এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৯ মে ২০১৫ ০২:১০679788
  • শাক্য, মোদী/বিজেপি/হিন্দু মৌলবাদকে নিকেশ করার জন্য মানুষ খুন-কে স্বাগত জানাচ্ছ?

    আরএসএস করলেও তারা মানুষ তো
  • aka | ২৯ মে ২০১৫ ০২:১৪679789
  • আগেই বলেছিলাম, বা বলিনি। এই এত বুঝতে গেলে বিগ ডেটা হাডুপ, তার সাথে আইবিএম স্ট্রীম আর ফ্রণ্ট এন্ডে স্যাসের অ্যানালিটিক্স। এছাড়া আর উপায় দেখি না।

    বুঝতে হবে এই থিওরিটাই কোশ্চেনেবল। জামাতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অবস, আইসিস, বোকো হারাম, ক্যাপিটালিজমের বর্তমান অবস্থা, বসের মর্জি। কিসুই বুঝি টুঝি না। এইটুকু বুঝি, কাউকে খুন করলে সেটা আইনত অপরাধ, যে করেছে তার শাস্তি হওয়া উচিত। পিরিয়ড। অভিজিত রায় লিখেছে বলে, ফারাবী বা তার পিছনে যারা আছে তাদের মাথা খারাপ হয়েছে। অভিজিত রায় যাই লিখুন, সে ট্র্যাশ হলেও, তারজন্য ফারাবী সেইজন্য তৈরি হয়েছে, সেই জন্যই খুন হয়েছে, এরকম ইকোয়েশনই দেখতে পাচ্ছি।
  • a x | ২৯ মে ২০১৫ ০২:১৬679790
  • সবই ঠিক চলছিল, ঐ Charlie Hebdo - did he do anything wrong? Did he deserve to die?..." এইখানে এসে আর পারলাম না।
  • pi | ২৯ মে ২০১৫ ০২:১৭679791
  • '"দেখো এই নিজের মতের সাথে না মিললে কল্লা কেটে নেওয়া এটা কি এরা একাই করে? নানা রঙ এর কমিরা করেনি? পুঁজীবাদ করে না? কেউ হাতে মারে কেউ ভাতে, আর ডিগ্রি ভ্যারি করে, এই তো তফাত !" '

    এটাতে পুরো ক দিয়েই বলছি। এই কল্লা কেটে নেওয়ার হাত থেকে বাঁচতে হবে কিনা বলে মনে করিস ? তো, তার রাস্তা হিসেবে নানাপ্রকার কল্লা কর্তনকারীদের আঁতাত চাস ?
  • sswarnendu | ২৯ মে ২০১৫ ০৩:২৭679792
  • এই সব আদার কিম্বা কাঁচকলার চচ্চড়ির মাঝে যে বিপজ্জনক নোশন দুটো আননোটিসড চলে গেল সেদুটো হচ্ছে বামপন্থী মানে মার্ক্সিস্ট-লেনিনিস্ট গেরিলা আর সিপিয়েম বামপন্থী...
    খোরাকের একটা লিমিট থাকা উচিৎ ...
  • Nayana | ২৯ মে ২০১৫ ০৩:৪৪679793
  • ok, correction,
    Charlie Hebdo - did "they" ( the cartoonists) do anything wrong? Did "they" deserve to die?
  • h | ২৯ মে ২০১৫ ০৬:২৭679794
  • জামাতি দের সংগে আপস করার বিষয়টা সম্ভবতঃ, জাতীয় বুর্জোয়া দল হিসেবে আওয়ামী লিগের বিরোধীতা করা তথা ভারতের সংগে সখ্যতার বিরোধীতা করার ৭০ দশকীয় ঐতিহ্য র একটা দিক, এটা আছে বাংলাদেশের বামপন্থী আন্দোলনের একটা অংশে, সে আমরা জানি, কিন্তু এখন বাংলাদেশে যা অবস্থা তাতে সেই অ্যালায়েন্স, যদিও বামপন্থীদের কি এমন কচুপোড়া প্রভাব আছে বাংলাদেশে জানি না, অ্যালায়েন্স আনুষ্ঠানিক ও রাস্তা ঘাটে শেষ হলেই মংগল। একই সংগে যুবা সেকুলারিস্ট দের তো একটু ওয়ার্কার্স মুভমেন্ট ইত্যাদি তে নামা দরকার। যদিও আমরা ভারতীয় রা বলার কে, তাদের যা মনে হবে তাই করবে, আমরা কচু।

    তবে আমার বহুদিনের প্রশ্ন সোয়েট শপ গুলোর ওয়ার্কার রা প্রায় ই বড় বড় মিছিল করে, স্ট্রাইক করে আন্দোলন করে, তাতে সেকুলারিস্ট অনলাইন কমিউনিটির অবস্থান কি, আর লোকাল ক্ষমতালোভ, প্রতিক্রিয়াশীলতার প্রতিনিধ্ত্ত্ব যারা করে, তারা কি এটাকে আইসোলেটেড অর্থনইতিক সংগ্রাম বলে দ্যাখে, যাতে তাদের সামাজিক প্রভাবের কিস্যু এসে যায় না, নাকি সক্রিয় বিরোধিতা করে, নাকি কিসুই পাত্তা দেয় না, ঘটনা টা কি? একটু জানতে পারলে ভালো হত? মানে আলটিমেটলি ঘটনাটা তো শিক্ষিত প্রফেসনাল বনাম বাকিরা তে চলে যাছে কি, না অলরেডি গেছে?
  • aka | ২৯ মে ২০১৫ ০৬:৪৭679795
  • সবই বুঝলাম কিন্তু হোয়াট সুপ্রীমেসির কি হল? ফারাবীর শাস্তি চাওয়া কিরকম করে হোয়াইট সুপ্রীমেসি তা নেশন ওয়ান্টস টু নো।
  • ranjan roy | ২৯ মে ২০১৫ ০৭:৫৬679796
  • Oh me, Oh my!
    Should I laugh or cry?
    কিছু বলার মত অবস্থায় নেই।
    তাহলে একটা ভুল এবং খতরনাক ইডিওলজি( পড়ুন আর এস এস/সংঘ পরিবার)কে কাউন্টার করতে যেকোন (জামাতি/চাপতি/হিজবুল্লা) টেররিস্ট দলের ব্যক্তিগত সন্ত্রাসবাদ সমর্থনযোগ্য বা নিদান?
    একই যুক্তিতে যাঁরা জামাতি/চাপাতিদের সভ্যতার শত্রু ভাববেন তাঁরাও যদি একই রকম ক্যালাকেলির নিদান হাঁকেন? ইতিমদ্ধে একক অন্য টইয়ে এমন একটা সমাধন দিয়েছে বটে!! এই লজিক্যাল স্ট্রাকচারে সেটাই বা কেন ঠিক নয়?
    ইডিওলজিক্যাল স্ট্রাগলের কোন দরকার নেই? শুধু স্টেনগান/চাপাতি আর কিছু সুইসাইড স্কোয়াড? অংক কি সোজা রে দাদা!
    জামাতি/চাপাতিদের সাথে যুক্ত ফ্রন্ট করলে আমরা ওদের প্রোগ্রামে নাটবল্টু হব? কি ওরা আমাদের( পড়ুন বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম)?
    পাইলট ছুটিতে গাঁয়ের বাড়িতে গিয়ে গরুর গাড়ি চালালে সেটা এরোপ্লেন হয়ে যায় না, কিন্তু পাইলট সেই সময়ে গাড়োয়ানের ভূমিকায়।

    আর জনগণ? যাঁরা বামেদের ব্যর্থতায় ( ঠিক যেমন ভাইমার রিপাব্লিকের ব্যর্থতায় হিটলার এল) মোদীকে ভোট দিয়েছেন? তাঁরা কি করবেন? তাঁরা সব ভেড়া? মহান মুক্তিদাতাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন?
    এই সব আর্গুমেন্ট শুনতে হবে মার্ক্সিস্ট/লেনিনিস্ট রেটোরিকে?

    আর প্যারিসের ওই কার্টুন পত্রিকা? না, ঠিক করেনি। বারবার কাউকে খোঁচানো ঠিক নয়।
    কিন্তু Did they deserve to die? NO. not at all. ওদের মৃত্যুদন্ড দেওয়ার এই নৃশংসতা, এই অডাসিটি, হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড ?-- Not acceptable.
  • pi | ২৯ মে ২০১৫ ০৮:৩৭679798
  • গারমেন্ট আন্দোলন নিয়ে বাংলাদেশের অনেক বামপন্থীকেই অনেক দিন ধরে বলতে দেখেছি। তাঁরা সব বামাতি এমনও মনে হয়নি।
    ইন ফ্যাক্ট শাহবাগের একটা বড় অংশকে ঐ কাপড়ের কারখানায় আগুন লাগার সময়ে বেশ সক্রিয়ও দেখেছিলাম। কিন্তু তারপর আর ফলো করা হয়নি।
  • h | ২৯ মে ২০১৫ ০৮:৪৫679799
  • থ্যাংক ইউ রে। একটু ভাটে দেখে আসিশ।
  • h | ২৯ মে ২০১৫ ০৯:০৯679800
  • সম্পূর্ণ খোরাকের জন্য -- এই পোস্ট।

    শাক্য র এই 'আরব গেরিলা দের আমি সমর্থন করি' ধরণের সত্তর দশকীয় লাইন দেখে মজা লাগলো। তো ভাগ্নে কি একটু মাকু সাইড উইথ এম্ফাসিস ওন আন্তর্জাতিক টেন্ডেন্সি? ;-)

    দ্যাখো পুরোনো পি এল ও তো বটেই / হামাস / হেজবোল্লা / এমনকি নাজাফ এর মোক্তাদা আল সদর ইত্যাদি কে কখনো কখনো খানিকটা সমর্থন করা যেত খানিকটা কারণ ডিরেক্ট অপ্রেসন এবং স্টেট আগ্রাসন এর বিরুদ্ধে একটা ফাইট দিচ্ছে। লেবানীজ বা প্যালেস্তিনিয়ান কমিউনিস্ট পার্টির এটাই অবস্থান ছিল। কিন্তু নট শিয়োর বাংলাদেশী জামাতি দের সম্পর্কে সেটা বলা যায়।

    তবে এই সব সাপোজেড অ্যালায়েন্স এর আগে বোঝা দরকার, মিডল ইস্ট এর অনেকটাই প্রক্সি ওয়ার। ব্যক্তিগত বীরত্ত্বের গল্প পি এল ও র সংগেই শেষ। তেমন ই বামপন্থী দের অনেকের এই যে দাবী, সেকুলার ন্যাশনাল ফো না হলে অ্যালায়েন্স এ যাব না, এটার ভিত্তি টাও বোঝা দরকার, ঐতিহাসিক ভিত্তি হল এনলাইটেনমেন্ট, কিন্তু রাজনইতিক ভিত্তি হল, জাতি/সত্ত্বা জিনিসটা সম্পর্কে ধারণা র ফান্ডামেন্টাল পার্থক্য।

    তো আমার বক্তব্য হল, মানে দ্য ব্লিডিং অবভিয়াস, আদিবাসী জনজাতি র আলাদা নেশনহুড আর আলাদা আইআন্দোলন গড়ে তোলার যেটা ঘরাণা, সেটার সংগে বামাতি দের পজিশন কনসিস্টেন্ট ;-) আর শাবাগের সংগে জাতীয়তাবাদী অশুদ্ধ মার্ক্সবাদী দের পজিশন বেশি কনসিস্টেন্ট ;-) ' ভাগ্নে দেখো কি ভাবে টেনে খেলালাম;-)

    নেহাৎ ই ব্যাক্তি স্বাধীনতায় বেশি জোর দিয়েছে বলে শাবাগ আর হোক কলরবীরা ভালো ভাগ্নে হতে পারলো না ;-)
  • S | ২৯ মে ২০১৫ ০৯:৪১679801
  • ঈশানের ১।৩২ AM এর পোস্ট পড়ে তারাপদ রায়ের (বা ঐ রকম কোনোএক কমেডি লেখক) একটা গল্পের কথা মনে পড়ে গেল। একজন কোনো এক সেলুনে দাড়ি কাটতে যান। সেখানে নাপিত প্রায়শই গলার কাছে ক্ষুর ধরে জিজ্ঞাসা করেন বলুন, আমি যা বলছি ঠিক বলছি কিনা। আইসিস কাউকে প্রপ বানিয়ে ওয়েস্টার্ন মিডিয়ার কাছে প্রেজেন্ট করছে - এতে ঈশান কি আশা করেছিলেন আইসিস খুব বাজে, তারা আমাদের টেররাইজ করে রেখেছে, এইসব কথাবার্তা শোনা যাবে?
    আর শাক্যজিতের জন্যে - কালকেই বোধ্হয় ইউএন একটা রিপোর্টে ঘোষণা করেছে আইসিস কুর্দিস্তানে ইয়েজিদি ট্রাইবের সাথে যা করেছে তাকে জেনোসাইড বলা যায়। আর কুর্দরা কখন থেকে আইসিসকে টাইট দিয়েছিল জানেন? যখন থেকে আমেরিকা রিইনফোর্সমেন্ট আর আইসিস অধিকৃত এলাকায় লিমিটেড বম্বিং শুরু করেছে। নাহলে শুধু পাশের বাড়ির ছেলেকে চিনে খুব একটা লাভ হচ্ছিল না। এসব জানতে হলে অবশ্য খুব ভারি ভারি বই না পড়লেও চলবে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, বিবিসি ইত্যাদি পেজে চোখ রাখলেই হবে।
  • dc | ২৯ মে ২০১৫ ০৯:৪৩679802
  • দুনিয়ার বামপন্থী এক হও, আইসিস-বোকো হারাম-তালিবানের ছত্রছায়ায় আশ্রয়্গ্রহন করো :d

    আর ইয়ে, আইসিস-বোকো হারাম যে হাজারে লাখে মেয়েদের মেরে ফেলছে, রেপ করছে, সেক্স স্লেভ বানাচ্ছে, সেসব বাম্পন্থীরা না দেখার ভান করে থাকবে কারন কে না জানে মেয়েরা জন্ম থেকেই বলিপ্রদত্ত।

    সাধে কি আর লিখেছিল, মার্ক্সবাদ সত্য কারন ইহা বিজ্ঞান! :d
  • | ২৯ মে ২০১৫ ০৯:৪৫679803
  • এহ ডিসি জানেন না মেয়েরা হল বিপ্লবের কোন মানুষ বিপ্লব নয়কো বিপ্লব নামক কনসেপ্ট) সেবাদাসী
  • | ২৯ মে ২০১৫ ০৯:৪৬679804
  • এহ ডিসি জানেন না মেয়েরা হল বিপ্লবের ( কোন মানুষ বিপ্লব নয়কো বিপ্লব নামক কনসেপ্ট) সেবাদাসী
  • dc | ২৯ মে ২০১৫ ০৯:৫০679805
  • তাই দেখছি :d
  • potke | ২৯ মে ২০১৫ ০৯:৫৬679806
  • লিখতে যাচ্ছিলাম, দ লিখে দিয়েছে আগেই ঃ)

    এমনিতে এই ধরনের টই বেশ ভালো স্ট্রেসবাস্টার, কাজের খুব চাপ থাকলে মাঝে মাঝে ঘুরে যাই।

    খোরাক কিলোদরে পাওয়া যাচ্ছে।
  • PM | ২৯ মে ২০১৫ ১০:০৬679807
  • জনগন আইসিস সম্পর্কে জানে না, সিরিয়া জানা শক্ত, মায় বাংলাদেশের জঙ্গি বাঙালীদের সম্পর্কেও "আমাদের পক্ষে বোঝা কঠিন। "।

    তাহলে আমরা ঠিক কিসের ভিত্তিতে নিয়ে এই (অ) জ্ঞান সম্পৃক্ত আলোচনা চালচ্ছি? শুধু äঅমার মনে হয়"এর ভিত্তিতে? মনে হওয়ার ভিত্তিতে থিওরি বানানো একটু বাড়াবাড়ি-ঈ বোধ হয়
  • Arpan | ২৯ মে ২০১৫ ১০:২৮679809
  • ডিসিকে এইবার এনলাইটেন্ড প্রিভিলেজড হিন্দু বলে গাল খেতে হবে।
  • danger | ২৯ মে ২০১৫ ১০:৩৭679810
  • অভিজিত খুনের পর গুরুতেই লেখা হয়েছিল " স্পট দেম রিপোর্ট দেম আজ থেকে আপনার ডাইরেক্ট অ্যাকশন ডে" এবং গুরুর জনতা রা এগ্রি করেছিল।
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porlet
    Page=2&contentType=content&uri=content1425038321639&contentPageNum=1#.
    VWVVgkZnBFE
    "স্থানীয় থানায় লোক্যাল সাইবার ক্রাইমের সেলে রিপোর্ট করুন। এদের বিরুদ্ধে লড়াই করার একটাই পদ্ধতি। এদের খুঁজে বার করে পুলিশে দেওয়া, এদের সমাজ বিচ্ছিন্ন করা। স্পট দেম। রিপোর্ট দেম। লিস্ট দেম।
    কান্নাকাটি ক্ষোভ ছাড়ুন। ওসব দুর্বলদের লক্ষন। আজ থেকে ডিরেক্ট একশন ডে।"
    শাক্যর লস্কর, আইসিস এর হত্যালীলা কে লেজিটিমায়স করে লেখা গুলো নিয়ে কি করা উচিত?
  • dc | ২৯ মে ২০১৫ ১০:৪১679811
  • শুধু ওটুকু হলে কোন ব্যাপার ছিল না ঃ-(

    এনলাইটেন্ড প্রিভিলেজড ইস্লামোফোবিক বর্ণহিন্দু (নিও-এথেইস্ট পন্থী)
  • potke | ২৯ মে ২০১৫ ১১:০৯679812
  • শাক্যর সাথে এক শতাংশ এগ্রি করিনা। কিন্তু লেখাটি কি ইন্স্টিগেটিং, রিপোর্ট করার মত?

    মনে হয় না।
  • Arpan | ২৯ মে ২০১৫ ১১:১৩679813
  • ভ্যাট। এ কী ম্যাকার্থিজম নাকি?
  • dc | ২৯ মে ২০১৫ ১১:২০679814
  • হুঁ রিপোর্ট করার তো প্রশ্নই উঠছে না। ফ্রিডম অফ ওপিনিয়ন ইত্যাদি (এইরে আবার অ্যান্টি-আইসিস কথা বলে ফেল্লাম)।
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১১:৫০679815
  • উরিত্তারা !!! এ তো পুরো ওয়াচডগ চলে এসেছে ! জিও মামা !!! রিপোর্ট করুন। :)

    হানু দা, জামাতের একটা অংশ তো সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান থেকেই অনেক মুভমেন্টে যায়। প্যালেস্টাইন সিরিয়া লেবানন নিয়ে এদের স্ট্যান্ড বেশ ঠিকঠাক। আমার বলার বেসিস হল শিবিরের যে মাউথপিসটা আছে, সেখানে বেরনো অনেক লেখাপত্তর এবং তাত্বিক জামাতদের কিছু লেখা। \

    অন্যদের আবার বলছি, আইসিস বা বোকো হারাম নিয়ে বিশেষ কিছু জানি না বলে মন্তব্য করব না।
  • শাক্যজিৎ | ২৯ মে ২০১৫ ১১:৫২679816
  • আর এই স্পট দেম রিপোর্ট দেম লিস্ট দেম এটাও পুরনো লক্ষণ। যে আমার সঙ্গে নেই তার-ই কল্লা কাটব। জামাতীরা কাটবে হাতে আমরা কাটব ভাতে :) নো ডিফারেন্স
  • dc | ২৯ মে ২০১৫ ১২:০০679817
  • কোন লেখার সাথে সহমত না হলে সেটা কোথাও রিপোর্ট করার প্রশ্নই ওঠেনা। ফ্রিডম অফ ওপিনিয়ন একটা বেসিক রাইট। জামাতিরা অবশ্য লেখার সাথে সহমত না হলে লেখকের গলা কাটতে অভ্যস্ত।
  • ঊমেশ | ২৯ মে ২০১৫ ১২:০৬679818
  • বাহ বাহ, এই তো মুখোশ খুলে গেছে।
    আসলে লড়াই টা মোদি, আর-আর-এস দের সাথে।
    তার জন্যে জামাতি, বোকা-হারাম, আইসিস যে কারো সাথে দোস্তি করতে অসুবিধা নেই।
    তারা মানুষ কাটা জানোয়ার হলেও শাক্যজিৎ এর মতো মানুষ গুলো কে তো আর কাটবে না। ওরা তো বন্ধু।

    এখন আমার শাক্যজিৎ নামটা শুনলেই বমি আসবে,
    তাই নামটা দেখলেই সেই টই এ আর ঢুকছি না।
  • Tim | ২৯ মে ২০১৫ ১২:০৯679820
  • গলা শক্ত করুন, আপনার নরম গলার দায় জামাতিদের কেন হবে? চাপাতির চেয়ে মজবুত গলা হলে গলা কাটবেনা, চাপাতি চৌচির হবে। আপাতত ভয়েসের ঐতিহাসিকতাময় অপরের জন্য গলা বাড়িয়ে রাখুন। গলা আপনি ইভলভ করবে। জিরাফদের ভুলে যাবেন্না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন