এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৩660085
  • টাটাকে কেন ফলো করবে? একজন ইনভেস্টর আরেকজনকে দেখে গেছে,তাকে দেখে আরেকজন গেছে। টাটা তো একটা উদাহরন! পজিটিভ ইন্ভেস্টমেন্ত ক্লাইমেট হওয়াটা গুরুত্ত্বপূর্ণ। পবতে সেটা ছিল না, বুদ্ধবাবু যাও বা চেষ্টা করলেন তো আন্দোলনের চোটে সেটাও গেল।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৪660086
  • সেটাই তো। ঐ যে বললাম --- টাটা এলে সব হবে, নইলে কিস্যু হবে না --- এটা বাঙালীরা এমন বিশ্বাস করে বসে আছে যে, টাটা চলে যাবার পর সত্যিই কিছু হচ্ছে না। আট বছর হতে চলল।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৬660088
  • আরে ওরকম কোনো ফরমূলা নাই। টাটা জামশেদপুরে কোম্পানী করেছে সেই দ্বাপরে। তাকে ফলো করে কটা কোম্পানী ওখানে গেছে? যা আছে তার বেশীর ভাগই টাটারই নিজেদের।
  • dc | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৬660087
  • আসল প্রবলেম সেটা নয়, টাটা চলে গেছে তাও প্রায় ৭-৮ বছর হতে চলল। কম সময় নয়। এর মধ্যে অন্য কিছু হয়। অনেক রাজ্যে হয়। পশ্চিমবঙ্গে হয় না।

    একমত। আগে ছিলেন জ্যোতিবাবু, পরে এলেন মমতা। দুই জাঁতাকলের মাঝে পব।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৩৮660089
  • হয় না কি করে বলি।
    কোনো নাটক ছাড়াই তো, ১৯৯৯-২০০৭ এর মধ্যে আইবিএম, কগনিজ্যান্ট, উইপ্রো... - কলকাতায় হয়েছে, আনুসঙ্গিক অনেক কোম্পানী হয়েছে।
    কিন্তু, এত ফলাও হয় নি যে আইবিএম এলে পশ্চিমবঙ্গ পাল্টে যাবে, আর না এলে সব্বোনাশ হবে।
  • S | 109.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৫২660090
  • ডিসির সঙ্গে একমত। শুধু পবের জনগন খুব ভালো - এইটা মানতে পারলাম না। আড়াই খানা সিরিয়াল করা লোকজন যখন টিভিতে বলে গাড়ির কারখানা করতে অতটা যায়্গা লাগে না, আর লোকে সেটা খায় - তখনি টাটার চলে যাওয়া উচিত ছিলো। আসলে তিনোদের অসুবিধে ছিলো - জানতো শিল্পায়ন হলে আগামী ২০০ বছরেও আসতে পারবেনা। আর ওয়েল টু ডু মধ্যবিত্ত লোকজন ভেবেছে সব চাকরি যদি এখানেই হয়ে যায়, তাহলে ছেলে ব্যাঙ্গালোর-বা বিদেশে থাকে বলে যে ঘ্যাম নি, সেটা আর নেওয়া হবে না। অতএব।

    মনে হয় (একেবারেই মনে হয় - ভুল হতেই পরে) ইন্ডিয়ার মতন জায়্গায় যেখানে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফ্লাক্চুয়েট করে, সেখানে একে অন্যের দেখে শেখে। টাটার ন্যানো কারখানা হলে বিগত ৭-৮ বছরে আরো কিছু শিল্প হোতো। অর যিনি টাটাকে বললেন ভাগো, তিনিই এখন গিয়ে শিল্প চাইলে কেউ দেবেনা। পাতি ইগোতে লেগেছে বলেই দেবেনা - অনেক অন্য লোকেশন আছে। অতএব ক্ষতি হয়েছে - পরিমাপ তো ইতিহাসই বলবে।
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৫:৫৫660091
  • নাটকটা প্রথম থেকে হয়নি।
    যখন একদল আপাত শিক্ষিত লোকজন-এমনকি যারা অভিনেতাদের মুখে আঠা দিয়ে দাড়ি-গোঁফ সাঁটে- তারাও বলতে শুরু করল যে "টাটা এলে কিস্যু হবে না" তখন টাটা নিয়ে নাটক শুরু হয়।
    যেমন কি না পব-র ভেতরের বিভিন্ন ন্যাশানাল হাইওয়ের জন্যেও প্রচুর জমি নেওয়া হয়েছিল। সেসব নিয়ে বিশেষ কোন নাটক হয়নি।
  • S | 109.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:০৫660093
  • পবের জন্যে জ্যোতি বাবু আর মা-মাটি-মানুষই ঠিক আছে। কিচ্ছু করা উচিত নয়। নো উন্নয়ন - নো শিল্প - নো বানিজ্য। তাহলেই সব ভোট আপনার। করলেই সক্কলের কাঁকড়ার দাঁড় বেরিয়ে পরে।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:০৫660092
  • ২০০৭-২০০৮ এর টই তে লিখেছিলাম। টাটার শুরু থেকেই ন্যানো নিয়ে সন্দেহ ছিল। রতন টাটা কোম্পানীকে ন্যানো নিয়ে ডোবাচ্ছেন এমন ইঙ্গিত বোর্ডে ছিল। একটা আর্টিক্‌ল বেরিয়েছিল যে - ইজ টাইম ফর রতন টু পাস দ্য ব্যাটন, বিড গুডবাই টু দ্য এম্পায়ার। পশ্চিমবঙ্গ নিয়েও সন্দেহ ছিল। পন্থনগরে প্ল্যান-বি ছিল।

    পিথিবির সবথেকে শস্তা গাড়ি আসচে, প্লাস, পশ্চিমবঙ্গের মতন শিল্প প্রতিকূল রাজ্যে টাটা আসছে - এসব নিয়ে একটা হাইপ টাটা চেয়েছিল। হাইপ ওয়াজ সাকসেসফুল।

    কিন্তু আল্টিমেটলি, লাভবান হয়েছেন দুজন - মমতা ব্যানার্জি, এবং, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী (এই সুযোগে শিল্পবন্ধু ইমেজ আরো দৃঢ করে তুললেন)।
    ক্ষতি হল টাটার আর পশ্চিমবঙ্গের - প্রথম জনের ক্ষতি তেমন বড় আকারের নয়, ম্যানেজ করে নিয়েছে লস, কিন্তু পশ্চিমবঙ্গ এখনও ম্যানেজ করতে পারল না।
  • S | 109.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:০৯660095
  • টাটার ক্ষতি কিচ্ছু না। ঐ জমির দাম পেয়ে গেলেই হবে। কিন্তু কথা হোলো দেবে কে? আর ঐ জমিতে তো চাষ ছাড়া সব কিছু করা যাবে। তেলেভাজার দোকান দেওয়া হবে?
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:১৩660096
  • তবে কি, টাটা ঐরকম জমি নিয়ে ফেলে রেখেছে এমন হয়েছে। দে ডোন্‌ট কেয়ার।
    আর কি করবে, দশ বছর বাদে চাট্টে ফ্ল্যাট বানিয়ে বেচে দেবে। রিয়েল এস্টেটে তো আছেই।
  • S | 109.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:১৬660097
  • সেই। তখন ব্যাঙ্গালোর মুম্বাই বিদেশের লোকেরা কোটি টাকা দিয়ে ২ ৩ বিএইচকে ফ্ল্যাট কিনবে। টাটাও খুশি। মধ্যবিত্তরাও খুশি। আর ডিলের কাটটা ঠিক ঠাক জায়্গায় পৌছোলে অন্যদিকো খুশি।
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:২১660098
  • পশ্চিমবঙ্গের মানুষ আলু বিক্রি করতে পারে না। পাঞ্জাবের লোক গম বেচে মারুতি চালায়। এগ্রি ইজ প্রফিটেবেল।

    আর, লাইভলিহুড এভাবে সলভ করা মুশকিল - এই যে সানন্দে যাদের জমির ওপর কারখানা হয়েছে (উইকি থেকে)-
    “Not one person in my village has been hired by the plant, they mostly use labourers from UP and Bihar,” added Rathod, sitting outside his new house. Lalji bhai Shankarji, another farmer who sold his land to GIDC, told HT, “There is development but more for industry and not for us farmers.Although we got good money for our land but lost our livelihood.”
    তবু যাক, এরা "গুড মানি" পেয়েছে বলেছে।
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৬:৫৫660099
  • 04:21 PM-এর খবরটা RR-এর জন্যেও।
    অন্য প্রদেশ থেকে আগত (শস্তার?) শ্রম কাজে লাগে যখন শ্রমের প্রয়োজন থাকে। নাহলে সেই শ্রম বাদাম বেচে, আর ফুটপাথ জবর দখল করে কালাতিপাত করে। আজকেও জিপিও-র সামনে দিয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া আসার সময়ে দেখলাম-সারা রাস্তা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে অন্য রাজ্যের শ্রম।

    আমি যতদুর মনে করতে পারছি "এর সঙ্গে বঙ্গ থেকে ক্যাপিটাল ফ্লাইট"-এর কোন সম্পর্ক স্থাপন করিনি। আপনি-ই বরং "শস্তার শ্রম" ইত্যাদি তত্ব হাজির করছেন। এটা একমাত্র সত্য হলে পশ্চিমি দেশগুলো হাট করে তাদের দরজা খুলে দিত। তাহলে তাদের সস্তায় শ্রমিক থেকে শুরু করে রাঁধুনী, ড্রাইভারও, মালী ইত্যাদি মিলত। আমি বলেছি যে পড়শীর উন্নতি না হলে আমার উন্নতি সম্ভব নয় কেননা তারা দারিদ্রের জন্য এ রাজ্যে এসে সব কিছুর ওপরেই চাপ সৃষ্টি করবে। যেমন কিনা পব-র গ্রামে রোজগার সৃষ্টি না হলে মানুষেরা শহরে আসবে আর তাতে শহরের উন্নতি করা যায় না।

    সে দিক থেকে মহারাষ্ট্রের ধারাবি স্লাম ভারতের খুব গর্বের বিষয় বলে আপনার মনে হয়?
  • Arpan | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৯:০১660100
  • কিন্তু সিঙ্গুরে ২ - ৩ বিহেইচকে ফ্ল্যাট কে কিনবে? কলকাতার মধ্যবিত্তরা?!
  • SC | 34.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৯:২৮660101
  • তবে আমার ধারণা টাটা ওই আন্দোলনটা সামলে নিতে পারত, শুধুমাত্র যদি না নন্দীগ্রাম হত। নন্দীগ্রামের মত একটা কেস যে সাইডে হয়ে যাবে, এটা ক্যালকুলেশন এ ছিল না।
    মমতার টাটার সাথে শত্রুতা করে কি লাভ? ওটা collateral damage যেমন আগে আপনারা বললেন। বরং টাটা পাশে থাকলে এই সুদীপ্ত ইত্যাদি ফেকলু পার্টির থেকে পয়সা নিতে হত না। কিন্তু সেই সময় পিছিয়ে আসা মমতার জন্য পলিটিকাল সুইসাইড।
    খেয়াল করুন, টি এম সি তখন মৃতপ্রায়। ১ তা সীট লোকসভায়।
    টাটা যে মমতা কে ফিলার পাঠাননি এমন তো নয়। রাজনীতিবিদ manage করতে ভারতে যদি একজন ব্যবসায়ী পারেন, তিনি টাটা। এই টাটারই পে রোলে ছিলেন নিরা radiya র মত lobbyist। আরো অনেক ওরকম lobbyist নিশ্চয় ছিলেন। তাদের হাত কত লম্বা আমরা দেখেছি।
    কিন্তু মমতার পক্ষে সেই মুহুর্তে টাটার কাছে কিছু টাকা accept করে সরে আসাটা পলিটিকাল সুইসাইড হয়ে যেত।
    মমতার পাখির চোখ ছিল মহাকরণ। সেখানে একবার পৌঁছতে পারলে অনেক টাকার সোর্স খুলে যাবে, সেটা উনি বুঝেছিলেন।
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ১৯:৩৩660102
  • সিঙ্গুরের ভেতর দিয়ে যবে পাতাল-রেল যাবে, তখন ওখানে ৩৩ তলা বাড়ির কম্প্লেক্স বানাবে বলে ধান্দাবাজ টাটা জমি নিয়ে আলাভজনক ন্যানোর ব্যবসার টুপি পড়িয়েছিল বুদ্ধবাবুকে।
    বিপ্লবীরা সতর্ক থাকায় টাটার এইবারের গেম-প্ল্যানটা সফল হয়নি।
    এসব সাধারণ জিনিস জানেন না, তক্ক করছেন!!? ছোঃ!!
  • . | 134.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২০:২৪660103
  • lcm বুঝেও বুঝচেন না। সদা বলে দিয়েছে - টাটা বা বাটা নয়,অন্যকেঊ হলেও চলত। একবার বড় কেঊ এলে আর তার অনূসারী শিল্প এলেই শুরুটা হত। চেন্নাইএর শ্রীপেরামপুদুর যা আজ অটো-হাব তাও একদিনে হয় নি। ওখানেও এখন বাজার খারাপ হওয়ার নোকিয়ার কারখানা বন্ধ হয়ে লোকে চাকরী হারিয়েছে। কিন্তু তারজন্য ব্যগড়াবাদী নদী বিশেষষ্ণ বা গায়ক বিশারদের দল আগে থেকেই ব্যাগড়া দেন নি- বাজারের নিয়মকে মেনে নিয়েছেন।
  • SC | 34.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২০:৪৫660104
  • বেশি কালচার কাকু হতে গেলে যা হয় আর কি! গাড়ির কারখানা হওয়া উচিত কি না, তাও বাঙালি শুনছে নাট্যকার কবি গায়ক দের কাছ থেকে!
    মাঝখান থেকে কালচার নিয়ে হাঘরেপনার ঝোঁক থেকে কিছু গায়ক নায়ক দিব্ব্যি ষোলো লাখ দশ লাখ এর চাকরি বাগিয়ে কিংবা মন্ত্রিত্ব বাগিয়ে, কিম্বা দুটোই বাগিয়ে দিব্বি করে খেল।
    সবচেয়ে বড় chitfund তো এটাই।
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২১:১৭660106
  • "সেইন কম্পিউটার নিয়ে ন্যাকাপনা ও গাধামো না করলে - আজ কলকাতাই ব্যাঙ্গালোর হতো।"

    এটাকে এট্টু বদলে দিয়ে কেউ কি বছর কুড়ি বাদে বলবেঃ "সেইন ন্যানো নিয়ে ন্যাকাপনা ও গাধামো না করলে - আজ সিঙ্গুরই পব-র অটোহাব হতো।"?
  • সিকি | ০৫ এপ্রিল ২০১৫ ২১:৩৯660107
  • আমি কেসটা একটু অন্যদিক থেকে দেখি। টাটা আসার সময় বুদ্ধবাউ অ্যান্ড কোং এসব অনুরারী সিল্পের গল্প টল্প যে শোনান নি তা তো নয়, লোকে শুনেওছে।

    কিন্তু বিশ্বাস করে নি। কারণ? এলাকায় আগে গাড়ি তৈরির কারখানা কী? হিন্দমোটর। কেমন চলছিল ফ্যাক্টরি? কটা অনুসারে সিল্প এসেছে অ্যাম্বাসাডরের হাত ধরে? দিল্লি রোড ধরে সরি সারি বন্ধ কলকারখানার কঙ্কাল। এদিকে ডানলপ - একসময় যার এমপ্লয়িরা সপাটে কন্ট্রোল করত এদিকে চন্দননগর ওদিকে ইছাপুর ব্যারাকপুর পর্যন্ত এলাকর ইকোনমি, সে বন্ধ। বছরের পর বছর শ্রমিক মালিক অসন্তোষ। ত্রিবেণী টিসু। কেশোরাম রেয়ন। নামের পর নাম।

    এই বাজারে কেউ যদি বলে "টাটা" গাড়ির কারখানা করলেই দিন বদলে যাবে, চেন্নাইয়ের মতন অটো হাব তৈরি হবে - কেউ বিশ্বাস করত না।

    করেও নি। নন্দীগ্রাম না হলেও ওসব স্বপ্ন বেচা বুদ্ধবাউর পক্ষে অম্ভব ছিল না। মমতা বাওয়াল না দিলে হয় তো কারখানাটা হয়ে যেত, ন্যানো বেরোত এবং ফ্লপ করত, তারপরে কী হইলে কী হইতে পারিত সে সব আলোচনা করে এখন লাভ নেই। কিন্তু মমতার বাওয়ালটা লোকে অনেস্টলি খেয়েছিল। বিশ্বাস করেছিল।

    গঙ্গার দুধার ধরে ঐ তল্লাটের ভোটারদের একটা ভালো অংশ বন্ধ কলকারখানার শ্রমিক। কর্মচারী।
  • dc | 132.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২২:১১660108
  • এটাকে এট্টু বদলে দিয়ে কেউ কি বছর কুড়ি বাদে বলবেঃ "সেইন ন্যানো নিয়ে ন্যাকাপনা ও গাধামো না করলে - আজ সিঙ্গুরই পব-র অটোহাব হতো।"?

    বলতেই পারে। হিস্টরি রিপিটস ইটসেল্ফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, দেন অ্যাজ ফার্স। কম্পিউটার ঢুকতে না দেওয়ার ডিসিশন যদি ট্র্যাজেডি হয়ে থাকে তো ন্যানো তাড়ানোর কুনাট্য নিশ্চয়ই ফার্স।
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২২:১২660109
  • সিঙ্গুরে কারখানা হলে ন্যানো "বেরোত এবং ফ্লপ করত" সেটা বাঙালী ২০০৭ সালেই জানত। সেইজন্যেই তো বাঙালীরা বড় বড় ব্যবসায়ী হয়েছে আর টাটা সানন্দে বাদাম বেচছে!!
  • lcm | 118.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২২:২৮660110
  • আহা, পুরো ব্যাপারটাই তো স্পেকুলেশন।
    টাটা এলে তারপরে হুয়ান্ডাই, ফোর্ড, বিএমডাব্লু, নিশান, রেনল্ট সব লাইন দিয়ে চলে আসত - কিন্তু তারা কোথায় বানাতো ফ্যাক্টরি? কোন জমিতে?
    কেউ এসব প্রশ্নের উত্তর দেয় না।
    জিগ্গেস করলেই বলে ও সব ঠিক হয়ে যেত। শুধু একবার টাটা এলেই সব হয়ে যেত।
  • PT | 213.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৪৬660111
  • সে সময়ে টাটা এলে অনুসারী শিল্প আসবে এমনটাই বলা হয়েছিল। "হুয়ান্ডাই, ফোর্ড, বিএমডাব্লু, নিশান, রেনল্ট সব লাইন " এসব কেউ চায়ের দোকানে বলে থাকতে পারে।
    তবে সিঙ্গুরের ঘটনায় ঘনাদা-টেনিদার মাপের বিপ্লবী বাঙালী যে অতি চালাকি করতে গিয়ে বহুদিনের জন্য পব-র শিল্প সম্ভাবনা ঘেঁটে দিয়েছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।
  • shatadal | 15.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৫৩660112
  • সব কিছু তো আর একসাথে হয় না। সব লোকই নিজের মত করে প্রায়োরিটি ঠিক করে। সিকি যেমন বলল, শিল্প নিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আগের অভিজ্ঞতা খারাপ বলে তারা বিশ্বাস করে না যে শিল্প হবে, বা হলেও দিন ফিরবে। সুতরাং পশ্চিমবঙ্গের লোকের প্রায়োরিটি হল চাষীর জমি রক্ষা/শিল্প হতে না দেওয়া/শিল্প হবে কিন্তু রাজ্যের দিক থেকে কিছু দেওয়া হবে না বা ঐ রকম কিছু। সেটা হতেই পারে। লোকে চাইলে গণতন্ত্রে সেরকমই হওয়া উচিৎ। জ্যোতি/মমতা সেটা বুঝে সেইভাবে চলেছে/চলে। বুদ্ধ সেটা না বুঝে আবাপর বার খেয়ে হঠে গেল। এই তো ব্যাপার। লোকে যদি এটাই পছন্দ করে থাকে তাহলে বুঝতে হবে শিল্প হলে যা যা ভাল হতে পারে (বেশী রোজগার, কম বেকার, বেশী রাজস্ব ইত্যাদি) সেগুলো তাদের কাছে কম গুরুত্বপূর্ণ।

    এখন যে সব বাঙ্গালী পশ্চিমবঙ্গে থাকতে চায় কিন্তু বশী মাইনের চাকরি পায় না বলে থাকতে পারে না, তাদের রাগটা বোঝা যায়। কিন্তু তারাও অবস্থা অনুযায়ী একটা প্রায়োরিটি ঠিক করে নেয়। কম টাকায় বা বিনা চাকরিতে পশ্চিমবঙ্গে থাকা, না পশ্চিমবঙ্গের বাইরে থাকা। পছন্দের যায়গায় থাকা এবং পছন্দের চাকরি, দুটো হলেই ভাল হত। কিন্তু সবকিছু মনের মত খুব কম লোকেরই হয়।
  • potke | 190.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২২:৫৫660113
  • আরো দশ পাতা মিনিমাম মিনিময় ঃ(
  • কল্লোল | 111.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:৩৬660114
  • কম্পিউটার আর ন্যানো এক বস্তু নয়।
    কম্পিউটারে জমি অধিগ্রহনের বালাই ছিলো না। খুবই সামান্য জমিতে (ন্যানোর তুলনায়) সে কাজ হয়ে যেতো। তখনও সেজের গল্প ছিলো না।
    তাই কম্পিউটারে না করা আর ন্যানোর জন্য জমি অধিগ্রহনের কায়দাকে না করায় তফাৎ আছে।
  • Arpan | 125.*.*.* | ০৫ এপ্রিল ২০১৫ ২৩:৪৮660115
  • "সেইন কম্পিউটার নিয়ে ন্যাকাপনা ও গাধামো না করলে - আজ কলকাতাই ব্যাঙ্গালোর হতো।"

    সেই ভুলের প্রাচিত্তির করার সুযোগ এসেছিল ৯৫ সালে। নাড়ুদা শিল্পস্থাপনের প্রস্তাব নিয়ে এসেছিলেন। জ্যোতিবাউ যথারীতি পাত্তা দেন নাই।
  • lcm | 118.*.*.* | ০৬ এপ্রিল ২০১৫ ০০:১৮660118
  • আর এই হয়েছে, ঐডা হলে কলকাতা ব্যাঙ্গালোর হত, ঐটা হলে চেন্নই অটো ইন্ডাস্ট্রি হাব বেঙ্গলে হত।
    কি হলে কি হত - কেউ জানে না।
    একখানা কারখানা এত হাহুঅতাশ বোধহয় সারা ভারতের কোনো রাজ্যে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন