এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:০৪271710
  • ফোজ্জি, এই রাস্তা ধরে গেলাম আর ফিরলাম। ঃ)

  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:০২271709
  • ভালো কথা। পটকে খরগোশের মাংসের রেসিপি দেবে বলেছিল। সে কি দিয়েছিল?
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৫২271707
  • আহা এতো ডিমালোচনায় মনে পরে গ্যালো সিদিন এক বন্ধু নেমন্ত করে হাঁসের ডিমের কালিয়া আর অগুন্তি লুচি খাওয়ালো। বড় ভালো রান্না। তৃপ্তি করে খেইচি। আর খেতে খেতে সিপুএম এর ছেরাদ্দ কচ্চিলুম আর বন্ধুটি হাহাকার কচ্ছিল : তোর জন্যে কিনা আমি খুঁজে খুঁজে হাঁসের ডিম নে এলুম আর তুই এরম বল্লি !!!!!!!! বেঁচে থাক, বন্ধুটি ; সিপুএম উত্সন্নে যাগ :)
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৫১271706
  • আজকালকার ডিমে গু-গোবর থাকে না। রীতিমত স্পা ফেরত ডিম।
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৫০271705
  • বিগ বাস্কেটের দাম সামান্য একটু বেশি কিন্তু সব মিলিয়ে বেশ কটা সুবিধাঃ

    ১। একপিঠের অটোভাড়া/তেলের খরচা (ধরলাম কুড়ি টাকা) বেঁচে যায়। এরা ডেলিভারি চার্জ কুড়ি টাকা নেয়।

    ২। অনন্ত সময় বাঁচে। হপ্তায় ঘন্টা দুয়েক তো বটেই। প্রাইসলেস।

    ৩। সব্জির কোয়ালিটি বেশ ভালো। দোকানে তোবড়ানো আলু বা কুঁচকানো পেঁয়াজ বাছতে গিয়ে ঘেমে নে একসা হবেন। এখানে সেসবের কোন সিনই নেই। ডাল দিব্যি সেদ্দ হয়। চালে পোকা বেরোয় না।

    বাড়ির সামনে সব্জির দোকান আছে একখানা, কিন্তু দাম ওই একই রকম নেয়। দু কিলোমিটার দূরে ছোটখাটো ঠেলাওলারা বসে। কিন্তু ওই এক, দু আর তিন নম্বরে আটকে যায়।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৪৭271704
  • ব্যাং, সময়মত এসে ডিভোর্স পরবর্তী সম্পত্তি বাটোয়ারা, আংটি,দুলের হিসেবনিকেশ জানিয়ে যেও। এসেমেসে ঝগড়া পড়ে অবধি চিন্তায় আছিঃ(
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৪৫271703
  • ডালসেদ্ধ, একটু কাঁচা পেয়াজ, আর সরষের তেল। আঃ।
    সাথে অতি অবশ্য আলু। সদা, এই পদটার আরেকটা নাম আছে। অমেত্ত।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৪৪271702
  • আপনাদের সাথে এই গজল্লা দিলে হবে না।
    চালে গু গোবর দৃশ্যমান না। ডিমে উহা লেগে থাকে/তো।

    আর আমার বন্ধুর মা/শাশুড়ি ভিম দিয়ে ডিম মেজে রাখতেন।এখানেই অনেকবার লিখেছিঃ)
  • 4z | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৩৪271700
  • ওরে সদারে, তুই কি এখন মদনকে আদর্শ করার চিন্তা করছিস নাকি??
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৩৪271701
  • এই ব্যাপার। একটা দাঁতমাজা ব্রাসে এট্টু পেস্ট নিয়ে ঘষে দিলেই তো গু-গোবর হীন ঝকঝকে ডিম পাওয়া যায় :) তবে আজকাল দোকানের ডিম ঝক্ঝকেই হয়।
  • a x | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৩৩271699
  • চালে গু গোবর নেই কে বলল?
  • শ্রী সদা | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২৯271697
  • গ্রেট। ভালো ভালো ফান্ডা পেয়ে গেলাম। নতুন বছরে লেগে পড়তে হবে।
    ওদিকে আজকে সকালে উঠে মনে হল, মদ খাওয়া যদি ক্ষতিকারকই হবে, মদনবাবুকে কাঁকুড়চেরা করেও বড় বড় ডাক্তারেরা একটা রোগ পেলোনা কেন ?
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২৯271698
  • আমার ছোটবেলায়( তখ্ন ক্লাশটু থ্রি হবে) মা না থাকলে রমলামাসি মুসুরির ডালে বেশ গুগোবরমাখা ডিম সেদ্ধ করতে দিয়ে দিতো। একদিনের কথা স্পষ্ট মনে করতে পারি।
    সেই থেকে ঐ ব্যাপারে সাংঘাতিক ভীতি।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২৪271695
  • *ফিরলে।

    তবে ফাটা ডিম ভাতে সেদ্দ দেয়া যায় না। আগে দেখে নিতে হয় আস্ত ডিম কিনা।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২৪271696
  • যা খুশি সবজি দিলে আপত্তি নেই,তবে এখন মনে হয় ধুতির পুটলিতেও আপত্তি হবে(আগে হত কিনা মনে নেই) তবে ডালঘটি আমি হামেশাই ভাতের মধ্যে দিতাম।
    ডিম আমি দিতে পারবো না। পিরিয়ড।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২৩271694
  • ভাতের মধ্যে ডিমসেদ্ধ তো আম্মো দিই। রেতেরবেলা কোলকেতা থেকে ওহিরলে ঐ মাঝরাত্তিরে অবার পুরো নান্না কে করবে অ্যাঁ? ঐ ভাতের মধ্যেই ডিমসেদ্ধ, এককের মত আগে কাপড়ে বেঁধে ডালসেদ্ধ দিতাম। এখন এট্টা ডালসেদ্দর সুনদর ছোট্ট পেট ফোলানো কৌটো কিনে এনেছি ইস্টিলের। ওর মধ্যে ডালসেদ্দ দিয়ে দিই ঐ ভাতের মধ্যেই।
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২০271692
  • ভাতের মধ্যে ডিমসেদ্ধ, ধুতি ছেঁড়ায় পুটলি করে চাট্টি মুসুদ্দাল। কত খেলুম।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২০271693
  • কে জানি চিংড়ি নিয়ে সন্দোপ্রকাশ করেছে, ওগুলো চিংড়িই ছিলো, সম্বর মসলা+ নারকেল দুধ+ ধনেপাতা দিয়ে নান্না।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:১৬271691
  • ডাক্তার হয়ে সদাকে কিরম নিঘিন্নে পরামর্শ দিয়েছে দেখো!!! ভাতের মধ্যে ডিম সেদ্ধ!!

    ওয়াক।
  • শ্রী সদা | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:১৪271690
  • নাঃ গ্যাস সিলিন্ডার - ওভেন ইত্যাদি দেখলে মনে হয় আমাকে বের করে দেবে।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৯271688
  • দুই মিনিটের ম্যাগী দশ বারো মিনিট! বাপস! কেন সেই ৪ কেজির ছোট্ট ছোট্ট গ্যাস সিলিন্ডার, যার সাথে ওভেনটা লাগানোই থাকে, তেমনি ব্যবহার করতে দেবে না? নাকি গ্যাসে আপত্তি?
  • শ্রী সদা | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৯271689
  • ডিডিদা ঃ)
  • dd | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৬271686
  • মাইক্রো ওয়েভে ম্যাগী হামেশা করতাম। জল একটু বেশী দিয়ে দশ কি বারো মিনিট চালাতে হয়। দিব্বি হয়।

    বেকড এগ ও বোধয় হয়। আভেনে কল্লেও মাইক্রোতে কখোনো করি নি।
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৬271687
  • ডাব্বা ভালো না। তবে ওই পাঞ্জাবি হোটেল টার "পাঞ্জাবি মুর্গ " প্রিপারেশন টা ভালো। হাড় এর ভেতর এট্টু লাল থাকে। সে না চিবুলেই হলো। শনিবার সকালে লেকের ধারে জ্যান্ত মাছ নিয়ে বসে। পরিস্কার করে এনে রাইস কুকারে ভাপিয়ে সর্ষের তেল ছড়িয়ে নিলে গরম ভাতের সঙ্গে বেশ।
  • dd | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৪271685
  • পুরো আড়াই বচ্চর "Heat & Eat" খাবার খেয়েছি। ইলেকট্রিওক কেটলিতে জল গরোম করে এক বাটীর মধ্যে ঢেলে তার মধ্যে ঐ হিট অ্যান ঈতের ফয়েল দিয়ে একটু গরমটে হলে খে' নিতাম। বাসোন মাজার কোনো সীনই নেই। সেই আঠালো বাটীতে আবার পরের দিনের খাবার হোতো। ডিফেরেন্ট খাবার।

    সপ্তাহের শেষে বিসি বেলে ভাতে, বিরিয়ানিতে,পনীরে ইঃ মিলে মিশে দারুন হোতো। যেমন টেক্সচার তেমনি খোসবাই।

    তবে অক্ষ ঠিকই বলেছে। ঐ সব খে খে আমি ক্যামোন লরেন পার্টীর সাপোটার হয়ে গ্যালাম। বোধয় তেজস্ক্রিয় কিছু থাকে।
  • শ্রী সদা | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:৫৯271684
  • ইনডাকশন কুকারটা মনে হয় সুবিধে হবেনা। ব্যাটারা পাঁচ অ্যাম্পিয়ারের প্লাগ পয়েন্ট লাগিয়েছে।
    ইলেকট্রিক কুকারে এখন স্নানের জল গরম করি। এদের গরম জলের মেশিন কোন মান্ধাতার আমলে খারাপ হয়েছে এখনো সারানোর নাম নেই।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:৫৬271682
  • বা ইনডাকশান কুকার। অসা জিনিষ
  • শ্রী সদা | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:৫৬271683
  • হুম রাইস কুকার ইজ গুড অপশন।
    এখানে একটা ডাব্বা সার্ভিস আছে কিন্তু খাবার দেখে ঠিক ভক্তি হয়না।
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:৫১271681
  • সদা
    ওখানে আমি রান্না করেও খেয়েছি। তখনকার ম্যানেজার এলাও করত। একদিন মালিককে বল, বাইরের খাবার খেয়ে বীমার হচ্ছে রাইস কুকার ইউস করা যাবে কিনা। যদি পারমিশন দেয় তো প্রবলেম সল্ভড। রাইস কুকারে খিচুড়ি -ডিমভাজা-বিরিয়ানি-তরকারী সব হয়। ডিমভাজা অভারহীট করার জন্যে থার্মস্ত্যাট এ ক্লিপ লাগিয়ে রাখতুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত