এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২০ এপ্রিল ২০১৭ ০৯:১৮712228
  • পরিবর্তনের জমানায় কলেজ সংখ্যা বেড়েছে আড়াই গুন্! ইটা পিটির নিজের নিউজ এর লিংক।৩৪ বছর ধরে স্থবির রা কি মজা টানা টানি করছিলো?
  • PT | ২০ এপ্রিল ২০১৭ ০৯:৫১712229
  • কলেজ মানে নীল-সাদা রং করা বাড়ি। সেটা অবিশ্যি কলেজ নামক শব্দটির পরিবর্তিত অর্থ এই জমানায়!!
  • sm | ২০ এপ্রিল ২০১৭ ১০:০৫712231
  • #করেছে
  • sm | ২০ এপ্রিল ২০১৭ ১০:০৫712230
  • কলেজ তৈরী করতে গেলে জায়গা চাই,বিল্ডিং তৈরী করতে হয়,লাইব্রেরি, ল্যাবরেটরি করতে হয়।
    আন্ডার স্টাফিং সমস্যা।কিন্তু বড়ো কিছু নয়। বাম আমলে ৪০০০ টাকা বেতন দিয়ে ;পার্ট টাইম শিক্ষক দিয়ে কাজ চালাতো।সুতরাং চালাক মার্ক পোস্ট করে লাভ নেই।
    আড়াই গুন্ কলেজ বেড়েছে, এটা আমার কাছেও বিস্ময়ের।
    বামেরা কি লাল রঙের কিছু পার্টি বিল্ডিং তৈরী করা ছাড়া বলার মতন কিছু পড়েছে ?
    সত্যি ই লজ্জার কথা।
  • dc | ২০ এপ্রিল ২০১৭ ১১:৫২712232
  • "প্রাথমিক তদন্তে যে তথ্যপ্রমাণ সিবিআই পেয়েছে, তাতে তারা নিশ্চিত— এ রাজ্যে ঘুষের বিনিময়ে সরকারি কাজের বরাত দেওয়া হয়"

    :d :d :d

    উফ সকাল সকাল হাসতে গিয়ে পেটে ব্যথা হয়ে গেল ঃ(

    সিবিআই তদন্ত করে নিশ্চিন্ত হয়েছে ঘুষের বিনিময়ে সরকারি কাজের বরাত দেওয়া হয়! এতো বড়ো একটা আবিষ্কার সিবিআই ছাড়া কে করতে পারতো? গত একশো বছর ধরে ভারতবর্ষের তিরিশটা নাকি চল্লিশটা রাজ্যের সবকটায় যেটা রুটিন কাজ, সেটা নাকি সিবিআই তদন্ত করে নিশ্চিন্ত হয়েছে!! ওরে বাবারে :d :d :d
  • PM | ২০ এপ্রিল ২০১৭ ১২:৩৫712233
  • ডিসি কি ক্যামেরায় ধরা পরা চোরেদের অপরাধ লঘু করে দেখাতে চাইছেন ?! মানে "এরকম তো হয়েই থাকে" লাইন ? ঃ)
  • T | ২০ এপ্রিল ২০১৭ ১২:৪০712234
  • ডিসি, হাসির আরো খোরাক দেকুন।

    তথ্য ১। পরিবর্তনের জমানায় সরকারি কলেজ বেড়েছে আড়াই গুণ ৷ কিন্ত্ত ২০১১ সালের আগে ১৭টি সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন ১,৫৩০, বর্তমানে ৪৬টি সরকারি কলেজে শিক্ষকের সংখ্যা কমে হয়েছে ১,৪৫৬।

    তথ্য ২। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলছেন, শিক্ষকের অভাব রয়েছে, এ কথা কেউ বলতে পারবে না। বরং উল্টোটা। শিক্ষক আছে, ছাত্র নেই।

    তো, দেকুন তার মানে নতুন কলেজগুলোয় ছাত্রও নেই, শিক্ষকও নেই। অথচ কলেজ রয়েচে।

    নিন হাসুন এইবার।

    :))
  • dc | ২০ এপ্রিল ২০১৭ ১২:৪৩712235
  • এক্কেবারে না! আমি আবাপর লেখা পড়ে হাসছি, মানে এই লাইনটা যে লিখেছে সে নিজেও বোধায় লিখতে লিখতে মুচকি হাসছিল, এই ভেবে।

    ক্যামেরায় ধরা পরাদের উচিত শাস্তি অবশ্যই হওয়া উচিত, হবে কিনা জানিনা যদিও।

    "এরকম তো হয়েই থাকে" - এ ব্যপারে এটুকুই বলতে পারি যে সারা দেশের নানান রাজ্যে এরকম তো হয়েই থাকে - সাংসদরা কোটি কোটি টাকার ঘুষ নেন। তবে সাধারন্ত ক্যামেরায় ধরা পড়েন না। তবে তার সাথে নারদার সম্পর্ক নেই, ক্যামেরায় যারা ধরা পড়েছেন তাদের যেন অবশ্যই শাস্তি হয় (হবে কিনা জানিনা, কারন মোদি যেভাবে ঠিক সময় মতো ঘুলি থেকে একটা করে বেড়াল বার করে কদিন পর আবার ঝুলিতে ভরে দেয়, সেরকম এই কেসেও হলে অবাক হবো না)
  • dc | ২০ এপ্রিল ২০১৭ ১২:৪৪712236
  • আগের পোস্টটা করেছি T এর পোস্ট না দেখে ঃ)
  • T | ২০ এপ্রিল ২০১৭ ১২:৪৭712240
  • তোমরা তো আজকাল খবর রাখো না। :)
  • T | ২০ এপ্রিল ২০১৭ ১২:৪৭712239
  • সিবিয়াই ঘুষ ব্যাপারটাকে শ্রোডীঙ্গারের বেড়ালের সঙ্গে গুলিয়ে ফেলেচে। :)
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২০ এপ্রিল ২০১৭ ১২:৪৭712238
  • নায়াগ্রার ব্যাপারটা কী যেন ছিলো? দশ মাইল উঁচু?
  • dc | ২০ এপ্রিল ২০১৭ ১২:৪৯712241
  • গতকাল s এর পোস্ট Date:19 Apr 2017 -- 11:16 AM, সেখানেও একটা লাইন পড়লাম। এই পাতাতেই রয়েছে। এই লেখাগুলো যারা লেখে তারা নির্ঘাত লেখার সময়ে বহুত মজা পায় ঃ)
  • dc | ২০ এপ্রিল ২০১৭ ১২:৫০712242
  • ওদিকে শ্রোডিঙ্গারের বেড়াল, এদিকে মোদির বেড়াল।
  • :-) | ২০ এপ্রিল ২০১৭ ১২:৫৮712243
  • dc র স্ট্যান্ড আরো অনেকের মতই চমৎকার, এরকম তো হয়েই থাকে তবে তন্ময় ভট্চাজ কেন ফিতে কাটতে গেস্লোগোছের। স্পেসিফিকালি ওটাই বলেছেন কিনা খ্যাল নেই।
  • dc | ২০ এপ্রিল ২০১৭ ১৩:০৩712244
  • ইকি রে বাবা, এরকম তো হয়েই টাইপের কোন স্ট্যান্ড নিই নি, আবাপর লেখাটা নিয়ে কমেন্ট করেছি।

    যেমন কালকের লেখাটা পড়ে পরিষ্কার একটা মিটিং দেখতে পাচ্ছিলামঃ একদল ছাত্র জড়ো হয়েছে, আর একটা রোগা লম্বা ছাত্র, চোখে চশমা, একমুখ দাড়ি, মাইকের সামনে বলে চলেছেঃ বন্ধুগন, এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আপনাদের অভিনন্দন জানাই। আপনারা অবগত আছেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের লিঙ্গ সংবেদনশীল রাখার চর্চা করে চলেছি। কলা বিভাগের ছাত্র হিসেবে আমাদের ওপর বাড়তি দায়িত্ব বর্তায়, কারন আমাদের কলা যদি আমরা সংবেদনশীল তো কে রাখবে? সুতরাং আসুন বন্ধুগন আমরা আমাদের কলা আরো বেশী করে সংবেদনশীল করার চর্চা করি।
  • umesh | ২০ এপ্রিল ২০১৭ ১৩:১৬712245
  • ডিসি, হাসতে হাসতে পে্‌্‌ ফেলার অবস্থা।
  • dc | ২০ এপ্রিল ২০১৭ ১৩:৪০712246
  • সেই।
  • de | ২১ এপ্রিল ২০১৭ ২০:১০712247
  • ডিসি পুরো কুলোর বাতাস দিয়ে সবাইকে বিদেয় করেছেন দেখা যাচ্ছে -
  • Atoz | ২১ এপ্রিল ২০১৭ ২৩:৩৫712249
  • কলাবাগানে চলে গ্যাছেন সবাই। ঃ-)
  • :-) | ২২ এপ্রিল ২০১৭ ০১:২৫712250
  • কলা নিয়ে এত উত্তেজনা হনুমান ছাড়া আর কারু হয়না আর dc মনে হয় পবননন্দন স্বয়ং!
  • PT | ২২ এপ্রিল ২০১৭ ০৭:১০712251
  • "লগ্নি-বান্ধব হতে সরকারি নিয়ম কানুন শিথিল করতে বলা হয়েছিল। বিশ্বব্যাঙ্কের পরামর্শে কেন্দ্রীয় সরকার তা রাজ্যগুলিকে জানিয়েও দিয়েছিল। তবু গত দু’বছরে ‘ইজ অব ডুইং বিজনেস’ (ইওডিবি) র‌্যাঙ্কিং-এ চার ধাপ নেমে গিয়েছে পশ্চিমবঙ্গ।"
    http://www.anandabazar.com/state/west-bengal-15th-among-indian-states-as-per-eodb-rankings-1.600969?ref=hm-new-stry#
  • dc | ২২ এপ্রিল ২০১৭ ০৭:৩৪712252
  • স্মাইলি, তাতে কি কোন সন্দেহ আছে? :d
  • s | ২২ এপ্রিল ২০১৭ ০৯:০৭712253
  • পিটিদার জন্য সক্কাল সক্কাল। ঃ-)
    এই সূত্রেই এসেছে সিপিএম প্রসঙ্গ৷ ‘ওরা (বিজেপি ) সিপিএম -কে টাচ করেন না৷ শুধু আমাকে টাচ করে, ’ বাম -বিজেপি আঁতাঁতের কথা মনে করিয়ে দিতে ছাড়েননি মমতা৷ দলীয় কর্মীদের তিনি নির্দেশ দেন, ‘খেয়াল রাখবেন, সিপিএম নেতারা ওদের কর্মীদের ভোট বিজেপি -তে ট্রান্সফার করে দিচ্ছে৷ ওদের কর্মীদের বোঝান, ওরা যেন বিজেপি -তে চলে না -যায়৷ সিপিএম কর্মীরা আছে, থাক৷ ওদের বুঝিয়ে -সুঝিয়ে নিজেদের সঙ্গে নিয়ে নিন৷ ’ এর কিছু ক্ষণের মধ্যেই তৃণমূল সম্পর্কে ইতিবাচক বক্তব্য শোনা যায় সীতারাম ইয়েচুরির গলায়৷ এ দিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে দার্জিলিং জেলা বামফ্রন্ট আয়োজিত জনসভায় ইয়েচুরির গলায় তৃণমূলের কঠোর সমালোচনা শোনা গেলেও, পরে তিনি জানান, বিজেপির বিরুদ্ধে সমস্ত অ -বিজেপি রাজনৈতিক দলকে একজোট করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ অ -বিজেপি রাজনৈতিক দলগুলির ওই তালিকায় তৃণমূলও রয়েছে৷ রাষ্ট্রপতি নির্বাচনে অ -বিজেপি সর্বসম্মত প্রার্থী মনোনয়নের প্রশ্নে তৃণমূলকেও পাশে পেতে যে সিপিএম আগ্রহী, তা ব্যক্ত করতে গিয়েই বাংলার শাসকদলের সঙ্গে হাত মেলানোর কথা সাফ জানান তিনি৷

    কে যে কার কোলে দোলে মাইরি বোঝা যাচ্ছে না।
  • PT | ২২ এপ্রিল ২০১৭ ০৯:৪৫712254
  • বুঝতে না চাইলে অনেক কিছুই বোঝা যায় না। যিনি বিজেপির সঙ্গে দীর্ঘ দিন ধরে ঘর করলেন, অটলজীকে মাসীমার মালপো খাওয়ালেন, মুখ্যমন্ত্রী মোদীকে ফুল পাঠালেন, সাম্প্রতিক কালে বিজেপি নেতাদের নাম প্রস্তাব করলেন রাষ্ট্রপতি পদের জন্যে তাঁর অবস্থান বুঝতে এত কষ্ট?
    পারেন বটে...........
    তবে নারদের চাপে তিনি অনেক কিছুই বলছেন। যেমন এই খবরটাওঃ "`মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জোট, নবীন অবশ্য চুপই"
    এবার তিনোরাই মনে হচ্ছে বাম প্রার্থীদের ভোট দিয়ে দেবে!!
    http://www.anandabazar.com/national/mamata-banerjee-stands-up-for-the-alliance-though-naveen-patnaik-remains-silent-1.600983?ref=hm-new-stry#
  • dc | ২২ এপ্রিল ২০১৭ ০৯:৫৯712255
  • তাহলে কি বামেরা যাতে বিজেপিকে ভোট না দেয় তার জন্য আগামী নির্বাচনে তিনো-বাম জোট হচ্ছে?
  • T | ২২ এপ্রিল ২০১৭ ১০:২৩712256
  • আমি কি আরেকবার প্যাঁচা থিয়োরীটা লিখে দেব?
  • প্রাণীকুল | ২২ এপ্রিল ২০১৭ ১০:৩৯712257
  • 'হাতির পোঁদ মারতে চায় সরকারবাড়ির বৈঠকখানার টিকটিকি!'

    শ্রীজাতকে 'সম্বন্ধে মান্যবর কবীর সুমন।

    পব চিড়িয়াখানা/সার্কাস লিস্টে আরও দুটো ফনা যোগ করে গেলাম, মনে রাখবেন 'হাতি' আর 'টিকটিকি'।
  • PT | ২২ এপ্রিল ২০১৭ ১১:৪৪712261
  • "এই ধর্মোন্মাদ দলটি ক্ষমতায় এলে প্রথমে বামপন্থীদের খতম করবে। "
    একেবারেই ভুলভাল বিশ্লেষণ।
    তাদের হয়ে তিনোরা বেশ সুচারুভাবে বাম-নিধনের কাজটি কিষেণ-বধ দিয়ে শুরু করে ভালই চালিয়ে যাচ্ছে। তারা তিনোদের তখনই ডিস্টার্ব করবে যখন তারা নিজেরা ক্ষমতায় আসতে পারবে।
    নাগপুরের ইচ্ছাফুল, পচ্চিমবঙ্গে তিনোমুল!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন