এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৯:১৩271738
  • আচ্ছা লিঙ্কডইনে কেমন করে ব্লক করে কেউ জানে(ন)? জরুরী দরকার।
  • | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৯271737
  • হে হে ডিমের আণবিক বিস্ফোরণ! আমি ঘটিয়েছিলাম ব্রাসেলসের হোটেলে।
  • sosen | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:৫০271736
  • মাইক্রো তে ডিম সেদ্ধ করা যায়। একটা বাটিতে রুম টেম্পারেচারে ডিম নিয়ে ডুবিয়ে জল দাও, আর এক খাবলা নুন। হাজার ওয়াটে ৪-৬ মিনিট ঘুরতে দাও। বের করে ডিম ঠান্ডা জলে দিয়ে দাও। দিব্বি ভালো সেদ্ধ হবে।
  • 4z | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৮271734
  • কুমুদি, মাইক্রোতে ডিমসেদ্ধ কক্ষনো না যদিনা ফ্রীতে ধমাকা দেখতে চাও।
  • - | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:১০271733
  • কেলো ঃ-)
  • kumu | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:০১271732
  • কেলোবাবু চিরকাল বাচ্চাই থেকো।

    দুহাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মত হেসে--
  • kumu | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৮271731
  • ঈ ঈক-ভাতের মধ্যে ডিমসেদ্দ করতে নাই।ডিমএর গায়ে দেখা অদেখা কত্ত ময়লা থাকে।
    সদ্যপাড়া ডিম দেখেচ আশাকরি।নরম তুলতুলে।

    কেউ মাইক্রোতে ডিম সেদ্দ করতে জানে?
  • cb | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৭271730
  • টেস্ট এর খবর!!!

    কে এল রাহুল এর ব্রেন সংরক্ষণের জন্য পাঠানো উচিত
  • পিনাকী | ৩০ ডিসেম্বর ২০১৪ ০২:২১271729
  • টেস্ট
  • pi | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:১৬271728
  • কেলোদা, ঃ)
  • k | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:০৮271727
  • আছেই তো, আলবাত্ আছে।
    সবাই আপনার মত ধাঁ করে বুড়ো হয়ে যায় নাকি!!
  • - | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:০৪271726
  • "...বাচ্চাটার মন কেমন করে।"
    চল্লিশ বছর পরেও সে কি আর বাচ্চাই আছে?
  • k | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৭271724
  • সে আজ থেকে চল্লিশ বছর আগের কথা। তিনসুকিয়া শহরের দত্তসায়েবের বাড়ির ডিমের কনজামশন এক লাফে তিনচারগুন বেড়ে গেল। বেচারী ডিমওলা সায়েবকে ব্যাপারটা জিজ্ঞেস করার সাহস না পেয়ে সায়েবের মা মানে দিদিমার শরীর স্বাস্থ্যের খোঁঁজ নিতে একদিন বাড়িতে এসে হাজির।
    বাড়িতে এসে দিদিমাকে জিজ্ঞেস করবে কি! সায়েবের সাড়ে তিন কি চার বছরের ভাগ্নেকে দেখে সে মুগ্ধ। হ্যাঁ ডিম খেতে পারে বটে ওইটুকু বাচ্চা। পুরো তিনিসুকিয়া বাজারে ডিমের আকাল ফেলে দিয়েছে তবে এই বাচ্চাই! এমন অবস্থা যে ডিমাপুর থেকে ডিম আমদানী করতে হচ্ছে।
    একজন সাচ্চা ডিমওলা হাতের কাছে পেয়ে তার কোলে চড়ে দাড়ি টেনে বাচ্চাটাও তাকে ভারী আপন করে নিল। কোনমতে দাড়ি লুঙ্গী সামলে বাড়ি ছেড়ে বেরোতে বেরোতে সে ডিমওলা প্রমিস করে গেল যে - বুধিবাৰে বুধিবাৰে আহিব, কেলোনক্ ডিম দিয়া যাহিব।
    সে মুসলমান ডিমোলা তার প্রতিজ্ঞা রেখেছিল। তখন তো পেপার পাল্পের ট্রে ছিল না, বুধিবারে বুধিবারে সে ঝুড়ি ভর্তি ইয়াব্বড়ো বড়ো ডিম দিয়ে যেত। সে সব হাঁহোরড্ডিম কি রাজহাঁহোর ডিম কে জানে!
    আজও সেই ধবধবে সাদা দাড়ি আর ডিমের কথা মনে পড়লে বাচ্চাটার মন কেমন করে।
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৮271723
  • আমি সেই কবে চিত্রিত ডিমের রেসিপি দিয়েছিলুম বা দেবো বলেছিলুম না ? সেটা কী ছিল আমি নিজেই ভুলে গেছি অবশ্য, তবে এটুকু মনে আছে, ডিমের উপর চায়ের দাগ দিয়ে চিত্র ফিত্র গোছের কিছু।
  • sosen | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৪১271722
  • আমি তো ভাতের মদ্দে ডিমসেদ্দো করেই এতো বড় হলুম।
    তবে বিদিশাদি ব্রেকফাস্ট কর্বে বলে চায়ের মদ্দেই ডিমও সিদ্দো করে নিত। খাটনি কম।
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৭271721
  • এই হাঁসের মাংসের রেসিপি টা ট্রাই করতে হবে। পটকে ভালো হাঁসের মাংস রাঁধে। তবে সেরা রাঁধে পায়া !
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৪271720
  • আমি আর মাছ ?

    এখানে বাড়ির লোকজন টেংগা খেল। হাল্কা টকটক মাছের প্রিপারেশন। আর আমি খেলাম খুব করে পানিটেংগা। নিয়েও এসেছি।
    এটিও অতি অবশ্য বানিয়ে ফেলুন। ব্যাপ্পক খেতে।
    http://www.assamesecuisine.com/recipe/pani-tenga-tangy-mustard-chutney.html
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:২৫271719
  • হ্যাঁ। কুমুড়া। আমি প্রথম দিন যেদিন কুমুড়া শুনি, কুমড়ো ভেবেছিলাম। মাংসের সাথে পুরো মিলেমিশে যায়।
  • kc | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:২৪271718
  • ফাই, গৌহাটিতে নন্দন হোটেলে চিকেন সিজলার অবশ্যই খেয়ো। আর মিংরুমে রাইস নুডলস আর গার্লিক চিকেন। আর কাজিরাঙ্গা থেকে ফেরার পথে গৌহাটির একটু আগে সোনাপুরের কাছে একটা বড় ধাবা আছে, খুব সাজানো, ওখানে মাছভাজা দিয়ে ভাত খেও। ওখানকার মালিক অসমের ইতিহাস নিয়ে আকরবিশেষ। খুব মাই ডিয়ার লোক।

    এত জায়গা ঘুরলাম, কিন্তু গৌহাটি আর শিলং ভুলতে পারিনা।
  • Arpan | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:২১271717
  • এটা চালকুমড়ো না? (ছবি দেখে মনে হল)
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:১৯271716
  • হাঁস কখনো করলে কুমুড়া দিয়ে কোরো। এই রেসিপিতে। ঠকবে না।
    http://rupascloset.blogspot.in/2011/03/pitha.html
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:১৭271715
  • ধুর, যেটা থেকে এই ধাবার কথা মনে পড়লো সেটাই বলা হয়নি। হাঁস থেকে। হাঁহের মাংক্ষ খেতে হলেও চলে যান এরকম কোন ধাবায়। একটা ধাবায় আবার দেখলাম, পিছনে হাত ধোবার জায়গায় দুখানি বাঁধানো পুকুর। ঘাটে তিন চারখানি হৃষ্টপুষ্ট হাঁস কথাবার্তা বলছে। কে জানে, এই হাঁস দেখিয়েই খদ্দরের পছন্দমতন হাঁস বেছে কেটেকুটে রেঁধে দেওয়া হয় কিনা। মঙ্গোলিয়ান রেস্তোরাঁতে দেখতুম যা কিছু আমিষ পদ খেতে চান, সেইসব প্রাণীদের অনেকেই জ্যান্ত ডিসপ্লেয়িত হত।
  • 4z | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:১০271714
  • জ্যাম্বু, পরের বার দেশে গেলে হয়ত...

    আপাতত সামারে এটা প্ল্যান করছি।

    http://travelyukon.com/nature/ivvavik-national-park

    ঘরের লোক রাজি না হলে হয়ত একাই...
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:০৯271713
  • ধুস এখন ডিমের খোলা দিব্বি ঝকঝকে।

    সেদিন টাটাবাবুর দোকানে হাঁস বিকরি হচ্ছিল কিন্তু বাড়ীতে রান্না করার সাহস পেলাম না বলে আনলাম না।,
  • potke | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:০৮271712
  • কুপ্রীতের শালা হাতির মেমোরি!!
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:০৬271711
  • এদিকে সেদিন আমরা খেলুম সাতাশ রকমের পদ। সাবেকি অহমিয়া খাবার। হর্নবিল ধাবাতে সেটাই দস্তুর। কাজিরাঙ্গা গেলে অতি অবশ্য যাবেন। যেমন ডিগবয়ের পথে গেলে সিংফো ধাবা। কেশীদা খেয়েছেন ? সিংফোদের অথেন্টিক খাবার। ডিগবয় নয়, গেলে শুধু ওটার জন্যেই যাওয়া যায়।
    এ অঞ্চলের ধাবাগুলো কী দারুণ রে দাদা। যেমন সাফ সুতরো, তেমনি সুন্দর চিত্রবিচিত্র সাজগোজ, আর তেমনি হরেকরকম্বা খাওয়াদওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত