এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অ্যাগনি-ত্রাস হনুমেসো

    h
    অন্যান্য | ২২ আগস্ট ২০১৬ | ৮১১২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৬ আগস্ট ২০১৬ ০৮:৩৩719966
  • একটা কথা পরিস্কার করে বলি - আমি কখনো ই ধরে নিচ্ছি না যে লেখক, তিনি যেই হোন, ই্নটেশনালি একটা সংগঠনের গায়ে কালি ছেটাচ্ছেন। কিন্তু পাঠক হিসাবে আমার মনে হচ্ছে যে এই মন্তব্য-টি প্রথমত অপ্রাসঙ্গিক, দ্বিতীয়ত, যেটা গুরুত্বপূর্ণ, যে লেখকের উদ্দেশ্য যাই থাক, মন্তব্যটি সংগঠনের চরিত্রহনন করছে।
    এখন, সত্যিই কি কমেন্ট-টা এত কিছু ড্যামেজিং? এ নিয়ে অবশ্যই বিভিন্ন লোকের মত আলাদা হবে। যেমন ভারতের মেইন স্ট্রীম মিডিয়া এবং বহু মানুষ নিশ্চয়ই ভাবে যে ব্যক্তির অপরাধের দায় তার সংগঠনের। আমি সেভাবে ভাবি না।
    আর, পাঠক হিসাবে আমি তো আমার উপলব্ধির কথাই বলব
  • aranya | ২৬ আগস্ট ২০১৬ ০৮:৩৮719967
  • বিভিন্ন মানুষের আলাদা মতের প্রসঙ্গে আকার মন্তব্য খেয়াল করা যেতে পারে - রেপ আর পরকীয়ার মধ্যে ডিস হনেস্টি-র সাদৃশ্য পেয়েছে। তো অনেকেই, ইনক্লুডিং আমি ভাবি যে ধর্ষণের ক্ষেত্রে জোর করে, ইচ্ছার বিরুদ্ধে সেক্স করাটাই গুরুত্বপূর্ণ, ডিসহনেস্টি কোন ইম্পরট্যান্ট ফ্যাক্টর-ই নয়। কিন্তু আকা তো তার ভয়েস-ই রাখবে।
  • sinfaut | ২৬ আগস্ট ২০১৬ ০৮:৩৯719968
  • আবার শুরু হোক প্রশ্নোত্তরঃ

    চাষের জমি দখল করতে চাই, দুএকটা লাশ পড়লেও ক্ষতি নেই। কোথায় যোগাযোগ করবো?
  • dd | ২৬ আগস্ট ২০১৬ ০৮:৪১719969
  • কৈলাশে।
  • aranya | ২৬ আগস্ট ২০১৬ ০৮:৫১719970
  • রঞ্জন-দা, পাই আমার দিক থেকে কোন ব্যক্তিগত তিক্ততার প্রশ্নই নেই। কখনো দেখা হলে, হনু-কে আনন্দের সাথে মাল খাওয়াবো, যদি আমার সাথে খেতে চায় :-)
    হয়্ত খেয়াল করেছেন, আমি কখনো ই হনু-কে পার্সোনল অ্যাটাক করি নি। ওর কিছু মন্তব্য-কে, পোস্ট-কে স্টুপিড বলেছি, ওকে নয়। এবং অমন স্টুপিড মন্তব্য আমি নিজেও নিশ্চয় অতীতে করেছি, ভবিষ্যতেও করব এবং সেক্ষেত্রে কেউ ভুল ধরিয়ে দিলে খুশীই হব।
  • একক | ২৬ আগস্ট ২০১৬ ০৮:৫৪719971
  • এই ধারণা ব্যক্তিগত হতেই পারে কিন্তু দেশ -সমাজ-রাজনীতি নিরপেক্ষ ধারণা রাজনৈতিক ব্যানটারে থাকবে কী করে :) এইযে দক্ষিন ভারতে মন্ত্রীর উপপত্নী বেশ চালু ও আনফিসিয়ালি এক্সেপ্টেড তো এটা তো আমেরিকা হলে ইমপীচ হয়ে যাবে তাই না ? বা টাইগার উডস এর কীর্তি ফাঁস হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তার ওপর থেকে সমস্ত মাল্টিন্যাশনাল এদ্ভার্তায়স্মেন্ট ডীল ক্যানসেল করে দিয়েছিল, ভারত হলে হয়ত বিপুল কেচ্ছা হত কিন্তু খেলোয়ারের ব্র্যান্ড ভ্যালুতে হাত পরত না। এগুলো সর্বদাই টার্গেট অডিয়েন্স এর ওপর নির্ভর করে। ভারতে রাজনৈতিক দল ও ব্যক্তির ইন্টিগ্রিটি এক করে দেখাটাই রাজনীতি সেটা সবাই খেয়াল রেখে চলে। ব্যক্তি মানে ব্যক্তি এরকম কোনো নৈর্বক্তিক ব্যাপার নেই এখানে। আবার ভারতের মধ্যেই কর্পোরেটে ব্যক্তির যৌন জীবন ও লিডারশিপ কেপেবিলিতি কানেকটেড তাই সীইও কেচ্চায় জড়ালে চাকরি যায়। এগুলো তো ফ্যাক্ট। যিনি পলিটিকাল ব্যানটার করছেন তিনি ফ্যাক্ট এর বিরুদ্ধে ফ্যাক্ট কে লড়াচ্ছেন। কোনো তৃতীয় সত্য আমদানি করছেন না। তাতেও, কারো ব্যক্তিগত বিরোধিতা থাকতেই পারে। কিন্তু সেটা তার মরালিটির সঙ্গে বক্তার মরালিটির বিরোধ। বক্তব্য তাতে কোয়ালিটিটেভলি "খারাপ" বা "ভালো " ট্যাগ পেতে পারে, কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যায়না।

    তবে "রেপ " "পরকিয়া " এক নয়। কখনই নয়। এক করা সমর্থন করিনা। বরং এই কারণে আরও বিরোধিতা করি যে, ভারতীয় ক্রিমিনাল ল্য পরকিয়াতে পুরুষকে গিরেফতার করে যে আইনে অথচ মহিলাকে ছাড় দেয়, তাদের বক্তব্যও একইরকম। যে তুমি অন্যের মালকে করেছ অতএব ইহা অপরাধমূলক।

    অন্যদিকে, রাজনৈতিক ক্যারিশমার সুযোগ নিয়ে ব্যক্তিগত ক্ষেত্রে বহুগমন ছাত্র রাজনীতির পুরনো গল্প। যাঁরা কাছ থেকে দেখেছেন তাঁরা একাধিক ঘটনা জানবেন সে খোলা পাতায় স্বীকার করুন বা না করুন। কালচারটা আছে। দলমত নির্বিশেষেই। সেটা নিয়ে পরস্পরকে খোঁচা দেওয়াও কমন।

    বক্তব্যগুলো পড়ে যা মনে লিখলুম। পাঠক হিসেবেই।
  • Porphyrion | ২৬ আগস্ট ২০১৬ ০৮:৫৫719972
  • প্রশ্নঃ গুরুগম্ভীর সাহিত্যসমালোচককে পিজে সঙ্কলনের সমালোচনা করতে দিলে ফল কী হবে?
  • Arpan | ২৬ আগস্ট ২০১৬ ০৯:০১719973
  • প্রশ্নঃ কতদিন ওয়েট ট্রেনিং করলে পরে একা গোলপোস্ট ঘুরিয়ে দেওয়া যায়?
  • :( | ২৬ আগস্ট ২০১৬ ০৯:০৩719974
  • বড় অ'শোভন' হচ্ছে
  • lcm | ২৬ আগস্ট ২০১৬ ০৯:১৪719976
  • ট্র্যান্স বলতে, ট্র্যান্স স্টেট, মানে, মনের এক তূরীয় অবস্থা। থ্রেডে হনুর প্রশ্নের উত্তর দেবার স্টাইল নিয়ে বলছিলাম। হনু যেন সেই ব্যাট্‌স্‌ম্যান, যেখানে বোলাররা আগুনে গতিতে বল করতে আসছে, হনু শুধু চোখ মেরেই সেই বল হেলায় বাউন্ডারির দিকে পাঠিয়ে দিচ্ছে, ব্যাটটি দোলানোরও প্রয়োজন বোধ করছে না।

    এদিকে আইসা জিনিসটা কি সেটা কোনোরকেম বুঝলাম। কিন্তু হনু আইসা নিয়ে কোথায় কি লিখেছে, যা দেখে অরণ্য হনুর সঙ্গে পাল্লা দিয়ে সমান সাইজের সেন্টেন্স (যদিও খুব একটা সুবিধে করতে পারে নি) টাইপ করছে - সে আর খুঁজে পাই না।
    আল্টিমেটলি পেয়েছি (মন দিয়ে চেষ্টা করলে কি না হয়) -

    সিকি - প্রশ্ন - যাক, আমার পোশ্নো, আমার কবে একটা সফল পরকীয়া হবে?
    উত্তর - নির্ভর করছে কবে আপনি ধর্মগুরু অথবা তেহলকার ম্প্রধান অথবা আইসার সদস্য হবেন ;-)

    তো, ধুস্‌, হতাশ হলাম। ভারতে ৩৬০০০ কলেজের মধ্যে মেরেমেটে বোধহয় ২০-৩০ টি কলেজে আইসা আছে, তাদের উল্লেখ যে হনু করেছে এই বেশি। অন্য উত্তর গুলোর তুলনায় এতো কিসুই না, বড়জোর চোখের ঈশারায় দু রান।
  • aranya | ২৬ আগস্ট ২০১৬ ০৯:২০719977
  • একক, আইসার সদস্য হলে ইচ্ছেমত ধর্ষণ করতে পারবে -এরকম কোন মন্তব্য করলে অব্শ্যই প্রাসঙ্গিক হত। পরকীয়া শব্দ-টা ব্যবহৃত হয়েছে বলেই অপ্রাসঙ্গিক বলছি।
  • d | ২৬ আগস্ট ২০১৬ ০৯:২৪719978
  • আকার বক্তব্য বেশ পছন্দ হল, শুধু একটু বাদে। নরেন্মোদীর গুজরাট কীর্তির দায় অবশ্যই দমদম বিজেপী কর্মীর ওপরে বর্তায়, কারণ সে ঐ ভবধারা বল আদর্শ বল তাতে সাবস্ক্রাইব করেছে, সে ঐ একই সংগঠনের সদস্য। একজন প্র্যাকটিসিং হিন্দুর ওপরে আপাতদৃষ্টিতে বর্তায় না, যতক্ষণ না সে নরেন্মোদীর কাজকে সমর্থন জানাচ্ছে (সরাসরি অথবা ঘুরিয়ে পেঁচিয়ে)। যেমন আইসিসের কাজের দায় বাংলাদেশ আইসিস বা জামাতুল মুজাহিদীন ইত্যাদি সদস্যদের ওপরে বর্তায়, প্র্যাকটিসিং মুসলমানের ওপরে বর্তায় না যতক্ষণ না সে আইসিসের কাজকে সমর্থন করছে (সরাসরি অথবা ঘুরিয়ে পেঁচিয়ে)
  • lcm | ২৬ আগস্ট ২০১৬ ০৯:২৬719979
  • কিন্তু ধর্মগুরুদের এভাবে পরকীয়া সংক্রান্ত প্রশ্নে টেনে আনা ঠিক হল না, সব ধর্মগুরু এমন নয়। খুব আহত হলাম, ইন্টারনাল ব্লিডিং।
  • aranya | ২৬ আগস্ট ২০১৬ ০৯:২৯719980
  • আর তোমার অন্য বক্তব্য প্রসঙ্গে, ভারত বা আমেরিকার কোথায় কী রীতি প্রচলিত, পাব্লিক চায় বলে সরকার বা কোম্ম্পানি কী মেজার নিচ্ছে, সেগুলো খেয়াল করি, কিন্তু তার ওপর ভিত্তি করে তো ভাল-মন্দ বিচার করি না। নিজের স্বাধীন চিন্তায় (অবশ্যই সমাজের কিছু প্রভাব তাতেও হয়্ত পড়ে), যা ঠিক মনে হয় বলি।
    কোন পলিটিকাল ব্যান্টার যদি নির্দোষীকে (আমার মতে) দোষী বলে, তাহলে সেটা মেনে নিলে তো সেই ব্যান্টারের বক্তব্যকে সমর্থন করা হয় - সেটা কেন করব?
  • একক | ২৬ আগস্ট ২০১৬ ০৯:৩০719981
  • খানিকটা গজ গিলে খেয়ে নিন :) হেমারেজে খুব কাজ দেয়। জনসনের লার্জ প্যাক।
  • একক | ২৬ আগস্ট ২০১৬ ০৯:৩১719982
  • আগের উপদেশ এল্সিয়েম কে :)
  • aranya | ২৬ আগস্ট ২০১৬ ০৯:৩২719983
  • যে বক্তব্য এক লাইনে লেখা যায়, তার জন্য এক প্যারা, যা এক প্যারায় লেখা যায় তার জন্য একটা গোটা প্রবন্ধ নামান, এটা আমার স্টাইল না :-)
    @ এলসিএম
  • একক | ২৬ আগস্ট ২০১৬ ০৯:৩৭719984
  • আমি আপনার ব্যক্তব্যের স্বাধীনতা বুঝেছি :) কিন্তু ব্যানটার মানে কাওকে "দোষ দেওয়া " নয় আদপেই কাজেই তার আবার সমর্থন -বিরোধিতা কী। পাতি টিস করা হলো ব্যানটার। এর বিরুদ্ধ্যে পাল্টা ব্যানটার করা যায় বা খেলাটা অপছন্দ হলে চুপ থাকা যায়। কিন্তু ব্যান্টারকে সিরিয়াসলি নিলে নিজের সময় নষ্ট চেহারা কিছু হয়না এই আর কী :)
  • lcm | ২৬ আগস্ট ২০১৬ ০৯:৪১719985
  • একক হাতি গিলে নেবার পরামর্শ দিল - যাগ্গে...

    অনেকদিন ধরে চেষ্তা করে একটাই স্টাইল রপ্ত করতে পেরেছি - কিছু না পড়ে লেখা।
  • aranya | ২৬ আগস্ট ২০১৬ ০৯:৪২719987
  • একক, টিজ করার অজুহাতে কাউকে অপমান করা উচিত নয় - এই আমার মত।
    তবে সময় নষ্টের ব্যাপারে একমত :-)
  • π | ২৬ আগস্ট ২০১৬ ১০:০৪719988
  • অরণ্যদা, হ্যাঁ ব্যক্তিগত তিক্ততা আপনার আছে বা রাখবেন বলে মনে হয়না।
    আপনাদের একসাথে মাল খাওয়ার সুসংবাদের আশায় রইলুম ঃ)
  • π | ২৬ আগস্ট ২০১৬ ১০:০৫719989
  • আর সিঁফোর প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি। কেউ বলে কিনা, সিপিএম করুন ঃ)
  • Bratin | ২৬ আগস্ট ২০১৬ ১০:৩৮719990
  • এ গুলো কী হচ্ছে!!

    অনেক বার বললাম।

    ক্যারি অন ঃ(((
  • Abhyu | ২৬ আগস্ট ২০১৬ ১০:৪৪719991
  • এই টইতে একটা জিনিস দেখে ভারি আমোদ পাচ্ছি, কেউ এক জিনিস এখানে বিরোধিতা করছেন আর সামান্য অন্য ফর্মে নিজেই অন্যত্র করেছেন, খুব লাউড ভাবে না হলেও :)
  • খিক খিক | ২৬ আগস্ট ২০১৬ ১১:২১719992
  • সত্যি আমোদ। নিজেদের লেখাতেই পরস্পর বিরোধিতার চুড়ান্ত :-) ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহার হতে পারে।
  • h সংক্ষিপ্ত ঠিক ঠিক | ২৬ আগস্ট ২০১৬ ১৬:১২719993
  • পরষ্পর বিরোধিতা, যেটা একটা বিতর্কে মাঝে মাঝে চলে আসতে পারে, দূর করার জন্যই কিছু (অতীত) রেফারেন্স চাওয়া হয়েছিল, ফর অ্যাভয়্ডান্স অফ ডাউট। বদলে পেলাম একাধিক আচরণবিধি। ভবিষ্যৎ জিনিসটা একেবারে এসেই যদি পড়ে, তখন কে কি ভাবে কি ব্যবহার করে দেখা যাবে ঃ-))))))))))))))))))))))
  • ঈশান | ২৬ আগস্ট ২০১৬ ২১:০১719994
  • লেখা হয়নি। কিন্তু পরকীয়া আর ধর্ষণের সাদৃশ্য নিয়ে একাধিক মন্তব্য পড়লাম, সেই নিয়ে খানিক বক্তব্য আছে। দেখুন, সাদৃশ্য বহু কিছুর সঙ্গে বহু কিছুরই আছে। যেমন শ্রী কানহাইয়ার সঙ্গে নরেন মোদির আছে, দুজনকেই টিভিতে দেখা যায়। মমতার সঙ্গে বুদ্ধদেবের আছে, দুজনেই বাঙালি। সর্বোপরি রবীন্দ্রনাথ ও ছাগলের সর্বজনবিদিত সিমিলারিটি তো সক্কলেই জানেন।

    কিন্তু এর পরেও, নরেন মোদির কম্মের দায় প্রসঙ্গে আমরা কানহাইয়াকে টেনে আনিনা। ছাগল বাগানের ঘাসপাতা মুড়িয়ে খেলে 'রবীন্দ্রনাথও তো ওইরকমই' বলে স্থির সিদ্ধান্তে পৌঁছইনা। তাই প্রশ্নটা সর্বার্থে সাদৃশ্যের না। সাদৃশ্য কতটুকু আছে, আর বৈসাদৃশ্যের মাত্রা কী, কোনটা কোন ক্ষেত্রে বেশি সিগনিফিক্যান্ট, এইসব প্রশ্ন চলে আসে। এক্ষেত্রে 'ধর্ষণ এবং পরকীয়া উভয় ক্ষেত্রেই যৌনতা জড়িত, অতএব হরে-দরে একই হল', জাতীয় চিন্তাভাবনা বেশ বিপজ্জনক লাগে। কারণ চুরি-ডাকাতির মতও ধর্ষণ একটি অপরাধ। বেশ গরহিত অপরাধ। পরকীয়া তা নয়। অ্যাডাল্টারির একটি শাস্তি পেনাল কোডে আছে (যদিও কোথাও প্রয়োগ করা হয়েছে বলে শুনিনি), কিন্তু সেও খুবই মিনিমাল। যাঁরা ধর্ষণ আর পরকীয়াকে এক করে দেখতে চাইছেন, তাঁরা ওটার শাস্তি বাড়িয়ে দশ বছর কী যাবজ্জীবন এমনকি মৃত্যুদন্ড অবধি করার দাবী তুলতে পারেন, বলা যায়না, মোদিভক্তরা সমর্থনও করতে পারেন। :-)

    বলাবাহুল্য, অ্যাডাল্টারির আইনটিকে আমি ভারতীয় পশ্চাদপদতার একটি লাণ মনে করি। এবং ওটা তুলে দেবার পক্ষপাতী। ব্যক্তিগতভাবে।
  • lcm | ২৬ আগস্ট ২০১৬ ২১:৪৫719995
  • যাকে পরস্পর বিরোধিতা মনে হচ্ছে, তার কিছুটা কিন্তু এই ইনফরমেশনের যুগে ন্যাচারাল।

    "The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn, unlearn, and relearn." - Alvin Toffler
  • পশ্চাদপদতার একটি লাণ | ২৬ আগস্ট ২০১৬ ২১:৪৮719996
  • আমি যেটুকু বুঝেছি। পরকীয়া ও ধর্ষনের ফারাকটুকু কনসেন্টের, সহবাস হয়েছে এটুকু প্রমাণের পর। আলোচ্য অ্যাকিউজড ধর্মগুরু, তহেলকাগুরু বা আইসাগুরু র ভার্সানে কনসেন্ট ছিল অর্থাৎ পরকীয়া। ভিক্টিমের ভার্সানে ছিল না অর্থাৎ রেপ। এবার গুরুদের বিদ্রুপ করতে হলে লোকে তাদের ভার্সানটাকেই কোট করে বলবে। যেমন এক্ষেত্রে বলা হয় নি কাশ্মীরে মিলিটারির চাকরি নাও। কারণ কাশ্মীরের রেপগুলি মিলিটারির ভার্সানে 'পরকীয়া' নয়।
  • Bratin | ২৬ আগস্ট ২০১৬ ২১:৫৯719998
  • তার ও আগে " পরকীয়া" মানে ই কিন্তু সেক্স নয়। বিবাহিত একটি স্ত্রী বা পুরুষ যদি মেন্টালি আর কোন পুরুষ বা স্ত্রী র প্রতি ডিপেডেন্ট হয়। সেটাও আমার মতে বিশ্বাসভঙ্গের আওতায় পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন