এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:২৯271800
  • আর এই লে অফ, যার হয় সেই বোঝে। তবে মনে হচ্ছে আরএকটা স্লো ডাউন আসতে চলেছে।
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:২৭271799
  • একমত। কিন্তু আমার মনে হয় লোকজনের এটা বোঝা উচিত যে আইটি র স্কেলে টাকা এবং সারাজীবনের জব সিকিউরিটির গ্যারান্টি একসাথে পাওয়া যায়না। লোকজন তো এই কারণে এখন দেখি বিটেক করেও ব্যাংকে পি ও পোস্টে ঢোকে, এমনকি ১-২ বছর আইটি এক্সপিরিয়েন্সের পরেও।
  • d | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:২০271798
  • সদারে,

    ৩ থেকে ৫ বছর এক্ষপিরিয়েন্স অবধি গাছের ডালে ডালে লাফ মেরে বেড়ানো খুব সহজ। আর হাইকও লাফিয়ে লাফিয়ে হয়। তারপর থেকেই আস্তে আস্তে সুযোগ কমতে থাকে। এরপরে ১০ থেকে ১২ বছর হয়ে গেলে আর মাইনেও বেশ বড়সড় হয়ে গেলে কাজ পাওয়া আর আহজ থাকে না। ১২র পরে প্রচুর চেনা আর রেফার করার লোক না থাকলে পাওয়া খুব মুশকিল।

    আরো একটা ব্যপার হল, এই সময় মোটামুটি লোকের ফ্যামিলি বেড়েটেড়ে বাচ্চাদের লেখাপড়া ইঃ ফ্যাক্টর চলে আসে। তো, তখন আর হুট বলতেই রোয়ান্ডা বা কাম্বোডিয়া চলে যেতে পারে না লোকে।

    ডিডি অনেকদিন আগে বলেছিলেন ৫০ এর ওপরে বয়স হয়ে গেলে অনেক কোম্পানিই নিতে চায় না, এটা আইটিরে ক্ষেত্রেও খানিকটা সত্যি তো।
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:১৮271797
  • সিকিদা, শুধু আমাদের লেভেলে না, প্রোডাক্টে ১৫-১৬ বছর এক্সপিরিয়েন্সের লোকজনও দেখি ধরেই রাখে যে কোনো সময়ে লেঅফ হতে পারে।
    কিছুদিন আগে ইয়াহু ইন্ডিয়ায় লেঅফ হলো, পরেরদিন জোমাটো [email protected] বলে একটা আইডি ক্রিয়েট করে দিল পার্টিকুলারলি ইয়াহু এম্প্লয়ীদের সিভি নেওয়ার জন্য ঃ)

    আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বড় বড় সার্ভিস কোং এ ইন জেনারেল লোকজনের একটু "আইটিতে একবার ঢুকে পড়েছি, এবার বাকী জীবন ল্যাদ খাবো" - টাইপের মেন্টালিটি থাকে (সবার নয়)। সেই ধারণায় ঘা পড়লেই এত কাঁইমাই ঃ)
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:১৭271796
  • আর বেসচা-তে পেনশন? হ্যাঃহ্যাঃহ্যাঃহ্যাঃহ্যাঃ।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:১৬271795
  • এসেম, অনেক অনেক প্যারামিটার। ইন্ডিয়ার জব মার্কেটটা একটু ভোলাটাইল। কেউ দু মাস জবলেস থাকলেও সরকার থেকে তাকে ব্যাকাপ দেবার কোনও সিস্টেম নেই। এক্সপিরিএন্স সবার সমান লেভেলে হয় না। ফর এক্সাম্পল, আমি একটা রিপোর্টিং টুলে ডেভেলপমেন্টে এক্সপার্ট। আমার চাকরি গেল। এই মুহূর্তে সেই পার্টিকুলার টুলের কাজ হয় তো ইন্ডিয়াতে আর কোথাও তেমন হয় না, হলেও চেন্নাইতে। আমার পক্ষে চেন্নাই যাওয়া সম্ভব নয়।

    আইটিতে হাজার রকমের টেকনোলজিতে শয়ে শয়ে রকমের স্কিলসেট হয়। সমস্ত স্কিলসেটের অল্টারনেট চাকরি যে তোমার শহরে পাওয়া যাবে এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। কেউ হয় তো কোর ডেভেলপমেন্টে কাজই করে নি কখনও, টেস্টিং ইত্যাদি করে গেছে গত কয়েক বছর ধরে। কেউ হয় তো একটা প্রজেক্টে গত তিন বছর ধরে একটা টুলের একটা ভার্সনে কাজ করে গেছে, এদিকে এই তিন বছরে সেই টুলের অনেক আপগ্রেডেড ভার্সন বেরিয়ে গেছে, সেটাতে সে কাজ করার সুযোগ পায় নি, সে কী করবে, তার ক্লায়েন্ট গত তিন বছরে টুলের ভার্সন আপগ্রেড করায় নি, সে নিজেও কাজ করার সুযোগ পায় নি।

    অনেক অনেক প্যারামিটার থাকে। সবকিছু জব হারানো লোকটার হাতেও থাকে না। জব সিকিওরিটি সেই তিনটে পিলারের একটা, যার দুটো নড়বড়ে হয়ে গেলে লোকে চাকরি পাল্টাবার কথা ভাবে। বাকি দুটো পিলার হল মাইনে এবং জব স্যাটিসফ্যাকশন।
  • sm | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০৯271794
  • সিকি কে,এই লে অফ এ কি অসুবিধে? এক্স্পেরিয়েনসেদ লোকেরা কেন চাকরি পাবে না?এখানে কি ওদের আলাদা ট্রিটমেন্ট করা হয়?
    একজন লোক এর এক্সপেরিয়েন্স বেশি থাকলে তো বেশি কাজ পাওয়ার সুবিধে।
    পেনশন বা অন্যান্য সুবিধার ও কি গতি হয় ?
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০৭271793
  • *ওটা
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০৬271790
  • ওরকল্পদার লেখা, লিখেছি তো।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০৬271791
  • টিসিএসে জব সিকিওরিটি ফার বেটার। ঠিক কথা। সরকারি চাকরির "আরাম"টা আপেক্ষিক ব্যাপার, ঘরে একটা সচা আছে, তাই বলছি :) তবে মোটামুটি ঠিকঠাক কাজ করলে টিকে যাওয়া যায়।

    আর ঐ যেটা বললাম, তোর বন্ধুবান্ধবের লেভেলে ব্যাপারটা সোজা, একটা জায়গা থেকে লে অফ হয়ে অন্যত্র জয়েন করা, বড় হয়ে গেলে সেটা খুব টাফ হয়ে যায়।

    বাওয়ালটা আমিও সমর্থন করছি না, তবে লেঅফটা বড় লেভেলেই হয়েছে, মূলত কলকাতায় আর চেন্নাইতে। মানে আমি যতটা জানি আর কি।
  • sch | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০৬271792
  • পাই দিদি এটা কি আপনার লেখা? নাম শুদ্ধু কোথাও পোস্ট করতে পারি?
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০১271788
  • সিকিদা, আমার ধারণা টিসিএস এর মতো সার্ভিস কোং এ জব সিকিউরিটি তুলনামূলকভাবে অনেক বেটার। আমার কোলকাতার কিছু টিসিএস এর বন্ধু মোটামুটি সরকারী চাগ্রীর আরামে থাকে, নিজেরাই বলে।
    এদিকে আমাদের লাইনে প্রোডাক্ট কোং এ বছরে দুবার লে অফ খুব স্বাভাবিক ঘটনা, লোকজন সেই নিয়ে হা হুতাশ করে বলে শুনিনি। আমারই এক বন্ধুর গার্লফ্রেন্ড সিসকো থেকে লেঅফ হয়ে অ্যালকাটেলে জয়েন করলো কদিন আগে।
    এদিকে টিসিএসে একটা ডাউনসাইজিং হলেই লোকজন রীতিমতো দল পাকিয়ে বাওয়াল দিচ্ছে (পাই দি র পোস্ট)। এগুলো বোকা বোকা।
  • de | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:৫৯271787
  • ঃ))))
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:৫৮271786
  • সিকি, মেইল দেখো একটু।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:৫৬271784
  • বিলাপ করেন শ্রীনি সক্কলের আগে।
    ভুলিতে না পারি ধোনি সদা মনে জাগে।।
    কি করিব, কোথা যাব ‘এঙ্গে পোভেন!’
    কোথা গেলে ফের পাব লাকি ক্যাপটেন।।
    মন বুঝিবারে বুঝি আমার চামচা।
    লুকাইয়া আছে, দেবে টাইমেতে খোঁচা।।
    বুঝি কোন অ্যাড ফিল্ম করিতে কোথায়।
    গেছে এমেসডি না জানাইয়া আমায়।।
    রাজ্যচ্যুত আমাকে দেখিয়া চিন্তান্বিত।
    টেস্ট থেকে অবসর নিল কি ত্বরিত!
    রাজ্যহীন যদ্যপি হয়েছি আমি বটে।
    ইণ্ডিয়া সিমেন্টস তবু রয়েছে পকেটে।।
    মন্ত্রী তো পিছনে থাকে, প্রধান তো কিং।
    আমার চোখের মণি মহেন্দ্র সিং!
    আমার সিএসকে-রও কিং ছিল ধোনি।
    বাজী রেখে গুরুনাথ বলেছে এখনই।।
    এখনই করিল টেস্ট হ’তে রিটায়ার।
    এক ধোনি বিহনে সকল অন্ধকার।।
    দশদিক শূন্য দেখি ধোনি অদর্শনে।
    ধোনি বিনা অন্য কিছু নাহি লয় মনে।।
    ধোনি ধ্যান, ধোনি জ্ঞান, ধোনি ছাড়া ফিকে।।
    ধোনি বিনা আমি যেন বে-রেডিও পিকে।।?

    ---

    প্রকল্পদার লেখা। ঃ)
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:৫৬271785
  • নাঃ, এইমাত্র অ্যাটাচ করলাম।

    স্লো কানেকশনে সমস্যা হয়।
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:৫১271783
  • জিমেইলে কারুর কি অ্যাটাচ করতে কোন সমস্যা হচ্ছে ?
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:৪৯271782
  • টিসিএসের ইন্টারনাল মেলে এইচার হেড একটু অন্য কথা বলছেন - তিরিশ হাজার লে অফের গল্পটা গল্পই। চিন্তা করার কিছু নেই। মেলটা আমি পেয়েছি, ইন্টারনাল বলেই এখানে দিলাম না।

    সদাকে দুটি কথা - ১) সব লোকের কনফি তো এক লেভেলের হয় না। লে অফ হলে চাগ্রি পাওয়া এই বাজারে একটু চাপ তো হয়ই, স্পেশালি সিনিয়র পজিশনের লোকেদের। টিসিএসে মেজরলি লেঅফ হচ্ছে অ্যাসকন, কন, আর পিকনদের। (Associate Consultanct, Consultant and Principal Consultant)। এই লেভেলে বাইরে বেরিয়ে চাকরি পাওয়াটা খুবই টাফ। পিরামিডের ওপরের দিকে দাঁড়াবার জায়গা বিশেষ পাওয়া যায় না।

    দুই, খারাপ পারফর্ম ব্যাপারটা আপেক্ষিক নয় কি? বেল কার্ভ কীভাবে বানানো হয় জানিস নিশ্চয়ই। একটা টিমে খারাপ কেউই সেভাবে হয় না, তা সত্ত্বেও কেউ বেশি ভালো কেউ কম ভালো হয়। এটা চাকরি যাবার কারণ হিসেবে বিবেচিত হওয়াটা একটু আতঙ্কজনক লাগে।

    এই আর কি। গুজব চলবে, তার বদলে কর্পোরেট নিউজলেটারও চলবে, কেবল যাদের চাগ্রি যায়, তারা আর কর্পোরেট নিউজলেটার পড়তে পায় না, কাউন্টারও করতে পারে না। মৃত মানুষ কথা বলে না।
  • 4z | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:০৫271781
  • টেস্ট রেজাল্ট, ইউএস এর বাইরে কোথাও লোকাল কিছু দেখাচ্ছে না। এটা কনফার্ম করার ছিল। হেল্পের জন্য থ্যান্কস।
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১১:২২271780
  • কী আশ্চর্য, লোকজন খারাপ পারফর্ম করলে অ্যান্ড/অর কোম্পানী পুষতে না পারলে লে অফ করতে পারবে না ? লোকজনের কনফি এত কম কেন, লে অফ হলে আর চাকরি পাবেনা ?
  • pi | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৮:৪০271779
  • In a move to address issues dealing with job security in the city’s information technology sector, a Chennai-based group is mobilising employees who have lost their jobs as part of ‘involuntary attrition.’

    On Monday, the group – Young Tamil Nadu Movement – launched the Forum for IT Employees (FITE). Earlier this month, YTNM had set up a Facebook page, ‘We are against TCS LayOff’ following a media report which said the performance of 25,000 employees was being reviewed.
  • টেস্ট রেজাল্ট | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৫271778
  • ট্রাই করলাম।
    ১০ টাকার হরলিক্স বিস্কুটকে ১৯ ডলারের ইনো ফ্রুটসল্ট বলল।
    গ্রোসারী ছাড়া বাকি জিনিস আইডেন্টিফাই করছে ঠিকঠাক। কিন্তু কলকাতার লোকাল ডাটা নেই। ইউএস এর দাম ও দোকান দেখাচ্ছে।
    আর পাঁচটা বারকোড রীডারের মতই। ডাটাটা ইউজারের থেকেই কালেক্ট করে।
  • 4z | ৩১ ডিসেম্বর ২০১৪ ০১:৩৩271777
  • একবার ট্রাই করে দেখবি কি রেজাল্ট আসে স্ক্যানের?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৪ ০১:১৪271776
  • চলা উচিৎ - দেশের ডিভাইসের সাথে চলবে বলচে
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ০০:৪৫271775
  • আগলি দেখলাম। কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুরের সাথে তুলনায় আসে না, কিন্তু বেশ টানটান ডার্ক থ্রিলার।
  • 4z | ৩১ ডিসেম্বর ২০১৪ ০০:১২271773
  • কেসিদা, এদ্দিনে পড়লে?
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:১৯271772
  • সিন্মাটা দেখসি।

    কলি সব ভালো তো? অনেক্দিন দেখিনি।
  • kc | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:১৬271771
  • জুলি অ্যান্ড জুলিয়া : মাই ইয়ার অফ কুকিং ডেনজারেসলি। বর্ষসেশের রেকো থাকল। পইড়্যা ফ্যালান। দরকারি বই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত