এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৫ জুলাই ২০১২ ১৮:৩০27090
  • কলকাতা ক্রস করে গেলো তো মুম্বইকে --
  • নেতাই | ২৫ জুলাই ২০১২ ১৮:২৬27088
  • ঢকুরিয়া???
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১৮:২৬27089
  • সব ই-মিডিয়া এখনো পোঁবদা নিয়ে ব্যস্ত, পেট্রোল/ডিজেলের দাম বাড়ার মত সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে না।
  • pi | ২৫ জুলাই ২০১২ ১৮:২৪27087
  • তবে বম্বের ট্রেনে দিনের বেলায় জেঃ কাঃ যা ভীড় হয়, লোকজন যে প্রাণ নিয়ে রোজ বেঁচে ফেরে এতেই আশ্চর্য লাগতো। অবশ্য সবাই ফিরতোই বা কই। আমি ট্রেনে থাকাকালীন ই দু'বার ট্রেন থামতে দেখেছি। একজন ঝুলতে ঝুলতে পড়ে গেছিলেন। আরেকজন ইলেক্ট্রিক পোল না কীসে ...

    একবার আমিও পড়েছি। তবে স্টেশনের উপর। আর এটা কোলকাতায়। যাদবপুর থেকে উঠে পরের স্টেশনে। কী ছিল যেন ? এক ঘণ্টা ধরে ট্রেন আসেনা, ট্রেন আসেনা। এল, তো তাতে যাওবা উঠতে পারলাম, পরের স্টেশনে লোকের ঠ্যালা খেয়ে, না, নামা না, পুরো উল্টে পড়ে গেছিলাম ও ট্রেন বেরিয়ে গেছিল। লোকজন ধরে বসিয়ে ওষুধ দিয়ে পরে ট্রেনে তুলে দিয়েছিল। তারপরিএর দিন থেকে মেট্রো রুট ধরি। আর স্টেশনমুখো হই নি বহুদিন।
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১৮:২৩27086
  • ২৪ ঘন্টায় দেখে এলাম। ওদের সাইটেও ব্রেকিং নিউজ দিচ্ছে - ৭ রাজ্যে বাড়লো। লেটেস্ট দাম এখানে দেখা যায় -

    http://www.mypetrolprice.com/4/Petrol-price-in-Kolkata
  • নেতাই | ২৫ জুলাই ২০১২ ১৮:২২27085
  • আজ পেট্রলের দাম বেড়েছে?
    কোন খবর নেই তো?
  • phutki | ২৫ জুলাই ২০১২ ১৮:১৬27084
  • কাজু, আমার চুল বাধ্য টাইপ। তিনদিন বাদেও ভদ্র ব্যবহার করে থাকে আমার সাথে। দক্ষিণ শাখায় লেডিস স্পেশালে চোর পুলিশ খেলা হয়। মানে এক কামরা থেকে নামালে ছুটে অন্য কামরা। অসহ্য লাগে। প্রায়সই প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকজনই খপাত করে ধরে নামিয়ে নেয়।
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১৮:১২27082
  • খিউট ব্যাপার হল - এই বাড়াটা লোকল ট্যাক্সো।
  • ব্যাং | ২৫ জুলাই ২০১২ ১৮:১২27083
  • আমার সবচেয়ে অবাক লাগত, রাত এগারোটা সাড়ে এগারোটায় বম্বের ট্রেনগুলো বেশ ফাঁকাই থাকত, জেঃ কঃয়েও আরামসে হাতপা ছড়িয়ে বসে যাওয়া যেত সেই সময়ে, তা সত্বেও মহিলা পুলিশের হাতে মার খাবে জেনেও লোকগুলো কেন উঠত মঃ কঃয়ে !
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১৮:০৯27081
  • কলকাতায় পেট্রোলের দাম বাড়লো আড়াই টাকা করে, ডিজেল বাড়লো ৯২ পয়সা।
  • pi | ২৫ জুলাই ২০১২ ১৮:০১27080
  • বম্বেতে আমি কয়েকবার রাত বারোটা সাড়ে বারোটাতেও ট্রেনে একা একা যাতায়াত করেছি। এগারোটা সাড়ে এগারোটাপ্রতি হপ্তাতেই হত। লেডিস মঃ পুরো শুনশান লাঅতো বলে, মহিলা পুঃ না থাকলে উঠতাম না। বরং জেঃ কঃ এ লোক্জন থাকতো বলে বেটার লাগতো। অনেক সময় ওখানে পুলিশ থাকতো। তবে আমি থাকাকালীনই বোধহহ্য ট্রেনের ঐ কেসটা হয়েছিল। তারপর পুলিশ মোতায়েন ইত্যাদি শুরু বা বাড়ানো হয়।
    এই প্রথম দিল্লিতে গিয়ে দিল্লির বদনাম বিশেষ টের পাই নি। শুধু একজন অটূয়ালা ঠকিয়েছিলেন, তো আবার পরেরদিনের অটোয়ালারা আবার দারুণ ছিলেন। সারা রাস্তা আমার গাইড হয়ে হয়ে গেলেন। এটা দেখালেন, ওটা দেখালেন। কটেজ এম্পোঃ টা তে নিয়ে গেছিলেন, যদিও মনে হয় কমিশনের জন্যই। কিন্তু তবু, ভালো। ব্যবহা খুব ভালো ছিল। আর একজন না, অটোতে দু তিনজন ছিল। দেশোয়ালি ভাই টাই হবে। কোথা দিয়ে যেতে হবে টবে সব বলে দিলেন। অবিশ্যি যা যা বলছিলেন, ফোনে সিকি, ফরিদাদা, শুভজিতদা সেগুলো সব ভেরিফাই ও করে দিচ্ছিল।
  • শ্রাবণী | ২৫ জুলাই ২০১২ ১৭:৫৮27079
  • আমরা পার্ক সার্কাস থেকে ৪২ বা ৪২ বি তে একগুচ্ছ মেয়ে একসাথে উঠতাম। অলিখিত নিয়ম ছিল দুরের মেয়েরা বসত আর কাছাকাছি মানে হাজরা বা তার আগে অবধি গন্তব্য যাদের তারা দাঁড়াত। ঐ কলেজ টাইমে বাস ছিল বহু লোকের টার্গেট, মেয়েদের ঝাঁক উঠবে......নিবেদিতার পেছনে ওরকম একজন দাঁড়িয়ে, আমরা বসে ওর সামনে, গল্পে এত মশগুল প্রথমে খেয়াল করিনি পরে বুঝতে পেরে নিবেদিতাকে ইশারা করছি, ভিড়ে সরবে কোথায়.....ও খুব আস্তে আস্তে ঘাড়টা ঘোরালো, তারপর লোকটাকে আপাদমস্তক দেখে নিয়ে বলে "ওমা দ্যাখ, এটা একটা লোক, আমি মেয়ে ভাবছিলাম"!
  • ব্যাং | ২৫ জুলাই ২০১২ ১৭:৫২27078
  • আমি বম্বের লোকাল ট্রেনে একটু বেশি রাতের দিকে বেশ কয়েকবার দেখেছি, ইউনিফর্ম পরা মহিলা কনস্টেবলরা উঠে লেডিজ কামরায় কোনো পুরুষকে বসে থাকতে দেখলে সেই সব পুরুষদের গালে ফটাফট থাপ্পড় মেরে আর গালাগালি দিতে যতক্ষণ না পরের স্টেশনে তারা নেমে গিয়ে অন্য কামরায় উঠছে।
    এখন কী হয় জানি না।
  • Kaju | ২৫ জুলাই ২০১২ ১৭:৫১27077
  • লেডিজ উঠলেও লেডিজ সিট ছাড়ে না ! বাপরে কী সাহস ! আমাদের এখেনে দেখো, উল্টো কেস। লেডিজ সিট হু হা ফাঁকা, তবু বয়ফেরেন্ডের পাশে বসতেই হবে। উঠতে বলবে? হৈ কোই মাইকালাল !!
  • Du | ২৫ জুলাই ২০১২ ১৭:৫০27076
  • সেন্সটা অবশ্য এখানে নেহাতই শারীরবৃত্তীয় ঃ)
  • শ্রাবণী | ২৫ জুলাই ২০১২ ১৭:৪৮27074
  • পাই, আমি বর্ষার সমুদ্র অনেকবার দেখেছি, কেরালায় বাড়ি থেকে পাঁচ মিনিট তো সমুদ্র। :)
    গোয়াতেও বর্ষায় গেছি এর আগে, তবে ঐ, সমুদ্রতে সেভাবে নামা যায়না, নামতে দেয় না!:(
    ভেবে দেখলাম আমি দিনে দুবার চুল আঁচড়াই, সকালে আর রাত্রে।

    দিল্লী মেট্রোতে লেডিজ সিট আছে, কেউ ছেড়ে দেয়না, কোনো লেডিজের ক্ষমতা নেই গিয়ে সিট ছাড়তে বলে কাউকে। অথচ অসহ্য ভিড় হয় এবং সেই ভিড়ে অগুনতি লোক অসভ্যতা করে। আমার মেট্রো অভিজ্ঞতা এবারের দিল্লী বইমেলায় দুবার, সেই কলেজের ভিড় বাসের দিনগুলো মনে পড়ে গেল!
  • Du | ২৫ জুলাই ২০১২ ১৭:৪৮27075
  • সেদিন আবার অন্য এক দৃশ্য দেখলাম ২১৫র এতে। এক ভালো জামাকাপড় পরা লোক লেডিস সীটের পাশে দাঁড়িয়ে ছিল। আমি উঠে দেখি একটি ছেলে তাকে আচ্ছাসে ঝাড়ছে। বাসের অন্য লোকরাও লোকটিকে বললো আপনি অন্য দিকে গিয়ে দাঁড়ালেই হয়, তাতে সে আস্তে আস্তে সরে গেল। মেয়েটি পুরো চুপ। এখন মেয়েটি ঐ ছেলের বউ কিনা তা জানিনা, তবে তার বলা দেখে ভালো লাগলো।
  • pi | ২৫ জুলাই ২০১২ ১৭:৪৭27073
  • ঃ)
    আমরা বেশি চালাক হয়ে যাচ্ছি বলে। আমাদের রক্তই তো খাচ্ছে।
    তবে সেই যুক্তিতে আবার সেন্সিটিভ হওয়ার কথা নয়।
  • Du | ২৫ জুলাই ২০১২ ১৭:৪২27072
  • পাইয়ের কাছে জানতে চাই মশারাএত চালাক আর সেন্সিটিভ হয়ে যাচ্ছে কি করে। আগে বেশ অহিংসভাবে তাদের তর্জনী দিয়ে মেরে ফেলতে পারতাম বেশির ভাগ রক্ত খেতে না দিয়েই, কিন্তু এখন? হাত নাড়ালেই তারা উড়ে যায়, ঘুরে ঘুরে কামড়াতে থাকে, একমাত্র যখন মারা যায় (অর্থাৎ নুনের পুতুল যখন শেষ) তখন যা খাবার খেয়েই নিয়েছে, তখন বরং 'সহানুভুতি দেখিয়ে ' বাঁচিয়েই রাখা যায়।
  • মিলা | ২৫ জুলাই ২০১২ ১৭:৪০27071
  • :-)
  • | ২৫ জুলাই ২০১২ ১৭:৩৯27070
  • আমাকে বললেই আমি নানারকম উত্তর দিই, মাথা গরম না করে। আর একটা টেকনিক খুব ভাল কাজ দেয়। উদ্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের আশেপাশের লোকদের খুব মিষ্টি করে বলা 'দেখুন তো আপনি কি সুন্দর ভদ্র (বা ভদ্রভাবে দাঁড়িয়েছেন)। উনি যদি আপনাদের মত হতেন তাহলে কি আর এত কথা বলতে হয়'
    এইটায় একেবারে মন্ত্রের মত কাজ হয়। উপস্থিত যাবতীয় পুংকুলের শুভবোধ একেবারে দাউদাউ করে জ্বলে ওঠে। পুরো জনমত ঘুরে যায়। :-D
  • মিলা | ২৫ জুলাই ২০১২ ১৭:৩২27069
  • :)
  • ট্রাম | ২৫ জুলাই ২০১২ ১৭:৩১27068
  • আবার আমি কেন?
  • মিলা | ২৫ জুলাই ২০১২ ১৭:২৭27067
  • এই মনোভাব বাস ট্রাম সর্বত্র দেখা যায়, কোনো প্রতিবাদ করলেই 'লেডিস কামরা-য় যান', 'বাস থেকে নেমে ট্যাক্সি নিয়ে নিন' এসব শোনা বেশ কমন ব্যাপার
  • | ২৫ জুলাই ২০১২ ১৭:২৫27066
  • না এইখানে কাজ দিত না। এইসব লোক না পোকদের ইগনোর করাই ভাল। বেশ দেখিয়ে দেখিয়ে ইগনোর করা।
  • মিলা | ২৫ জুলাই ২০১২ ১৭:২৩27064
  • শারীরিক নিরাপত্তার জন্যে স্প্রে রাখার বিষয়ে আমিও একমত, নিদেনপক্ষে সেফটিপিন
  • মিলা | ২৫ জুলাই ২০১২ ১৭:২৩27065
  • মানে আমি বলতে চাইছি এক্ষেত্রে মেয়েটি তো নিজের আত্মরক্ষা করেছে, কিন্তু তারপরে এক ট্রেন লোক তাকে দোষারোপ করেছে, নেমে গিয়ে মহিলা কামরা-য় উঠতে বলেছে, এইখানে কি স্প্রে খুব একটা কাজ দিত?
  • | ২৫ জুলাই ২০১২ ১৭:২১27063
  • আর মনোভাব চুলোয় যাক, আগে তো শারিরীক নিরাপত্তা।
  • | ২৫ জুলাই ২০১২ ১৭:২০27062
  • না করলে আর জানবেন কী করে! তবে আত্মরক্ষার জন্য মেয়েদের ঐ বস্তুটা সবসময় সঙ্গে রাখা উচিৎ। ফেলুদার মত চুর্ণীকৃত ব্রহ্মাস্ত্র রাখলেও হবে।
  • মিলা | ২৫ জুলাই ২০১২ ১৭:১৭27061
  • কিন্তু স্প্রে করলেও কি জনতার মনোভাব বদলাত? :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত