেলবে বলে টাকা নিয়েছিল।
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১২ ২১:৩৫556197
  • অমল দত্ত কালীঘাটের কোচিং করাচ্ছেন। মধ্য সত্তরে বয়স, বাইপাস সার্জারি হয়ে গেছে - খুবই ইন্সপায়ারিং।
  • গান্ধী | ০৭ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৪556208
  • অমল দত্ত গুরুদেব। আমার দেখা সেরা ভারতীয় কোচ। এত্ত প্লেয়ার তৈরী করেছেন ভাবা যায়্না। খালি ইগো-সমস্যায় বড় প্লেয়ারদের সাথী ঝামেলা হত

    আমার দেখা সেরা অমল দত্তর কোচিং ৯৭এর ডায়মন্ড (যদিও ৪-১ এ হেরেছিলাম, তবু সেরা খেলেছিল)
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৮556219
  • অমল দত্ত -র একটা বই প্রিয় ছিল ছোটবেলায়, নামটা মনে পড়ছে না, 'ফুটবল খেলতে হলে' ?
  • aranya | ০৮ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৯556230
  • এখুনি কাগজে পড়লাম, অমল দত্ত -র বয়স ৮৩ !!!

    পৃথিবীর বয়স্কতম ফুটবল কোচ ? হতেও পারেন। হ্যাটস অফ!
  • গান্ধী | ০৯ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৪556253
  • হুম্ম। নতুন কোচ তো একবার প্রেস মিটে বলেওছিল কথাটা যে ফ্যাব্রেগাস এই টিমের স্টাইলের সাথে যাচ্ছেনা, এই কারণেই রিয়ালের সাথে সুপার কাপের ম্যাচে যখন গোল দরকার তখনও ফ্যাব্রেগাসকে নামায়নি। বেশ ছিল আর্সেনালে একা রাজা হয়েঃ) স্পেন টিমে যায়্গা ফিক্সড করতে গিয়ে কেস খেল
  • প্পন | ০৯ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৮556264
  • আর্ভিপির অবস্থা আশা করি এমন হবে না। তবে রুনির সাথে বাওয়াল লাগলে অন্য কথা।
  • গান্ধী | ০৯ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৭556275
  • ওখানে ফার্গিদাদু আছে
  • গান্ধী | ১১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৫556286
  • ব্রাজিল কাল চীনকে ৮ গোল দিয়েছে ! নেইমার হ্যাট্রিক
  • গান্ধী | ১৫ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৭556297
  • বোঝ ! ফিফা ডেটে ফ্রেন্ডলী খেলবে অব্দি ঠিক ছিল। কিন্তু ম্যাচটা খেলছে অক্টোবরে সিঙ্গাপুরের (১৬১) সাথে, নভেম্বরেরটা কাদের সাথে ??? ঠিক হয়নি এখনো
  • প্পন | ১৫ সেপ্টেম্বর ২০১২ ২০:২৮556308
  • ওল্ড ট্র্যাফোর্ডে ডাইভ মেরে পেনাল্টি আদায় অব্যাহত আছে। ঃ)
  • গান্ধী | ১৫ সেপ্টেম্বর ২০১২ ২০:৩৯556319
  • ধুর আর্সেনালটা ভালো খেলছে সেটা না দেখিয়ে দুখানা মড়া খেলা দেখাচ্ছে

    কিউপিআর টিমটা বেশ ভালো করেছে। খেলছেও ভালো
  • Umesh | ১৫ সেপ্টেম্বর ২০১২ ২২:২৫556330
  • আজ ৬ টা হয়েছে। মোবা রাও তো ৬ টা দিয়েছে।
  • প্পন | ১৫ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৪556341
  • কিন্তু লিভারপুল মনে হয় আজো ছড়াবে। ;-)
  • গান্ধী | ১৬ সেপ্টেম্বর ২০১২ ০০:১৯556353
  • ছড়িয়েছেঃ)

    কিন্তু আর্সেনাল আর ৬টা দিল কই? আর্সেনাল তো ৪টে দিল আর সাউথহ্যাম্পটন ৩ টে দিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন