এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  শোনা কথা

  • পার্টস অব স্পীচ

    বোদাগু
    বাকিসব | শোনা কথা | ০৯ ডিসেম্বর ২০২৫ | ৪২৬৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • রাজনৈতিক 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | 49.*.*.* | ২৪ মার্চ ২০২৬ ০২:৫২747102
  • ডাউনলোড হচ্ছে, এখনো সব বুথের adjudication হয়নি।
    অবশ্য খবর ছিল ৭০০০ বুথের কাজ শেষ হয়েছে। বুথ ওদিকে আশি হাজারের কাছে। 
  • বোদাগু | 49.*.*.* | ২৪ মার্চ ২০২৬ ০৩:০৬747103
  • আবাপ অনলাইন রিপোর্ট করেছেঃ
    - ৪০০০০ বুথের কাজ শেষ হয়েছে।
    - প্রতিটি বুথের ডিলিশন লিস্ট আর, সাপ্লিমেন্টারি লিস্ট আলাদা করে ছাপা হয়েছে।
    - ২৯ লক্ষ লোকের নামের adjudication হয়ে গেছে।
    - কতজনের নাম প্রকাশ হয়েছে বা মোট কত বাদ গেছে এটা নিয়ে কেউ স্পেকুলেট করেনি। জেলা ওয়ারি কোনো হিসেব দেখিনি এখনো।
    - প্রকাশ হবার পরে সমস্যা ছিল সার্চ বা ডাউনলোড কাজ করছিল না, এটা কনফার্মড হয়েছে।

    ৭০৫ জন জজসাহেব, দু তিন সপ্তাহে ২৯ লক্ষ adjudication সেরে ফেললেন, এটা সত্যিই অদ্ভুত লাগছে।

    যথারীতি aggregation বা slice dice analysis যাতে করা না যায় তার ব্যবস্থা আছে।

    আমি যতটুকু দেখেছি, দুটো জেলার গোটা আটেক বুথ তার প্রত্যেকটাতেই বলছে, এখনো adjudication হয় নি।
  • বোদাগু | 49.*.*.* | ২৪ মার্চ ২০২৬ ০৯:৩৭747105
  • কংগ্রেস সমর্থকরা, একটা বড় অভিযোগ সামনে এনেছেন। বলছে নিজেদেল ভোটে ভুতুড়ে ভোটার দেখা যাচ্ছে, যাদের ফর্ম ৬ বি এল ও না, সরাসরি ই আর ও -র দ্বারা প্রস্তাবিত।
     
    এরকম মারাত্মক ও ভূরি ভূরি অভিযোগ এসেছিল মহারাষ্ট্র এবং বিহার থেকে।
     
     
  • বোদাগু | 2401:*:*:*:*:*:*:* | ২৪ মার্চ ২০২৬ ১৪:৫৯747106
  • সাবির আহমেদের ফীড থেকেঃ
     
    Najibur Rahaman Mallick পাঠিয়েছে - "স্যার আমাদের গ্ৰামের দুটি বুথের মধ্যে এখনও পর্যন্ত একটি বুথের লিস্ট বেরিয়েছে। সেই একটি বুথেই ২৫৫ জন বিচারাধীন ভোটারের মধ্যে নাম বাদ গেছে ১৯৪ জনের, প্রায় ৭৬.১ শতাংশ বিচারাধীন ভোটারের নাম বাদ। যার মধ্যে পুরুষ ভোটার ১০২ জন, মহিলা ভোটার ৯২ জন। এদের সবাই-ই ম্যাপড ভোটার। এমনকি যাদের ২০০২ এ নাম ছিল, তাদেরও নাম বাদ গেছে" হুগলি জেলার পুরশুড়া বিধানসভার অন্তর্গত হেলান গ্রামের ২০৮ নম্বর বুথ। খানাকুল থানা।
  • বোদাগু | 128.*.*.* | ২৪ মার্চ ২০২৬ ২১:৩৬747112
  • অপর্ণা ভট্টাচার্য জানাচ্ছেন : (সব্যসাচী চ্যাটার্জির ফিড থেকে নেওয়া):
     
    সুজাপুর। কংগ্রেসের আসন। ৭৫% সংখ্যালঘু। ড্রাফট রোলে আনম্যাপড ছিলেন ১,৪৮২ জন বা ০.৫৪%। লজিক্যাল ডিস্ক্রিপেন্সির গেড়োয় সেটাই চূড়ান্ত তালিকায় বিচারাধীন হয়ে গেলেন ১৩৪,৫২১ জন বা মোট ভোটারের ৫২.৫%। ৬৪টা বুথের হিসেবে পাওয়া গেছে। বাকিটা এখনো বিচারাধীন। নাম বাদ যাওয়া তালিকার প্রথম ১০টার বিশ্লেষণ করে যা পাওয়া যাচ্ছে, সেটা এরকম।

    - বুথ নম্বর ৩: এখানে বর্তমানে যোগ্য (Eligible) ভোটারের সংখ্যা মাত্র ৯৪, কিন্তু বাতিল হওয়া (Deleted) ভোটারের সংখ্যা ৪২৭। অর্থাৎ, বর্তমান ভোটারের তুলনায় প্রায় ৪.৫ গুণ বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে।

    - ১০টি বুথের মধ্যে ৬টি বুথেই (৩, ১২২২, ১৩৩, ১৩৪, ১২১, ১৩৯) দেখা যাচ্ছে যে বাতিল হওয়া ভোটারের সংখ্যা যোগ্য ভোটারের প্রায় সমান বা তার চেয়ে বেশি।

    - এই বুথগুলোতে গড় সংখ্যালঘু ভোটারের হার প্রায় ৭৮.৪%।
    (কিছু গ্রাফ দিয়েছেন, নীট কাজ, পরে শেয়ার করছি)
  • বোদাগু | 49.*.*.* | ২৪ মার্চ ২০২৬ ২৩:৫৬747113
  • এসআইআর একটি অচেনার আনন্দ বিশেষ:
    - সাপ্লিমেন্টারি লিস্টে কোন জেলায় কোন বিধানসভায় কতজন কতজন ডিলিট হয়েছে অবজার্ভার বা স্পেশাল অফিসার জানেন না। জানতে চাইলে কোর্টে যেতে হবে।
    - আপীল করার অধিকার থাকবে, কিন্তু সবার আপীল শেষ হবার জন্য সময় পাওয়া যাবে কিনা সেটা কেউ জানে না।
    - কোর্ট বলছে এত কাজ শেষ হতে সময় লাগবে, কিন্তু ভোটের তারিখ পেছোবে কিনা কেউ জানেনা।
    - ২৩টা জেলায় উনিশটা আপীল অথরিটি কেন রয়েছে জানা নেই।
    - অথচ ভোটে কে কোথায় দাঁড়াবে, কত ফোর্স আসবে সবাই জানে। নাড়ু গাড়ু জুটি জানে বিজেপিতেই মুক্তি।

    দিল্লীতে বাংলার ভোট হচ্ছে না কেন, এই সরল প্রশ্নটার জবাব দিলেই আর কষ্ট করে টাইপ করতাম না।

    https://www.facebook.com/share/v/1C2CwaBSbf/
  • হেঁয়ালি | 103.*.*.* | ২৫ মার্চ ২০২৬ ০০:১২747114
  • প্রথম দফার সাপলি তালিকায় কত শতাংশ ডিলিট হয়েছে সেটা বলার দায় ইসি হাইকোর্টের ঘাড়ে ঠেলছে !!
  • বোদাগু | 49.*.*.* | ২৫ মার্চ ২০২৬ ০০:২১747115
  • কি অন্যায়টা হচ্ছে, একজন শান্তভাবে বুঝিয়ে বলছেন।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৫ মার্চ ২০২৬ ০১:১৮747117
  • উপরের ভিডিও থেকে শুনে দেখলাম : 
    71নং বিধানসভা বেলডাঙার গল্প, 134নং অংশ
     
    - 1.1.2026 - 1149
    - logical discrepancy, 28-02-2026 - 397 under adjudication, 31% মতো
    - deleted 23.03.26 - 194
    - eligible - 206
    এখন তাইলে ভোটার দাঁড়ালো, 958, 16% কমে গেল আস্তে করে। 
     
    তাও সুজাপুরোর তুলনায় কিছু না।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৫ মার্চ ২০২৬ ০১:৩১747118
  • মোক্তার হোসেন মণ্ডল সুন্দর ভাবে বুঝিয়ে বললেন। যা দাঁড়াচ্ছে, একজন মৃত এবং হিয়ারিং এ অনুপস্থিত ভোটার এলিজিবল হলেন, 194  জন বাদ পড়লেন, আস্তে করে 16% গজ হয়ে গেলেন।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৫ মার্চ ২০২৬ ০১:৩৭747119
  • তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী-র নাম adjudication এর পরেও ওঠেনি।
     
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৫ মার্চ ২০২৬ ০৬:৪৭747120
  • 30,00,000÷705÷15÷8 = 35.46

    কমিশনের দাবী অনুযায়ী চল্লিশ হাজার বুথের তিরিশ লক্ষ লোকের adjudication করেছেন, 705 জন বিচারবিভাগীয় অফিসার/বিচারপতিরা। তাও আবার 15 দিনের কম সময়ে, তাও আবার সব সময়ে যে সাতশো পাঁচ জন কাজ করছিলেন তা না, ফুল স্ট্রেঙ্থ হয়তো আট দশ দিনের বেশি ছিলই না, ধরে নিচ্ছি তাঁরা দিনে টানা আটঘন্টা কাজ করেন, গুলতানি, চা, সিগারেট, পান, ফোনে কাকিমার বকুনি বা হা হা অথবা হি হি, কোনো কিছুতেই সময়  নষ্ট করেন না, অধস্তন কর্মচারীরা সব আলাদিনের জ্বিন, তারা বাবুর মুখ থেকে কথা খসতে না খসতেই ধাঁ করে দড়ি খুলে ফাইলের সঠিক কাগজ মুহুর্তে বের করে দেয়। এতে দাঁড়াচ্ছে, অনলাইন ও অফলাইন কাজ সব মিলিয়ে প্রতি ঘন্টায় প্রতি অফিসার 35-40 টা কেস প্রতি কেসে একাধিক কাগজ সহ দেখে ফেলেছেন, মানে মিনিটে দেড় খানার উপরে।

    আমার দাবী হল এসব ভোটের ক্যাঁচাল মিটলে, এঁদেরকে সসম্মানে এসবিআই  চাকরি দিক আর ইনজেকশন দিয়ে লাঞ্চ, তামাক, পান, জর্দা, গুটখা এবং ক্যাথিটার দিয়ে হিসির ব্যবস্থা করুক। মুসলমান, মতুয়াহীন, মহিলা আদিবাসীহীন বিশুদ্ধ ভারতবর্ষে রিটেল ব্যাঙ্কিং এ টেকনোক্রাটিক বিপ্লব সমাগত।
  • বোদাগু | 49.*.*.* | ২৫ মার্চ ২০২৬ ০৮:১৮747121
  • ডঃ শশী পাঁজার নাম নেই বলে খবর হয়েছে।  
  • বোদাগু | 49.*.*.* | ২৫ মার্চ ২০২৬ ১৫:০৮747122
  • এই যে একটা কথা চালু হয়েছে, কোর্টও বলেছে, অন্য রাজ্যে তো এসআইআর নিয়ে ঝামেলা হয় নি, অনেক ডিলিশন থাকা সত্ত্বেও। এটার কারণ নিয়ে সিরিয়াস অনুসন্ধান একটা দুটো হওয়া দরকার। নাহলে এই যুক্তি মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমার প্রাথমিক পর্যবেক্ষণ নিম্নলিখিত।

    - মৃত ভোটার, অন্য ঠিকানায় চলে যাওয়া ভোটার আর নতুন আঠেরো হওয়া ভোটারের ডেটা বিতর্ক নিরপেক্ষে কোনো রাজ্যেই মিউনিসিপালিটি এবং পঞ্চায়েতের ডেটার সঙ্গে কেউ মিলিয়ে দেখেনি। সুতরাং বাংলায় বললে দাঁড়ায় এই যে সংখ্যাগুলি, এগুলির কমিশন ছাড়া কারো কাছে কোনো ভিত্তি নেই। সে আমাদের প্রাথমিক ম্যাপিং এর আটান্ন লক্ষ হোক আর বিহারের শেষ অবধি বাদ পড়া 47 লক্ষ হোক, আর উত্তরপ্রদেশের দু কোটি হোক। কত বাদ পড়তে পারে তার একটা এস্টিমেট যোগেন্দ্র যাদবরা করেছিলেন, সেই সংখ্যাটা গোটা দেশে দশ থেকে বারো কোটি মতো, কিন্তে সেটা ও কমিশনের পদ্ধতির প্রোজেকশন মাত্র, ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন হয়নি।

    - রাজ্য বদল না হোক, দেশের বাইরে একটা লোক গেলে তার ডেটা প্রচুর এজেনন্সির কাছে থাকে, কেউ ভেরিফাই কিছু করেছে?

    - ডুপ্লিকেট ভোটারকার্ড কি কি ভাবে মানুষে তৈরি করছে বলে যে খবর আসছে তার কোনো আভ্যন্তরীন এনকোয়ারি কমিশন করেছে? ব্যাঙ্ক থেকে টাকা চুরি গেছে, তদন্ত হচ্ছে পাবলিকের বাড়িতে!

    - সারা দেশে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন তারিখে যে তালিকা পাবলিশ হয়েছে, তাতে বাদ দেবার বা লজিকাল ডিসক্রিপান্সি ধরার নিয়মের কোনো কনসিসিটেন্সি নেই, কারণ অ্যাপে কি আছে আর কোন ভার্সনে কি আছে, সর্বত্র একই অ্যাপ ব্যবহার হচ্ছে কিনা কেউ জানেনা। পদ্ধতির বায়াস স্পষ্ট, কিন্তু সেটা একটা পদ্ধতি কিনা কেউ জানেনা।

    - রাজ্য সরকারের সহযোগিতা প্রসঙ্গ। রাজ্যের সরকার সহযোগিতা করছে বা করছে না সেটার মাপকাঠি গুলি যাযা পাবলিক ডোমেনে এসেছে সেটা খুবই ভেগ। পোলিটিকাল রেটোরিক বাদ দিলে। যদি ধরে নিতে হয় সব রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশন ভোটারনসংখ্যার একই রেশিওতে একটা বিশেষ ন্যূনতম গ্রেডের অফিসার চেয়েছে, তার কি রেসপন্স পেয়েছে তার কোনো তুলনা করা যায় এরকম ডেটা আছে?

    - মামলা। অন্য রাজ্যে মামলা কেন কম হয়েছে তার কয়েকটা সহজ সম্ভাব্য উত্তর রয়েছে। অন্য রাজ্যে হয়তো আন্ডার ডকুমেন্টেড লোকের সংখ্যা এমনিতেই বেশি এবং বাংলার মতো ডকুমেন্টেশন থাকা সত্ত্বে ও লজিকাল ডিসক্রিপান্সি ইত্যাদি করে টার্গেট করা হয় নি? এবং সব রাজ্যে পার্টিশনের সমতুল্য ইতিহাস নেই, সুতরাং নাগরিকত্ব অর্জনের আন্দোলনের ইতিহাস কম। অথবা অন্য রাজ্যে উকিলরা কালা ও কানা, সেটা ও কারণ হতে পারে!
    এমন সারল্যে প্রশ্নটা করা হচ্ছে যার মানে দাঁড়ায়, বাঙলায় যেন বিজেপির দর্শনে, অতিরক্ষনশীল প্রশাসনিক পদ্ধতিতে আস্থা রাখেন এমন আধিকারিক কম পড়িয়াছে। তিনি কার ক্যাডার তাই দিয়ে নাগরিক বাঁচতো যদি কোনো রাজ্যে ইলেকশনের আগে কেউ বাদ পড়তো না।

    - ভাষার বৈচিত্র ও বানান সমান না। ট্রান্সলিটারেট করা না, এর বানানের নিয়মাবলী, ফোনেটিকালি তুল্য না। সুতরাং বাদ পড়া মানুষের নামের সংখ্যা কমিশনের খুড়োর কল অনুযায়ী কি হতে পারে আর কি হয়েছে তার তারতম্য থাকবে।

    কমিশন যতদিন না সমস্ত ধরণের পদ্ধতিগত ডেটা সামনে আনছে, সমাজবিজ্ঞানীরা বা সাংবাদিকরা বা নাগরিকরা ইনিডিপেনিডেন্ট ভেরিফিকেশন করছেন তদ্দিন, এসব আজাইরা কথা রাজনৈতিক প্রচার বলে ধরতে হবে, কোর্টের বক্তব্যও দলহীন রক্ষনশীল রাজনীতির উদাহরণ হয়ে ওঠা আমাদের দেশ কেন সারা পৃথিবীতেই নতুন কিসু না।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৫ মার্চ ২০২৬ ২১:৩০747123
  • বিষয়টা মুর্শিদাবাদে সীমাবদ্ধ না।
    সাবির আহমেদের পেজে দেখা যাচ্ছে: 
     
     - "স্যার আমাদের গ্ৰামের দুটি বুথের মধ্যে এখনও পর্যন্ত একটি বুথের লিস্ট বেরিয়েছে। সেই একটি বুথেই ২৫৫ জন বিচারাধীন ভোটারের মধ্যে নাম বাদ গেছে ১৯৪ জনের, প্রায় ৭৬.১ শতাংশ বিচারাধীন ভোটারের নাম বাদ। যার মধ্যে পুরুষ ভোটার ১০২ জন, মহিলা ভোটার ৯২ জন। এদের সবাই-ই ম্যাপড ভোটার। এমনকি যাদের ২০০২ এ নাম ছিল, তাদেরও নাম বাদ গেছে।"  

    হুগলি জেলার পুরশুড়া বিধানসভার অন্তর্গত হেলান গ্রামের ২০৮ নম্বর বুথ। খানাকুল থানা।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৭ মার্চ ২০২৬ ০৭:৩৭747127
  • ট্রাইবুনাল হেল্প লাইন
     
  • বোদাগু | 49.*.*.* | ২৭ মার্চ ২০২৬ ০৯:১২747128
  • এসআইআর প্রকৃত বাংলা হয় অন্তহীন বদমাইশি।

    - প্রথমে ম্যাপিং যার কোনো যুক্তি বা মাথামুন্ডু নেই। এবং প্রশ্নের উত্তর নেই। কোর্টের কাছে ধোঁপে টেঁকে এরকম কোনো লজিক নেই এবং কোর্ট সরকারি সৌজন্যের দান ফেরাচ্ছে রায় না দিয়ে। নীট ফল দেশে দশ থেকে বারো কোটি, পশ্চিমবঙ্গে এই পর্যায়ে সাত কোটি ছেষট্টি লক্ষর মধ্যে 58 লক্ষ বাদ। এবং যে পাঁচ ছয় সপ্তাহ হিয়ারিং চললো তার কোনো প্রগ্রেস রিপোর্ট নেই।
    - এরপরে লজিকাল ডিসক্রিপান্সি, এতে ষাট লক্ষ আরো বাদ, শেষে কোর্টের চাপে আনডার অ্যাডজুডিকেশন এবং ডিলিশন চিহ্নিতকরণ।
    - যথারীতি ম্যাপিং এ শরনার্থীরা লজিকাল ডিসক্রিপান্সিতে মুসলমান, মহিলা অদিবাসীরক ক্ষতিগ্রস্ত।
    - গোটা প্রসেসটার মধ্যে কোথাও বিএলও অ্যাপটার মধ্যে কি আছে তার কোনো পাবলিক অডিট সম্ভব না।
    - এখন নাকি সাপ্লিমেনটারি তালিকার প্রকাশের পরে দেখা যাচ্ছে, 35 লক্ষ নাম নাকি 18-19 দিনে, 805 করে ফেলেছে। তাতে কতজন মোট বাদ হলো সেটা নাকি গোপন তথ্য তাই সেটা বলা হচ্ছে না:-)))
    - আপীল শেষ হবার আগে পর্যন্ত নির্বাচন করা যাবে না, এটা কমিশন বলতে পারবেন না, আপীল শেষ হবার আগে ভোট হবে না।
  • বোদাগু | 49.*.*.* | ২৭ মার্চ ২০২৬ ১১:৩৮747130
  • একজন বি এল ও র অভিযোগঃ ফেসবুক ফীড থেকে
     
    আমার ভোট, আমার অধিকার — কিন্তু নাম কাটা গেল কেন?
    আমি হাড়োয়া  বিধানসভা কেন্দ্র (AC-121)-এর পার্ট নং ২০৪-এর BLO। এই কেন্দ্রের একজন দায়িত্বশীল নির্বাচনী কর্মকর্তা হিসেবে আমি নিজেই অন্যদের ভোটার তালিকা ঠিক রাখার কাজ করি। অথচ আজ আমার নিজের, আমার মায়ের আর বাবার নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে।
    SIR 2026-এ আমার পার্টের ৮০ জন ভোটার ২৮শে ফেব্রুয়ারি Under Adjudication-এ ছিল। ২৩শে মার্চ Supplementary List প্রকাশ পেল — ৩৮ জন Accepted, ৪২ জন Deleted। আর সেই ৪২ জনের মধ্যে আমরা তিনজন।
    অথচ আমার কাছে আছে —
    পাসপোর্ট
    জন্ম সনদ (Birth Certificate)
    শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
    আমার জন্ম ১৯৮৫ সালে — ১৯৮৭-র কাটঅফের অনেক আগে।
    মায়ের কাছে আছে পাসপোর্ট, মাধ্যমিকের Admit Card ও Certificate।
    বাবার কাছেও পাসপোর্ট সহ একাধিক বৈধ নথি।
    তবুও নাম গেল কেন?
    যে মানুষটা নিজে ভোটার তালিকা পরিচালনা করে, তার নিজের নাম তালিকায় নেই — এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা গভীর অবিচার।
    আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে এই অন্যায়ের প্রতিকার চাই। আমার ও আমার পরিবারের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। 
    এছাড়া ও বাকি সকল deleted ভোটার রা সবাই এইপার্ট এ জন্ম থেকে বাসিন্দা ও সকলেই জেনুইন ভোটার l সবার ওপর এই গভীর চক্রান্ত ও অবিচার এর তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই l - জনৈক শিক্ষক 

    #ভোটাধিকার #SIR2026 #হাড়োয়া  #ElectoralRoll #Injustice
  • বোদাগু | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মার্চ ২০২৬ ১২:০৭747132
  • এই রসিকতাটি নতুনঃ 
    প্রথম দফা আর দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে ছাপা হয়েছে 22 লক্ষের নাম। ওদিকে বলা হচ্ছে 37 লক্ষের adjudication সম্পূর্ণ।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৮ মার্চ ২০২৬ ১৭:০০747133
  • রেনেসাঁ অফ আলিয়া সংগঠন জানাচ্ছে: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে আপনার করণীয়

    ​সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে যাদের নাম ডিলিট (Delete) হয়ে গেছে, চিন্তার কিছু নেই! অধিকার ফিরে পাওয়ার জন্য এখনো দুটি উপায় খোলা রয়েছে:
    ​ ​১. অনলাইনে আপিল: নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা।
    ​ ২. অফলাইনে আবেদন: নাম বাদ পড়ার ১৫ দিনের মধ্যে জেলাশাসক (DM) অথবা মহকুমা শাসকের (SDO) দপ্তরে সরাসরি আবেদন করা।

    ​অফলাইনে আবেদনের ক্ষেত্রে জরুরি নির্দেশিকা:
    ​ আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত নির্দিষ্ট বিভাগে জমা দিন।
    ​নিজের এবং পিতা-মাতার যত পুরোনো নথিপত্র আছে, সবই সংযুক্ত করুন। নথির পরিমাণ বা ফাইলের ওজন যত বেশিই হোক না কেন, কোনো কাগজ বাদ দেবেন না।
    সবচেয়ে গুরুত্বপূর্ণ: আবেদন জমা দেওয়ার পর প্রমাণস্বরূপ অবশ্যই রিসিভ কপি (Receive Copy) সংগ্রহ করতে ভুলবেন না!

    ​ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা

    ​ প্রমাণ হিসেবে আপনার কাছে থাকা নিচের নথিগুলো জোগাড় করে রাখুন। (সবগুলো না থাকলেও, যেগুলো আছে সেগুলোই প্রস্তুত রাখুন):
    ​পরিচয় ও নাগরিকত্ব প্রমাণ: ​আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স।
    ​ পুরোনো ভোটার তালিকা (বিশেষ করে ২০০২ সালের আগের হলে বেশি কার্যকরী)।
    ​রেশন কার্ড।
    ​জন্ম শংসাপত্র (Birth Certificate) বা ফ্যামিলি রেজিস্টার।
    ​OBC বা অন্যান্য জাতিগত শংসাপত্র।

    ​জমি ও বাসস্থান সংক্রান্ত প্রমাণ: ​
    জমির দলিল ও জমির পর্চা (ROR)।
    ​ সরকারি বাড়ি পাওয়ার শংসাপত্র।
    ​বিদ্যুৎ বিল ও  টেলিফোন বিল।

    আর্থিক ও পেশাগত প্রমাণ:
    ​ ব্যাংক পাসবুক।
    ​ LIC সংক্রান্ত কাগজপত্র।
    ​ চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার।
    ​ পেনশন পেমেন্ট অর্ডার (PPO)।

    শিক্ষাগত ও অন্যান্য প্রমাণ:
    ​ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
    ​ জনগণনা (Census) সংক্রান্ত তথ্য।
    ​ ২০০২ সালের আগের মেডিকেল রিপোর্ট।
    ​ ২০০২ সালের আগের বা অন্য যে কোনো সরকারি নথি।

    ​ বিশেষ পরামর্শ (অবশ্যই মনে রাখবেন)
    ​ ​পুরোনো নথি: সবচেয়ে পুরোনো নথিগুলো (বিশেষ করে ২০০২ সালের আগের) প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার। এগুলো আলাদা করে যত্ন সহকারে রাখুন।
    ​ফটোকপি: প্রতিটি নথির আসল কপির (Original) সঙ্গে অন্তত ২ সেট জেরক্স (Photocopy) করে প্রস্তুত রাখুন।
    ​ ফাইল করা: সব কাগজপত্র একটি ফাইলে সুন্দরভাবে তারিখ বা গুরুত্ব অনুযায়ী গুছিয়ে রাখুন, যাতে ট্রাইব্যুনালে জমা দিতে এবং প্রয়োজনের সময় দ্রুত খুঁজে পেতে সুবিধা হয়।

    #sirwestbengal #voter #voting #WestBengal #summerfun
  • বোদাগু | 49.*.*.* | ২৯ মার্চ ২০২৬ ০৮:৫৩747135
  • নাজেস আফরোজ লিখছেন:

    ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাস আমার নাগরিকত্ব ও ভোটাধিকারের ওপর প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে রেখে নির্বাচন কমিশন আজ সকালে জানিয়েছে আমি এই দেশের নাগরিক ও আমার ভোট দেবার অধিকার আছে। যদিও এটি নির্বাচন কমিশনের দাক্ষিণ্যে হয় নি। পশ্চিমবঙ্গের কোন এক জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এই সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের অন্তর্গত থাকলে হয়ত আমার নাম বাদ যেতে পারত। কারণটি খুব পরিষ্কার -- আমার নাম আর আমার বাবা ও মায়ের নাম। এই এক মাসে আত্মীয় ও পরমজনেরা আমার জন্য খুবই চিন্তিত ছিলেন। আজ তাঁদের খবরটা জানানর পর তাঁরা চিন্তামুক্ত হলেন।

    ১৯৫৮ সালে বর্ধমান শহরে আমার জন্ম। বর্ধমান টাউন স্কুল ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ১৯৮১ সালে আজকাল পত্রিকাতে চাকরিজীবন শুরু করে ১৯৮৫ সালে আমি প্রথম বারের মতো ভারত প্রজাতন্ত্রের পাসপোর্ট পাই -- যথাযথ কাগজপত্র জমা দিয়ে ও পুলিশের অনুসন্ধানের পর। তারপর থেকে দেশে ও বিলেতে (১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত বিলেতে থাকাকালীন) ভারত প্রজাতন্ত্র আমার পাসপোর্ট ৯ বার পুনর্নবীকরন করেছে। ১৮ বছর বাদে পাকাপাকি ভাবে দেশে ফিরে আসার পর দিল্লিতে থাকার সময় পাসপোর্ট দেখিয়েই ২০১৯ সালে ভোটার তালিকায় নাম তুলেছিলাম। ২০২৪ সালে কলকাতা ফিরে একটি স্থায়ী ঠিকানা হবার পর ভোটার তালিকাতে দিল্লি থেকে কলকাতার ঠিকানা বদল করতে কোন অসুবিধে হয় নি। সব কিছু অন লাইনে হয়েছিল। শুধু পাসপোর্টে নতুন ঠিকানা দেখাতে হয়েছিল। SIR এর সময় ঐ পাসপোর্ট এবং ১৯৭৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করার প্রমাণ দেওয়া সত্ত্বেও আমাকে সন্দেহভাজন তালিকায় রাখা হয়।

    আমার বিশেষ চিন্তা ছিল না। ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দিলে, আমার সামাজিক ও আর্থিক অবস্থান থেকে আমি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করতে পারতাম। কিন্তু লাখে লাখে মানুষ -- তাঁদের ধর্ম পরিচয়ের কারণে বা মহিলা হবার কারণে যে বাদ পরলেন তাঁরা কি করবেন সেটা ভেবে আমার ব্যক্তিগত পরিস্থিতিতে খুব একটা আনন্দিত হবার কারণ পাচ্ছি না, বিশেষ করে যখন জানা যায় যে শহিদুল্লা মুনশি নামে কলকাতা হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতির গোটা পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিচারপতি মুনশি বলেছেন ট্রাইব্যুনালে তাঁরা কি ভাবে আপিল করবেন তা খুবই অস্পষ্ট। একজন হাইকোর্ট বিচারপতির যদি এই অবস্থা হয় তাহলে নিম্নবিত্ত স্বল্প শিক্ষিত লাখ লাখ মানুষ কি করবেন সেটা সহজেই অনুমেয়।

    এখনও আশা রাখি যে পশ্চিমবঙ্গের মানুষ এপ্রিলের দু দিনে বাঙ্গালিদের প্রতি এই চূড়ান্ত হেনস্তার যোগ্য জবাব দেবেন।
  • বোদাগু | 2402:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ১৮:৫৭747136





  • আপিলে আগ্রহী লোকজনের জন্য আইনজীবিদের যোগাযোগ বলে উপরের ডিজিটাল পোস্টার প্রচারিত হয়েছে।  সিপিএম এর পক্ষ থেকে।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ২১:৩৬747137
  • এই ভদ্রলোক জানাচ্ছেন যে, একটি বিধানসভায় বিজেপি ছাড়া সব 'বিরোধী' দল ডু ঋম কে মিটিংণকরে জানিয়েছে, ভোটার তালিিখী ঠিক না হ ওয়া অব্দি ভোট হবে না।
     
    এআই ঘটনা বসিরহাটে ঘটেছে এবং কিছং গ্রামপঞ্চায়েতে ঘটেছে বলে সোশাল.মেডিয়াতে প্লচারিত হয়েছে, হচ্ছে।
     
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ২৩:১০747138
  •  285 Suri AC র 30 ন আরালি প্রাইমারি স্কুলের অংশে:
    - মোট ভোটার ম্যাপিং এর পরে ছিল 1378
    - তাতে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 442টি, সোশাল মেডিয়া ভিডিও বলছে 440, কনফার্মেশন পেলে বলছি।
    - প্রথম সাপ্লিমেনাটারিতে ডিলিট নেই
    - দ্বিতীয় ও তৃতীয় সাপ্লিমেন্টারি ডিলিট যথাক্রমে 280 এবং 79, মোট বাদ 359, অর্থাৎ adjudication এর 81.22% এবং মোট ভোটারের ম্যাপিং এর পরের প্রাথমিক সংখ্যার 26%
    - 23 নম্বর পাতা বা 37 নম্বর পাতা দেখলে বোঝা যাচ্ছে, হিন্দু পদবীদের বেলায় নাম বাদ যাওয়া অনেক কম।
    - বাদ যারা গেছেন তাদের মধ্য 159 জন মহিলা 200 জন পুরুষ।
    - যেটা বড় ধোঁয়াশা, 442 এর মধ্যে 359 যদি বাদ যান, বাকিরা কি সংযোজিত হলেন, সেটা পরিষ্কার না এই মুহুর্তে
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ২৩:২২747140
  • হাসনাবাদেও একইরকম সমস্যা। মানুষ মনে করছেন বৈধ অনেক ভোটার বাদ পড়েছেন।
  • বোদাগু | 2406:*:*:*:*:*:*:* | ২৯ মার্চ ২০২৬ ২৩:৫০747141
  • সামশেরগঞ্জ

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

SIR
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন