এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:১১271620
  • কমরেড পিনাকীকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। আগামী দিনগুলি খুব ভালো কাটুক।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:১০271619
  • হালার ব্ল্যাকবেরিতে হোয়াটস্যাপ নাই।
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০৮271618
  • এসেমেসে ঝগড়াটা কস্টলি। হোয়াটস্যাপ বেটার।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০৭271617
  • আমি গেলাম আজকের মত।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০৬271616
  • আজ যাদের যাদের জন্মদিন তাদের সব্বাইকে শুভেচ্ছা, যাদের যাদের বিবাহবার্ষিকী তাদেরকেও শুভেচ্ছা
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০৪271615
  • অবিলম্বে শিবিআই তদন্ত দাবি করছি।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০৩271614
  • আচ্ছা আমি গেলাম।
    কাল রাত্তিরে দোষের মধ্যে এসেমেসের উত্তরে এসেমেস করেছিলাম, "আইইডিটা যে বানিয়েছে, সে নিশ্চয়ই আইসিএসই বোর্ডে পড়াশুনা করেছে।"
    সেই এসেমেসের জের এখনও চলছে, মাধ্যমিক বোর্ডে নাকি চকোলেট বোম মেরে মানুষ খুন করতে শেখানো হয়েছিল এক ছাত্রীকে, এই কথা লিখে এসেমেস করা হচ্ছে আমাকে।

    এখন দাম্পত্য ঝগড়ার কারণে কথা বন্ধ থাকায় এসেমেস করে ঝগড়া করতে হচ্ছে আমাকে।
  • sosen | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৫271613
  • ঐ পাটিগুলো দিয়ে নতুং ডিজাইনের দুল বানিয়ে ফ্যালো।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৩271612
  • কয়েকটা সোনার কানের দুলেরও এক পাটি করে পাওয়া যাচ্ছে, জোড়ার অন্য পাটিগুলি পাওয়া যাচ্ছে না। কিন্তু কেউ আমার এই ক্ষতির দায়িত্ব নিচ্ছে না। ঃ(
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৫১271611
  • ওঃ গয়না! এমনকি আমার একটা ময়ূর ডিজাইনের আংটিও পাওয়া যাচ্ছে না, সেটা আমার বিয়ের আংটি ছিল।

    "বৌভাতের পরদিন ন্যাকামি করে আমার হাত ধরতে এসে নিশ্চয়ই তখনই কোনো ফাঁকে আংটিটা খুলে নিয়েছ, আমি ভালোমানুষ বলে টের পাই নি" বললেই ধুন্ধুমার বেঁধে যায় আজকাল।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৭271610
  • মাথা ঠিকই আছে। কিন্তু এই মুহুর্তে মাধ্যমিক পর্ষদকে সাপোর্ট দিয়ে এসেমেসে ঝগড়া করতে হচ্ছে বলে দরজা লাগানোর বিল নিয়ে কিছু বললাম না।
  • sosen | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৬271609
  • আমাকে আর পিপিদিকে যে গয়নাগুলো দেবে বলেছিলে সেগুলো ঠিকঠাক আছে তো?
  • Bhagidaar | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪১271607
  • মাথাটা কি সম্পূর্ণ গ্যাছে?
    যাগ্গে মেয়ে দরজা জানালা ভাঙ্গুক ক্ষতি নেই সারাবার বিলটা ব্যাংদিকে পাঠিয়ে দেব।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪১271608
  • পাই ও আরো যাদের যাদের জন্মদিন মিসিয়েছি, সবাইকেই অনেক অনেক টাটকা শুভেচ্ছা।

    ফাল্গুন মাসের উপযোগিতা এই ডিসেম্বর এলেই টের পাওয়া যায়।
  • sosen | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৪০271606
  • ?
    আগের পোস্টটার উদ্দেশ্যে!
  • sosen | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৯271605
  • এই পোস্টটা কি আগামী দিনের রসসাহিত্যের উদাহরণ।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৭271604
  • জামাইকে বিলম্বিত শুভেচ্ছা তার জন্মদিনের ও বিবাহবার্ষিকীর। আমাদের মেয়ের পয়ে ঘরের দরজা জানলা রোজ রোজ ভাঙতে থাকুক।
  • byaang | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৩271603
  • দেখুন, আমি বেঁচে আছি, খুব খারাপ ধরণের একটা দাম্পত্য ঝগড়ার মাঝমধ্যিখানে আছি। বহু জাগতিক সম্পত্তি এবং টাকাপয়সার হিসেব পাওয়া যাচ্ছে না, ফলে উত্তর-ডিভোর্স পরিস্থিতিতে কার হাতে কীসের মালিকানা থাকবে সেসবও ঠিক করে ওঠা যাচ্ছে না। যেহেতু যা কিছুর খোঁজ পাওয়া যাচ্ছে না, তার বেশিরভাগই আমারই কষ্টোপার্জিত, তাই সেগুলো কোনোকালে ছিল বলে স্বীকারই করা হচ্ছে না, এবং মাঝখানে জল মিশিয়ে আরো পঞ্চাশহাজার টাকার গরমিল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। গোদের উপর বিষফোঁড়া, যার কিনা আগামী মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু, সে সারাদিন ধরে আর্তেমিস ফাউল পড়ে যাচ্ছে ও রাত একটা-দেড়টা অব্দি গেম খেলে যাচ্ছে, লেখাপড়া করতে বললে, "জানো না আমার ছুটি চলছে?" জাতীয় উত্তর পাওয়া যাচ্ছে। তার মধ্যে আপনারা আমি মরেছি না বেঁচে আছি তার তদন্ত চালাচ্ছেন!!

    আমি বেঁচে আছি, ঐরাস্তায় আমরা প্রায়ই ঘোরাঘুরি, কেনাকাটি, খাওয়াদাওয়া, ঝগড়াঝাঁটি করে থাকি বটে, কিন্তু কাল ঐ রাস্তায় ছিলাম না। এটাই সেই রাস্তা, যেখানে এক স্কুটার-আরোহী এসে আমার গাড়ির দরজায় ধাক্কা মেরে ছিটকে পড়েছিল এবং তার দাদা এসে কম্প্রোমাইজ করে নেওয়ার অনুরোধ জানিয়ে আমার থেকে টাকা চাওয়ায় আমি বলেছিলাম "আপকা ভাই তো আভি নেক্স্ট ট্রাফিক সিগনাল মেঁ হি ট্রাক ইয়া বাসকে চাক্কা কে নীচে যাকে মর যায়েগা, ফির আপলোগোকো পয়্সা দেকে কেয়া ফায়দা? অগর ইনকা জিন্দা রহেনেকা কৈ চান্স হোতা তো জরুর পয়সা দেতা" আর দাদাটি আমার অকপট সুনৃতভাষণে অভিভূত হয়ে পাক্কা এক মিনিট পরে কোনোরকমে মুখ খুলে বিভীষণকে বলেছিল "ম্যাডামকে মুখ বন্ধ রাখতে বল, এই কথার পরে আর কোনো রকম কম্প্রোমাইজ হয় না, আমাদের তাড়াতাড়ি স্কুটার সারানোর জন্য দেড়হাজারটাকা দিয়ে ম্যাডামকে নিয়ে এখান থেকে চলে যাও।" এই সময়ে কয়েকটি অটোড্রাইভার তাদের অটো থামিয়ে কোন দিকের জল বেশি উঁচু মাপছিল, এবং এই অভূতপূর্ব আলাপের কোন পর্যায়ে তারা এন্ট্রি নেবে তা ঠাহর করার চেষ্টা করছিল। কিন্তু আমি তাদের অনুপ্রবেশের সবরকম চেষ্টায় জল ঢেলে দিই "এ এ এ হ্যাল্লো ! ফ্রী মেঁ ড্রামা দেখে গা কেয়া? মুঝে টোয়েন্টি রুপিজ দে কে ড্রামা দেখ। অগর পয়্সা নেহি হ্যায় তো দো ট্রিপ লাগাকে পয়সা লে কে আনা।" তাতে এক অটো ড্রাইভার খুবই অপমানিত হয়ে ওখানে উপস্থিত ট্রাফিক পুলিশকে আমার নামে নালিশ জানাতে গিয়ে, শুনতে পায় "ম্যাডামা ফোরাফর্টি ভোল্টা।"

    বিশেষত পিনাকীর ন্যাকাপনায় অতিষ্ঠ হয়ে গেলাম। তোর জন্মদিন, তো গেলাকোটা কর, বউকে জড়িয়ে ধর! তা না! "ওরে কে কে মরলি রে?" করে রোলকল করছে ন্যাকাষষ্ঠী!!!

    ব্যাং মরেছে কিনা এবার টের পেলি?
    হ্যাপ্পি বিলেটেড বার্থডে।
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:২৩271602
  • ভাগীদার ও পিনাকী, জন্মদিনে অশেষ শুভেচ্ছা ভালোবাসা ও পাটিসাপটা।
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:২১271601
  • আমার সন্তান যেন----
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৮:১৪271600
  • আমি যখন লুরু গেছিলাম তখন ছেলে মেনল্যান্ড চায়নাতে খাইয়েছিল।কোকোনাট ওর কাছেই হবে।ওখানে যায় মাঝেমধ্যে।কাল ঘরেই ছিল।

    আমার সন্তান জেন---'
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ০২:৫৭271599
  • এই যে,পায়েসের বাটি হাতে আমি উপস্থিত হয়েছি। পিনাকী, পাই, ভাগী সবাইকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ০১:৪৫271598
  • ব্যাং এর খবর জানিনা। কল্লোলদা ওই সময় অন্য একজায়গায় থাকার কথা। তবে দুর্ঘটনায় হতাহতের খবর অনুযায়ী পরিচিত কেও নেই।
  • pinaki | ২৯ ডিসেম্বর ২০১৪ ০১:৩২271597
  • অপ্পন আর সদাকে, হ্যাপ্পি #ঘরওয়াপসি
  • pinaki | ২৯ ডিসেম্বর ২০১৪ ০১:১৯271596
  • উফ, দুপুরে বউ ইলিশ মাছ সর্ষে দিয়ে খাইয়েছে, সন্ধ্যেয় একটু শ্যাম্পেন। এরপর আপনারা যদি কেউ একটু পায়েস খাওয়ান তো ষোলোকলা পূর্ণ হয়। আফটার অল সিনিয়র সিটিজেনদের দলে নাম লেখালাম, একটু দয়ামায়া দেখাবেন আশা করি।

    সদা, অপ্পন, একক, ডিডিদা, পোটকে আর টি এর খবর পাওয়া গেছে। ব্যাঙ, কল্লোলদা আর যে যে বাকি রইল তাদের একটু ফোন করে এখানে আপডেট দিয়ে দেবেন কেউ?
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:৫১271595
  • আচ্ছা, বাঙ্গালোর পুলিসের কাছে ডিসাসটার ম্যানেজমেন্ট এপ্লিকেশন কী আছে ? লোকজন অলরেডি স্টার্টআপ কমিউনিটি তে আলোচনা করছে কিন্তু সেখানে কিছু মাথামোটা এসে টেকনোলজির চে টেররিসম /আইসিস নিয়ে পরে গ্যাছে তাই আর আলোচনায় যোগ দিলুম না :/
  • T | ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:৪৪271594
  • ঔক্কে।
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:০৯271593
  • সে
    নাঃ বেঁচে আছি :)) ওই এলাকায় মাঝে মাঝে ক্যামেরা নিয়ে স্ট্রিট ফটোগ্রাফি করি .........একখামচা ভয় ঢুকে গ্যালো এই আরকি :/
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:০৭271592
  • টি
    সদার থেকে নং নিয়ে কাল কলাবো।

    পটকে

    এতো ভালই। এই "ভিমানা" নিয়ে ন্যাকামো টা অনেকদিনের। সার্চ করে দেখ দেদিকেতেদ সাইট আছে এসব নিয়ে। সায়েন্স কংগ্রেসে ঢুকে ভালো হয়েছে। ফোঁড়া টা পাকুক। এই ঝাঁট জ্বালানো আর সহ্য হয়না মাইরি। একাডেমিক্স এও বিজেপি তেলানো লোক তো কম নেই। বাঁশ পুরো ঢুকুক।
  • সে | ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:০৫271591
  • ওহ্‌! বাঁচা গেল। এতক্ষন ধরে দম বন্ধ করে এককের পোস্টের অপেক্ষায় ছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত