এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:১৮271830
  • যাক্কেলো ! কারুর যদি চেষ্টা করেও ৮০-৮৫ কিলো ওজন না হয় তারে লোকে মানবে না? এরম কল্লে তো বহুৎ চাপ।
  • T | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:১১271829
  • তা সারাক্ষণ পঁচাশির নিচে থাকা কাজের কথা নয় বাপু। ছেলে ছোকরাদের ওজন পঁচাশি হ'লে একটু হ্যা হ্যা ভাব কমে। একটু খাতিরদারি, একটু পুরুষ্টু ভাব, বিনয়, লোকে একটু হেঁ হেঁ চক্ষে দেখে। খবদ্দার পঁচাশির নীচে নামিস না। আফটার অল ওয়েটের একটা ওয়েট আছে।
  • de | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৫:০৯271828
  • মাখন দিয়ে ময়দা ম্যাগী, চকলেট কেক ইঃ খেয়ে কেউ ডায়েটিং করে এই পেত্থোম শুনলাম! হেঁটে কিস্যু হবে না যদি ডায়েট এইরকম হয়!
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৫০271827
  • না না এখন ডায়েটিং করছি। বিশ্রীরকম ভুঁড়ি হয়ে গেছে। রোজ আপিস থেকে প্রায় দু কিলোমিটার হেঁটে ফিরি ঐ জন্যে।
    দু হপ্তা আগে সর্দিজ্বর হয়ে কেলিয়ে পড়েছিলাম, তো একদিন ভাবলাম আপিসের ডাক্তার আছে, দেখিয়ে আসি। দেখিয়ে বেরোনোর সময় ওজন মেশিনে উঠে দেখি পঁচাশী কিলো !!! বাড়িতে এখনো বলিনি, বললে ছুটির কয়েকদিন সেদ্ধভাত খাইয়ে রাখতো।
  • de | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৬271826
  • লম্বা লোকেদের এই এক সুবিদে - ভুঁড়ি বোঝা যায় না -
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৮271825
  • ইয়ে মানে সদানন্দো ভুঁড়িটার দিকে একটু খ্যাল রাখিস...
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৫271824
  • এক বন্ধুর বাসায় প্রচুর বীয়ার এবং প্রচুরতর মাছভাজা সহকারে নিউ ইয়ার পার্টি আছে আজ রাতে। ওদিকে একটু আগে মেইল এলো আজ ৩ টে র পরে শাটডাউন ঃ)
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৩২271823
  • টিপটিপ বৃষ্টি মাথায় (গাড়ীর) নিয়ে ফিরে এখন বাড়ীতে বসে মসালা চায় আর ঝাল মটর ভাজা খাচ্ছি।কাল সকালে নিরুদ্দেশ যাত্রা করব...

    এমনদিনে চাকরীর মত তুচ্ছ জাগতিক বিষয় নিয়ে আলোচনা...
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:৩০271822
  • প্রচুর জালি জব কনসালট্যান্ট কোং তৈরী হয়েছে ইদানিং। কোলকাতাতেই বেশ কয়েকটা আছে। জবলেস ফ্রেশারগুলোকে ধরে ধরে মুরগী করছে। আমি নোকরিতে রিপোর্ট ও করেছি, একাধিকবার।
  • d | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:২৪271821
  • এদিকে নোকরি'তে যে কি পরিমাণ জালি কনসালটেন্ট বেড়ে গেছে সে আর কি বলব! টায়ার-বি বা টায়ার-সি কোম্পানিগুলোতে ইন্টারভিউ পাইয়ে দেবার জন্য, চাকরি নয়, স্রেফ ইন্টারভিউ পাইয়ে দেবার জন্য এরা প্রথমে বেশ ৩ থেকে ৫ হাজার হাঁকত। এখন লোকে কিছুটা বিরক্ত, বিক্ষুব্ধ আর কিছুটা নিরুপায় হয়ে রিফিউজ করছে বলে এমনকি কয়েকশো টাকাও চাইছে!!
  • d | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১৯271819
  • টেস্টিং আরেকটি ঝাড়ুটাইপ এরিয়া, যেটা ঠিকঠাক অটোমেশান হয়ে গেলে সাফ হয়ে যাবে।
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১৯271820
  • ডে ৩৬৫-এ বসে কী নীরস আলোচোনা। বেশী ইয়ে লোকজন সব, ধুর !
  • নেতাই | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১৭271818
  • এখানে কেউ কি python ইউজ করে?
    আমি numpy module ডাউনলোড করেছি। অ্যাড করতে পারছিনা।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১৫271816
  • মানে বলতে চাইল, সাকসেসফুল হলে ওর আর আমার দুজনকারই চাগ্রি যাবে, না হলে ওর একার যাবে :)
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১৫271817
  • :)
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১৪271815
  • এটা নিয়ে একমত যে অটোমেশন প্রচুর ঝাড় নামাবে, শুধু বিপিও না, সাপোর্ট (ITIS) এর লোকজনের ও চাপ আসতে চলেছে মনে হয়।
    ওদিকে আমার আইটিওয়ালা বন্ধু বা জুনিয়রদের যাকেই জিজ্ঞেস করি বলে সাপোর্ট বা টেস্টিং এ কাজ করি।
  • sm | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১১271814
  • এখন যে কাজটা করছি - সাকসেসফুল হলে চাকরি যাবে, না হলে তো যাবেই।
    ---
    কি ভীষণ কাজ রে বাবা!এতো মাথা খারাপ হবার যোগাড়।
  • d | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:১০271813
  • বিপিও আইটি নয় ITES

    হুঁ অটোমেশান। অটোমেশান বিরাট ঝাড় আনছে।
  • . | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০৭271810
  • শর্ট-টার্মে ১০ লাখ?? টিসিএসে ইউকে তে শুধু ২০০ পাউন্ড দেয় দেশের মাইনে আর ওখানে থাকার ভাড়া ছাড়া। পুরোটা বাচালেও অত হবে না।
  • sm | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০৭271811
  • দ্রি, কি মন্দার বার্তাবহ ? লোকে দ্রি, না মন্দাকিসের জন্য পাগল হয়ে উঠেছে?
    মন্দা ভীষণ খারাপ।তবে সস্তায় বাড়ি ঘর কিনতে পাওয়া যায়।
  • d | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০৭271812
  • এই এয়েছেন দ্রিশেশান ফিরি সোম্বচ্ছর বেড়িয়ে বেড়ানো ইন্ডো।
  • trx | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০৪271809
  • লিস্টটা একটু অসম্পূর্ণ রয়েছে। AST, ASCOC, CON, SCON, PCON হবে - এরা সকলেই আওতার মধ্যে। কিন্তু ওই ইনভলান্টারি অ্যাট্রিশনের মধ্যে আরো একটা গল্প আছে। ১-২% লোক রেটিংএ E পায় (যদিও চাক্ষুষ কাউকে পেতে দেখিনি) - মেইনলি সেইটা। আর দুটো ডি বা তিনটে সি। এখানে আরেকটা অঙ্ক আছে - যত ওপরের পোজিশন, তত কনসিস্টেন্টলি ভালো র‌্যাঙ্কিং দরকার - অর্থাৎ, ITA লেভেলে কেউ তিনটে সি পেলে তার যা মানে, CON লেভেলে তার চেয়ে ঢের খারাপ মানে।

    রেটিংএর ব্যাপার ছাড়া লম্বা সময় বেঞ্চে থাকা লোকজনের ওপর কোপ পড়ছে।

    তবে অনেক গুজবও আছে। মাঝে কয়েকজন বিগ-শটের নামও শোনা গেলো যাদের নাকি...পরে জানা গেলো সব গুজব।

    বছর পাঁচেকের মধ্যে বড় সড় রিসেশন আসতে চলেছে, এবং এর প্রধান কারণ নলেজ অটোমেশন (প্রেডিকশনটা ওবামার মেইন টেকনোলজি অ্যাডভাইসরের)। আগামী পাঁচ বছরে অ্যাডাপ্ট করতে পারলে ভালো, নয়তো দুঃখ আছে। সবচেয়ে বড় ঝাড় খাবে বিপিও, তার পরেই আইটি।

    এখন যে কাজটা করছি - সাকসেসফুল হলে চাকরি যাবে, না হলে তো যাবেই।
  • I | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০২271806
  • খুব মন্দা। বাংলার ভাইগ্যাকাশে আজ দুর্যোগের নয়, মেঘের ঘনঘটা। শীতকালে এরম দিন একদম ভাল্লাগে না। টিপ টিপ করে বৃষ্টিও প'ল।
  • I | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০২271807
  • আবার ছানটানও করতে হবে।
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০২271808
  • ডট, কোর সেক্টরে আইটি র মতো একটা নাম কে ওয়াস্তে ইন্টারভিউ নিয়ে যে কোনো কলেজের যে কোনো ডোমেন এর ফ্রেশারকে সাড়ে তিন লাখ পার অ্যানামের জব দেয়না। ঐ স্যালারী ফ্রেশার লেভেলে কোর সেক্টর কোং এ পেতে গেলে ভালোমতো সাবজেক্ট ম্যাটার জানতে হয়। নিজের এক্সপিরিয়েন্স হ্যাজ। তারপর একটু এক্সপিরিয়েন্স হলে এক একটা শর্টটার্ম অনসাইটে লোকজন ১০-১৫ লাখ ইজিলি কামিয়ে নেয়। এত সুবিধে যে চাগ্রীতে সেখানে জব সিকিউরিটি কিছুটা কম হবেই, স্বাভাবিক নয় কি ?
  • sch | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০০271805
  • এই যে Forum for IT Employees (FITE) এটা কি শুধু টি সি এসের জন্য? এরা সব কিছু নিয়ে কথা বলবে তো? বিপিও তে কেন ৯ ঘন্টার শিফিটে ১০ মিনিট টয়লেট ব্রেক দেওয়া হয় (যেটা কন্ট্রাক্ট ডকুমেন্টে লেখা থাকে না), কেন কোনো ন্যাশনাল হলিডেতে বিপিও-র কর্মীরা ছুটি পায় না, কেন পারফরম্যানশ খারাপের অজুহাতে এক দিনের নোটিশে কনফার্মড হয়ে যাওয়া বিপিও এমপ্লয়ির চাকরি যায় তা নিয়ে কেস চালাতেও সাহায্য করবেন তো। নোকিয়া সিমেন্সের মতো বড়ো কোম্পানী লোক ছেটে ফেলল কেন সেটা নিয়েও এরা মাথা ঘামাবেন আশা করি। কিংবা অফিস-টাইমের বাইরে আরো তিন ঘন্টা করে না থাকলে রেটিং কেন কম হয় সেটাও নিশ্চয় এই ফোরামের বিষয় হবে।

    আচ্ছা বাম রাজত্বকালে এই রাজ্যে আই টি সেকটারে একটা ট্রেড ইউনিয়ান জাতীয় কিছু খোলার চেষ্টা হয়েছিল, সেখানে কিন্তু দেবেশবাবু মানে শ্রদ্ধেয় দেবেশ দাস বিশেষ উৎসাহ দেন নি - কেন বলুন তো?

    আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে দেবেশবাবু আজকাল কি আবার পড়াশোনা করছেন ? মানে ওনার নাম তো আন্দোলনের কোথাও দেখি না
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৯271804
  • দ্রি-কে দরকার। খুব তাড়াতাড়ি।
  • d | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:৫২271803
  • হুঁ আমারও মনে হচ্ছে আরেকটা মন্দাদিন আসতে চলেছে।

    দ্রি যে কোথায় গেলেন!
  • . | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:৫০271802
  • TCS আর কি টাকা দেয়, ঐ টাকা কোর সেক্টরেও পায় লোকে।
  • . | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৬271801
  • সদা - ৪৫ এর পর আইটি তে লোক অচ্ছুত। আমার এক বন্ধু যাদবপুর এবং আই-আই-এম সি, TCS কলকাতায় আছে। এই কাট-ছাটের ফলে এখন মরিয়া হয়ে চাকরী খুঁজছে বাইরে। যদিও ওর কিছুই হয় নি কিন্তু এই ভীতিটা ভয়ংকর। আর এই বয়েসে চেনা না থাকলে চাকরী হওয়া মুশকিল - যতই তুমি ভাল হওনা কেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত