এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:৫৬27150
  • *ডিমের প্রতি আমার ভালোবাসা

    কাছেপিঠে কুপ্রীত আছে কিনা তো বুইতে পারিনা।
  • কবি বলেছেন : | ২৫ জুলাই ২০১২ ২২:৫৬27151
  • প্লেটোনিক ভালোবাসা
    নেই তার মুড়ো-ল্যাজা

    নেই কোনো উদ্দেশ খাটে-তে।

    তাড়াতাড়ি চলে আয়
    ভাপা হোক ক্ষেতি নাই

    কলাপাতা দিয়ে মোরা পাতে-তে। ।
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:৫৫27148
  • হ্যাঁ, এই যেমন আমার ডিমের প্রতি ভালোবাসা আনকণ্ডিশনাল। বোনলেস ল্যাজা পেটি কন্ডিশন কিচ্ছু বলিনি কোনোদিন।
  • siki | ২৫ জুলাই ২০১২ ২২:৫১27147
  • আপনেরা কেউ ইলিশ ভালোবাসেন্না। ভালোবাসা হয় আনকন্ডিশনাল। তাতে অত বোনলেস ল্যাজা পেটি কন্ডিশন কীসের?
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:৪৯27146
  • জনগণকে একবার নিম ইলিশ খাওয়ানোর ইচ্ছা রইলো।
  • siki | ২৫ জুলাই ২০১২ ২২:৪৬27145
  • এখানে ইলিশ পাওয়াও যাচ্ছে। পশশু তশশু ছুটি, ভাবছি ...
  • | ২৫ জুলাই ২০১২ ২২:৪৫27144
  • নাঃ আজ রাতে নির্ঘাৎ ইলিশের স্বপ্ন দেখব। উললসসস
  • একক | ২৫ জুলাই ২০১২ ২২:৪৩27143
  • হমম। হাতে সময় থাকলে ইলিশের মতো ভালো জিনিষ নেই আর। অনেকটা আমাদের ইন্ডিয়ান রেলওয়ের ফাস্কেলাসের টিকিট হাতে ধরিয়ে দেওয়ার মতো।
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:৪২27141
  • বড়বাবু বড় হননি বোলে তো ?
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২২:৪২27142
  • 'কবি বলেছেন'-এর পদ্যটা খাসা।
  • র২হ | ২৫ জুলাই ২০১২ ২২:৪০27139
  • নাঃ, বড়বাবুও তখন এমন সমাজসচেতন পদ্য লেখার মত বড় হননি। অ চৌ হলেও হতে পারেন, তবে ইসে, সত্যি কথা হলো, আমিও ঠিক জানিনা ঃ)
    যতদূর জানি শতরঞ্জ কি খিলাড়ী রিলিজ হওয়ার সময় এটা কোথাও বেরিয়েছিল
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২২:৪০27140
  • মূলো কি কিস খাওয়ার মত ভাল জিনিস ? হবেও বা।
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:৩৯27138
  • আর টেঁকা যাবেনা। ইলশেগুঁড়ি বৃষ্টি হলেই এককালে ইলিশ মাছের গন্ধ এসে যার সব বরবাদ করে দিত, সেই আমি এই ভাটপাতায় এতক্ষণ আছি কীকরে ভাবছি। যদিও ভুলটা আমারই হয়েছিল।
  • কবি বলেছেন | ২৫ জুলাই ২০১২ ২২:৩৭27137
  • ইলিশের ডিম দিয়ে ভোদকা
    খেলে হবে আল হাদে আটখান।

    ইলিশের সুপুরি ও ড্রাই জিন
    কুইজের কোশ্চেন নেই হিন্ট।

    ইলিশের মুড়ো ভাজা ওয়াইন
    ভ্যা ব্লা ভ্যা হুউজ কিনে নিন।

    ইলিশের পেটি বড় যৌন
    লাল রামে সম্মতি মৌনং।

    লক্ষন ভালো নয় ল্যাজা টি
    ছোটো বউ সাবেকি এ কাবাডির। ।
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:৩৬27136
  • বড় বাবু নিজেই ? নাকি, অ চৌ ?
  • র২হ | ২৫ জুলাই ২০১২ ২২:৩৫27135
  • নানা, নিতাই তো কিস খেত কী মূলী, এই পদ্য যখন লেখা হয়েছিল আমিই তখন নিরক্ষর
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২২:৩৪27134
  • নাঃ বোনলেস দরকার নেই, গাদা বাদ দিয়ে শুধু পেটি খেলেই চলবে।
    ইলিশ এক শিল্পের নাম।
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২২:৩৩27132
  • কবি নিতাই-য়ের লেখা?
  • গান্ধী | ২৫ জুলাই ২০১২ ২২:৩৩27133
  • বোনলেশ ইলিশ খান
  • aranya | ২৫ জুলাই ২০১২ ২২:৩২27131
  • কাঁটা হেরি ক্ষান্ত কেন ইনিশ খাইতে - কবি বলেছিলেন বটে, তবে কাঁটা একটা জেনু সমস্যা।
  • র২হ | ২৫ জুলাই ২০১২ ২২:৩০27130
  • দাবা হাতে মীর মীর্জা
    হুক্কা হাতে শাবানা
    শতরঞ্জ কি খিলাড়ি
    দেখতে তুমি যাবানা?

    প্রাচীন এবং স্মৃতিপালোয়ান লোকেরা নিশ্চই জানবেন এটি কোন কবির রচনা। লামা আসার আগে কে বলতে পারবেন হাত তুলুন। কুমুদির হুক্কা প্রসঙ্গে মনে পড়লো (তা বলে যেন ভাববেননা আমি সব ভাট পড়েছি, সকালে এসে আমি আরবিট পেছনে দু চারপাতা ক্লিক করে সারসংক্ষেপ বুঝে নিই। আমি একাধারে ব্যাস্ত এবং স্মার্ট)
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:২৯27128
  • বেশ। ইলিশেও সব কিছু দিলে ভাল লাগবে নিশ্চয়। রসগোল্লা কি খেজুরের রস মাখিয়ে দিলেও নিশ্চয় ভাল লাগবে। নিয়ারেস্ট অ্যাভেলেবল ইলিশপ্রেমিকের উপরেই এক্ষপি টা করবো খনে।
  • | ২৫ জুলাই ২০১২ ২২:২৯27129
  • কিম্বা ইলিশ নান? সেও খাসা হবে।
  • গান্ধী | ২৫ জুলাই ২০১২ ২২:২৭27127
  • ইলিশের মোমো ও ভালই হবে
  • Ishan | ২৫ জুলাই ২০১২ ২২:২৪27125
  • বছর তো শেষ হয়ে এল, এবার গুরুর নামে ক্যালেন্ডার দান করে ফেলো। :)
  • | ২৫ জুলাই ২০১২ ২২:২৪27126
  • তা সে যে যাই বলুক বাপু, ইলিশ হেন জিনিষ নেই আর এই ভুবনে। ও মনে হয় মিষ্টি পানে দিলেও অপূর্ব লাগবে। কিম্বা পাটিসাপটার পুর হিসেবেও খারাপ হবে না মনে হয়।
  • siki | ২৫ জুলাই ২০১২ ২২:১৯27124
  • আবার নামাজ শুরু হল। অ্যাখন চলবে রাত বারোটা পর্যন্ত।

    আধঘণ্টা অন্তর অন্তর খুব হাঁফিয়ে গেলে "অল্লঃ", "ইয় অল্লঃ" বলে দম নিয়ে নেয়। তারপরে আবার শুরু করে। ঃ-)
  • pi | ২৫ জুলাই ২০১২ ২২:১৬27123
  • ইলিশ ম্যাগি না এলেই হল।
  • dukhe | ২৫ জুলাই ২০১২ ২২:১৫27122
  • বাংলাদেশে তো নাকি ইলশার মুর্গমসল্লমও হয়ে থাকে। ইলিশ-আইসক্রিম এল বলে।
  • a | ২৫ জুলাই ২০১২ ২২:০৯27120
  • এঃ আপনারা বাংলাদেশ যায়েন, দেখবেন কারে কয় ইলশার বিরিয়ানি। ৮ বছর আগে খেয়েছি, আজো স্বাদ ভুলিনি। আর ফক্রুদ্দিনের কাচ্চি বিরিয়ানি, সে অবিশ্যি মটনের
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত