এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৫১271981
  • তারানন্দে নিউজ স্ক্রোল করছে,

    'এবিভিপি-টিমসিপি-এসেফাই সংঘর্ষ'

    সেই বহু প্রতিক্ষিত যুদ্ধু শুরু হ'ল। প্রথমে অ্যাব্রিভিয়েশনদের মধ্যে লড়াই। তারপর আসল খেলুড়েরা মাঠে নামবে।
  • stuti | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৪৮271979
  • এক গাড়িতে অর্ধেক রাস্তা গেলেন। মাঝ পথে অন্য গাড়িটা পাবেন কোথায় ? ওটার কি প্রথমটার সাথে ন্যাজ বাঁধা থাকবে ? নাকি ওখানে গ্যারেজ আছে ? এটা কোন শহর ? এত পারকিং প্লেস ?
  • T | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৪৭271978
  • এঁর সবেতেই কাব্য পায় কেন? সারাক্ষণ কবিতা পাচ্চে এমন কবি ভালো না।
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৩২271977
  • প্রসঙ্গঃ একটা গাড়ি চালিয়ে যাবেন, অন্যটা চালিয়ে ফিরবেন। -

    কিন্তু একটা গাড়িতেই গোটা রাস্তা যাব / আসব কেন? খুব বোরিং ব্যাপার।

    যাবার সময় অর্ধেক রাস্তা একটা গাড়িতে, বাকি অর্ধেক অন্য গাড়িতে
    আসার সময় অর্ধেক রাস্তা একটা গাড়িতে, বাকি অর্ধেক অন্য গাড়িতে

    চারটে টোটাল।
  • de | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:৩০271976
  • বাড়িতে ঝামেলা হলে গাড়িতে এসে থাকা যায় ঃ)
  • de | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:২৯271975
  • আমার একখানিই সবেধন নীলমণি - স্যার তিনটে গাড়ি রাখেন কোতায়? বম্বেতে পার্কিং স্পেস বিশাল প্রবলেম -
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:১৪271974
  • মলে যাবার জন্যে একটা গাড়ি, আপিস যাবার জন্যে একটা আর আত্মীয়-স্বজনের বাড়ি যাবার জন্যে শেষেরটা।
  • kumu | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:১০271973
  • দের সার কেমন সুন্দর গাড়ী চালায়।ভেউ।
    ওর ৩ টে গাড়ী আচে--
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:০৭271972
  • দুটো গাড়ি কেন? উত্তর তো সোজা। একটা গাড়ি চালিয়ে যাবেন, অন্যটা চালিয়ে ফিরবেন।
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:০৬271971
  • হনুমানের নাম ভালো হয়েছে। কুমুদি এই রকম গাড়ি চালাবেন।
  • de | ০২ জানুয়ারি ২০১৫ ১৮:০৩271970
  • কুমুদি - শিখে ফেলো গাড়ি চালানো -

    কিন্তু আরো দুটো গাড়ি কেন কিনতে?

    তোমার টইটাকে একটু তোলো - তোমার মতো লেখিকাদের গাড়ি চালিয়ে দেবার জন্য আমরা আছি তো!
  • kumu | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৫৯271969
  • দে ক্যামোন গাড়ী চালায়।আমি পারিনা।ভে এ এ উ।
    হনুমানের নাম বুদ্ধিমন্ত।
    ভেউ।চালাতে পার্লে আরো দুটো গাড়ী কিন্তাম সন্দেহ তায় নাইরে ভেউ।
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৪৮271967
  • আমাদের বাড়ির আশেপাশে একটা হুলো আছে, সে প্রায় দিন ভোরবেলা গর গর করে গার্গল করবে, গলা সাধবে, একটু ঠান্ডা বেশি পড়লেই দেখি এইসব কান্ড করে। গানের গলা নিয়ে খুব চিন্তা !
  • Du | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৪৮271968
  • আমাদের পাড়ায় আছে মদন মিত্র। বিলকুল।
  • Du | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৪৭271966
  • হনুমানকে কিন্তু কোদালের মত লাগে খানিকটা - হাইট আর গঠনে।
  • কি মুশ্কিল | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৪৬271965
  • আমার বাড়ীর দুটি বেড়ালের নাম দাদা দিয়েছে - মানবেন্দ্র আর সতীনাথ। ওরা নাকি ঐ রকম গিটকিরি দিয়ে ম্যাও ম্যাও করে তাই
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:৩১271964
  • না না কালু দিব্যি মাছের কাঁটা খায়, তবে লঙ্কাটা ও ঠিক পছন্দ করে না।
  • de | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:২১271962
  • আমাদের বিল্ডিং এরিয়ার কুকুরেরা খুবই সেন্সিটিভ। রিসেন্টলি নতুন একটা ফোর্ড কিনেছি। সেটা চালিয়ে ঢুকতে বা বেরোতে গেলেই সারমেয় বাহিনী আমায় গার্ড অব অনার দিয়ে নিয়ে যাচ্ছে -
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:২১271963
  • কুকুর মাছের কাঁটা খায়? অসমঞ্জবাবুর বন্ধু যে বলেছিল - 'মাছটা দিস নি, ওটা বেড়ালের খাদ্য। কুকুর মাছের কাঁটা ঠিক ম্যানেজ করতে পারে না' !
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:০৯271961
  • তবে আমার ভাইপো মাঝে মাঝেই খবর নেয়, ও যখন দেশে আসবে তখন হনুমানরা আসবে কিনা। মোটে এক সপ্তাহ থাকবে, তাই একটু টেনশন আছে।

    অবশ্য আমার কুকুর নিয়মিত আসছে, দুপুরবেলা মাছের কাঁটা বা মাংসের হাড় খাচ্ছে আর রাত্তিরবেলা পিলে চমকানি গন্ডগোল করছে। কেজানে অন্য পাড়ার কুকুর সীমান্ত লঙ্ঘন করছে কিনা। কুকুরের নাম কালু।
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:০৬271960
  • আমি মোটে একটাকে দেখেছি। সেটা এক্কেবারে একরত্তি। পুষি নি তো, তাই নাম দিই নি।
  • kumu | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:০০271958
  • খুবি সুইট হনুমানের ছানা।

    ওদের নাম নাই?
  • সিকি | ০২ জানুয়ারি ২০১৫ ১৭:০০271959
  • এদিকে আমার কাছে কদিন ধরে বেশ ঘনঘন সার্বিয়া থেকে মিসড কল আসছে। আন্তর্জাতিক যুদ্ধপরিস্থিতি নিয়ে বেশি খবর রাখার ফল কিনা বুঝতে পারছি না।
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৬:৩৮271957
  • তবে এই হনুমানের ছানাগুলো ইন্টারেস্টিং - মা বলল একদিন নাকি বেগুন খেয়ে পাঁচ ছ্টা বেগুনের বোঁটাকে ফুলের মতো করে সাজিয়ে রেখে গিয়েছিল।
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৬:৩৬271956
  • *লাইন
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৬:৩৫271955
  • আমাদের পাড়ায় প্রায়ই হনুমান আসে। সেদিন দেখি পিছনের দরজা দিয়ে তিনটে হনুমান লাই দিয়ে ঢুকে রান্নাঘরের দিকে এগোচ্ছে। হ্যাট হ্যাট করে তেড়ে যেতে পালাল। তারপর দেখি আমাদের পাশের বাড়ি থেকে এক পাউণ্ড পাঁউরুটি নিয়ে সবাই মিলে ভাগ করে খাচ্ছে পাঁচিলে বসে। কাউকে বিশেষ ভয় টয় পায় না, তাড়া দিলে বিরক্ত মুখ করে একটু সরে বসে, এই পর্যন্ত।

    তো, সেদিন সন্ধ্যেবেলা আমি একটা নার্সারি থেকে পাঁচটা গাঁদা গাছ আর তিনটে চন্দ্রমল্লিকা কিনে এনেছিলাম। বাগানে গর্ত খুঁড়ে লাগাতে লাগাতে রাত হয়ে গেল। কাজ কম্ম সেরে কোদালটা ধুয়ে জল ঝরবার জন্যে সিঁড়ির কাছে ঘরের মধ্যেই রেখে আমি গ্রিলে তালা লাগিয়ে চলে গেছি। অন্য ঘর থেকে হঠাৎ শুনি হাঁউ মাউ বাবা গো মা গো। কি ব্যাপার? না মা কোদালের মাথাটা দেখে ভেবেছে রাতের বেলায় ঘরে হনুমান ঢুকেছে!
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৫ ১৬:১২271954
  • না তো ! শুনি শুনি।
  • Abhyu | ০২ জানুয়ারি ২০১৫ ১৬:০২271953
  • যাই হোক আমার মা যে কোদালকে হনুমান বলে ভয় পেয়েছিল সেদিন সেকথা বলেছি নিশ্চয়?
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৫ ১৫:২৪271952
  • তাই বলে পূর্বপুরুষদের অস্বীকারপূর্বক উৎখাত করা - কী কৃতঘ্ন কাজকারবার !

    তুমি না থাকলে মনিষ্যিরা সৃষ্টি হত না
    তুমি না থাকলে গালেতে চড় বৃষ্টি হত না
    তুমি আছো বলে কাশীর দালান
    কান চেপে ধরে ঘুরি দিনমান
    রাবাবাম্বাম্বাম্বাম ঝ্যাং ঝ্যাং ঝ্যাং-ং-ং
  • sch | ০২ জানুয়ারি ২০১৫ ১৫:১২271951
  • আজ্ঞে T, একক এনভায়ন্মেন্টাল ইঞ্জিনিয়ারদের ইউজলেজ বলে জানিয়েছিলেন এই সব মডেল করতে পারে না বলে। প্রথমতঃ এসব মডেল আদৌ কোনো দিন ভ্যালিডেটেড হয় কি না কে জানে। আর যদি বা হয় তদ্দিনে পৃথিবী নিজেই এত বদলে যাবে যে মডেলের বেসিক কন্সিডারেশান আর ভ্যালিড থাকবে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত