এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৭ আগস্ট ২০১৩ ১৬:০৯616176
  • কিন্তু খরচ আছে বলেই তো ভালো, খরচ নিয়ন্ত্রনের অধিকার টাই তো চাইছে।
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১৬:১৩616177
  • ভ্যালু থাকবে না কেন -- অবশ্যই আছে --

    ভাষা বা সংস্কৃতিগত স্বাতন্ত্র কি অন্য রাজ্যে থেকে বজায় রাখা যায় না? এতো শত বেঙ্গলী ক্লাব, তামিল সাহিত্য পরিষদ, তেলুগু সংস্কৃতি রক্ষা কমিটি -- এর তাহলে কি মানে? আলাদা রাজ্য না হলেই যদি জাতিসত্ত্বা বা সংস্কৃতি বিলীন হয়ে যায়, তাহলে তা এমনিতে আলাদা রাজ্য হলেও যাবে -- তখন গান গাইবে- মেড়ো-খোট্টারা সব দখল করে নিলো বলে
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১৬:১৪616178
  • পিনাকীকে লিখলাম -- মাঝে দুটো পোস্ট পড়ে গ্যাচে -- খ্যাল করিনি!
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১৬:১৬616179
  • বাকী সুযোগসুবিধা = অর্থনৈতিক + সাংস্কৃতিক স্বাতন্ত্র বজায় রাখার অধিকার --
  • PT | ০৭ আগস্ট ২০১৩ ১৬:২২616180
  • পুণাতে দশ বছর থাকার কালে বাঙালীর খাড়কি কালীবাড়ি, গোটাকয়েক দুগ্গোপূজো আর একটা রবীন্দ্রসংগীত শেখানোর স্কুল ছাড়া আর তো কোন জাতিসত্বার প্রকাশ-বিকাশ দেখলাম না। চোখের সামনে যে জেনারেশনটা বড় হল তারা না পারে বাংলা পড়তে-লিখতে না তাদের বাঙালী সংস্কৃতির প্রতি বিশেষ আকর্ষণ আছে। প্রথম জেনারেশন যে মানুষটি যায় সেই একটু সংস্কৃতির চর্চা করে-সেটাও বোধহয় স্থানীয় ভাষা ইত্যাদি না জানার জন্য।

    এই "জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণ" কতটা খাঁটি আর কতটা কিছু লোক নিজেদের সুবিধের জন্য জ্যানগ্যাণের মধ্যে চাগিয়ে তোলে সে ব্যাপারটা বোঝা মুশকিল।

    খোদ কলকাতার প্রোটিন-পুষ্ট বাচ্চাদের কতটা বাংলা ভাষায় দক্ষতা আছে? বাবা-মারা অনেকেই সন্তান "বাংলা পড়তে পারে না" বলতে তিলমাত্রও লজ্জিত হয় না।
  • j | ০৭ আগস্ট ২০১৩ ১৬:২৭616181
  • লজ্জিত তো হয় না, উল্টে সেটাকেই বড়মুখ করে ডবল চাঁদ স্টাইলে বলে "এই জানোতো ... ও না বাংলায় খুব কাঁচা "
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৩১616182
  • বেগ টু ডিফার -- মুম্বইয়ের বিভিন্ন বেঙ্গলী ক্লাবে আমি থার্ড জেনারেশান বাঙালীদের ভালোবেসে বাংলা পড়তে, বাংলা গান গাইতে শুনেছি -- এদের অনেকের বাবা বা মা অন্য ভাষাভাষী। শুধু নভি মুম্বইতেই বাংলা গান (নট ওনলি রবিঠাকুর) শেখানোর অন্ততঃ পঁচিশটা স্কুল আছে। গ্রেটার মুম্বইতে আরো অনেক বেশী। মেট্রো সিটির (মুম্বই, লুরু ইঃ)সঙ্গে পুণের মতো জায়গার একটু তফাত থাকবেই -- বাঙালীর সংখ্যাও অনেক কম হবে। মোদ্দা কথা, ভাষা আর সংস্কৃতি ভালোবেসে চর্চা বজায় রাখতে চাইলে পৃথিবীর যেকোন জায়গায় বসে করা যায় - -তার জন্য আলাদা টেরিটরির দরকার হয় না!
  • PT | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৩২616183
  • শেষ লাইনে পুরো সম্মতি।
  • pinaki | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৩৬616184
  • ভাষা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র শুধু বেঙ্গলি অ্যাসোসিয়েশন দিয়ে বজায় রাখা যাবে - এটা আমি কখনো ভেবে দেখি নি। সত্যি বলছি। :-) তাই এটা নিয়ে তর্ক করব না।

    কিন্তু এরপরেও যারা আলাদা হতে চাইছে তাদের আলাদা হওয়ার অধিকারের প্রশ্নটা থেকেই যায়। এক যদি না তার আলাদা হওয়া আমার জন্য মারাত্মক ক্ষতিকারক হয়। সেই ক্ষতির জায়গাটা আমার কাছে ক্লীয়ার নয়। তাদের কী লাভ/ক্ষতি হবে সেটা আমার লুক আউট নয় - আগেই বলেছি।
  • RM | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৪৭616186
  • বাঙলা গান গেয়ে বা বাঙলা ভাষায় কথা বলে নয় ভাষা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র বজায় রাখা গেল। কিন্তু একজন বাঙালী, বা তামিল, বা মারাঠী র ভারতীয়ত্ব কি করে বজায় রাখা যায়? শুধু "জন-গণ-মন" তে গলা মিলিয়ে?

    হয়তো আউট অফ কন্টেক্স্ট হয়ে গেল। কিন্তু জানতে কৌতূহল হলো, তাই প্রশ্নটা করেই ফেললাম।
  • PT | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৫০616187
  • কারা আলাদা হতে সতি সত্যি চাইছে আর কারা উস্কাচ্ছে সেটা আগে পরিষ্কার হোক।

    জামাত আর খালেদার পেছনে যদি প্রচুর লোকের সমর্থন থাকে (যা সত্যিই আছে) তাহলে আমারা শাহবাগের জমায়েত নিয়ে এত উল্লসিত হই কেন? কিংবা বেশীর ভাগ আফগানি তালিবানী সমাজে থাকতে চায় কিনা না জেনেই সেই ব্যবস্থার আমরা প্রতিবাদ করি কেন?
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৫১616188
  • এক্কালে বহুত ভুগেছি -- এ পোশ্নের ফাঁদে আমি পা দিচ্চি না -- চেনা প্রশ্ন, চেনা কানাগলি -- গোল গোল ডিম্পা! ঃ)
  • de | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৫২616189
  • এই রে -- RM এর প্রশ্নের ব্যাপারে বল্লাম -- ঃ))
  • h | ০৭ আগস্ট ২০১৩ ১৬:৫৩616190
  • জাতি সত্ত্বা কে পসন্দ মত মানবো আর পসন্দ মত মানবো না এই সব বললে এই হবে।
  • b | ০৭ আগস্ট ২০১৩ ১৭:০৪616191
  • আমি তাহলে তুলেই ফেল্লাম। বাঙালীস্তানের দাবী। সীমানাটা, ধরুন, ঐ ধর্মপালের সাম্রাজ্যের কাচাকাছি। তার জন্যে অবশ্য বাংলাদেশ ইনভেড করতে হবে। আবার ওদিকে কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান।

    সেন সাম্রাজ্যের বেসিসেও করা যেত, কিন্তু ব্যাটারা একে ম্যাড্রাসি, তার ওপরে ভীতুর ডিম। খিড়কি দোর দিয়ে পালিয়ে যেত শত্রুটত্রু এলে।
  • pinaki | ০৭ আগস্ট ২০১৩ ১৭:১০616192
  • কারা সত্যি চাইছে আর কারা উস্কাচ্ছে - সেটা আলাদা করা কি সত্যি সম্ভব বাইরে থেকে দেখে? সন্ত্রাসবিহীন গণভোট একটা রাস্তা হতে পারে। আমার এক বন্ধু রাজনৈতিক কাজে প্রতি মাসে ঐ এলাকায় যায়। তার বক্তব্য, ওখানে যে রাজনৈতিক দল গোর্খাল্যান্ডের বিরুদ্ধে কথা বলবে তার সাপোর্ট বেস রাতারাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। মোর্চা নেতাদের পক্ষে সেই কারণে 'গোর্খাল্যান্ড' এর দাবী বাদ দিয়ে তিনোদের সাথে চুক্তি করা সম্ভবই ছিল না। তাহলে তারা এলাকায় ফিরতে পারত না, ঘিসিং এর যা অবস্থা হয়েছে তাই হত। ওখানে সিপিআরএম বলে গত গোর্খাল্যান্ড আন্দোলনের সময় সিপিএম থেকে বেরিয়ে আসা দল আছে। তাদের যথেষ্ট জনভিত্তি আছে। তারাও গোর্খাল্যান্ড বাদ দিয়ে অন্য কোনো দাবীর কথা ভাবতে পারছে না। জনতার অ্যাসপিরেশন এতটাই।
  • কৃশানু | ০৭ আগস্ট ২০১৩ ১৭:১১616193
  • ম্যাদ্রাস না, লুরু ;-)
  • PT | ০৭ আগস্ট ২০১৩ ১৭:১৮616194
  • সেটার অন্য কারণও থাকতে পারে। বেলুড় মঠের চত্তরে বসে বিবেকানন্দকে নিয়ে "নির্মোহ" আলোচনা করলেও ঐ একই ঘটনা ঘটবে। পি সি সরকার জুনিয়রকে সাঁই বাবার চ্যালারা গলাধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেয়নি?

    আর এটাও মনে আছে। মমতার অনশন মঞ্চের সামনে থেকে দুজন আইটি কর্মীকে মদন তুড়ি মেরে থ্রেট করে ভাগাচ্ছে ক্যামেরার সামনেই।

    লোক ক্ষ্যাপানোর পরে অন্ততঃ কিছুদিন অনেককিছুই চমকপ্রদ করা যায়। ঘিসিং "গোর্খাল্যান্ড চাইনা" বলে চুক্তিপত্র সই করার পরে প্র্যায় দু-দশক গোর্খাল্যান্ডের দাবী ওঠেনি তো! এইসময়ে জনগনের গোর্খাল্যান্ডের প্রয়োজন ছিলনা?
  • h | ০৭ আগস্ট ২০১৩ ১৭:২৬616195
  • ;ঃ-)))))))))))))))))))))

    কিন্তু ব যেটা অ্যাভয়েড করছে, পস্চিম বঙ্গ রাজ্যের যেটা কালচারাল স্পেস, সেটা ওভারহেল্মিং লি বাঙালী মধ্যবিত্ত একটি কাহিনী। তার বাইরের গোটা টাই বহিরাগত। ২৬ শে জানুয়ারীর প্যারেডেও সকলের জায়গা নেই।

    সুতরাং যে টা অ্যাকচুয়ালি হতে পারে, সেটা হল বি গু কে বলা ভাই তোমার জাতি ওভারচার বদলাও, স্টেট এর প্রস্তাবিত নাম বদলাও, ভোটে পার্টিসিপেট করো, সকলকে নিয়ে থাকো। তার আন্দোলনের যে রেসিস্ট পার্ট টা সেটাকে অ্যাটাক করা যেতেই পারে, কিন্তু একটা জায়গার মানুষের ইকুয়াল অপর্চুনিটির দাবী টা ছোটো করা উচিত না, বিশেষ করে এত যখন ইনইকুয়ালিটি প্লাস রিজিওনাল ডিসপ্যারিটি।
  • bb | ০৭ আগস্ট ২০১৩ ১৭:৩১616197
  • দেখুন- খুব কাছ থেকে এই তেলেঙ্গানা দেখে বুঝেছি এই জাত্যভিমান খুব গোলমেলে জিনিষ। দুই দলই তেলুগুভাষী, কিন্তু সাংস্কৃতিক বা ভৌগলিক দিক থেকে সম্পুর্ন আলাদা। তেলেঙ্গানার লোকেদের অভিযোগ অন্ধ্রের লোকেরা তাদের উপর জেঁকে বসে আছে আর তাদের বঞ্চিত করছে। আর অন্ধ্রের লোকেরা বলে এই তেলেঙ্গানার লোকেদের কিছুই ছিলনা, আমরা এসে এখানে টাকা লাগিয়ে খেটেখুটে ভাল করেছি। কিছুকি মিল পাচ্ছেন আমাদের বাঃ-ঘঃ ঝগড়ার? আবার দেখুন রঞ্জনদা (উদা হিসাবে) জন্ম-কম্ম এই দেশে কিন্তু এখনও ময়্মনসিংহ ও সেখানকার লোকেরা ওনার মনে আলোড়ন তোলে, যা খুব স্বাভাবিক।
    আমি কিছুদিন আগে কাজে ঢাকা গিয়েছিলাম। আমার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু বইয়ের পাতায় আর লোকের মুখে শুনে, কোন আত্মীয়তা নেই। অথচ ওখানে নেমে থেকে আমার মন আচ্ছন্ন হয়ে ছিল, সবাইকেই খুব আপন মনে হত। আমি ঐ গোয়ালন্দের স্টীমার বা ধানমন্ডী ইত্যাদি জায়গা দেখে একটা অদ্ভুত ভাললাগায় মজে ছিলাম, মনে হত আবার আমরা যদি এক হতে পারতাম ইত্যাদি।
    তাই গোর্খাদের জাতিসত্তার দাবী বুঝতে হলে হয়্ত আমাদের আরও ভাল ভাবে তাদের ইতিহাস জানতে হবে। ওদের স্বাধীন হওয়ার আকাক্ষা কে বুঝতে হবে। তবেই হয়ত এটা আমাদের নাড়া দেবে, নয়ত বাংলী হিসাবে আমরা এই ভাগের খালি বিরোধিতাই করব।
  • j | ০৭ আগস্ট ২০১৩ ১৭:৩৩616198
  • সেশে হানুদাও সিপিআরএম হয়ে গেল !

    আকবা ইত্যাদি
  • h | ০৭ আগস্ট ২০১৩ ১৮:৩৫616199
  • আরে না না, আমি কিসুই হই নি। আমি শুধু যেটা বুঝি না, সেটা হল, বাংলা গল্প টা হল, এত সেন্ট্রালাইজ্ড একটা দেশের দরকার ই বা কি পাহাড়ের লোকের সমস্যাটা কি এমন ইউনিক যেটা ধর বালুরঘাটের লোকের নেই। উন্নয়ন সমস্যা হলে সেটা র যে প্যাটার্ন, বড় শহরে আর্বান রিনিউয়াল মিশন, ছোটো শহরে লবডংকা, বড় শহরে আপিস কাছাড়ি ঝাঁ চক চকে প্রাইভেট সেকটর, ছোটো শহরে শুধু বাজে পুরোনো কোর্ট আর থানা, বা পোস্টাপিশ, বাকি সবাই বাজারে দোকান বা আশে পাশে স্থাবর সম্পত্তি থাকলে বড় লোক আদার ওয়াইজ লবডংকা। তো এই পরিস্থিতিতে দুটো কোশ্চেন ফান্ডামেন্টাল।

    এক - প্রাইভেট সেকটর পন্থী রা, একটু ইন্ট্রোস্পেক্ট করুক, ট্র্যাডিশনাল ট্রেডিং সেন্টার ছাড়া তারা ইনভেস্ট করে না কেন?
    খ - সরকার ভেবে দেখুক তারা স্টেট ফর্মেশন টা কিসের ভিত্তিতে করবে, ভাষা, জাতি না অঞ্চল। নাকি কেবল ই লোক সভার সিট ম্যানেজমেন্ট।
    গ - আন্দোলনের নেতারা ভেবে দেখুক, তাদের দাবী টা কি? স্টেট ফর্মেশন এর পরে তাদের দাবী তাদের কর্মসূচী কি? এখন তো কর্মসূচী ভিত্তিক আলোচোনাই হয় না। উপকারের মধ্যে চা বাগানে, জাতি ভিত্তিক ইউনিয়ন হয়েছে।
    ঘ - আর আমরা ভাবি কি করে সকলে বাঙালী হওয়া থেকে আমরা মুক্তি দিতে পারি ;-)
    ঙ - দিল্লী ভাবুক এত সেন্ট্রালাইজ্ড একটা দেশের দরকার টা কি, প্লাস নিজেদের দেশের মানুষের বিরুদ্ধে এত সশত্র অভিযান চালানো টা ঠিক কিনা। ওভার অল। এই যে মণিপুরে আফস্পা হচ্ছে, এতে জাতীয় সংহতির কি উপকারটা হচ্ছে বাল?

    ইন্ট্রোস্পেক্ট তো করতে হবে।
  • maximin | ০৭ আগস্ট ২০১৩ ১৯:০০616200
  • পাই ৬ অগাস্ট ১০-৪৫

    বিমল গুরুং বলেছিলেন ' রাজ্যের দাবীটা শুধু গোর্খাদের দাবী নয়। সার্বিক ভাবে যারা পাহাড়ের সঙ্গে জড়িয়ে গেছেন সবাই গোর্খালি। বাঙালি, গির্খালি, মারোয়াড়ি; তাদেরকেও সংগঠিত করার চেষ্টা করছি। তাদের নিয়েও সমাবেশ হচ্ছে।'

    কাজেই সেসময়ে জাতিসত্বা ব্যাপারটা ছিল না।
  • maximin | ০৭ আগস্ট ২০১৩ ১৯:১৩616201
  • গুরুর টিমের সঙ্গে এই কথাগুলো হয়েছিল ২০০৮ এ।
  • maximin | ০৭ আগস্ট ২০১৩ ২০:২৪616202
  • এর সঙ্গে যোগ করুন
    'Identity is a multi-layered thing. At times identity comes with economic well-being. And this is something we should strive for. We talk about identity, but half the people here will not be able to give a proper answer if they are asked what they mean by identity.' Said Morcha leader Harka Bahadur Chhetri at a rally here. Darjeeling, Januray 5, 2011।
  • maximin | ০৭ আগস্ট ২০১৩ ২০:৪০616203
  • যেহেতু এরা একটানাই চেয়ে এসেছে তেলেঙ্গানা আর গোর্খাল্যান্ড ইস্যুগুলোকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হোক, কাজেই এখন আডেন্টিটির প্রশ্ন নতুন করে ফিরে এসেছে।
  • Ishan | ০৭ আগস্ট ২০১৩ ২১:০৫616204
  • টি। একেবারেই ঠিক লিখছেন না। আপনার বক্তব্য ছিল, গোর্খাল্যান্ড হলে এবার যেকোনোদিন চার্নকল্যান্ডের দাবী উঠবে (প্যারাফ্রেজ করলাম)। সেটায় আমি একটা যুক্তি দিয়ে আপত্তি করেছিলাম। তার উত্তরে আপনি প্যারামিটার ইত্যাদি নিয়ে এলেন। সে ভালই করেছেন, কিন্তু মূল বক্তব্যটা তাতে পাল্টায়না। গোর্খাল্যান্ড হলে কেন চার্নকল্যান্ডের দাবী উঠবে, তার গাণিতিক বা যৌক্তিত বা তাত্ত্বিক ভিত্তিটা আপনাকেই তৈরি করতে হবে। নইলে ওই যে লিখেচেন "কোন একটি এলাকার কিছু লোক ঠিক করল তারা আলাদা রাজ্য তৈরী করবে। বামুনবাড়ীর উঠোন থেকে নস্করপাড়ার পুকুর অবধি দাঁড়াল প্রস্তাবিত রাজ্যের একপ্রস্থ সীমানা। যথাবিহীত আন্দোলনের পর সরকার তা মেনেও নিল। এখন এই টুকরো খানেক রাজ্যের মন্ত্রী হ'ল, সান্ত্রী হ'ল, রাজার মেয়ে কোটালপুত্তুরকে লাল কার্পেটে মোড়া রাস্তায় ঘোড়ার পিঠে চেপে আসতে দেখে টুক করে হেসেও নিল" -- এইটা একেবারেই দাঁড়াবেনা।

    আপনার পুরো গপ্পোটা শুনতে কিরকম লাগছে জানেন? আকাশ বাতাসে আনন্দের ধ্বনি, ভারত রাষ্ট্রের তত্ত্বাবধানে সকল মানুষ লাল কার্পেটে মোড়া রাস্তা দিয়ে হুহু করে সন্তুষ্টি আর উন্নতির পথে এগিয়ে চলেছে, এমতাবস্থায় হঠাৎ একদিন ছন্দপতন। গোর্খাল্যান্ডের শব্দ। ব্যস। ঘুম ভাঙিয়া উত্তরপাড়ার বামুন, কায়েত ও শুদ্দুররা স্থির করিল কাঁঠাল গাছের সীমানা থেকে ইস্টিশনের পুবপ্রান্ত পর্যন্ত একটি রাজ্য চাই।

    তা, এটা স্রেফ যুক্তিহীন আকাশকুসুম ছাড়া আর কিচ্ছু না। কোন মডেলে গোর্খাল্যান্ড, স্রেফ গোর্খাল্যান্ড উত্তরপাড়া বা নয়াগ্রামের (জায়গার নামগুলো এমনিই লিখলাম কিছু সিগনিফাই করেনা) একটা পাড়ার লোককে নিজেদের সুখ-সমৃদ্ধির পথে হাঁটা থেকে বিচ্যুত করে চেন রিঅ্যাকশানে নতুন রাজ্য তৈরির দাবীতে ঠেলে দেবে সেটা আপনাকে পরিষ্কার করে লিখতে হবে। সেটা লিখবেন, নইলে এটা প্রহসন হিসেবেই পড়ব, সে ঠিক আছে, কিন্তু কাউন্টার করার কোনো প্রয়োজন দেখবনা।

    তো সেই মডেলটা দেবেন। যে মডেলে গোর্খাল্যান্ড চেন রিঅ্যাকশনে চার্নকল্যান্ডকে ট্রিগার করে। ওটা না হলে আপনার বাকি যুক্তিপরম্পরাটা দাঁড়ায়না।

    বাকি পরে লিখছি।
  • pi | ০৭ আগস্ট ২০১৩ ২১:১২616205
  • গোর্খাল্যাণ্ডের বিরোধীদের তেলেঙ্গানা নিয়ে কী মত ?
  • PT | ০৭ আগস্ট ২০১৩ ২১:১৯616206
  • কোন প্রয়োজন ছিল না।
  • h | ০৭ আগস্ট ২০১৩ ২১:৪৮616208
  • টি এবং ইশান কে অনুরোধ, খচে গিয়ে তর্ক টা বিষয়ানুগ থাকছে না। খোঁচা ইজ অলরাইট বাট নট খচা।

    ইশানকেঃ টি এর বক্তব্য টা খাপছাড়া এই কারণেই নয়, যে বি গু/রো গি/হ বা ছে রা, কদিন আগেই চুক্তি একটা করেছেন, এবং আন্দোলনের টাইমিং টা এবং রেটোরিক টাও সরাসরি হল তেলেংগানা হল বলে আমরা এখন পুনরায় জাগিয়া উঠিলাম। আর কোন যুক্তি তাঁরা দেখান নি, টাইমিং এর ব্যাপারে, সেটা টি এর দায়িত্ত্ব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন