এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২৫387041
  • আর্য্যর দাবাবোর্ডের ধাঁধাটা। মনে করি ঐ দু'কোণ কাটা দাবাবোর্ডটাকে ৩১টা ১X২ রেক্ট্যাঙ্গেলে কেটে টুকরো করা সম্ভব।

    তো এবার আমরা ছোট্ট একটা অ্যাকাউন্টিং করব। দুকোণ কাটা দাবা বোর্ডে কাটার আগে কটা সাদা খোপ, আর ক'টা কালো খোপ ছিল? হয় ৩২ টা সাদা খোপ, ৩০ টা কালো খোপ, নয় ৩০ টা সাদা খোপ আর ৩২ টা কালো খোপ। কোণাকোণি ঘরগুলোর একই কালার হয়। যে কারণে কালো গজ শুধু কালো ঘরেই যেতে পারে। কিন্তু কেটে ফেলার পর কালো ঘর আর সাদা ঘরের হিসেব করুন। ৩১টা সাদা খোপ, আর ৩১ টা কালো খোপ! পাশাপাশি দুটো স্কোয়্যারের রং সবসময়ই অপোজিট, দাবার ছকে।

    তাহলে একি পিসি সরকারের ম্যাজিক? পরিভাষায় যাকে বলে ফ্যালাসি?

    নিশ্চয় অ্যাজামশানে ভুল ছিল।
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৩১387042
  • দ্রি এটা অভ্যু র দেওয়া আমার নয়। তবে ঠিক ই মনে হয়। এটা বিখ্যাত mutilated chess board problem
  • Paramita | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪২387043
  • অর্পণের দ্বিতীয় টুপি সংক্রান্ত ধাঁধার কি ইউনিক উত্তর আছে? দুটো সাদা আর দুটো কালো টুপি হলে তো কালোকে সাদা দিয়ে অনায়াসে রিপ্লেস করা যায়। আমি এই দুটো কম্বো পাচ্ছি :

    ১। ক, ঘ - সাদা আর খ, গ - কালো
    ২। ক, ঘ - কালো আর খ, গ - সাদা

    যেকোনটাই হতে পারে।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৬387045
  • মনে হচ্ছে ঠিকই বলছ। একটু আঁক কষে দেখি।

    আর কে বলবে উত্তরটা? মানে ক, খ, গ আর ঘ-এর মধ্যে কোনজন?
  • dri | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৬387044
  • অর্পণের দ্বিতীয় প্রশ্নে, মন্ত্রীদের জিজ্ঞেস করার কি কোন সিকোয়েন্স ছিল? মানে ফর এগ্‌জাম্পল, ঘ কে প্রথমে জিজ্ঞেস করা হল, এবং সে পারল কি পারল না, সেটা গ, খ'রা শুনতে পেল, এরকম কিছু? নাকি প্রত্যেককেই আলাদা ঘরে নিয়ে গিয়ে ক্লোজ্‌ড ডোর ইন্টারভিউ হল?
  • Paramita | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৭387048
  • অবভিয়াসলি ঘ।
  • Paramita | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৭387047
  • হ্যাঁ, আর কোনো ক্লু দিলে অবশ্য আলাদা কথা। কিন্তু এখন যা আছে তাতে ইউনিক হবেনা।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৭387046
  • @দ্রি, না।
  • dri | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৯387051
  • হ্যাঁ, পামিতাদি যে লাইনে ভাবছেন সেটা হলে কিন্তু ধাঁধাটি খুবই পাতি হয়ে যাচ্ছে। আগেরটার তুলনায়। সেক্ষেত্রে বলতে পারবে ঘ। হিউচ ইজ মোস্ট আনসারপ্রাইজিং, কারণ ঐ সবচেয়ে বেশী ইনফো পাচ্ছে।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৯387049
  • ঘ? মিলল না তো। :-(

    দাঁড়াও, আগে দুটো পসিবিলিটি এক্সিস্ট করবে কিনা দেখি।
  • Paramita | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৫১387052
  • সেকি ঘ না হলে কে? কেং কয়ে? হ্যাঁ ধাঁধাটা পাতি লেগেছে। আমার মনে হয় অপ্পন কিছু কইতে ভুলে গেছে।
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৫৭387053
  • না না সব সময়ে ঘ পারবে না।

    ধর এই ক্ষেত্রে খ - সাদা আর গ - কালো।

    এখন কিন্তু ঘ কনফিউসড। এখন আবার ঘ বলতে পারছে না বলে গ এর কাছে সব থেকে বেশি ইনফো। কারন সে জানে ঘ বলতে পারছে না, খ এর মাথায় কি টুপি। অনেক জানে। কিন্তু ইউনিক উত্তর পাচ্ছি না।
  • Paramita | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৫৯387054
  • আরে ঘ পেরেছে, এটা তো জানা। অতএব ওটা সাদা আর কালো ছিল না - নইলে ঘ পারতো না। ঘ-এর কাছে ইউনিক উত্তর আছে। আমাদের কাছে নেই। যদি একজনের কালো একজনের সাদা থাকতো(তুমি যা বলছো) তাহলে ঘ-এর কাছেও ইউনিক উত্তর থাকতো না।
  • dri | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:০১387055
  • ঠিক। এই ক্ষেত্রে গ'ও পারবে না। ক, আর খ তো নয়ই। সুতরাং, প্রবলেমটা ইন্টারেস্টিং তখনই হতে পারে যদি গ শুনতে পায় যে ঘ পারল না। তাহলে গ বা খ এর কাছে একস্ট্রা ইনফো আসছে। তা না হলে যদি শুধু তারা কি দেখতে তার ভিত্তিতে বলতে চায়, তাহলে পারলে ঘ'ই পারবে। অন্যদের কোন চান্স নেই।

    এবং প্রবলেমটা সাদা এবং কালোর রেস্পেক্টে সিমেট্রিক। তাই অ্যাট লিস্ট দুটো উত্তর তো হবেই।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:০২387056
  • হ্যাঁ, সরি, ঠিক করে স্টেটমেন্টটা লেখা হয়নি। একটা আরো ইনফো অ্যাড করে দিচ্ছি। নইলে এখন যা আছে তা দিয়ে বহুত পাতি হয়ে যায়। :-)

    গুছিয়ে লিখছি।
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:০৩387057
  • এটায় নিশ্চিত কিছু ঘাপলা আছে। অপ্পন ঠিক ঠাক দেখে বল দেখি কিছু বাদ গেছে কিনা।
  • dri | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:০৬387058
  • যাগ্গে, এবার আপনারা ধাঁধা করুন। আমায় এট্টু কাজ করতে হবে। অনেকদিন পর ছেলেবেলা ফিরে পেলাম। খুব পাজল সলভ করতে ভালোবাসতাম। হোস্টেলে কত বিনিদ্র রজনী এই করে কেটেছে। কোম্পানীতে কাজ করে করে ব্রেনে জাং ধরে গ্যালো। বিকেলের দিকে যদি পারি তো একবার আসব।
  • Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:২০387059
  • ইনফি ফ্লোরিডা স্টেট ইউনির এক পাবলিকের হ্যাট পাজলের পেজটা থেকে কপি মারে;-)
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:২৩387060
  • বিস্তারিত ভূমিকা করলে আপনার চটে যাবেন নয় খিল্লি কব্বেন। তাই ছোটর ওপর সংক্ষেপে মেরে দিলাম। পরিমার্জিত ভার্সন।

    কেসটা এরকম: (নিচের ছবিতে দেখুন)

    | খ গ ঘ - এই হল চারজনের অর্ডার।

    আর সা, কা, সা, কা - এই হল ওই চারজনের টুপির রং। (অবশ্যই শুধু আমারা ধাঁধাড়ুরা জানি, ওই চারজন যা দেখছে তার বাইরে আর কিছু জানে না)

    এবার প্রশ্নটা হল, এই কেসে কেউ একজন নিজের টুপির রং ঠিকঠাক বলেছিল। সে কে?

    (নিন এইবার বহুত সোজা হয়ে গেল) :-)
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:২৮387062
  • ঐ যে আগেই বললাম গ বলেছিল।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩০387063
  • ব্রাভো।

    আগেরটায় আমার ব্যাখ্যা নিয়ে কোন সমস্যা আছে কি এখনো? বুঝজনিত?
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩৮387064
  • না কিন্তু আমারটা বা দ্রি র টা কেন হচ্ছে না সেটা বোঝানো যাচ্ছে না। কিছু একটা গলদ আছে। পরে ভাবব। এখন তুমি বরং জিলিপি খেয়ে ঘুমিয়ে পড়।
  • Paramita | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৪০387065
  • হ্যাঁ আর একটুখানি। সাকাসাকা শুধু আমরা জানি কিন্তু ক/খ/গ/ঘ জানে না - এ হলে ইউনিক হবে না। যদি কাকাসাসা হত তাহলেও তো একটা সলিউশান হত সেক্ষেত্রে? আর গ দেখলো যে ঘ পারলো না, তার ওপরেও গ-এর ঠিকঠাক বলার একটা ডিপেন্ডেন্সি আছে। নয়?
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৪২387066
  • দুটো বিঙ্গো।
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৪387067
  • অর্পনের প্রথম টা আমার কি মনে হচ্ছে বলি।

    প্রথম প্রশ্ন:-

    যারা যারা কালো টুপি দেখতে পারছ হাত তোলো।

    দেখা গেল তিনটে হাত উঠল।

    এর থেকে যে সিদ্ধান্তে পৌঁছনো গেছে সেটা সর্বসম্মত। দুই বা ততোধিক মন্ত্রীর মাথায় কালো টুপি আছে।

    ধরা যাক মন্ত্রীরাও আমাদের মতই বুদ্ধিমান। আমাদের মতনই ওরাও জানে যে at least দুই জনের মাথায় কালো টুপি আছে। এবারে এই মুহুর্তে যাদের মাথায় কালো টুপি আছে তারা যদি দেখে যে অন্য একজনের মাথায় সাদা টুপি তাহলে নিশ্চয়ই তাদের নিজের মাথাতে কালো টুপি তা না হলে at least দুজনের মাথায় কালো টুপি হতে পারে না। আর সবাই হাত তোলে না।

    এবারে দ্বিতীয় প্রশ্ন: -
    যারা নিজের টুপির রং বলতে পারবে হাত তোলো।

    তিনটে হাতই নেমে গেল। তার মানে মন্ত্রীরা ঠিক মতন সিদ্ধান্তে পৌঁছতে পারে নি। সেটা সম্ভব যখন তিনজনের মাথাতেই কালো টুপি। অতএব সবার মাথায় কালো টুপি।

    সেটা আবার সবার বোঝা উচিত তাই তিনজনের এক সাথে হাত তোলা উচিত। রাজা মশাইয়ের বাঁশ সবাইকেই সমান রেইজ দিতে হবে।

    এবারে দেখা যক তৃতীয় তথ্য:-
    একজন একটু বাদে হাত তুলল। মানে সবাই সমান বুদ্ধিমান নয়। এবারে যেকোনো একজন হাত তুললে তার টুপির রং কি? অবশ্যই কালো।

    ১। কালো - ২, সাদা - ১ এই কম্বিনেশানে উপরের লজিক অনুযায়ী বুদ্ধিমান কালো বলতে পারবে তার মাথায় কালো।

    ২। কালো -৩ এক্ষেত্রে অন্যরা বলতে পারছে না এই লজিকে সবথেকে বুদ্ধিমান মন্ত্রী বলতে পারবে যে তার মাথায় কালো কারন সাদা হলে অন্যরা বলে দিত। মানে কেউ সাদা টুপি দেখতে পারছে না।

    আমার মনে হয় এটাও ঐ গুগুলের প্রশ্ন গুলোর মতন একটু ওপেন এন্ডেড। কে কেমন চিন্তা করছে দেখার জন্য। আমি হলে দুজনকেই চাকরী দিতাম।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ১০:১২387068
  • পুরোনো জিনিস ফিরে ফিরে আসে। আগ্রহী জনতা ভাটিয়া৯তে Arjit-এর পোস্টটা দেখো Date:24 Mar 2007 -- 03:20 AM (৪৩ পাতায় আছে।)

    বোঝাই যাচ্ছে আমি এখন খই ভাজছি :)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪২387069
  • আর্যর কথায় একটু ফুট কাটছি।

    প্রথম প্রশ্ন ছিল যারা কালো টুপি দেখতে পাচ্ছ তারা হাত তোল। এইখানে বলা হয়েছে তিনটে হাত উঠল। আমার অ্যাসাম্পশান হল লোকে এইসময় ফার্স্ট লেভেল ইনফর্মেশন পাবার জন্য ওয়েট করছিল। সেইমত তাদের যখন ইনস্ট্রাকশান দেওয়া হল তারা সামনে যা দেখতে পাচ্ছে (অর্থাৎ সবাই কমপক্ষে একটা কালো টুপি দেখতে পাচ্ছে) সেই অনুযায়ী তারা সাড়া দিল। এখন দ্বিতীয় প্রশ্ন করামাত্র হাত নেমে গেল মানে লোকে এবার ইনফর্মেশন প্রসেসিং করা শুরু করল (তার আগে করেনি কারণ দ্বিতীয় প্রশ্নটা কী হবে তা রাজামশাইয়ের পিতৃদেবও জানতেন না) এবং যতক্ষণ না কমপক্ষে একজন কোন স্থির সিদ্ধান্তে উপনীত না হতে পারবে ততক্ষণ হাত নামানোই থাকবে। এইবার যুক্তি দিয়ে আমার এই বক্তব্যটা কাটুন। :-)

    তবে দ্রি আর আপনার যুক্তিতে কোন ফাঁক নেই। অর্থাৎ আপনি যা বলেছেন এইটা পুরোপুরি ওপেন-এন্ডেড একটা পাজল। আর এও প্রমাণ করে চোখে দেখে আমাদের মস্তিষ্ক যা সত্য বলে আমাদের নির্দেশ পাঠায় তা সবসময় অ্যাবসোলিউট ট্রুথ নাও হতে পারে।

    যাক, বহুদিন বাদে ইন্টারেস্টিং একটা আলোচনায় পার্টিসিপেট করা গেল। সবাইকে ধন্যযোগ।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১১:২৯387071
  • এটা ঠিক ধাঁধা নয়। বরম বলা যায় নর্ম এবং এটিকেট রিলেটেড কোচ্চেন।

    একটা ঘরে মিটিন করার জন্য একটা টেবল রাখা আছে। টেবলটা গোলাকৃতি (round shaped)। এখন প্রশ্ন হল যিনি মিটিনটি চেয়ার করবেন তার বসার আইডিয়াল পজিশন কোনটি?
  • § | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১১:৫৪387073
  • এটাও তো সেই চিরন্তন ধাঁধা।

    তিনমাথার রাস্তার মোড়ে দুই ভাই বসে আছে। এক ভাই সদা সত্যবাদী, এক ভাই সদা মিথ্যেবাদী। রাস্তার ডানদিক দিয়ে গেলে রোম, আর বাঁ দিক দিয়ে গেলে গ্রীস।

    পথিক কেবলমাত্র একবার প্রশ্ন করে কীভাবে গ্রীস যাবার রাস্তা বেছে নেবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন