এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:২৩627143
  • @ A to Z,
    জোর করে জনসংখ্যা বাড়ানো প্রসঙ্গেঃ

    যতদূর জানি এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেওয়া হয়েছিল। কারণ, সমর্থ পুরুষেরা যুদ্ধে মারা গিয়েছিল। মানবসম্পদ সবচেয়ে বেশি নষ্ট হয়েছিল রাশিয়ায়। ফলে বিশ্বযুদ্ধের পর ক্ষেতে কাজ করতে মেয়েরা, বুড়িরা ও আধবুড়ো পুরুষের দল শ্রম দিচ্ছিল। এর ছবি চমত্কার ধরা হয়েছে পিওতর পাভলেংকোর উপন্যাসে--"জীবনের জয়গান"।
    ভিলাই থেকে রাশিয়ায় ট্রেনিং নিতে যাওয়া বাবার বন্ধুদের মুখে শুনতাম (৬০-৭০ এর দশকে) অবিবাহিত মেয়েদের সংখ্যা কত বেশি। রেশিও কত বিপরীত।
    আবার একই কারণের বিপ্রতীপে চিনে আইন করে একাধিক সন্তান হলে শাস্তি; অতিরিক্ত ট্যাক্স, ইন্ক্রিমেন্ট বন্ধ। এখন আবার বুড়ো-জোয়ান রেশিও বদলানোয় নীতি পাল্টাতে বাধ্য হচ্ছে। লেবার ক্যাম্পও তুলে দিচ্ছে।
    ভারতে জরুরী অবস্থার সময় সঞ্জয় গান্ধীর জবরদস্তি অপারেশন করানো অভিযান ও জনরোষের ব্যাপারটা মনে করুন।

    এ নিয়ে আই এস জোহরের ভাঁড়ামো করা ফিল্ম ছিল--'নসবন্দী'।
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১০627144
  • RR
    যদি কোন শনিবারে আড্ডা জমান তাহলে শোনার জন্য হাজির হতে পারি। ১৯৮৬-তে দিন সাতেক তখনকার লেনিনগ্রাদে ছিলাম-যা দেখেছি তা নিয়ে অনেক বিস্ময় এখনো জমা হয়ে আছে।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৮627145
  • বাঃ পিটি; বাঃ।
    দাঁড়ান, ৩৬ গড় থেকে কোলকাতায় ফিরে আপনাকে ফোনে ধরছি। আগের হ্যান্ডসেটটা হারিয়েছে, সঙ্গে আপনাদের নম্বরগুলো ও। আমার নম্বর ৮৫৮৩০৪১৩৯৫।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৯627146
  • পরে রেশিও ঠিক হয়ে গেল? কী করে? অবিবাহিতা মেয়েরা অনেকে দেশ ছেড়ে চলে গেলেন আর পরিবর্তে পুরুষরা এলেন?
    খটকা লাগছে, কারণ ৭০ সাল তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ২৫ বছর পরের কথা, ততদিনে নতুন শিশুরা জন্মে যুবক যুবতী অবস্থায় পৌঁছে যাবার কথা। তাহলে কি নতুন যারা জন্মেছে, তাদের মধ্যেই মেয়ে অনেক বেশী ছিল, ছেলে কম?
    আর লোকসংখ্যা যুদ্ধপরবর্তীকালে কমে গিয়েছিল, সে কমতি পূরণ হতে কতদিন লেগেছিল? মানে কী হারে বেড়েছিল জন? বুম এর মতন কোনো ব্যাপার ছিল কি? নাকি গ্র্যাজুয়ালি বেড়েছিল?
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৮627147
  • না, এত স্পেসিফিক বলতে পারব না। কিন্তু তখন অনেক সন্তানধারণ করলে মহিলারা দেশের জন্যে বিরাট কিছু করেছেন ধরে নিয়ে রাষ্ট্রীয় সম্মান পেতেন। ৬০ এর দশকে একজন মহিলা কয়েক ডজন সন্তানের জন্ম দিয়ে অর্ডার অফ লেনিন নয়, কিন্তু 'সোভিয়েতের বীরাঙ্গনা"(, Heroine of Soviet Union) খেতাব পেয়েছিলেন। সোভিয়েত দেশ পত্রিকায় বেরিয়েছিল, ছবি সমেত। তার মধ্যে বেশ কয়েক গন্ডা যমজ। মাক্কালী!!

    তবে ৬০-৭০ এর দশকে জনসংখ্যা নিয়ে বিতর্কে পশ্চিমের অধিকাংশই ছিলেন ম্যালথাস অনুরাগী। ডঃ জন লিপেস নিয়ে এলেন 'লুপ'। ভারি হই-চই। স্বাস্থ্যমন্ত্রী সুশীলা নায়ার লালবাহাদুর শাস্ত্রীর " জয় জোয়ান, জয় কিসান" শ্লোগানের অনুকরণে বললেন--"জয় লুপধারিণী"!!

    জোয়ান রবিনসনের মত কিছু বাম-কেইনসিয়ানরা ছিলেন বিপক্ষে।

    ১৯৭৪ এ হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব ডেমোগ্রাফিক সেমিনারে বলা হল --- উন্নত জীবনযাত্রার মান স্বতঃই পরিবারকে ছোট করে। কাজেই এ নিয়ে চেঁচামেচি না করে জীবনযাপনের মান বাড়ানো হোক।
    রাশিয়ার বিশাল ভুখন্ড ও প্রাকৃতিক সম্পদের তুলনায় চীনের নীতির বৈপরীত্যের এটাই কারণ। চীনের ক্ষেত্রফল বড় হলেও কৃষিযোগ্য জমি বেশ কম, ভারতের অনুপাতে তো বটেই।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০২627148
  • আর বিশ্বযুদ্ধে চীনের জনসংখ্যা মনে হয় সেভাবে অত কমে নি?
    যেমন কিনা বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে ভারতের জনসংখ্যা কমে নি, তবে দুর্ভিক্ষে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন।
  • kc | 222.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৪627149
  • ভারি ভারি বইয়ের নাম বললেই রঞ্জনদা আমায় আপনি বলেন। রাশিয়ায় আমিও থেকেছি। ঝেরনোগ্র্যাডে। হুই সাইবেরিয়ার একটু আগে।

    রঞ্জনদা, আর একটা বইয়ের নাম বলব, অ্যাপলবামের দ্য আয়রন কার্টেন। পুউরো বায়াসড, তবে অতীব সুখপাঠ্য।
  • Atoz | 161.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৭627150
  • এদিকে সেদিন একটা ভয়াবহ রিপোর্ট পড়লাম। রুমানিয়া নিয়ে। জনসংখ্যা বৃদ্ধির প্রজেক্ট।
    জনগোষ্ঠীকে প্রায় ব্রিডিং স্টকের মতন ব্যবহার করা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে হোমে ফেলে ফেলে পালিয়ে যেতেন নিরুপায় বাবামা। ঃ-(
    কোনো উপায় ছিল না, রীতিমতন পুলিশ এসে সার্চ করে করে দেখতো সক্ষম যুবতীদের মধ্যে কতজন গর্ভবতী হয়েছে আর কতজন উপায় থাকা সত্ত্বেও হচ্ছে না। তখন তাদের প্রায় বাধ্যই করা হতো।
  • dd | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৪627151
  • উঁহু।
    সেকেন ওয়ার্লড ওয়ারে যে দেশে সব থেকে বেশী লোক মারা যায়- সেটি চীন।
    রাশিয়ার থেকেও বেশী।

    কোথায় জানি টুকে রেখেছিলাম। এখন বোধয় আর খুঁজে দিতি পারবো না।

    মোদ্দা কথা। সবটাই নিছক লজিক নয়। ভামেরা জানে। সত্তর সাল পর্যন্ত্য কমুনিসদের কাছে সমকাম খুব খারাব ছিলো। যারা শান্তি শান্তি করে চেঁচাতো সেসব যুদ্ধবিরোধীরাও নিছক দালাল ছিলো। জিওনিজম ও শাস্ত্রসম্মত ছিলো।

    তেমতি ফেমিলি প্লেনিং'ও এক আকাট জুজুবাদ ছিলো। আবার নেতারা কইলেন, না ওটা ভালো। আমরাও হুবহু বিশ্বাস করলাম। দু বারই।

    যখনকার যা।
  • lcm | 118.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২২627153
  • পিটি, লেখো তোমার অভিজ্ঞতার কথা। সে তো লিখছেই।

    পেরেস্ত্রৈকার পরে আর্লি নাইন্টিজে প্রচুর রাশিয়ান আমেরিকায় মাইগ্রেট করে, বিশেষ করে নিউইয়র্ক এলাকায়। সে সময় আমি ঐ এলাকায় কিছু প্রজেক্টে কাজ করি যে টিমগুলোতে ছিল রাশিয়ান মেজরিটি - দিমিত্রি, মিখাইল, ভিক্তর, স্লাভা, সের্গেই, আন্দ্রে - এদের কাছে শুনতাম অনেক কথা, লাঞ্চ, চা/কফি খাওয়া হত একসাথে। এদের মধ্যে একটু সিনিয়র (বছর পঞ্চাশেক) ছিলেন আনাতোলি - মেরা জুতা হ্যায় জাপানি-র প্রথম লাইনটা গেয়ে শুনিয়েছিল। পরে ক্যালিফোর্নিয়ায় এসে একজন রাশিয়ান মধ্যবয়্স্ক কলিগের সঙ্গে বন্ধুত্ব হয়, এখন যেখানে কাজ করি সেখানেও আছে, তবে তারা ইয়াং।

    বছর চল্লিশ বয়েসের রাশিয়ান সাহেব ড্রাইভিং টেস্ট নিয়ে টেনশনে আছেন দেখে আমি ঘাবড়ে গিয়ে জিগ্গেস করেছিলাম, তোমরা রাশিয়ায় গাড়ি চালাতে না। তখন আনাতোলি বলল যে টেনশনটা ইংরেজি নিয়ে, গাড়ি চালানো নিয়ে নয়। আরো বলল - সোভিয়েত ল্যান্ড ম্যাগাজিন থেকে রাশিয়ার যে চিত্র পাওয়া যায় তার অনেকটাই প্রোপাগান্ডা, ওদের কোনো গাড়ি ছিল না, সাইকেল ছিল, পলিটব্যুরো মেম্বার বা তাদের আত্মীয়্স্বজন, মিলিটারি অফিসার্দের ছিল মার্সিডিজ, এছাড়া ছিল উগো গাড়ি.. এইসব।

    ওদের কাছে যা শুনেছি, সোভিয়েত স্কুল ছিল ৩+৮+৫ (বিগিনিং + হাই স্কুল + কলেজ)। তার পর ইউনিভার্সিটি, সেখানে কঠোর অ্যাডমিশন টেস্ট হত।

    সে-কেঃ একদম সম্পূর্ণ ফ্রি এডুকেশন পিএইচডি অবধি ইউএসএ-তে টেকনিক্যালি সম্ভব - বারো বছর পাবলিক স্কুল তো ফ্রি, তারপরে কলেজ স্কলারশিপ (এখন প্রাইভেট কলেজগুলোতে বেটার স্কলারশিপ), মাস্টার্স/পিএইচডি তেও স্কলারশিপ।
  • cm | 127.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৬627154
  • খুব মন দিয়ে পড়ছিনা কারণ টই খোলার পরে পরেই বেলাইন হয়ে গেছে।
    সে Date:12 Feb 2014 -- 04:08 AM
    ``দ্বিতীয় ডিক্রি ছিলো জমি র।
    সেথায় পরিষ্কার করে লেখা ছিলো - জমি চাষীর।সত্যিই কি তাই? কোনো চাষীর নামে জমির দলিল লেখা হয়েছিলো?"

    জমি চাষীর বলা মানে হল চাষযোগ্য খালি জমি পড়ে থাকলে যে কেউ সেখানে চাষ করতে পারবে। মালিকানার ধারণার বাইরে গিয়ে ভাবতে শিখতে হবে।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৫627155
  • ডিডি,
    চিনের সময়টা বিশ্বযুদ্ধ বটেক, কিন্তু খেয়াল কর বেশির ভাগ মরেছে গৃহযুদ্ধে। জাপানের সঙ্গে যুদ্ধটা চীনের একটি সীমিত এলাকায় হয়েছে। রাশিয়ায় অধিকাংশ এলাকাই যুদ্ধের আগুনে ঝলসে গিয়েছিল।
    তার চেয়েও বড় কথা চীনের কৃষিযোগ্য জমির অনুপাতে জনসংখ্যার বাহুল্য; রাশিয়ার ঠিক উল্টো। চিনে লড়েছিল পেশাদার ও ভাড়াটে সৈন্যেরা,আর রাশিয়ায় জনসংখ্যার অধিকাংশ, অসামরিক লোকজনগণও। তাই যুদ্ধশেষে রাশিয়ায়, ওয়ারশ প্যাক্টের দেশগুলোয় পুরুষের সংখ্যা বেশ কম।

    কেসি,
    বইটা কি করে বা কোথায় পাওয়া যাবে?
    আর আড্ডার কথাটা একটু ভেবো।ঃ)))
    বায়াসড লেখা নিয়ে অত ভাবি না। কারণ, জে এন ইউ য়ের সিপিআই পন্থী অধ্যাপক রণবীর সিং এর একটি তর্কঃ
    সোশ্যাল সায়েন্সে লেখকের বায়াস ত্যাগ সুকঠিন কাজ। তাই ভালো পদ্ধতি হল নিজের নিজের বায়াসটা কে আগে ভাগে ব্যক্ত করা।

    আমি এর চেয়ে ভালো কিছু পাইনি। মনে হয় লেখকের অ্যাংগেল অফ রিফ্র্যাকশনটি আগে ভাগে বুঝে রাখলে তেল আর জল আলাদা করা একটুখানি সম্ভব। নিজের বায়স খেয়াল রাখলেও তাই, মানে কাউন্টার যুক্তি ও বিপরীত তথ্যগুলোকে মন দিয়ে ঝালাই করা।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪০627156
  • সিএম,
    রাত্তিরে আপনার বক্তব্য নিয়ে কিছু লিখবো। এখন পালাই। এনজিও হলেও বেশ খাটায়। আর বুড়ো বয়সে ফাঁকি দিলে ছোট ছোট ছেলেমেয়েগুলোর শ্রদ্ধা হারাবো, এটা বেশ ভয় পাইয়ে দেয়।ঃ)))
  • lcm | 118.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৭627157
  • আয়রন কার্টেন ভালো। এক রাশিয়ান ছোকরা রেকমেন্ড করেছে ভিক্টর সুভোরভ-এর এম-ডে। এই বইটা নাকি ইন্টারেস্টিং, এতে সেই গপ্পো আছে, হিটলার আক্রমণ করার আগেই স্তালিন হিটালারকে আক্রমণের প্লান করে ফেলেছিল।
    কিন্তু, কেসি লেখে না, সেই মেশিনের হাফ গপ্পো লিখল, ব্যস্‌... অবশ্য আমি অনেক কিছু মিস্‌ করে যাই...
  • kc | 204.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৬627158
  • রঞ্জনদা আমি পাঠিয়ে দেব বইটা। এম ডে আর আইসব্রেকার দুটোই হেব্বি বই।
    লসাগুদা কমরেড শিবুদার কথা মেনে আমি যেটা ভাল পারি সেটাই করি। পড়ি। ঃ-))
  • Sibu | 118.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৭627160
  • কেসি, তুমি লেখাটাও ভাল পার। তবে এই থ্রেডে সে-র লেখাটা ভাল হচ্ছে। সেটাকে বেলাইন করে আর কাজ নাই। সে শেষ করলে তাপ্পর।
  • b | 135.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৭627159
  • PT IP Address : 213.110.243.21 (*) Date:12 Feb 2014 -- 08:10 AM

    বলছি আমরা তো চাইলেও দেখা কত্তে পারবো না, তাই আপনার লেনিনগ্রাডের অভিজ্ঞতা এখানেই লিখুন একটু।

    আর কেসি-র সাইবেরিয়া।

    এটাকে একটু আপডেট করে, বই বের করা যেতে পারেঃ চন্ডালের রাশিয়া দর্শন (কিম্বা উল্টোটা)? সিরিয়াসলি কইলাম।
  • কল্লোল | 125.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৯627161
  • রঞ্জন/পিটি/কেসি শনিবারের আড্ডাটা হলে, আমায় একটু খবর করিস/কোরো/করবেন - আম্মো আড্ডা দেবো।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৭627162
  • রঞ্জনদা,

    এখন তো আমি কলকাতায় নেই, তবে আপনার আমন্ত্রণ জমিয়ে রেখে দিলাম যত্ন করে। সাক্ষাৎ আলাপ একদিন হবেই হবে মাক্কালী! ভাষাবন্ধনে কি অরুণ সোম ই লিখছেন ধারাবাহিকভাবে? তাহলে ওঁর কথাই শুনেছি কলকাতায়। দেখা হবেই, আড্ডাও হবে জমাটি। এখন শুধু সময়ের অপেক্ষা।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৩627164
  • কেসি ও পিটি লিখুন এখন। পড়ব বলে বসে আছি।
  • 100* | 125.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৭627165
  • কেশীর কাছে আরো কয়েকটা বই পাওনা হল দেখছি।
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৯627166
  • ম্যামি,
    হ্যাঁ, মিলিটারি বাজেট ও অস্ত্রশস্ত্র এবং স্পেস টেকনোলজির খাতে খরচ যে অসম্ভব বেশি হতো তাতে সন্দেহ নাই। কোল্ড ওয়ার বলে কথা।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫২627167
  • সে,
    হ্যাঁ, সেই অরুণ সোম।
    মাইরি, ওঁর "রাশিয়ার ডায়েরি" ( প্রেস্ত্রৈকার সময়) এর জন্যে কেউ প্রকাশক সাজেস্ট করতে পারেন। সেই সময়ে ধারাবাহিক লিখতে আবাপ বলেছিল। উনি বুর্জোয়া পত্রিকায় লিখবেন না বলে আজকাল এ লিখলেন। ওরা লিখিয়ে নিয়ে একপয়সাও দিল না-- স্পষ্টাস্পষ্টি কোন লিখিত কনট্রাক্ট হয়নি এই অজুহাতে।
    আমার ছোট ভায়রা ও শালি ছিল ভ্লাডিভোস্টকে ও মস্কোয়--তিনবছর। কিন্তু ওদের এইসব সমাজতাত্ত্বিক
    বা ইতিহাসের বিশ্লেষণে কোন আগ্রহ নেই। কামস্কাটকায় চাকরি করলেও একই হাল হত।

    আমি তখন মাত্র হায়ার সেকন্ডারি দিয়েছি। ভিলাইয়ে বাবার বন্ধু ও সহকর্মী মিখাইল গুলেশা(উক্রেইনের) আমায় নিনা পোতাপোভার রাশিয়ন শেখার দু'খন্ড বই দিয়ে বললেন-- মস্কোয় বিদেশি ছাত্রদের জন্যে প্যাট্রিস লুমুম্বা ইউনিভার্সিটি তে পড়তে চাইলে উনি সহজে ব্যব্স্থা করে দেবেন।
    আমি-- দেশিরা কোথায় পড়ে?
    --- লোমনোসভ ইউনি।
    বাবা বকলেন বেয়াড়া কোশ্ন করায়। কিন্তু উনি হাসলেন আর খাওয়ালেন।
    কিন্তু রেজাল্ট বের হতে হতে কানে পৌঁছল মাওয়ের বাণী-- এই ব্যব্স্থায় যে যত পড়ে, সে তত মূর্খ হয়। আর জানলাম যে সোভিয়েৎ রুশ সামাজিক সাম্রাজ্যবাদী। হাঙ্গেরিতে চেক এ ট্যাংক ঢোকায়।
    ব্যস্‌! আর কি ওদিকে তাকাই। শেষ হল ছত্তিশগড়ের ইউনিতে পড়ে।ঃ))))
    তখন যদি জানতাম যে মাওয়ের ও চিয়াংয়ের ছেলে রাশিয়াতেই পড়েছে।(((ঃঃঃ
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৮627168
  • রঞ্জন

    রাশিয়ায় অধিকাংশ এলাকাই যুদ্ধের আগুনে ঝলসে গিয়েছিল। কী অর্থে?
  • সে | 203.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৮627169
  • রঞ্জনদাকে টেলিফোনে পেলাম না। সুইচ্‌ড্‌ অফ্‌ বলছিলো।

    এবারে ম্যামি কে দুটো প্রশ্ন।
    ওদের দাবি ছিলো যে দেশটায় কমুনিজম আসেনি এসেছে সোশ্যালিজম্‌। যেদিন কমুনিজম আসবে সেদিন টাকার অবলুপ্তি ঘটবে; এ ব্যাপারে ইকোনমিক্স্‌ কী বলে?
    দুই, কমুনিজম নাকি আলাদা করে কোনো একটা দেশে আসতে পারে না, সমগ্র দুনিয়ায় আসতে হয়। এটা কি সত্যিই তাই?
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৯627170
  • ম্যামি,
    এশিয়াটিক রাশিয়ার দুর্গম এলাকাগুলো ছেড়ে ইউরোপীয় ভুখন্ডের বড় শহর শিল্পাঞ্চল, ইউক্রেন ও জর্জিয়ার, পোল্যান্ডের সীমান্ত এলাকা। মস্কো, স্তালিনগ্রাদ, লেলিনগ্রাদের মত শহরগুলি।
    আর সেখান থেকে গোটা কারখানা এশিয়াটিক অঞ্চলে নিয়ে যাওয়ার ক্ষয়ক্ষতি। পিছু হটার সময় পোড়ামাটি নীতি অনুসরণ করায় খাদ্যদ্রব্যের সংকট, গোটা দেশে। তুলনামূলক ভাবে জনসংখ্যা কম হওয়ায় গোটা দেশ থেকে সৈন্যবাহিনীতে কিশোরদেরও রিক্রুটমেন্ট।
    দ্রষ্টব্যঃ আনা লুই স্ট্রং য়ের Wild River"। ফাদায়েভের "ইয়ং গার্ড"। এল কসমোদেমিয়ানস্কায়ার "জয়া-শুরার কথা"।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১২627171
  • সে,
    সরি ! ওটা কোলকাতার ফোন তাই। আমার ৩৬গড়ের নম্বরে করুন।
    ৯৯৮১০৮৩৭৩৬।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৩627172
  • আর মস্কোর উপকন্ঠে লড়াইয়ের অসাধারণ বর্ণনা, সিভিল রিক্রুটমেন্ট সহ,
    " ভলকলামস্কয়ে সড়ক"।
  • ম্যামি | 69.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৯627173
  • সে

    এই প্রশ্নগুলো সত্যিই আমার কাছে অর্থহীন।
  • Ekak | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৮627175
  • ওটা যেকোনো আইল্যান্ড পলিটিক্স এর ক্ষেত্রেই সত্যি। যেমন লিবেরেতেরিয়ানিস্ম। একটা মাত্র দেশে হয়ে কোনো লাভ নেই। সেই ঘুরে ফিরে ফরেইন পলিসি -মিলিটারী -মানি কন্ট্রোলে পুরনো ধাঁচে ফিরে আসতে হবে নইলে মাটিং চকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন