এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৭270360
  • casina বলে একটা সিরাপ আছে - কিং কোম্পানির দোকানে পাওয়া যায় - কাজু চেষ্টা করে দেখতে পারো। ক্ষতি কিছু হবে না
  • Kaju | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:৩০270359
  • সদানন্দ, বাইরে একা পড়ে আছিস, এখনি বেশি উইকেন্ড অ্যাডভেনচার করিস না। প্যারাসিটামলে কমবে না অ্যান্টিবায়োটিক খেতে বলেছে? একবার ডাক্তার দেখিয়ে নিস পারলে।

    বাবার-ও তো কাশি কবে থেকে চলছে, কিছুতেই কমে না। দে-দি সেই মধু তুলসী খতে বলেছিল আমাকে একবার, সেটাও মা দিচ্ছে ভোরবেলা রোজ, কিছুত্তেই কমে না। যষ্ঠিমধুতেও কিছু হচ্ছে না।
  • Kaju | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:২৫270358
  • তবু একটা অন্য মেজাজ আছে, এবং সেটা কনসিস্টেন্ট, চেনা যায় কার। বেশ কিছু জায়গা হঠাৎ করে ছুঁয়ে বাজিয়ে দেয়, সেইগুলো পেতেই একবার ঠিক ঢুঁ মেরে আসি। ঃ)
  • শ্ব | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:২২270357
  • চেষ্টা করছি অনেকদিন ধরে। সামান্য কয়েকটা নোটস ছুঁয়ে গিয়ে যেভাবে রাগ রূপ প্রকাশ করা যায়, কবিতা র ভাষা কে সেরকম করা যায় কি না। কিছুই পারিনি,অনেক ধ্বনি গত পরীক্ষা নিরীক্ষা বাকি। ধরো রৌদ্র বললে যে চাপা উত্তাপ প্রকাশ পায় সেটা রুদ ধাতু তে কত টুক ধরা। রুদ এর আদি অর্থ হাউলিং জানো নিশ্চই। যেখান থেকে আবার রুদ্র এসেচে। আমার একটা ধ্বনি গত ছবি দরকার। এখনো সেই রং তুলি করায়ত্ত্ব হয়নি তাই ছাপানোরও সীন নেই। আরও অনেক বছর লাগবে হয়তো। কিছু শ্রোতা দীর্ঘ আলাপ শুনে বিরক্ত হয়ে কেটে যাবে। সেটাও লাভ। তুমি পড়েছ, মন্তব্য করলে ;ভাল্লাগলো। তবে আমার লেখা এখনো ঠিক রাস্তা বানাতে পারেন পারেনি।
  • শ্রী সদা | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:১১270356
  • আমার এই মুহূর্তে যে অবস্থা সেটাকেই র্ত বলে। খান কতক প্যারাসিটামল গিলে কম্বল চাপিয়ে (সেই দু হাজারি কম্বল) কোঁ কোঁ করছি। উইকেন্ডের মোচ্ছব এখন শোধ তুলছে।
  • Kaju | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৫:২৬270355
  • একুবাউ নামগুলো দিব্বো দেন। শীতের আগমন নিয়ে লেখা, তার নাম র্ত। বোঝাই যাচ্ছে, শীতার্ত-র শেষটুকু বেইরে আছে, ১২ ডিগ্রি নাবতে না নাবতেই বাঙালী আপাদমস্তক লেপ টুপি মুড়ি দিলেও যেমন নাকের ডগাটুকু ঠিক বেরিয়ে থাকে।
  • সে | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৪:০৫270354
  • ভয়ঙ্কর অবস্থা সিডনীতে! ইন্দ্রাণীর কুশল জেনে ভালো লাগল।
  • Kaju | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৩:৫২270353
  • আমরা তো পুজোয় দেশের বাড়ি থেকে খোয়া ক্ষীর কিনে আনি। বাবার হাতের ম্যাজিকে পান্তুয়া একবারে জম্পেশ হয়ে যায়, অ্যাত্তো বড় বড়। কতদিন দোকান থেকে কিনতেই লাগে না। হুঁহু।
  • একক | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৩:৪০270352
  • খোয়া ক্ষীর ওটা। খোয়া কিনে এনে বাড়িতে সন্দেশ ও বানাতে পারেন।
  • lcm | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৫270351
  • শেষে একটু সন্দেশের (শুকনো ক্ষীর) গুঁড়ো দিল মনে হল
  • de | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৩:৩১270350
  • ছোটাইদি সাবধানে থেকো - কোন জায়গাই আজকাল আর নিরাপদ নয়!
  • de | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৩:৩০270349
  • ভাত ধবধবে সাদা হবে ফটকিরি দিলে -
  • dd | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৩:১৬270348
  • বিরিয়ানির চালে ফটকিরি দিলো। আপনেরা দেখলেন ?

    ফটকিরি কোনো কম্মে আসবে?
  • lcm | ১৫ ডিসেম্বর ২০১৪ ১২:৩৭270346
  • আমিনিয়ার বিরিয়ানি বানানো
  • Tim | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:২০270344
  • অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর স্ক্যান্ডিনেভিয়ায় আইএসের সমর্থক আছে বেশ কিছু। খুবই ভয়ের কথা।
    সেদিন দেখাচ্ছিলো বিবিসিতে যে এইসব জায়গার কোথাও কোথাও ধর্মীয় সংগঠনের প্রধানরা এতকিছুর পরেও আইএস কে নিন্দে করতে চাইছেনা। সেকুলার দেশে অ্যাবসোলিউট রিলিজিয়াস ফ্রীডম থাকা ভালো কিনা সে নিয়ে সন্দেহ হয় এসব দেখলে।
  • kumu | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:০৯270343
  • সকলকে নিয়ে সাবধানে থেকো ছোটাই।
    আর কীই বা বলি।
  • s | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৯:৫২270342
  • ছোটাইঃ হ্যাঁ ২০০৮ অবধি সিডনি ছিলাম। এখন ডালাসে।
  • i | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৩270341
  • ডিডি, এস,
    আসলে কয়েকটা টেক্স্ট আর ফোন পেয়ে বুঝলাম, অনেকে চিন্তা করছেন-বিশেষতঃ যাঁদের কাছে আমার ফোন নম্বর ইত্যাদি নেই। সেজন্যই এখানে জানিয়ে গেলাম।
    এস,
    আপনি সিডনিতে ছিলেন?এখন অন্যত্র?

    ঘটনার খুব কিছু বিশদ বিবরণ এখনও পাওয়া যাচ্ছে না।

    ইতি ছোটাই
  • dd | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৯270340
  • ছোটাই খবোরটা দিয়ে ভালো করলে।
  • s | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৬270339
  • কি কান্ডো! ছোটাইদি ধন্যবাদ।
    এই লিন্ড্ট চকলেট শপে একসময় অনেক হোমমেড চকলেট কিনেছি। পিছনেই ছিল আমাদের অফিস, ANZ বিলিডিং। পাশেই একটা লোক ফলের দোকান দিত। কোনো হোমলেস ফেরীওয়ালা সকালটা মাতিয়ে রাখত মাউথার্গ্যানের সুরে।
  • i | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৮:২০270338
  • সিডনি শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে, একটি অত্যন্ত জনপ্রিয় ক্যাফেতে অজ্ঞাত বন্দুকধারী কর্মচারী ও ক্রেতাদের আটকে রেখেছে সকাল দশটা থেকে। কিছুক্ষণ আগে সমস্ত স্কুলে হোয়াইট লেভেল অ্যালার্ট জারি হয়েছে।
    আমি শহর থেকে দূরে, আপিসে ঠিক আছি। আমার কন্যার আজ জ্বর হওয়ায় বাড়িতেই-শহর থেকে দূরে।
    আমি ফেসবুকে নেই তাই এখানেই জানিয়ে দিলাম-নিরাপদেই আছি।

    http://www.smh.com.au/

    ইতি ছোটাই
  • Arpan | ১৫ ডিসেম্বর ২০১৪ ০০:২৯270337
  • আমি ডেকার্স লেনে গিয়ে একটা ফিশ ফ্রাই খেলাম। কিন্তু ফিলেটা বোধহয় ভেটকি ছিল না।
  • k | ১৪ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৪270336
  • ইন্দোদা,
    ফিস্ ফ্রাই না হলেও রোব্বার রোব্বার একটা করে ডিমের ওমলেট আর দুটো বাটার টোস্ট খাই তো। এই ধরুন ব্যালা পৌনে বারোটা নাগাদ।
  • k | ১৪ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৮270335
  • না না, ফিস্ ফ্রাই খেতেও আমাকে কেউ ডাকে নি।
    কিন্তু মঙ্গলবারে গুটি গুটি কফি হাউসে গিয়ে বসলে কি আর দিদি একটা ফিস্ ফ্রাই খাওয়াতেন্না ? নিশ্চয়ই খাওয়াতেন, নবান্নে গেলে তো খাওয়ানো হয়। সেই ভরসাতেই বলা..
  • a x | ১৪ ডিসেম্বর ২০১৪ ২১:৫৪270334
  • বড় বড় লোকেদের ফুচকা খেতে ডাকলে তাদের অকমান হয় যদি!
  • I | ১৪ ডিসেম্বর ২০১৪ ২১:৫০270333
  • সে তো আমাকেও অনেকে ফুচকা খেতে ডাকে না। তাই বলে কি আমি গুরুর পাতায় ঘ্যান ঘ্যান করি?
  • a x | ১৪ ডিসেম্বর ২০১৪ ২১:৪৮270332
  • এই তো কেসি। সব ঠিক-ই।
  • কেসি | ১৪ ডিসেম্বর ২০১৪ ২১:৪৬270331
  • অক্ষদাকে কিছুদিন দেখিনি। সব ঠিকঠাক তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত