এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:০৩271590
  • ঠিক আছি। সারাদিন আজ ঘরেই ছিলুম।
  • T | ২৮ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৯271589
  • এ জিনিস বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে। লোকে বই ফই লিখছে। এদিক সেদিক চরম ফালতু টক দিয়ে বেড়াচ্ছে। কিন্তু তা বলে সায়েন্স কংগ্রেসে!
  • sda | ২৮ ডিসেম্বর ২০১৪ ২৩:২২271587
  • লুরুতে নামলাম। ক্যাবে এখন। ব্লাস্ট হয়েছে শুনে চাপ খেয়ে গেছি।
  • potke | ২৮ ডিসেম্বর ২০১৪ ২৩:১৩271586
  • কোকোনাট গ্রোভের সামনে হয়েছে, চার্চ স্ট্রিটে!
  • sch | ২৮ ডিসেম্বর ২০১৪ ২২:৫৪271585
  • একক? ঠিক আছেন?
  • Arpan | ২৮ ডিসেম্বর ২০১৪ ২২:৫২271584
  • আমরাও এই বাড়ি ফিরলাম। নাইস রোড হয়ে হোসুর রোড হয়ে ফিরেছি তাই কিছু টের পাইনি।
  • সিকি | ২৮ ডিসেম্বর ২০১৪ ২২:২৫271583
  • হুঁ। সদা তো বোধ হয় এখনও কলকাতায়, নাকি?
  • T | ২৮ ডিসেম্বর ২০১৪ ২২:২১271582
  • আম্মো ঠিক আছি।
  • dd | ২৮ ডিসেম্বর ২০১৪ ২২:০৫271581
  • সপরিবারে ভালো আছি।

    ছেলে মানুষদের নিয়েই ভাবনা। তারাই রাত বিরেতে হুল্লোর করতে বেড়োয়।
  • সিকি | ২৮ ডিসেম্বর ২০১৪ ২১:৫৭271580
  • দিল্লি বইম্যালা সেশ। আপনার আজ রাতেই আমায় লিখতে বলবেন না। বাইরে টেম্পারেচার এখন দু ডিগ্রির নিচে নামছে। জিরো ভিজিবিলিটি, অনেক কষ্টে কানামাছি ভোঁভোঁ করে বাড়ি পৌঁছেছি।
  • sch | ২৮ ডিসেম্বর ২০১৪ ২১:৫৫271579
  • ব্যাঙ্গালোরে একটা বাচ্ছা ব্লাস্ট হয়েছে- গুরুর সবাই ঠিক আছেন তো। ব্যাং দি, ডিডি দা, T - আর যারা আছেন
  • সে | ২৮ ডিসেম্বর ২০১৪ ২১:৪০271578
  • একটা জাহাজে আগুন ধরেছে - গ্রীস থেকে ইতালী যাচ্ছিলো জাহাজটা।
  • T | ২৮ ডিসেম্বর ২০১৪ ২০:৩৪271577
  • আছি। নিশ্চয়ই কথা বলা যাবে। সদার কাছে আমার নাম্বার আছে। না হলে titas1979 জিমেল।
  • একক | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৯:১৪271576
  • টি আইআইএসসি তে আছো ? আমার একটু জরুরি ইনফরমেশন দরকার। ওয়েবসাইট দেখে ক্লিয়ার হচ্ছে না। কথা বলা যাবে ?
  • lcm | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৬:১৮271575
  • আর এই হয়েছে এক ম্যাও, প্রত্যেক সপ্তাহে একটা করে - ব্যাদে এয়ারপ্লেন ছিল, পুরানে ব্লুটুথ ছিল, মহাভারতে ওয়াইফাই ছিল...
  • T | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৫:০৩271574
  • ছোঃ, ওঁদের 'ভিমানা'র দরকার হ'ত নাকি! ওঁরা এমনিই উড়তে পারতেন।
  • Abhyu | ২৮ ডিসেম্বর ২০১৪ ১২:২৯271572
  • স্যান ভালো আছিস? গাছে জল দিচ্চিস?
  • sosen | ২৮ ডিসেম্বর ২০১৪ ১২:১৪271571
  • এই তো, স্যান এইচে। স্যান না থাকলে কি গুরুর শান থাকে, না গুরুবোনেদের মান থাকে?
  • sosen | ২৮ ডিসেম্বর ২০১৪ ১২:১২271570
  • হায়, দমুদি একদিন-ও সাট্টিফিটি ধরে রাখতে পাল্লা না?
  • san | ২৮ ডিসেম্বর ২০১৪ ১২:০৪271569
  • আম্মো কাল বইমেলা গেছিলাম। মার্চ থেকে মেলা সরিয়ে এই ঠান্ডা আর ফগের মরসুমে কেন এনেছে খোদায় মালুম। জনমানুষ নাই। পরের পর ট্রেন ও ফ্লাইট ক্যানসেলড বা ডিলেড, আমন্ত্রিত বক্তারাও অনেকে আসতে পারেন নি।
    কিন্তু তার মধ্যেও লা-জবাব-দিল্লির ফ্যানেরা কিন্তু রাজকন্যার ন্যায় কম পড়েন নাই, এইটাই বলার। আমি যেটুকু সময় ছিলাম তার মধ্যে বেশ কজন এসে বলে গেলেন। একজন এসে সিকিকে জিগালেন, আপনি কোথায় থাকেন ? উত্তর - বৈশালীতে। পরের প্রশ্ন লা-জবাব-দিল্লির দিকে হাত দেখিয়ে - ইনিও তো বৈশালীতেই থাকেন, না ? চমৎকার লিখেছেন কিন্তু। সিকির গম্ভীর উত্তর - হ্যাঁ, উনিও বৈশালীতেই থাকেন !
    আর বেশ ভাল জিনিস শুনলাম সন্ধেবেলা। এমনিতে পোস্ট-ব্রততী আমি আবৃত্তির নামে কিঞ্চিৎ ভয় পাই ( ব্রততীর ভক্তরা ক্ষমাঘেন্না করে নেবেন এট্টুস), কিন্তু ইশিতা অধিকারীর (নামটা কি ঠিক লিখলাম ?) আবৃত্তি বেশ লাগল।
  • | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:৩১271568
  • হাসতে হাসতে পেটে খিল ধরে গেল

  • stuti | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:২৯271567
  • দিল্লি বইমেলা ঘুরে এলাম। বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৪ সে ডিসেম্বর থেকে শুরু হয়েছে কালীবাড়িতে। এবার বেশ আগে থেকে ফেসবুকে প্রোপাগাণ্ডা শুরু করেছিলেন একজন। আজ জানলাম তিনি সৃষ্টিসুখ থেকে লেখেন। ওনার একটি বই কেনাতে নিজে সই করে দিলেন। ওখানে অদিতির বইটাও পেলাম। সাকুল্যে চুয়াল্লিশটা স্টল। চেনাদের মধ্যে আনন্দ, পত্রভারতী, দক্ষভারতী, সুবর্ণরেখা, দে পাবলশিং আর গুরুচণ্ডালী। সবাই প্রায় মাছি তাড়াচ্ছে। তবে আমার বেশ ভাল লাগল প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা বই নেড়েচেড়ে দেখতে পারলাম। কিনেও ফেললাম বেশ কিছু বই। গুরু থেকেও কিনলাম দুটো।
    মঞ্চে আলোচনা সভা বসেছে। উপস্থিত ছিলেন কিন্নর রায়, যশোধরা রায় চৌধুরী। বাচ্চা বুড়ো মিলিয়ে শ্রোতা ছিলেন জনা পঁচিশ। বাচ্চারা মোবাইলে গেম খেলায় ব্যস্ত। কিন্নর বাবু বক্তৃতা দিতে দিতে দেরী করে ফেললেন ওদিকে যশোধারা দেবীর উদয়পুর যাবার ট্রেন তখন সিগনাল দিতে শুরু করেছে। তাই তিনি দুটি লাইন বলেই ছুটলেন। এই ঠাণ্ডায় এসেছেন। রথদেখা কলা বেচা না করলে চলে। কিন্নরবাবু রইলেন শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবার জন্য। কিন্তু কে প্রশ্ন করবেন ?
    দুজন প্রবাসী, মনে হল উদ্দ্যক্তাদেরি কেউ হবেন। প্রশ্ন করলেন। তবে প্রশ্নটা ভাল লাগল তাই বসলাম। উনি জিজ্ঞাসা করলেন বাংলায় গল্প উপন্যাস কেন যুগের সাথে তাল মিলিয়ে লেখা হচ্ছে না ? পুরানো ধামাধড়া বিষয়গুলো নিয়েই লেখা হচ্ছে ? আর এই কারণেই বাংলা সাহিত্য পিছিয়ে পড়ছে। বাঙ্গলায় গল্প পড়ার ইচ্ছা হারিয়ে যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত বাঙালী ইংরাজীতে লিখছেন তাদের বই তো বাজারে ভাল কাটতি হচ্ছে কারণ তারা যুগের হাওয়ায় চলছেন। এর উত্তর কিন্নরবাবু ঠিক করে দিতে পারলেন না। উনি উদাহরণ দিলেন রবীন্দ্রনাথের সময় ও নাকি লোকেরা বলতো বঙ্কিম বাবুর মত লেখা হচ্ছে না। আরও বেশ কিছু উদাহরণ দিলেন। বললেন সবকালেই এরকম কথা চলতে থাকে। আর ইংরাজীতে যে বাঙালীরা লিখছেন তাদের অনেকের লেখা বেশ বাজে। আসল প্রশ্ন থেকে সরে গিয়ে বেশ ধানাইপানাই করতে লাগলেন। আমিও উঠে এলাম।
    তবে মেলা থেকে বের হই নি। কারণ লাস্ট স্টলে যাওয়া হয় নি। মামার বাড়ি। হ্যা স্টলের নাম। এই স্টলটা না থাকলে বইমেলা একদম নীরস। সবচেয়ে ভিড় ঐ স্টলে। সামনে সাজানো ভেজিটেবিল, ফিস, আর চিংড়ি চপ। আর থাকা যায় না …......।।সবরকম একটা করে টেস্ট করলাম সাথে চা। আবার পোটলা করে কয়েকটা নিয়েও নিলাম কাল গরম করে খাব। দাম ও ঠিক স্বাদ ও ভাল। ছাড়া কি যায় ….........।।।
  • Abhyu | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:১৯271566
  • দমুদি কাল টিভিতে ন্যাশান্যাল জিওগ্রাফিকে বব্ক্যাট দেখলাম। http://en.wikipedia.org/wiki/Bobcat
  • cb | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:১৭271565
  • কে এল রাহুল এর নিশ্চয় মাথাটা খারাপ হয়ে গেছিল, বেচারা :(
  • lcm | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:০৯271563
  • তেলের দাম কমল, প্লেনের ভাড়া বাড়ল -
  • | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:০৯271564
  • এই হচ্ছে বেড়ালের ব্যাদরামি। হত একটা কুকুর, ঠিকঠাক ব্যবহার করত।

  • dd | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:০৬271562
  • আমি টিকিস কেটেছি, ২৭ তারিখ পৌছাবো আর আট তারিখ লুরু রওয়ানা হবো। ওয়েটিং লিস্ট কুল্লে দশ আর বারো। হয়ে যাবার চান্স খুব।

    কিন্তু ফেমিলিতে নানান ইরিমিরিকিরি প্ল্যান/ঘটনা চলছে। সুতরাং লাস' মিনিট না গেলে, টিকিট কনফার্মড হলেও, ভেস্তে যেতে পারে।।
  • Du | ২৮ ডিসেম্বর ২০১৪ ১০:৫২271561
  • এককের জন্য একটা আপডেট। সল্লেকে আমি আর ছেলে, আমার বর মুম্বইতে একটা শেয়ারড অোমোডশনে থাকে। ঠিকে এবঙ রানার লোক দুজনেরই রেট আমার এখানেই বেশি, এবং অনেকটাই বেশি।
    তরকারির দামও আমার এখানেই বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত