এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০১৪ ২০:০১271139
  • জ্জিও। বইমেলায় ফিস ফ্রাই খাইয়ে দিও এই আনন্দে। ঃ)
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৪ ২০:০১271140
  • সে তো আম্মো করিচি কত্তবার, এ আর বলার কী আচে?
  • তাপস | ২৩ ডিসেম্বর ২০১৪ ২০:০০271138
  • অপ্পন আছে অপ্পন? হেবি আওয়াজ দিছিল সেদিন। আমি একা একা ফাঁকা বাড়িতে বসে একদম ক্লিন এন্ড ক্লিয়ার অনলাইন ট্র্যানজকশন করলাম। পোস্কার। ওটিপি এল, সেসব দিলাম। পয়সা কেটে নিল, এমনকী রিসিটের প্রিন্ট অব্দি নিজে নিজে নিয়েছি। আওয়াজ দেবা না আর।
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৯:৫১271137
  • সচ, তুমি সত্যি সত্যি এরকম করে ভাবো ? নাকি কোনকারণে এখানকার 'সপা' দের মাপতে চাইছ?
  • pintu | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৯:১৮271135
  • এই গ্রিন পুলিশ এক আপদবিশেষ। এয়ারপোর্টের সামনে গভীর রাতে বেটারা দাঁড়িয়ে থাকে, আর গাড়ী থামিয়ে পয়সা খাবার চেষ্টা করে।

    বললাম পয়সা দেব কিন্তু রসিদ চাই। মাল খেয়ে ছিল, একটা খিস্তি দিল। মোবাইল বের করে ডায়াল শুরু করতে আবার ভয় পেয়ে যান যান বলে ছেড়েও দিল।

    উপোসী ছাড়পোকা সব। বুজী হলে এরাই মহাশ্বেতা কি কবীর সুমন হত।
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৯:১৭271134
  • @quark আমি ঘাবড়ানো বা চাপ নেওয়ার কথা কি কোথাও বললাম? আইনটা জানতে চাইলাম - যদি ভারতীয় দণ্ডবিদি অনুযায়ী এটা দণ্ডনীয় কাজ জয় তাহলে একরকম ভাবে ভাবব। না হলে আরেক্রকম

    আর আমি হাত ভেঙ্গে দেব সেরকম বলি নি তো - বললাম ইম্প্যাক্ট ঘটাতে গেলে ওতাই উপায়
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৮:৫০271132
  • ওহ। ক্ষমতা থাকলে তাহলে হাতটা কনুই থেকে ভেঙ্গে দিতেন।
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৮:৫০271133
  • #হাত্থাক্তেমুক্ক্যানো
  • quark | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৭271131
  • "এই বক্তব্যটাকে খিস্তি হিসেবে আদৌ ধরে সেটার বিরুদ্ধে কোনো আইনী ব্যবস্থা পুলিশ নিতে পারে কি না" - আপনার মনে হয়েছে খিস্তি দেওয়া উচিৎ, দিয়েছেন। আর দিয়েছেন যখন, তখন ঘাবড়াচ্ছেন কেন? ব্যবস্থা নিতে পারলে নিতে দিন, তারপরে দেখবেন। আরে দাদা (মানে দিদিও হতে পারেন), মুখে (এবং আঙুলে) এত জোর থাকতে এর'ম চাপ নিচ্ছেন কেন?
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৮:২৩271129
  • এবার শঙ্কুদেব।
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৮:২৩271130
  • আমি কিন্তু আমার কাজের জাস্টিফিকেশান, তার অপটিমালিটি এসব নিয়ে কোনো কথাও বলি নি - কিছু প্রমাণ করতে চাইও নি।

    এ ধরণের ট্রাফিক ভুলে ইম্প্যাক্টফুল প্রতিবাদ করতে গেলে হাতটা কুনুই থেকে ভেঙ্গে দিতে হয়। সেটা করার মতো ক্ষমতা আমার নেই - তাই এই পন্থা। আশা করা যায় অন্তত নেক্সট দু দিন একবার হলেও সে এই ঘটনাটা ভাববে আর একতু কেয়ারফুল হবে। না হলে কিস্যু হল না

    আর কেসিদা এই গ্রীন পুলিশ নিয়ে কিছু বললেন বলে আমার অন্য অভিজ্ঞতার উল্লেখ করলাম।

    আমার প্রশ্ন ছিল খুব সহজ - এই ধরণের ঘটনায় - মানে এই বক্তব্যটাকে খিস্তি হিসেবে আদৌ ধরে সেটার বিরুদ্ধে কোনো আইনী ব্যবস্থা পুলিশ নিতে পারে কি না। পারলে সে বিষয়ে একটু ভেবে দেখব।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৮:১৬271128
  • বাবার ডেডবডি পার টারের প্রসঙ্গ এনে তাঁকে কি ভুলটা (ধরে নিচ্ছি ভুল করেছেন) বোঝানো গেল, মানে ভবিষ্যতে তিনি আর এরকম করবেন না ? মানে, এই সব গালাগালাজের উপযোগিতাটা বুঝতে চাইছি।
    তবে ঐ a র মতই ভাবার চেষ্টা করছিলাম, (কোন ভুল করে ) এইরকম গালি খেলে কেমন লাগতো। খুবই বিকট লাগতো সন্দেহ নেই।

    আর আপনি যদি ট্রাফিক পুলিশ হতেন আর ভুল করে খিস্তি খেতেন, তাহলে ভুল স্বীকার না করে এরকম পাল্টা খিস্তি দিতেন ? তাহলে দিলে নিশ্চয় সেটা প্রথম খিস্তিতে বাজে লাগার চোটেই। সেরকম এক্ষেত্রেও হয়েছে ধরে নেওয়া যায়।
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৭:৫৩271127
  • এই সেই কিসনোচূড়া-আ-আ
    জার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত

    অ্যাদ্দিন এটাই জানতাম, এ আবার মুখে মুখ !
  • byaang | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৭:৫০271126
  • একক ঃ)))))))
  • একক | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৭271125
  • নিউটনের হয়েছে জ্বালা তৃতীয় সূত্র দিয়ে থেকে। তৃতীয় সূত্রও ওনাকে সমানভাবে দিয়ে চলেছে :/
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৭:০৬271124
  • @a খুব সহজ - আমি তাকে বলতাম নারে চার অক্ষরের বোকা - তোর বাবার ডেডবডি পার করাচ্ছি। (যদি ধরে নেই অন্যায্য ভাবে ট্রাফিক আলো সবুজ হওয়ার পরও ট্রাফিক ধরে রাখার মতো কাজ করতাম এবং পার্টির ক্যাডারবাজি করে গ্রীন পুলিশ হতাম)। তবে থানায় পুরে দেব জাতীয় আস্ফালন করতাম না। নিউটনের তৃতীয় সূত্র - মুখে মুখ - হাতে হাত

    অরিজিৎ যখন এখানে লিখতেন একবার লিখেছিলেন্ ট্রাফিক জ্ঞানহীন একজন গ্রীন পুলিশের ট্রাফিক কন্ট্রোলে কি ভাবে রুবি মোড়ে একটা বড়ো দুর্ঘটনা ঘটতে পারত। আমি ব্যক্তিগতভাবে একজন গ্রীন পুলিশের "আইন-রক্ষার" চোটে জীবনের সব থেকে বড়ো আক্সিডেন্টে পড়েছি এবং একটা পার্মানেণ্ট শারীরিক ক্ষতি স্বীকার করেছি। এদের সম্বন্ধে কোনো ভালো অনুভূতি আমার নেই।
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৬271123
  • এত সাধু ভাষার চোটে পিকে তো ফিকে হইয়া যাইবো !
  • একক | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৩271122
  • জল বেশি খান। লেখা জিনিষটা ন্যাড় এর মতো। দুর্বোধ্য হলে যায় আসেনা, কঠিন যেন না হয়।
  • কবীর বিশ্বাস | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৬:১৯271121
  • পিকে
    সোশাল মিডিয়া তে আবার নতুন ঝড় উঠিয়াছে। বিষয় একটি ছায়াছবি, রাজ কুমার হিরানি প্রযোজিত আমির খান, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত ও অনুস্কা শর্মা অভিনীত ‘পিকে’ (অপরাধ ক্ষমা করিবেন, আমি জানিতাম পিকে সাধারণত পাকিস্তানি ডোমেনগুলির নাম হয়, যাহাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সঙগস.পিকে, যেখানে বলিউডি সিনেমার গান বিনি পয়সায় ডাউনলোড করা যাইত)। রব উঠিয়াছে ‘পিকে’ তে আমির খান হিন্দু ধর্মের অবমাননা করিয়াছেন। এ যুক্তি যাহাদের, তাহারা যুক্তি কতটুকু মানিয়া চলেন তাহা প্রশ্নসাপেক্ষ।
    যাহাই হউক, ভুলিলে চলিবে না, আমির খান অভিনেতা, তাহাকে অভিনয় করিয়াই অন্নসংস্থান করিতে হয়, এবং তিনি অভিনয়পটু তাহা তাহার নিন্দুকেরাও বলিবে (সে অভিনয় যতই একঘেয়ে হউক না কেন?)। উনার বাজারদরও ভাল, কোথায় শুনিয়াছিলাম তিনি ‘সত্যমেব জয়তে’ নামক এক অনুষ্ঠানে চোখের জল/পানি ফেলিবার জন্য ঘন্টায় তিন কোটি টাকা জলপানি পাইতেন। এক্ষণে তিনি নাকি একটি কুসংস্কার ও ধর্ম বিরোধী ছবিতে অভিনয় করিয়া হিন্দু ধর্মের অবমাননা করিয়াছেন। তাহার ধর্ম ইসলাম ও তিনি নাকি হজ্বযাত্রা করিয়াছিলেন এবং কদাপি ইসলামের সমালোচনা করেন না।
    তাহার মাতা হজ্বযাত্রায় ইচ্ছা্প্রকাশ করিয়াছিলেন, ইসলামে হজ্ব এ কোনো মহিলাকে যাইতে হলে তাহার পরিবারের কোনো পুরুষ সদস্যের সঙ্গে যাইতে হইবে, না হলে হজ্বযাত্রার অধিকার কোনো মহিলার নেই (এ বিষয়ে ইসলামিক শাস্ত্রাধিকারীরা ভালো বলিতে পারিবেন)। উহা কি আমির খানের দোষ? রাজ কুমার হিরানি পরিচালক হিসেবে আগেই অবহিত করিয়াছিলেন যে এই ছবি ভগবান ও তাহার স্বনিয়োজিত দূতেদের ভন্ডামোর বিরুদ্ধে। তাহা কি আমির খানের দোষ? ইসলামের সমালোচনা করার অধিকার কেবল মাত্র সেই সব ব্যক্তির, যাহারা নিজদিগকে মৃত বলিয়া গণ্য করেন। মনে রাখিতে হইবে আমির খান অভিনেতা, পয়সাই ওনার ধর্ম। মনে রাখিতে হইবে রাজীব হায়দার হবার ইচ্ছে আমির খানের নেই।
    হজ্বযাত্রায় নিজের মাতার সহযোগী হইয়া তাহার মাতার ইচ্ছাপূরণ করিয়া উনি ভারতীয় মাতৃতান্ত্রিক সভ্যতা ও ঐতিহ্যের প্রতি এক ভারতীয় রুপে নিজের পরিচয় ভারতীয় মননে আরো উজ্জ্বল করিয়াছেন (সে হজ্বযাত্রা যতই আরব সাম্রাজ্যবাদের এক নগ্নরুপ হউক না কেন?)। সর্বোপরি অভিনন্দন আপামর ভারতবাসীকে, কুসংস্কার ও ধর্মের বিরুদ্ধ একটি ছায়াছবিকে কোনো রকম হিংসা ছাড়া গ্রহণ করিবার জন্য(প্রতিবেশী রাষ্ট্রদিগের প্রতি দৃষ্টিপাত করিলে এ ছবি কত লোকের প্রাণহানির কারণ হইত তাহা ভাবিলেই বক্ষে কম্পন ধরে)।
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৬:০৭271120
  • সব সময়ই যার সাথে কথা বলা হচ্ছে, তার ইগো বাঁচিয়ে কথা বলা উচিৎ আমি মনে করি। মাত্রা ছাড়িয়ে কথা বললে, সে যে কারণেই হোক, পাল্টা কথা সেও বলবেই।
  • a | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৬271119
  • শ্চ কে জিগেস করি আপ্নাকে কেউ সেম কোশ্চেন করলে কেমন লাগত?
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:৫০271117
  • পুণ্যদারাই বোধহয় কিছু কাজ করেছিলেন, এই ট্রাফিক পুলিশদের অকুপেশানাল হেল্থ হ্যাজার্ড নিয়ে। কেশীদা যেটা বললেন, খুব ঠিক কথা।
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৮271116
  • এই গ্রীনপুলিশদের দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি থাকে। কন্টিনিউয়াস ঐ কালো কালো ধোঁয়া খেয়ে যেতে হয়। মাইনে সাকুল্যে ছয় থেকে সাড়ে ছয়। মানসিক স্ট্রেসের কথা ছেড়েই দ্যাও, শারীরিক ভাবেও খুবই স্ট্রেসের মধ্যে থাকে। ওদের সঙ্গে ঝগড়া কোরোনা।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৭271115
  • তানিয়াদিও এবার বইমেলায় ? বেশ ভাল করে সাজুগুজু করা গুরুর স্টলের খানকতক ছবি তুলে দিও ঃ)
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৫271114
  • সিকি, হ্যাঁ, থ্যাঙ্কু।
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:৪১271113
  • ট্যাক্সিওয়ালার কাগজ না থাকলে সে শাস্তি পাবে - তা নিয়ে আমার কোনো কিছুই বলার নেই - কিন্তু এখানে তার দুর্দশাটা হয়েছে আমার কারণে - না হলে পুলিশ ধরত না। কাজেই সে বেচারা আর তার জরিমানা কম্পেনশেট করা আমার দায়িত্ব।

    মোবাইল ক্যামেরা আমার ফোনে খুব ভালো না - তাও ভয়েস রেকর্ড করতেই পারা যেত - কিন্তু মাথায় ছিল না ওই মুহূর্তে।
    হ্যাঁ ট্যাফিক লাইটের এই সব ঝামেলা হয়েই থাকে - কিন্তু সল্টেলেকের মধ্যে বিনা কারণে ট্রাফিকে গারি দাঁড় করিয়ে রেখেছে - সেটা কমই হয়।

    আমার জিজ্ঞাস্য ছিল অন্য যে ভাবে আমার সাথে এরা কথা বলছিল তাতে মনে হল ট্রাফিক গার্ডকে গালাগাল দেবার অপরাধে এক্ষুণি থানায় নিয়ে যেতে পারে। সেটা কি লিগ্যাল প্রভিশানে সম্ভব?
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৯271112
  • সে স্চ কেস খেতে অভ্যস্ত। :) ওটা ডিসকাউন্টেড।
  • * | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৪:২৩271111
  • সচ রাগ করে নিজেই কেস খেলেন। traffic সিগনালে হামেশা বেশি খন দাড় করিয়ে রাখে ওদের হলুদ সবুজ হয় তো timer দিয়ে। রাস্তায় যে পুলিশ থাকে সে আসল অবস্থা দেখে ট্রাফিক ছাড়ে বা আটকায়। গড়িয়াহাট বা অন্য বড় সিগনাল এ তো এরকমই হয়। ওপরে সবুজ অথচ আটকে রেখেছে, বা ওপরে লাল কিন্তু যেতে বলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত